somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃত বীক্ষণকৌশলী হতে পারা একটি বিরল গুণ

৩০ শে মে, ২০০৮ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম দৃষ্টিলগ্নে কারো কোনদিকে তাকাতে হয়-- চোখের, মুখের নাকি অন্য কোনো উপাঙ্গের নৈবেদ্যে, কখনো জানে না সে, তাকানোর কাজবাজ কখনো কোনো ব্যাকরণের নিয়ম মেনে করা হয় নি তার, যখন যেভাবে থেকেছে, মন চেয়েছে যেভাবে, সেভাবে চেয়েই এ বড়ো জগৎসংসার চিনেছে-বুঝেছে, মনে রাখতে পারে নি কারো চেহারা, মানুষের মৌলদর্শন-গুণ কীসের মানদণ্ডে নির্ধারিত হয় জানে না তা, এমনিতেই যদি খাপে-খাপে মিলে যায় তো অদৃশ্যে ছাপ পড়ে, ভোলা যায় না

যে রাতে চন্দ্রালোক তার হাত ধরে কুয়াশার বেড়াজাল ভেদ করে প্রান্তরের পথ ধরে বাড়ি পৌঁছে দিয়েছিল, সে চাঁদে আর এ চাঁদে বিস্তর ফারাক বলে মনে হয় তার, কখনো কোথাও কেউ দেখেছে কি না এরে বুঝতে পারে না, অন্তরাতে বাঁশবনে হেঁটে হেঁটে আলোর শয্যায় তার মনে হয়, এ বুঝি সবচে' নতুন, একে আর দেখে নি কোথাও, সে অথবা অন্য কেউ

একবার হিয়া-পিয়া-রিয়াকে প্রথমা-দ্বিতীয়া-তৃতীয়া ভেবে রচা হয়ে গিয়েছিল অসম্ভব এক স্বপ্নসেতু, মনে পড়ে তার, মানসিক সেই চাপেই হবে হয়ত, সহসাই দিয়ে বসে সাড়া বাঁকা দৃষ্টিডাকে, একবার মাত্র বলায় রাজি হওয়া ঠিক নয় কোনো কাজে, তবু কী যেন এক টানে লাজ ভুলে সে পৌঁছে গিয়ে জ্যামে, হন্যে হয়ে খোঁজে, কিন্তু না, কোথাও কেউ নেই, সবাইকে মনে রাখতে যে পারে না সে, তখন তা বোঝা যায়, বস্তুতই সবস্থানে তাকানো হয় নি ওদের, অথচ যতদূর মনে আসে, আবেগে ঝরঝর হয়ে সবগুলো সত্যডিম ফাটিয়ে দিয়েছিল নিজস্ব উমে, সে হেন কান্নামালা হাহাকার হয়ে অলিতে গলিতে বাজে মনের, আরেকটু ভিতরে যাবার জন্যে আকাঙ্ক্ষা-আকুলতার তবু শেষ নেই মানুষের

ওটা ছিল নিতান্তই এক সহজ সমর্পণ, বুঝতে পারে সে, আবেগ তখন উছলে উঠেছিল দিগ্বিদিকে, তার তখন মূর্ছা যাবার দশা, জগৎ বদলে যায় যেন, দিব্যি চলাফেরায় এ তার অন্যরকম এক মূর্ছানুভূতি, সবাই যেরকম পারে না, পারে কেউ কেউ, কিন্তু কী নির্মম যে ওই প্রাণকে আরেকদিন সে না-ও চিনতে পারে, ভিড়ের হৃদয়ে বেশ লজ্জার সঞ্চার হবে যদি নাই-ই ঠিক চিনতে পারে, ভাবে সে

চোখজোড়া নাকি জগৎ মাতারি তার, ফস্কায় না কোনো খণ্ড সুন্দরও, লোকমুখে এসব রটে যাবার পর কার্যত যার-তার-দিকে আর ঠিক চোখে তাকানোই হয় নি, সত্যিই যদি কেউ বাণে পড়ে বসে, কী করে সামলাবে সব, শেষমেষ দুর্বল স্বপ্নে সবকিছু জানতে-বুঝতে নিজে হয়ে ওঠে অবদমনজনিত এক পর্বতারোহী, সে তখন এত উঁচুতে যে সবাই একসময় ফিরে যায়, এমনকি দেখে বহুবল্লভারাও পশ্চাদ্দেশ দেখাতে শুরু করেছে, শেষে জানা কথা ওরাও ফেরাবে তাকে

কল্পনার মতো সত্য এ ব্যাকুল রাতে সে কি তবে আরেকবার পথে বেরুবে কুয়াশার মাথাল পরে, প্রান্তরে কড়ুই পাতার মতো ছ'ড়ে থাকা গানগুলো কুড়িয়ে বাড়িয়ে কি আরো কিছু বাগান সাজাবে, এসব দ্বিধা-দ্বন্দ্বের জবাব খুঁজে পাচ্ছে না যখন, তখন সামনে এসে দাঁড়ায় রাগান্বিত লালচোখ কৃষ্ণাঙ্গ চন্দ্রমুখী, ছাদের নিচে ভৌতিক স্বর তার, বলে-- 'আমাকে তুমি চেন না!', আকস্মিকতায় কুঁকড়ে গেল সে, ফচকে গেল, চিনবে কী, তার চোখের দিকে তাকাতেই পারে না, তাকাতেই পারে না

Image from: http://www.secondspring.co.uk
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৮ দুপুর ১২:০৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×