নোনাধ্বনিকথা
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৬
স্তূপ স্তূপ এত-যে ভস্মগিরি ছড়ানো হাওয়ায়
এসব আমার-- আমাদের সময়ঘটিত
বঞ্চনা ও লাঞ্ছনার থকথকে যেন কোনো অনিবার ক্ষত
ক্লেদ-গ্লানি রূপভেদে এইমতো লভিয়াছে আর্ত-অবয়ব
আমাদের হত-আশাগুলি
এবং তাদের শবাবশেষের এই সারি সারি বর্জ্যটিলা
নির্বাসনে দিয়ে আসি চল উপকূলে, বদ্বীপান্তরীপে--
মানুষের এইসব স্বপ্নভস্মসার
হররোজ গাছে গাছে সবুজ-অভাব
নিঠুর এই সময়কথাগুলি লেখা আছে নোনাভাষারঙে
পেরাবনে পাতায় পাতায়
Image from: http://sherpaguides.com
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: মমি উপত্যকা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নকীবুল বারী বলেছেন:
চমৎকার.......
লেখক বলেছেন: ধন্যবাদ নকীবুল বারী।
লেখক বলেছেন: আপনিও অনেকদিন পর আবির্ভূত হলেন।
অনেকদিন ধরে আমিও নিয়মিত হতে পারি না ব্লগে।
নাজনীন খলিল বলেছেন:
মানুষের এইসব স্বপ্নভস্মসারহররোজ গাছে গাছে সবুজ-অভাব
নিঠুর এই সময়কথাগুলি লেখা আছে নোনাভাষারঙে
পেরাবনে পাতায় পাতায়
অনেক অনেক ভাল লাগল। শুভেচ্ছা ।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা কবি।
কালপুরুষ বলেছেন:
বরাবরের মতোই সুন্দর। খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: বরাবরের মতোই বললেন।
পথিক!!!!!!! বলেছেন:
বসীয় কবিতা
লেখক বলেছেন: এটা আবার কেমন ট্যাগিং?
নিবিড় বলেছেন:
ভাল ..।
লেখক বলেছেন: আচ্ছা।
বিষাক্ত আলো বলেছেন:
ভালো লাগল.........
লেখক বলেছেন: বেশ তো
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
শুধু ভালো লাগার কথা জানালে চলবে, নাকি ভরপেট খাওয়াতে হবে? আমি খাওয়াতে রাজি আছি।
লেখক বলেছেন: আপনি রাজি থাকলে আমিও রাজি।
ভরপেট খাওয়া নয়, গলাঅব্দি পানে আগ্রহী।
প্রণব আচার্য্য বলেছেন:
চমৎকার ++
লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব।
নম্রতা বলেছেন:
অন্যরকম ! চমৎকার ! আপনার লেখাগুলো পড়া হ্য়নি এখনো ভালোমত। এত ভাল লেখা....আর মিস করতে চাইনা !
লেখক বলেছেন: শুনে আনন্দ হলো।
বলেছেন বলে নয়, পড়তে ইচ্ছে হলেই কেবল পড়বেন।
মৈথুনানন্দ বলেছেন:
পানি চলবে?
লেখক বলেছেন: চলবে না আবার!
পানিই তো বাঁচিয়ে রেখেছে হে!
আয়শা ঝর্না বলেছেন:
আপনার এই কবিতাটি অন্য কাবতাগুলো থেকে একটু আলাদা আমেজের, একটু কোমল হয়ে আসছে-- নোনাভাষারঙ, স্বপ্নভস্মসার..শব্দ ভাবায়। ভাল লাগল। অনেক লিখুন।
লেখক বলেছেন: অনেক লিখতে পারছি কই! কমও হয় না মাঝে মাঝে।
পড়লেন বলে ধন্যবাদ।
আশরাফ মাহমুদ বলেছেন:
" মানুষের এইসব স্বপ্নভস্মসারহররোজ গাছে গাছে সবুজ-অভাব
নিঠুর এই সময়কথাগুলি লেখা আছে নোনাভাষারঙে
পেরাবনে পাতায় পাতায় "
পড়ে কিছুক্ষণ থমকে রইলাম। নির্বাক ভালোলাগা!
লেখক বলেছেন: ভালোবাসা সবাক হোক, তাতে উষ্ণতাটা উপলব্ধ হবে বেশি।
রাশেদ বলেছেন:
ঈদ মোবারক!
লেখক বলেছেন: লেট ঈদ মোবারক।
তানভীর রাতুল বলেছেন:
'স্বপ্নভস্মসার' সফল যৌগিক শব্দ ব্যবহার করেছেন এই সময়ের (সর্বদার) বিপরীতে
লেখক বলেছেন: তাই কি?
মাছরাঙ্গা বলেছেন:
আমার - আমাদের অতঃপর মানুষের কিংবা মানুষের থেকে আমাদের বা তা থেকে আমি। আমার কথাই মানুষের ভাষা বা মানুষের মাঝে আমাকে পাওয়া । হতাশাবোধ থাকলেও যেন একা নই, এই মনে হল।
লেখক বলেছেন: কোথায় যেন এক সাযুজ্য থেকে যায় একে ও অন্যে
এমনকি থাকে পাহাড়ে-সাগরে
বেদনার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকে আনন্দময়ী
তানভীর রাতুল বলেছেন:
কবিতার প্রতিত্তুরে ভাবলেশশূন্য মুখ হয়তো চোখে পড়ে না কারো - তারপরও হলপ করে বলি কবিতার সামনে দাড়ানো সবগুলো মুখই অভিব্যক্তিহীন- মানুষের চেতনার মহাবিশ্বে ব্যক্তিগততম জায়গা এটা
লেখক বলেছেন: ভিতরে কাজ করতে থাকলে তার ছাপ তো স্বাভাকিভাবেই পড়তে পারে মুখময়। বাইরের এটুকু অভিব্যক্তিকে যদি গণনায় না-ও আনি, ভিতরেরটা না আনব কোন সাহসে?
তানভীর রাতুল বলেছেন:
কবিতায় লাফ দেয়া যায় অনেক গতিতে
বাঘ কিমবা হরিণ উভয়েই সীমাবদ্ধ লাফে
হয়তোবা ধরা দেয় একে অপরের কাছে-
কিন্তু কবিতা এমন প্রাণী, যে ধরতে চায়
নিজেকেই - আত্মঘাতী আঘাতের মতো
এই কারণেই কোন প্রকারের জ্ঞান দিয়ে এর
পদচিহ্ন খুঁজে পাওয়া যায় না
যা পাওয়া যায় তাকে হয়তো আমরা বলি
আলোচনা - ঠিক যেন তিব্বতের রূপকথা আর
ইয়েতীর পিছনে ছু্টতে থাকা শেরপার ছেলে
লেখক বলেছেন: অসাধারণ মন্তব্য!
এরকম আসাধারণ মন্তব্যের আসাধারণ জবাব দেবার মতো অবস্থায় আমি নেই এখন। অবশ্য কখনোই কি তেমন ছিলাম আমি!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














