গুমরসম্মত
০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭
সকল দরজা হাট হয়ে গেলে রহস্যক্ষেপণ ঘটে প্রাসাদের
শূন্য হোক তবু লাগে চাবিহীন পুরানো সিন্দুক, গুমরসম্মত
মানুষ কেননা একজীবন সাবাড় করে দিতে পারে
রহস্যসূত্র সন্ধান করে করে
অকপটতা গুণ ধর্মের
তবু বহুদিন ধর্মের ছিলে না-হয়ে ধার্মিক
বাইরের আলো ঘরে আসে তো আসুক
ঘরের আলোক যাতে বাইরে না-যায়
রাখো তার পাকাপাকি আয়োজন করে
সভ্যতার তরী বেয়ে আসা এইসব
সার সার স্থাণু কর মুদ্রারসদের গোপন কলস
রহস্যসমিধ কিছু দৃশ্য হোক প্রাসাদের ঘুলঘুলি পথে
বিস্ময়ে আবিষ্ট হোক অভ্যাগতজন
Mystery by Odilon Redon (1840-1916) from http://www.ibiblio.org/wm/paint/
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: চিরপুষ্প একাকী ফুটেছে বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: দার্শনিকের মতো বললেন।
আপনার মুগ্ধতার প্রকাশ আমাকেও মুগ্ধ করল।
ইমন জুবায়ের বলেছেন:
বহুদিন পর মুগ্ধতা ...
লেখক বলেছেন: আপনার মতো পাঠককে মুগ্ধ করার মতো লেখা প্রতিদিন লেখা যায় না।
তারিক টুকু বলেছেন:
ভালো কবিতা। সত্যিই ভালো কবিতা।
লেখক বলেছেন: শুনে আনন্দিত হলাম।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
খুব সনাতন একটা সুর পেলাম কবিতার ভাষায়। অনেকটা মাটির কাছে, রহস্যঘেরা গ্রামের কুয়োর কাছে ফিরে যাওয়ার মতো প্রাচীনতা। এই অনুভূতি ভালো লেগেছে মুজিব ভাই!
লেখক বলেছেন: সনাতন ব্যাপারস্যাপারেরই তো বর্ণনা করা হচ্ছে। ভাষার এখানে সনাতন হওয়া বোধকরি জায়েজ।
পথিক!!!!!!! বলেছেন:
গুমর সম্মত মানে কি?
লেখক বলেছেন: গুমর means `inner secret which one is unwilling to disclose’। এটি একটি নামপদ বা noun। এই নামপদটিকে এখানে বিশেষণ বা adjective হিসেবে গুমরfriendly বা গুমরসম্মত বলা হয়েছে।
লেখক বলেছেন: ইমন ভাইয়ের জবাব দেখুন।
ইমন জুবায়ের বলেছেন:
@ রশীদ খাঁন-হাট অর্থ হাট-বাজার নয়-খুলে যাওয়া; মানে ওপেন হয়ে যাওয়া।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মুক্তি মণ্ডল বলেছেন:
মুগ্ধ হবার মতই কবিতা। আপনার কবিতার বোল দেখে খুব ভাল লাগছে। খুব স্নিগ্ধতা আপনার কবিতার একটি বৈশিষ্ট্যরুপ নিচ্ছে। আমার তাই মনে হচ্ছে। ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপনার পাঠ দেখছি নিবিড়তার দিকে যাচ্ছে বেশ।
নাজনীন খলিল বলেছেন:
মানুষ কেননা একজীবন সাবাড় করে দিতে পারেরহস্যসূত্র সন্ধান করে করে
চমৎকার! অনেক শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: আমার তো তাই মনে হয়।
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















মুগ্ধ হলাম আবার ও