পুনরাবৃত্তিময়
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫
একটা পথের শেষে আরেকটা পথ নয়
পুরানো পথের ধুলায়ই বুঝি শরীর রঞ্জিত হলো
তোমার সমূহ ছুঁয়ে থেকে আরেকটা আকাশ বিহার
হলো না বিশেষ
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেল
পরিধি ডিঙিয়ে কোনো নবোদিত ঠিকানা খোঁজার
সামর্থ্য হলো না
খুঁটি পোতা একটা খাসির মতো ঘুরে ঘুরে
মাঠের ছালচামড়া শুধু উঠিয়ে চলেছি
Image from http://lineout.thestranger.com/
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: চিরপুষ্প একাকী ফুটেছে বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: যাপন অভিজ্ঞতার একটা অংশ এখানে উগরে দিয়েছি মাত্র।
আপনার উদ্ধৃত বাক্যটা যেদিন প্রথম উপলব্ধিতে এল, সেদিন খুব অসহায় বোধ করেছিলাম মনে পড়ে।
মুক্তি মণ্ডল বলেছেন:
অদ্ভূত এক সততার মায়া - আপনার এই কবিতার ভেতর ফুটে উঠেছে ( এইটা অন্য যে কেউ অন্য ভাবে নিতে পারে)।
জীবনে দাঁড়ানোর জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি। সেইটা এখানে পাওয়া গেল।
এখানে এই কবিতাটা শেয়ার করার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
লেখক বলেছেন: দারুণ একটা জায়গা ধরেছেন মুক্তি, 'সততার মায়া'। এটা হয়ত এখানে আছেই।
আপনাদের ভালোবাসা আমাকে আরো দূর পথ হাঁটাবে ধারণা করি। শুভ ইচ্ছা আপনার প্রতিও।
আপনার মত শ্রদ্ধেয় কবির ব্লগে এসে তার কবিতা নিয়ে কিছু বলার সাহস হয়নি আমার।
শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: কী যে বলেন!
শ্রদ্ধেয় কবি বলে দূরে ঠেলে দিচ্ছেন কেন? আমি আপনাদের অনেক কাছের মানুষ। সমান কাতারে দাঁড়ানো। যখন যা খুশি বলবেন। আমি পাঠকের যেকোনো মত নিতে পারি। আর আপনার মত তো কখনোই খেলো হয় না দেখেছি।
কালপুরুষ বলেছেন:
জীবনের অন্য এক রূপ। চমৎকার এক ভাবনার প্রকাশ। ভাল লাগলো।
লেখক বলেছেন: এই রূপটা সঙ্গে নিয়েই তো আমরা ঘুরি দাদা, কেবল স্বীকার করি না। শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: তাই?
হলো তো খুবই ভালো।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
দারুন লেগেছে কবিতাটি মুজিব ভাই! সকাল থেকেই জীবন-যাপন নিয়ে ভাবছিলাম, এখন আরো উস্কে গেল চিন্তাটা!
লেখক বলেছেন: যাপন নিয়ে ভাবলে হতাশা ছাড়া আর বিশেষ কিছু দেখি না। আর হতাশার কথা সব এত যে ক্লিশে! ভয় হয় বলতে গেলেই। ওরকম ভয়ে ভয়েই বলেছি এবারও। যদি আপনাদের ভালো লেগে থাকে একান্ত তাহলে তো উৎরেই গেলাম বলতে গেলে।
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে।
লেখক বলেছেন: আপনার উপস্থিতিটিও ভালো লাগল।
লেখক বলেছেন: আপনি কি ইংলন্ডে থাকেন? বাঙালি? ইরমকে আমার শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: অরকুটে বিশেষ যাওয়া হয় না বন্ধু। ওয়েব কমিউনিটিগুলোর মধ্যে ফেসবুকেই বেশি সময় দেয়া হয়।
আপনার ব্লগ থেকে ঘুরে এলাম, আপনার নিকটিই টানল। সে এক দারুণ অভিজ্ঞতা! আরো যেতে হবে।
কিন্তু আপনি কে আসলে? অরকুটের বাইরে চিনি আপনাকে?
কথা হবে কবিতা নিয়ে।
লেখক বলেছেন: কীসের লিংক? ফেসবুক? ফেসবুকের লিংক বেশ কনফিউজিং। বোধকরি এখান থেকে পাওযা যাবে।
Click This Link
আমি ইতোমধ্যে আপনার একটা মুক্তগদ্য পড়ে এলাম তো! তাৎক্ষণিক আবেগও ঝেড়ে এসেছি। মজনু আমার অন্যতম কবিবন্ধু, প্রিয় কবিও। অনেকদিন থেকে ব্লগে সময় দিতে পারছে না, চুটিয়ে লিখছে যদিও। ইতালিতে আছে এখন, জানেন হয়ত।
কবিতা নিয়ে কথা বলবার একটা জায়গা বানিয়েছিলাম। বলবার লোকই পাচ্ছি না বস্তত। আমি এ নিয়ে যত না বলতে চাই, শুনতে চাই তার চেয়ে বেশি। চলুক বলাবলি। এখানেও চলতে পারে। আগ্রহী হলে আমন্ত্রণ পাঠাব।
http://groups.google.com/group/kobitakotha
লেখক বলেছেন: সরাসরি কথাই সবচেয়ে বেশি অব্যর্থ হয়। আমিও সরাসরি জানাই যে, আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগল।
শেষের পংক্তির এই জীবনবোধ এভাবে খুব বেশী উঠে আসতে দেখিনা।
প্রাঞ্জল একটি লেখা।
লেখক বলেছেন: আসলে ও জীবনপোড়া ছাই।
খলিল মাহমুদ বলেছেন:
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়েদেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেল... আমার সবচেয়ে ভালোলাগা এ দুটি লাইন। কিন্তু আমাকে এতোকাল কেউ একজন এই কথাটাই (আসলে খোটা বা খোঁচা দিত) বেশি বলতো : 'খুঁটিপোতা একটা খাসির মতো ঘুরে ঘুরে মাঠের ছালচামড়া শুধু উঠিয়ে চলেছি'স; ঐ খুঁটির রসি ছিঁড়ে পারবি যেতে? কিন্তু আমি বোধ হয় রসি ছিঁড়ে বেরিয়ে এসেছি, দীর্ঘদিন, বহুদিন হলো; কোমরে টান পড়ে; চেয়ে দেখি, 'ঘুরে ঘুরে
মাঠের ছালচামড়া শুধু উঠিয়ে'ই চলেছি।
তারপর কেমন আছেন মুজিব ভাই? গল্পকণিকার কী হাল এখন? সর্বশেষ?
লেখক বলেছেন: আপনি যদি মনে করেন যে শারীরিক-মানসিকভাবে আপনি রশি ছিঁড়ে বাইরে আসতে পেরেছেন, তাহলে আপনার দ্বারা আরো অনেক কিছু হবার সম্ভাবনা আছে। এ ব্যাপারে মাঝেমধ্যে আমার খুব হতাশ লাগে!!
চারটা কিস্তি দেয়া হয়েছে। এরপরে আর ওগুলো নিয়ে কোনো কাজ করছি না। আপাতত বন্ধ। পরে কখনো আবার হবে হয়ত।
হিমালয়৭৭৭ বলেছেন:
আপনার একটি পোস্ট পড়ে অনুপ্রাণিত হয়ে গল্পের নতুন একটা স্টাইল নিয়ে কাজ করেছি এই লিংকে পাওয়া যাবে ..........পড়ার অনুরোধ রইল।।।
লেখক বলেছেন: পড়লাম। মজা হয়েছে।
সুমন রহমান বলেছেন:
মুজিব, এখন থেকে মেটাফিজিক্স-এর সংজ্ঞা দিতে হলে আপনার এই কবিতাটাই উদ্ধৃত করে দেবো। লেখক বলেছেন: এতটা?
এই কবিতার মেটাফিজিক্যাল ব্যাখ্যা হতে পারে তা ভাবিই নি কখনো। আপনি বলবার পরে পড়ে দেখি যে, হ্যাঁ সেভাবেও দেখা যায়!
একটা রচনা কীভাবে ব্যাখ্যাত হবে না হবে সে ব্যাপারে রচয়িতার কিছুই বলার থাকে না! কবিতার ক্ষেত্রে তো নয়ই।
রাগ ইমন বলেছেন:
কে বাসি আর কে খাসি , কে ঘুরাচ্ছে সব ছড়িক্যাল্কুলেটর চেপেও ফাঁকি রইছে শুভঙ্করী
আইল বেয়ে যাই , পাই বা না পাই, বেতাল খুঁজি দিশে
আলের পরে আল জমে সব মাঠ গিয়েছে মিশে !
লেখক বলেছেন: এও ম্যাটাফিজিক্যাল, নয় কি?
লেখক বলেছেন: আমিও।
ফকির ইলিয়াস বলেছেন:
তোমার সমূহ ছুঁয়ে থেকে আরেকটা আকাশ বিহারহলো না বিশেষ
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেল
কবিত্বের দায়
এভাবেই লগ্ন থেকে যায় !!!
লেখক বলেছেন: আমি দায়কে পাত্তা না দিলেও দায় আমাকে ছুঁয়ে থাকে।
প্রণব আচার্য্য বলেছেন:
+
লেখক বলেছেন: +
মৃন্ময় আহমেদ বলেছেন:
বেশ ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
তোমার সমূহ ছুঁয়ে থেকে আরেকটা আকাশ বিহার
হলো না বিশেষ
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেলো
----------------------------------------------------------------------
তোমার সমূহ ছুঁয়ে থেকে আরেকটা আকাশ বিহার
হলো না বিশেষ
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেলো
-----------------------------------------------------------------------
দাদা, অনেক ভালো লাগলো।
------------------------------------------------------------------------
শূন্যতা ও সুন্দরের জয় হোক
লেখক বলেছেন: ভরা ভরা অনুভূতি হলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















মাঠের ছালচামড়া শুধু উঠিয়ে চলেছি~~
জীবনকে এমনকরেও যে ভাবা যায় , তা শুধু কবিরাই জানেন !