প্রকৃতিপাঠ
০২ রা জুন, ২০০৮ রাত ১০:৩৬
স্কুল খুললেও বই নিয়ে আমি যাই নি এ বেলা ক্লাসে
বারান্দায় মোড়া পেতে বসে বসে আকাশ দেখছি
আকাশকে, শূন্যতাসুদ্ধ আমার ভালো শিক্ষক বলে মনে হয়
ক্লাসের শিক্ষায় প্রায়ই তেমন কিছু থাকে না নতুন
যুগ যুগ একই শিক্ষা নির্গত ক্লাসের গুমোট ঘরে
আমি নাদান না-ক্লাস ছাত্র আকাশের আয়নায়
নতুন করে শিখছি প্রকৃতির মনোভাব
নতুন এ বিদ্যালয়ে শিখেছি সাহস করে
মানুষে মানুষে ব্যবধান আসলে বিস্তর
পুরোটা ঘুচানো যার নিরেট কল্পনা
Image from: http://www.synapses.co.uk
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: অজ্ঞাতকুলশীল বিভাগে ।
মুকুল বলেছেন:
আকাশ আসলেই বড় শিক্ষক... আকাশের দিকে তাকালে তাই মন প্রশস্ত হয়...
লেখক বলেছেন: সমর্থন করলেন দেখে ওই শিক্ষকের প্রতি শ্রদ্ধা আরো বাড়ল।
নতুন করে শিখছি প্রকৃতির মনোভাব
---- আমি ও ।
লেখক বলেছেন: আমরা সবাই মিলে পড়ছি একই ক্লাসে, প্রকৃতির। শিখছিও অনেক কিছু একইরকম। শেখাচ্ছি কেবল আলাদা আলাদা।
মৃদুল মাহবুব বলেছেন:
ভালো।
লেখক বলেছেন: ভালো হলেই ভালো।
লেখক বলেছেন: তাই তো, ওদিকে তাকালেই শিক্ষাটা এমনি এমনি নিজের ভিতরে জন্ম নেয়। অফুরান ওই জানা।
লেখক বলেছেন: সব স্থানে, সব অবস্থায় কি গ্রামেই তাকানো যায় আকাশের দিকে? স্থানকালপাত্র বলে একটা কথা আছে না!
আমি পাঁচতলার ছাদে থাকি। আমার নিয়মিতই দেখা হয় তার সাথে। কিন্তু তা বলে যখন তখন তো আর তাকিয়ে থাকি না। অবশ্য কখনো পাটি পেতে শুইও গিয়ে ছাদে। কত কথা মাথাভরে আসে তখন। কোথা থেকে যে কোথায় চলে যাই। কখনোবা আনন্দে গেয়ে উঠি 'আজি যত তারা তব আকাশে...'। সঙ্গে শুয়ে থাকা ছেলেও কখনো গেয়ে উঠে 'আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ...'। এক অন্যরকম আবেশে জড়িয়ে যাই তখন ওই রাতের ছাদে।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমি নাদান না-ক্লাস ছাত্র আকাশের আয়নায়নতুন করে শিখছি প্রকৃতির মনোভাব
....................।
আজ শেষ বিকালে আকাশে রংধনু দেখে এমন কিছু অনুভব মাথায় এসেছিলো।
পাটি পেতে ছাদে .......।আহা দারুণ ব্যাপার।আকাশের তারা দেখা আর গলা ছেড়ে গান গাওয়া...........বেঁচে থাকার কি সুন্দর সব ঘটনা।
ভালো থাকবেন।অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: বেঁচে থাকাটা মৃত্যুর সাথে নিত্য পাশাখেলা...
বেঁচে থাকাটা সবচে বিস্ময়ের...
বাঁচা তাই, হায়, অথৈ আনন্দের...
আন্দালীব বলেছেন:
ভালো লেগেছে মেহদী ভাই
লেখক বলেছেন: আকাশ দেখা উপায় বোধনের
ফয়েজ রেজা বলেছেন:
ভাই শিখেন, ভালমতো শিখেন। স্কুলে যারা শেখে তারা সবাই এক শেখা শেখে, তাই সবাই সমান গাধা হয়। আপনি প্রকৃতি থেকে শিখে দেখেন অন্যকিছু হতে পারেন কিনা।
লেখক বলেছেন: স্কুল হয়ে হয়েই তো প্রকৃতির দিকে যাত্রা করেছি, সেক্ষেত্রে স্কুল যদি গাধা বানায় তাহলে তো গাধা বনে আছি আগে থেকেই। এখন প্রকৃতির ঘোড়ার সঙ্গে মিলে গিয়ে হয়ত খচ্চরেরই জন্ম দেব মাত্র।
আলফ্রেড খোকন বলেছেন:
মুজিব, দারুণ লাগল !
লেখক বলেছেন: ধন্যবাদ খোকন।


















