আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

মৃত্যু

১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২

শেয়ারঃ
0 1 0

জীবনের ভিতরে আজ মৃত্যুর লোমশ একটা হাত ঢুকে গেছে
আনাচেকানাচে তার জন্মেছে পাথরকুচি

মৃত্যুর মরণ নেই









Image: 'near-death-experience' from http://static.howstuffworks.com/

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪
লীনা দিলরূবা বলেছেন: দু:স্বপ্নের মত তাড়া করে ফেরে ফেরারী আত্মা......



মৃত্যুর মরণ নেই

আক্ষেপ নাকি মৃত্যুকে নিকুচি করা?
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: স্বপ্ন বা দুঃস্বপ্ন নয়, গাজায় তো আজ পুরোটাই বাস্তব।

২. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১০
আশরাফ শিশির বলেছেন: মৃত্যুর মরণ নেই

তবুও আমৃত্যু কি এক মরণযন্ত্রনায়

আমাদের বেচে থাকাতেই

স্মৃতি হতে হতে মুছে মুছে যায়....
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ওকে পাশে রেখেই আমাদের বেঁচে যেতে হয়, হবে।

৩. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৬
ইমন জুবায়ের বলেছেন: ছবিসহ সত্যিই বেশ ভীতিকর।
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: আমি ভয় জাগাতে চাই না, বিপ্লব উসকে দিতে চাই।

৪. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮
ইমরান মাঝি বলেছেন: জীবনের ভেতরটা কী রঙ্গিন ছিল?
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ও তো শুরুতে সবারই রঙিন থাকে, পরে যাপনদহনে কালশিটে দাগ পড়ে যায়।

৫. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৩
মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লাগছে মুজিব ভাই।
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ মুক্তি

৬. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৬
রিফাত হাসান বলেছেন: মুজিব ভাই, এরকম দুয়েক লাইন পড়েই মাঝে মধ্যে মনটা দ্রোহী হয়ে উঠে।
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: হ্যাঁ, কখনো কখনো তাই হয়, ছোট একটি লাইনই অনেক নাড়িয়ে দেয। মনে আছে হেলাল হাফিজের এক লাইনের এক কবিতা ?

'নিউট্রন বোমা বোঝ মানুষ বোঝ না'

৭. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: একটু কাঁপন দিয়ে গেল কি ভিতরে? :|
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: দিতে পারলে তো ভালোই হতো। কিন্তু পারল কি না তা আমি বলব কী করে?

৮. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪২
অদৃশ্য বলেছেন: মেহদী ভাই...................চমৎকার। ভালোলাগায় মন ভরে গেলো।

মৃত্যুর কোন কালেও কি মরন হবে না ??

ভালো থাকুন অনেক।
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: হয় নি তো এ যাবৎ। আর কবে হবে?
মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত দেখানো যায় মাত্র।

৯. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১২
মনজুরুল হক বলেছেন:

এটা কবিতা না, ধরে নিয়ে মন্তব্য করছি। কবিতায় কিছু বলার ইচ্ছে নেই,যদিও আপনি কবিতা ট্যাগিং করেছেন,কিন্তু আমি একে গদ্য ধরে নিচ্ছি।

এই অসাধারণ ছোট কৌটোয় বড় দৈত্যের প্রাণ ঠাসাঠাসি করে জায়গা করে দিতে পারেন কেবল মাত্র 'মুজিব মেহদী'...........আর কেউ নন। সাধু। সাধু। সাধু।
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: ট্যাগিং প্রায়ই একটা আকামের জিনিস হয়ে ওঠে। ওটাকে মাঝে মাঝে অন্যথা করলেই বা কী এমন হয়! আমি ওটাকে কবিতা বলেছি আপনি বলছেন না, তাতে মহাভারতের একদমই অশুদ্ধ হবার চান্স নেই। লেখার দায় প্রথমত লেখা হয়ে ওঠাই। আপনার কথায় ধরা পড়ে ওই ব্যাপারটা কিছুমাত্রায় হয়ে ওঠার একটা লক্ষণ হয়ত এই লেখায় ফুটেছে।


সজ্জনের সাধুবচন।

১০. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১
খলিল মাহমুদ বলেছেন: মৃত্যু সদ্যোজাত ক্ষিপ্র অশ্বশাবকের মতো। তাই সে কেবলই দৌড়ায় আর কালগর্ভে স্ফুলিঙ্গ ছড়ায়।
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: সদ্যোজাত অশ্বশাবক কি খুব ক্ষিপ্র হয়? অশ্বশাবক জন্মাতে দেখি নি কখনো।

তরুণ ঘোড়ার লম্ফ দেখেছি। মাঝে মাঝে মৃত্যু ওই তরুণ তেজী ঘোড়া।

১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: 'মৃত্যুকে আমি দেখাব মৃত্যুভয়'

অসাধারণ মজনু। এই প্রাণই তো জীবনদায়ী। তবে এরে মাঝে মাঝে দেখি না কোথাও।

১২. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩২
পথিক!!!!!!! বলেছেন: পাথরকুঁচি ..প্রাণের প্রতিবিম্ব
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: বটেই তো! ওটাই কন্ট্রাস্ট।

১৩. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫১
প্রচেত্য বলেছেন: 'কিন্তু' দিয়েই বাক্য শুরু করলাম
কারণ, মন্তব্যের মধ্যেই অনিশ্চয়তা থাকতে পারে

বড্ড সংকল্প মনে
'মৃত্যুকে একদিন হত্যা করব'
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: ইস, যদি আসলেই কখনো করা যেত তা!

১৪. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
গেওর্গে আব্বাস বলেছেন: কবিতাটি অনেক ভাললাগল, আর মনে হল------------------------------------------------------------------------------------ তুমি ঠান্ডা
কবরের মত ঠান্ডা



পড়িয়ো জল শীতের ত্রিকনোমিতি ...



Click This Link


১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: আপনার ঠাণ্ডাও তীব্রভাবে অনুভূত হলো।

১৫. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৯
জাহিদ সোহাগ বলেছেন: ভালো লাগলো-বিশেষ করে পাথরকুচি শব্দের প্রয়োগ। ধন্যবাদ কবি।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ জাহিদ।

১৬. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
ফারুক আহেমদ রনি বলেছেন:
কবি ও কবিতার জয় হোক
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন: জয় হোক মানুষের।

১৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
রাজন রুহানি বলেছেন: মৃত্যুর মরণ নেই

মৃত্যুর মরণ নেই

মৃত্যুর মরণ নেই

কী সহজ আর কী কঠিনের মতো টানাপড়েন
মৃত্যুর ওমে পাথরকুচিপ্রেম যেন গড়েছেন...

....... কিংকর্তব্যবিমুরতায় আচ্ছন্ন জীবনের চারিপাশ।

ভালো থাকবেন ও মান্যবর.....
১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: আমি মান্যবর নই। অতি সাধারণ জন। আপনার অসাধারণত্বে মুগ্ধ হলাম। জানাতে দেরি করতে হলো বলে দুঃখিত।

১৮. ১৩ ই মে, ২০০৯ রাত ১:০৫
নৃপ অনুপ বলেছেন: ঘুম থেকে জেগে দেখি আবারও জ্বলছি আমি;
স্বপ্নের ভিতর কতবার গুম খুন হই, কতবার পোস্টমর্টেম...
১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: তার মানে জেগে শান্তি নেই, নেই ঘুমিয়েও। নিস্তার কোথায় তবে?

 

মোট সময় লেগেছে ১.১৬৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ