প্রতিজ্ঞা ভেসে যাচ্ছে পরিপার্শ্বের অসহযোগে এমন জমানা
স্মৃতি থেকে সব শব্দ উধাও হয়ে গেছে ত্রাসে এমন মুহূর্ত
মুহূর্ত ভেঙে গুঁড়ো গুঁড়ো মিশে গেছে নয়ানজুলিতে এমন বিস্ময়
বিস্ময়াঘাতে পাতাল মাথা তুলে বসেছে আকাশে এমন দুর্যোগ
দুর্যোগ মানে নিজের সাথেই ঝগড়া ও বনিবনা এমন বোঝাপড়া
বোঝাপড়াগুলো মননিরপেক্ষ ও শরীরঘেঁষা সুর এমন কল্পনা
কল্পনার লেজ ধরে টেনে নামাচ্ছি মাটিতে বাস্তব এমন কৌশল
কৌশল মেরে মেরে জোড়া জোড়া পুরছি খাঁচায় এমন বাহাদুরি
বাহাদুরি মানে বেঁচে আছি তবু সন্নিপাতের রোগী এমন পরিণতি
পরিণতি হলো কাত হয়ে গেছে জীবননদীর ভেলা এমন বেঁচে থাকা
Image from: http://www.jupiterimages.com
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


