আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

যাপনবিদ্যা

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৯

শেয়ার করুন:                   Facebook

যৌবনবাদ্য থেমে যাবার আতঙ্ক গভীর হয়ে এলে রুটির দিক থেকে মুখ সরিয়ে নিয়ে রাখো ঘাসে বসে ঝিমানো নিসর্গের প্রচ্ছদে, টানো গভীর নিঃশ্বাস, ফড়িঙের ওড়াওড়ি তাতে বাড়ে, বৃষ্টি নামে ঝমঝমিয়ে আকাশের ছাদ ভেঙে, এর যে নিজস্ব তৌর্যত্রিকতা সেটা কানে নিয়ে প্রৌঢ়ত্বের পরিধির ভিতরে নির্মিত প্রফুল্ল গৃহে করে যাও যথেচ্ছ যাপন

এটা হবে ক্রমশ পচে ঘিনঘিনিয়ে ওঠা সমাজদেহ থেকে সুদূরে স্থাপিত, রাষ্ট্রদেহের জঙ্ঘার নিচে গজানো এইসব যাপনবিদ্যার দিকে কালা সব কানুনেরা চ্যালেঞ্জ ছুড়ে যাবে, রাষ্ট্রের সামর্থ্য নেই যে মনের পায়ে শিকল পরাবে মানুষের, কিংবা গাধায় চড়িয়ে পার করে দেবে আচার সীমানা

রাষ্ট্রের চোখ বড়ো স্থূল, ওটা যা দেখে তা দেখে কানারাও, যা দেখার তা দেখে না কস্মিনকালে

ভিতর দিক থেকে একটা একটা করে খড়কুটো নামিয়ে এনে গড়ে তোলা ওই পাখিনীড় পাতার পৌরহিত্যে দেখবে মানিয়ে যাচ্ছে বেশ

Image from: http://www.malloryartandphotography.com

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: অজ্ঞাতকুলশীল  বিভাগে ।

 

  • ৪৬ টি মন্তব্য
  • ২৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২২
comment by: নাজিম উদদীন বলেছেন: হুমমমম....। দৌড়ের উপরে।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: কী দৌড়ের উপরে? আপনি, আমি, নাকি কবিতা? আঙ্গিক নিয়ে বললেন কি?

২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৩
comment by: রুবেল শাহ বলেছেন: খুব খঠিন লেখা আমার বুঝে আসে না দাদা......

শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: কঠিন হয়ে যাওয়ায় দুঃখিত।

৩. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১১
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: ভিতর দিক থেকে একটা একটা করে খড়কূটো নামিয়ে এনে গড়ে তোলা ওই পাখিনীড় পাতার পৌরহিত্যে দেখবে মানিয়ে যাচ্ছে বেশ

অদ্ভুত সুন্দর। অনেকদিন পরে দেখলাম। কেমন আছেন?
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: হ্যাঁ শরৎদা, অনিয়মিত ছিলাম ম্যালাদিন। এবার দেখা হবে আশা করছি।

৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৬
comment by: রিফাত হাসান বলেছেন: যৌবনবাদ্য থেমে যাবার আতঙ্ক গভীর হয়ে এলে রুটির দিক থেকে মুখ সরিয়ে নিয়ে রাখো ঘাসে বসে ঝিমানো নিসর্গের প্রচ্ছদে, টানো গভীর নিঃশ্বাস- খুব ভাল লাগল, অনেকদিন পর।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

৫. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
comment by: রাজর্ষী বলেছেন: ভালো লাগলো
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: দারুন মায়া শেষটুকুতে!! অদ্ভুত!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৫

লেখক বলেছেন: তাই! তাহলে তো ভালোই।

৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
comment by: হিমাদ্রি বলেছেন: মুজিব ভাই, লেখা টা ভালো আইছে। তয় আরও একটু ভা ই ঙ্গা লেখলে আরও ভালা অই তো।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: সব লেখা আমি 'ভা ই ঙ্গা' লিখতে পারি না।

৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: প্রণব আচার্য বলেছেন: রাষ্ট্রের চোখ বড়ো স্থূল, ওটা যা দেখে তা দেখে কানারাও, যা দেখার তা দেখে না কস্মিনকালে
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: হ্যাঁ, আমার তাই মনে হয়।
আপনারও কি!

৯. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৩
comment by: হাসান বিপুল বলেছেন: শব্দের তৈরি বাবুই-বাসা ভালো লাগে বরাবর। কেবল এক নজর চেখে গেলাম। ফিরতি পথে জানিয়ে যাব ভাবনাগুলো। সতেজ থাকুন।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: এরকম আশা দিলে সতেজ না থাকব কেমনে?
আপনার ফিরতি পথের দিকে তাকিয়ে থাকলাম।

১০. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০১
comment by: ফয়েজ রেজা বলেছেন: ভালো বলেছেন,
যৌবনবাদ্য থামবে,
বৃষ্টিও নামবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: আপনার প্রোফাইল পিকচারটা দেখলে কেমন কেমন যেন লাগে!

১১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৮
comment by: ফয়েজ রেজা বলেছেন: ভাই কেমন কেমন লাগে?

আপনার জন্য আনন্দের সংবাদ এই পিকচারে যৌবনবাদ্য বেজেই চলেছে, বেজেই চলবে। পৃথিবীর শুরু থেকে....তারপর যেখানে পৃথিবীর শেষ সেখানে যদি থামে থামতেও পারে.... অতএব যেমন যেমন লাগে লাগতে দিন...।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: এই সংবাদটা ছবি দেখেই পেয়ে গেলাম বলেই তো কেমন কেমন লাগল।

১২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৩
comment by: ফয়েজ রেজা বলেছেন: এখন তো অন্যের ছবি থেকে, সামনে কবিতা থেকেও পাইবেন... আসিতেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: আসুক, স্বাগতম।

১৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৮
comment by: মাছরাঙ্গা বলেছেন: লেখাটি পড়বার সময় মনে হল আপনার রাগের কথা আমি মুখোমুখি শুনছি।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: লেখাটিতে একটা রাগ প্রচ্ছন্ন আছে বৈকি। কিন্তু সেটায় যে খুব একটা আড়াল তৈরি করতে আমি ব্যর্থ হয়েছি তা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে আমি কবিতাটির জন্য ক্ষতিরই কারণ হয়েছি।

১৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: বিল্লাল মেহদী বলেছেন: 'রাষ্ট্রের চোখ বড়ো স্থূল, ওটা যা দেখে তা দেখে কানারাও, যা দেখার তা দেখে না কস্মিনকালে

ভিতর দিক থেকে একটা একটা করে খড়কূটো নামিয়ে এনে গড়ে তোলা ওই পাখিনীড় পাতার পৌরহিত্যে দেখবে মানিয়ে যাচ্ছে বেশ'

ভালো লেগেছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: বেশ তো।

১৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৯
comment by: লালপ্রভাত বলেছেন: খুব সাহসী উচ্চারণ ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: যতি তাই হয়, তাহলে ভালো।

১৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬
comment by: শেখ জলিল বলেছেন: রাষ্ট্রের চোখ বড়ো স্থূল, ওটা যা দেখে তা দেখে কানারাও, যা দেখার তা দেখে না কস্মিনকালে...দারুণ বলেছেন কবি।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪২
comment by: মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লাগছে লেখাটা।
মুজিব ভাই আছেন কেমন?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: আছি ভালো, আপনি কেমন? ভালো লাগা জানানোয় ধন্যবাদ।

১৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: মাছরাঙ্গা বলেছেন: আবার ডুব মেরেছেন !‍ নতুন লেখা কই ?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: ডুব দিই নি, কাজ আমাকে ডুবিয়ে দিয়েছে।

১৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০১
comment by: অ রণ্য বলেছেন: ভায়া বেশ হয়েছে লেখাখান
একটা ক্লেশ যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লেখার পরতে পরতে
যার সাথে মিশিয়ে দিয়েছেন জীবনবোধ বা অভিজ্ঞতা

ভাল লাগা রেখে গেলুম
কালকে আপানার এই কবিতাটা পড়ছিলুম
Click This Link

একটি শব্দ অধ্যাস

এখানে "অধ্যাস" কি হিসেবে ব্যবহার করেছেন জানার জন্য আগ্রহ হচ্ছে ভীষণ..ভাল থাকুন সুস্থ থাকুন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: লেখাটির ব্যাপারে আপনার অনুভূতি জেনে ভালো লাগল।

কবিতাটিতে 'অধ্যাস' শব্দটি ব্যবহৃত হয়েছে Hallucination-এর বাংলা প্রতিশব্দ হিসেবে।

'একটি শব্দঅধ্যাস' কৌরবে ছাপা হবার পর অনেক বদলে গেছে। পরবর্তী সময়ে এটি আমার দ্বিতীয় কবিতার বই 'ময়দানের হাওয়া'য় অন্তর্ভুক্ত হয়। এখানে দেখতে পারেন নতুন ভার্সনটি।

Click This Link

২০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো..........প্রথম প্যারাটা ভাবালো......
সময়টাকে দেখতে পেলাম.........।
কেমন আছেন কবি?
শুভেচ্ছা।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৪

লেখক বলেছেন: ভাবাতে পারা তো কবিতার প্রথম সারির কাজগুলোর একটি। সেটা যদি হয়ে থাকে তো অনেকই হলো, কী বলেন?

আমি ভালো আছি।

২১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৬
comment by: আলাপ বলেছেন: রাষ্ট্রের চোখ বড়ো স্থূল, ওটা যা দেখে তা দেখে কানারাও, যা দেখার তা দেখে না কস্মিনকালে- সত্যই।
এবং
সুন্দর লাগলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: সত্য পরম সুন্দর।
সত্য যদি, তবে তো সুন্দর লাগতেই হবে। তাই না!

২২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১
comment by: দৌবারিক বলেছেন: প্রথম স্তবকটা ভালো লেগেছে। বাকিরা যেন সে তুলনায় স্পষ্ট। যদিও আমি কোনো কবিতা বুঝতে চাই না। বুঝতে না পারাটাই আমার কাছে আনন্দের।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: লেখক বলেছেন: ঠিকই তো।
অত স্পষ্ট প্রকাশকে আপনি কবিতা বলে নেবেন কেন? কবিতা তো আড়ালপ্রিয়, অন্তত পাছা উন্মুক্ত করে দিতে হলেও মুখ তার লুকিয়ে রাখতেই হয়, হবে।

ব্লগসহ সর্বত্রই পাঠকের নানা ঘরানা। কেউ বলেন, অত কঠিন কেন, সহজ করে লেখেন। কেউ বলেন, অত স্পষ্ট কেন, লুকিয়ে চরিয়ে রাখেন। লেখকের এ সবকিছুকেই আমলে নিতে হয় ও পিষে ফেলতে হয়। তাতে মনোজল ছিটিয়ে ঘটে যে প্রাণরসের উৎপাদ, তাই পরে চুঁইয়ে চুঁইয়ে নামে শব্দশাখা বেয়ে।

২৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৭
comment by: দৌবারিক বলেছেন: কে কী বলল, কবিতা কি এত কিছু মেনে চলে? কবিতা বা আপনার অন্তরাত্মা তো তার স্বভাব মতই চলবে।
সচলায়তনে আপনার জেনবাদ বিষয়ক লেখাটা পড়ছি। এখনো শেষ হয় নি। সম্পূর্ণ নতুন জিনিস। হীনযানকে কি হিনায়ানাও বলা হয়? তবে শব্দটা যানের চেয়ে সুন্দর।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৪

লেখক বলেছেন: কবিতা বা আমার অন্তরাত্মা আমার স্বভাব মতোই তো চলে। তবে পরিপার্শ্ব একটা মনোযোগ পাবে, সেটাও কি সঙ্গত নয়? এজন্যেই তো এসব বললাম যে, 'লেখকের এ সবকিছুকেই আমলে নিতে হয় ও পিষে ফেলতে হয়। তাতে মনোজল ছিটিয়ে ঘটে যে প্রাণরসের উৎপাদ, তাই পরে চুঁইয়ে চুঁইয়ে নামে শব্দশাখা বেয়ে।' নইলে পাঠকের প্রতিক্রিয়া কী এমন অর্থ বহন করত!

ওটা ওই অনুবাদ সিরিজের ভূমিকা রচনা। পরে পুনর্লিখিত হয়েছে। নতুন ভার্সনটাসহ গোটা ত্রিশেক জেনগল্পের অনুবাদ রবিউল করিম সম্পাদিত ব্যাসের পরবর্তী সংখ্যায় থাকছে। আগ্রহ থাকলে খোঁজ রাখতে বলি।

তাছাড়া চোখ রাখলে অচিরেই আরো বেশ কিছু নতুন জেনগল্প পড়তে পারবেন সচলায়তনে। পোস্টাব এ সপ্তাহেই।

 



 


m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫১৮৮৪