আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

নিসর্গ ব্যানার্জি

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৭

শেয়ারঃ
0 1 0

উলটোদিক থেকে নামতে গিয়ে অনিবার্য পতন ঠেকাতে পা ফেলানো শিখে গেছি আজ প্রাণান্ত কৌশলে, কেননা নামতে হবে, কোথাও উঠতে হলে পূর্বাবস্থান থেকে নামতে হয়, রংজেং-এর চূড়া থেকে বিরিশিরি ম্যালা পথ, দুর্গম ঢাল, হ্রদ এবং বুনো সন্ত্রাস, বৃক্ষবিরোধ পার হলে কিমিয়া সীমান্ত ফাঁড়ি, কাঁটাতার ও সোমেশ্বরীর অনন্ত বালি

শ্যাওলাবিব্রতিসহ সমস্ত ছাল-বাকল ছাড়িয়ে একটি নদীকে জাগাব, এহেন সিদ্ধান্তে দেখ পুনরুত্থানের মতো মাথা উঁচিয়েছি-- দুই পা আমার দুই ভুল কুমিরের মুখে, সতত নিচের দিকে টান, হাতির শক্তিতে তবু দুমড়ে-মুচড়ে যাব, মাহুতের প্রেমে তুমি শুঁড় ধর শুধু

যেতে যেতে বহুকাল গেছে, এ বেলায় জেনে নেই বাহারি সৌরভ, আনুপূর্ব ছুঁয়ে-ছেনে বুনোকুসুমের, দিনে দিনে না-হয় পরে তুরীয়ানন্দে যাওয়া যাবে, বেশি নয় একটিই দারুণ খায়েশ, কোনো এক আরণ্যসন্ধ্যায় ঠিকঠাক তোমাতে আরূঢ় হব, নিসর্গদি

The Athenaeum by Asher B. Durand (An American Hudson River School Painter, 1796-1886) from http://www.the-athenaeum.org

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: ময়দানের হাওয়া  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন জুবায়ের।

২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: আচ্ছা।

৩. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৬
ফারহান দাউদ বলেছেন: "উলটোদিক থেকে নামতে গিয়ে অনিবার্য পতন ঠেকাতে পা ফেলানো শিখে গেছি আজ প্রাণান্ত কৌশলে, "
তা বটে,এভাবেই মানিয়ে যাই।
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: মানিয়ে নিতে হয় যে।

৪. ২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৯
রানীভবানী বলেছেন:
আপনার অনেকগুলো পোস্ট পড়েছি । দারুন প্রবন্ধ লেখার হাত আপনার। আজকাল বাঙলাভাষা না-জানা কত ছেলে মেয়ে কবিতা লিখছে নতুন শতকে ! আচ্ছা... আপনি কবিতা লেখেন না কেন ?
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: কবিতা লিখতে পারি না যে!

যা পারি না তা নিয়ে চেষ্টা করে কী লাভ বলুন! আমার এখানে মাঝে মাঝে এসে আপনি দুয়েকটা প্রবন্ধই পড়ে যাবেন আশা করি। আর কবিতা পড়তে চাইলে আমি আপনাকে এ ব্লগের অনেক কবিরই সন্ধান দিতে পারি। পড়তে চাইলে জানাবেন।

আচ্ছা মা রানীভবানী, আপনি কি 'পোয়েট ট্রি' রহমান হেনরী, কিংবা চাক্ষিক আবু হাসান শাহরিয়ারকে চিনেন? ইনারা ভালা কবি আছেন।

২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: হ্যাঁ দেখি।

৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৪
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: পড়ে খুব ভাল লাগলো।
ভাল থাকবেন।
২৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:১১

লেখক বলেছেন: আপনার লাগাতার ভালো লাগার অনুভূতি উষ্ণতা দেয়।

৭. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০০
মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লাগলো। আপনার শব্দরা সব মাটির কাছে রিমঝিম শব্দ তোলে। বুকের চিনচিন শব্দগুলা যেন ওইসব শব্দের ভেতর ওত পেতে থাকে। আপনাকে সেলুট।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: কীরকম কীরকম যেন বললেন, আমার ভেতরেও কেমন রিমঝিম-চিনচিন করে উঠল।

স্যালুট আপনাকেও।

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: ভালোই বলছেন।

 

মোট সময় লেগেছে ০.৯৩৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ