আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

দৈবচয়নের ভালোমন্দ : দুই

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২১

শেয়ার করুন:                   Facebook

৬.
আমি যেতে চাইলেই সামনে দিয়ে একটি পাখি উড়ে যায়, ও বোঝায় যে আমার চেয়ে তার অনেক বেশি তাড়া, সে বেশি কাজের লোক

কে যে লোক আর কে যে নয়, এ বিবেচনা কাজেই ধরা খেয়ে যায়, আমি বড়ো মুখে কিছু জানান দেবার আগ্রহটা তখনই মেরে ফেলি

৭.
দূর এসেছে দাঁড়িয়ে আছে কাছে
আমার শরণে
ওকে আর ডাকতে হয় নি ভোরে
নিজে থেকে টের পেয়ে টান
এসেছে মরণে

৮.
সব সামলাতে সামলাতে গেল বেলা বাহির বাড়ির
ভিতর বাড়ির কিছুই আমার গোছানো হলো না

বাইরে এমন পরিপাটির ভিতর অন্ধকার

৯.
পিছে রয়ে গেছে সুখের গায়ের জামা, সুখীনির চটি
একদম ন্যাংটোপুটো হয়ে দেখ চলে এসেছি এই এত দূরে
দুঃখের ছেলেমেয়েরা আমাদের দেখে
হাসতে হাসতে শেষ

১০.
তারে দেখতে গিয়েছি শুধু তারে নয়
তার সাথে লেগে আসা সহস্র শৈবাল


Image: The left-handed Punch, screenprint and articulated puppet by Rong King from http://ycba.yale.edu

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খুচরো পঙক্তি ;
প্রকাশ করা হয়েছে: অজ্ঞাতকুলশীল  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ১৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৭
comment by: নকীবুল বারী বলেছেন: হাইকু টাইপ পদ্য নাকি??? ভালো লাগলো পড়ে..........
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: 'হাইকু' কি ছোট অর্থে বলেছেন? 'হাইকু' এগুলো না, তবে ছোট অবশ্যই। হাইকু নানা সংজ্ঞা মেনে চলে। তিন লাইন হতে হয় এবং সম্ভবত ১৭ মাত্রা।

২. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
comment by: কালপুরুষ বলেছেন: যথারীতি ভাল লাগলো আপনার টুকরো টুকরো ভাবনাগুলো। অনেকদিন পর আপনার ব্লগে এলাম মনে হয়। আশা করি ভাল আছেন। একদিন সময় করে চলে আসেন। অনেকদিন আপনার সাথে দেখা হয়না। ভাল থাকুন।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৬

লেখক বলেছেন: হ্যাঁ তাই, অনেকদিন পরে এলেন। মাঝখানে একবার সামহ্যোয়ারে অনিয়মিত হয়ে যাই, যেতে হয়। তখন থেকে আপনারও এ তল্লাটে আসা কমে গেছে।
আমিও কম সময় পাই আপনার ওদিকে যাবার।

৩. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: অনেকবার করে পড়লাম মেহদী ভাই ।
ভাল্লাগছে । +++++
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৮

লেখক বলেছেন: অনেকবার করে পড়লেন বলে কৃতজ্ঞতা রইল।

৪. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১১
comment by: সৈয়দ আফছার বলেছেন: মুজিব ভাই,
৮. বারবার পড়েতে ইচ্ছে করছে

সব সামলাতে সামলাতে গেল বেলা বাহির বাড়ির
ভিতর বাড়ির কিছুই গোছানো হলো না

বাহিরে এমন পরিপাটির ভেতর অন্ধকার

সত্যিই চমৎকার...
আপনার শব্দের বুনন।

ভাল থাকবেন।
১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: আপনার উদ্ধৃত অংশ পড়তে গিয়ে দেখি কেমন কেমন যেন লাগে, মানে আমি যেমন করে পড়ি ঠিক তেমন না। পোস্ট পড়ে দেখলাম আপনি টাইপ করার সময় দ্বিতীয় লাইনে এসে ভুল করে তিনমাত্রার একটা 'আমার' ত্যাগ করেছেন। শেষ লাইনটার 'বাইরে' হয়েছে 'বাহিরে', 'ভিতর' হয়েছে 'ভেতর'।

'সব সামলাতে সামলাতে গেল বেলা বাহির বাড়ির
ভিতর বাড়ির কিছুই আমার গোছানো হলো না

বাইরে এমন পরিপাটির ভিতর অন্ধকার'

সরি সৈয়দ আফসার, কিছু মনে করবেন না।

৫. ১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: মাহবুব লীলেন বলেছেন:
জ্বি স্যার
১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: হ্যাঁ স্যার।

৬. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৪
comment by: সৈয়দ আফছার বলেছেন: সরি,মুজিব ভাই,
কবিতাটি পড়ে এতটা ভাল লেগে ছিল যে, কবিতার উদ্ধৃত অংশটুকু
না-দেখেই প্রকাশ করে ছিলাম।
১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: সরি তো আমিও বলে রেখেছি।
ও কিছু না!

 



 


m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫১৯০৭