আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

অতি ক্ষুদ্র গল্প : দ্বিতীয় কিস্তি

২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২

শেয়ারঃ
0 0

নভেম্বর ২০০৬-এ আমেরিকা থেকে প্রকাশিত WIRED ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ওটি ছিল তাদের মতে Very short stories-এর একটি সংকলন। ম্যাগাজিনটির ওই বিশেষ মুদ্রণ সংস্করণে অন্তর্ভুক্ত ১০টি লেখার বাংলা রূপান্তর আমার গত পোস্টে প্রকাশিত হয়। ওই পোস্টটিরই দ্বিতীয় কিস্তি আজ প্রকাশিত হলো। এ কিস্তিতে অন্তর্ভুক্ত ১০টি লেখা মুদ্রণ ও আন্তর্জাল উভয় সংস্করণ থেকে গৃহীত। যাঁরা এ বিষয়ক আমার প্রথম পোস্টটি দেখেন নি বা/এবং গল্পগুলোর রচনা ও বাংলায় রূপান্তরণের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেতে চান, তাঁরা দয়া করে অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তি তে ঢুঁ মারলেও মারতে পারেন।

মহাশূন্যে সংঘর্ষ, কক্ষসমূহ বিদীর্ণ, বিদায়, ভালোবাসা।
ডেভিড ব্রিন

বুশ সত্য বলল, নরক ঘনীভূত হলো।
উইলিয়াম গিবসন

ইরাকে গিয়ে ফিরেছে প্রতি তিনজনে একজন।
গ্রেইমি গিবসন

এটায় চলবে (অলস লেখক শুধালেন) ?
কেন ম্যাকলিওড

আমরা সীমা অতিক্রম করলাম, তারা আমাদের মেরে ফেলল।
হাওয়ার্ড ওয়ালড্রপ

লেইয়া : বাচ্চাটা তোমার। লিউক : দুঃসংবাদ।
স্টিভেন মেরেজোকি

তার পুরুষাঙ্গ ভেঙে গেছে, সে এখন গর্ভবতী।
রাডি রাকার

বাঁচাও! পড়েছি পাঠাভিযানের ফাঁদে!
মার্ক লেইডলো

শিশুর রক্তের ধরন ? প্রায়শ মানবসুলভ।
ওরসন স্কট কার্ড

সময়সীমা শেষ, পাঁচ শব্দ যথেষ্ট...?
ডেভিড ব্রেইন

Image from: http://www.devanchire.com/in-memory.htm

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রূপান্তর ;
প্রকাশ করা হয়েছে: অন্য ক্ষেতের ঝাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ধন্যবাদ, দাদা; প্রথমকিস্তির মন্তব্যে আমার ভুল ধরিয়ে দেয়ার জন্যে। আমার মনে পড়েছে। হ্যাঁ, এইগুলো প‌্যারাবল নয়।
আর কাফকার প‌্যারাবলও সম্ভবত আমি পড়ি নি। তবে কাফকার একটাগল্পের বই অনেক আগে আমার কাছে ছিলো, আমার একবন্ধু মেরে দিয়েছে। তাই
ঠিকঠাক নাম এবং অনুবাদক কে বলতে পারছি না। তবে মনে আছে, ওটা আজিজমার্কেটের কোনো প্রকাশনা থেকে বেরিয়েছিলো। ওটাতে
আমি কাফকার একলাইনের গল্পও পড়েছিলাম।

ইশপের গল্পগুলোতো প‌্যারাবল, তাই না?

শুভরাত্রি।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: না, ঠিক আছে। এরকম আমিও কত বলে ফেলি, পরে মনে হয় যে ঠিক বলি নি।

কাফকার এক লাইনের গল্প অবশ্য আমি পড়ি নি। থাকবে হয়ত বা।

আমার জানা মতে, ঈশপের গল্পকে প্যারাবল বলা যাবে। এছাড়া জাতকের গল্প, জেনগল্প প্রভৃতিও সংজ্ঞানুযায়ী প্যারাবল।

২. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময়সীমা শেষ, পাঁচ শব্দ যথেষ্ট...? ডেভিড ব্রেইনের এটা চমত্কার তো! মনে হয় লেখা জমা দেয়ার তারিখ শেষ হয়েছিল, আর শেষ দিনেই এটা লিখে জমা দিয়েছিলেন।

আমার তো মনে হয় কোরান সহ সব ধর্মগ্রন্থের বাণীই parables.
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৭

লেখক বলেছেন: সেটা বলা যায় হয়ত।

 

মোট সময় লেগেছে ২.৮৭৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ