আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

দৈবচয়নের ভালোমন্দ : তিন

১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৭

শেয়ার করুন:                   Facebook

১১.
নতুন এক ঘোরের মাঝে দিন যায় রাত যায়
এ এমন ঘোর
ডুবতে ডুবতে দফারফা
তবু দেখি আমার নাক ভেসে ওঠে
চুল ভেসে ওঠে

১২.
পুনরায় অরণ্যে প্রবেশ বহুদিন পরে
শেষ নেই এরকম মৃগয়ায়
গিজিগিজে বাঘ সিংহ হায়েনা অজগর
শিকার আমিই হতে পারি নিজে
যেকোনো সময়
ঢুকে গেছি তবু বনে
একটামাত্র বল্লম সহযোগে

ভয় ছিল তবু মাখি নি গায়েই
হরিণের মাংসে অভ্যস্ত বলে

এছাড়া কেননা অসম্ভব বেঁচে থাকা

১৩.
আমি যার কাছে পরামর্শ নিতে যাই সে আমার চেয়ে কম জানে

১৪.
নিঃসঙ্গতার একশ বছর লেখা হয়ে গেছে
লেখা তো হয় নি এখনো একদিনের অন্ধকার
ধরবে এ অন্ধকার
গ্রন্থের এমন আয়তন অসম্ভব

১৫.
এত পিছে থাকলে তাকে সঙ্গে নেবার ইচ্ছেটাই মরে যায়
আরেকটু আপডেটেট থাকা-টাকা লাগে
যৌথযাত্রা সেক্ষেত্রে চমকপ্রদ হয়

Image: The left-handed Punch, screenprint and articulated puppet by Rong King from http://ycba.yale.edu

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খুচরো পঙক্তি ;
প্রকাশ করা হয়েছে: অজ্ঞাতকুলশীল  বিভাগে ।

 

  • ১৬ টি মন্তব্য
  • ১৪৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৮
comment by: সীমানাহীন বলেছেন: Click This Link
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: এখানে আমার ইনপুট খুব জরুরি নয়।

২. ১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: অনেক কিছুই বুঝি নাই :(
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: আপনি যাতে সবকিছুই বোঝেন তার জন্যে কী করতে পারি? করার আদৌ আছে নাকি কিছু?

৩. ১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৮
comment by: নাজনীন খলিল বলেছেন: খুব ভাল লাগল।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: জেনে ভালো লাগল।

৪. ১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: হায়দার কািরগর বলেছেন: আরেকটু আপডেটেট থাকা-টাকা লাগে
যৌথযাত্রা সেক্ষেত্রে চমকপ্রদ হয়

ভাল লাগলো।

শুভেচ্ছা।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: আচ্ছা।

৫. ১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
comment by: প্রচেত্য বলেছেন:
"পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি " আমার লগইনের সময় দেখি এ অবস্থা
টাস্কি খেলাম !
পাঠককুলের হল কি ?
ভালমন্দের কিছু তো বলতে হবে !
পড়ছে কেউ বুঝছে কেউ আবার না বুঝছে কিন্তু কারও কি মাথায় এলনা এ অপশনটা বেকার পড়ে আছে ..
সে যা হোক, আমার বোধে এটাকে ষোলকণা পূর্ণ করেছি

কবি বাবু বুঝে নিন, কি থেকে কি করে দিলাম
বাকীদের ব্যপারটা ভাল ঠেকছেনা
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: আপনার বিবেচনায় আপনি হয়ত গুরুত্বপূর্ণ দায়িত্বটিই পালন করেছেন।

৬. ১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
comment by: মরিয়ম বলেছেন:

১৩ ছাড়া দারুন লাগলো প্রতিটি।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: অকপট মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭. ১২ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৬
comment by: সৈয়দ আফছার বলেছেন: ১৩.আমি যার কাছে পরামর্শ নিতে যাই সে আমার চেয়ে কম জানে
পঙক্তিটি পড়ে মোস্তাক আহমাদ দীনের ‌‌‍অভিজ্ঞান কবিতার একটি
লাইন আমার মনে পড়ে গেল ..,কিন্তু এক বিদ্যাপীঠে গিয়ে তেমন কিছুই জানিনি শুধু লুপ্ত বিধিলিপি,
কি অপূর্ব আপনার এবং দীনের শব্দচয়েনর বৈচিত্র উপস্থাপনার আলাদা ঢং... সুন্দর!
খুব ভাল লাগলো ।
১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: দীন আমারও প্রিয়। ও আমার চেয়ে শক্তিমান।

৮. ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৭
comment by: মাছরাঙ্গা বলেছেন: টুকরো টুকরো কথা, আমারই মত, যেমন করে নিজেরে জুড়ে দেই।
১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: এসব টুকরো টাকরা নিয়েই তো জীবন অখণ্ড রূপ পায়, যত তুচ্ছ ও জলোই তা হোক না কেন।

 



 


m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫১৯১৩