শিশুটি বলল, মা ভাত খামু।
মা বলল, যমে নেয় না তরে।
তখন রোদের তাপে দুপুরটা একটু একটু করে পুড়তে লেগেছে।
বাতাস শুরু করে দিয়েছে সশব্দ বিলাপ।
ডাল
নিম্নআয়ের লোকেরা ডাল খাচ্ছে না, শুধু ডালের স্বপ্ন দেখছে
মধ্যআয়ের লোকেরা ডাল কেন দিন দিন অধরা হয়ে যাচ্ছে সে নিয়ে রাশিরাশি প্রতিবেদন লিখছে
উচ্চআয়ের লোকেরা ডাল খাচ্ছে, ডাল ফেলছে
সারাদেশই ফিরছে কোনো-না-কোনোভাবে ডালের পিছনে
এদিকে লক্ষ লক্ষ মণ ডাল মহাজনের আড়তে শুয়ে-বসে হাসছে আর অফুরান তামাক খাচ্ছে
ডালমন্ত্রী বলছেন, ফের যদি কোনো ছোটলোক ডাল খাবার বায়না করে, তাহলে তাকে শুলে চড়ানো হবে
দুধ
খাবার টেবিলে বসে স্ত্রী বলল, এত জ্বাল দিলাম তাও দুধটা পাইনস্যা লাগতাছে ক্যা!
আরে জ্বালের জন্য না, দুধের চেয়ে পানির দাম কম, জান না ? --জলদুধে চুমুক দিতে দিতে স্বামী বলল।
Image from: http://www.johnpicacio.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

