বুকে যে পাথর আছে আত্মার ফসিল
তারে শক্তি দাও-- তোমার অতলে আছে
চোরাহ্রদ-- তারে বলো অনন্ত প্রবাহ
দিক-- পাতাল সূর্যের থেকে ধরে আনে
যেটুকু আলোক-- কোষে কোষে দিক সেধে
তারে বলো গান দিক ঠোঁটে হাসি দিক
গতপ্রাণ জেগে হোক পৃথিবী আদিম
পাহাড়ে পাহাড় গাঁথা চির অবিনাশ
বৃক্ষে বৃক্ষ সাধা অনন্ত সবুজ বীথি
বাণীময়-- মাটির আকুল করা ঘ্রাণে
খুলে যাক দপাদপ বুকের কবাট
বরফের গাঢ় চুল ছুঁয়ে আসা রোদ
মেঘের হেঁয়ালি বোঝে সবচে' সুবোধ
Image from: http://www.streetcar.cc

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

