আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

এমভি নন্দিতা

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪২

শেয়ারঃ
0 2 0

তুমি এসে ধাক্কা দিলে আমার পন্টুনে
ধ্বনি-প্রকম্পনে সমুদ্র ঈগলগুলো কেঁপে ওঠে
মোহনার জলমাখা গোপন বেদিতে
রৌদ্রগন্ধময় হাওয়া এসে খেলে

সমতল ফুঁসে আসা জল
পাটাতন ছুঁয়ে গেলে
যৌথ-যুগ্ম যে সৌন্দর্য জন্ম নেয়
তার কষাঘাতে হই আমিও ঈগল

কাঁপি, বিশাল তোমার দাহে

Image from http://www.hat.net

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: চিরপুষ্প একাকী ফুটেছে  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩
রাশেদ বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পেলাম।

শুভ নববর্ষ!
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: শুভ নববর্ষ।
হ্যাঁ, অনেক দিন পর বছরের প্রথম দিনে আবির্ভূত হলাম।

২. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪
নাঈম বলেছেন: ভালো লাগলো.............শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

শুভ নববর্ষ।

৩. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৫
সামী মিয়াদাদ বলেছেন: এমভি নন্দিতা কি কোন জলযানের নাম?

ভাল লাগলো কবিতাটি......নববর্ষের শুভেচ্ছা
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: দেহযান-জলযান দুটোই।
শুভেচ্ছা।

৪. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০
অদৃশ্য বলেছেন: মেহদী ভাই.................অনেক ভালো লাগলো। নিয়ে গেলাম সাথে করে।

শুভ নববর্ষ। ভালো থাকুন অনেক।
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেও।

৫. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫
ইমরান মাঝি বলেছেন: সবাই কেন যে শুধু ভালো লাগছে কয়?
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: ব্লগে 'ভালো লাগছে' বা 'লাগে নি' জাতীয় কথাই বেশি ফলে দেখি। তুমি ওই দুইটার কোনোটাই না বলে যা বললে তার সাথে লেখাটার দূরান্বয় আন্দাজ করা যায় কেবল।

এত দূরে কেন মাঝি, একটু তো ছোঁও!

৬. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৮
ফারুক আহেমদ রনি বলেছেন: কবিকে নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

৭. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪১
মুক্তি মণ্ডল বলেছেন: মুজিব ভাই নববর্ষের শুভেচ্ছা।

আপনের কবিতা অনেক দিন পর দেখলাম ব্লগে। পিছনের তাকে সাজানো জানালার ছবি হইছে কবিতাটা।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: পিছনের তাকে সাজানো জানালার ছবি হইছে কবিতাটা।

আপনার আঁকা এই শব্দছবিটাও বাঁধিয়ে রাখার মতো হয়েছে।

৮. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮
আন্দালীব বলেছেন: অনেকদিন পর মুজিবদা, আপনার লেখা পড়লাম। চমৎকার লেগেছে পড়ে।

কবিতার পাশাপাশি শিরোনামেও পৃথক ভালো লাগা কাজ করে।
শুভ নববর্ষ।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: আপনাকেসহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

ভালোলাগা জানানোয় প্রীত বোধ করছি।

৯. ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩
নম্রতা বলেছেন: শিরোনাম, কবিতা , ছবি ....শুধু ভাবছি ....কে কার অলংকার !
কবি আপনাকে অনেক শুভেচ্ছা !
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: এখানকার কোনোটি যে কোনোটির মহিমাকে ম্লান করে নি, আপনার মন্তব্যে তাই বোঝা যাচ্ছে। এই সমন্বয় ঘটাতে পেরে আনন্দিত আমি।

আপনাকে ধন্যবাদ।

১০. ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯০০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ