অনন্তকথা
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৭
মুহূর্তের গান মুহূর্তকে মহিমান্বিত করে অনন্তে মিশে গেল
অনন্ত হলো অনন্ত যা অনন্তের দিকে অনন্তকাল ধরে হাঁটে অনন্তর
মুহূর্ত প্রতি মুহূর্তে জন্মায়, আর অনন্ত সর্বদা অনন্তে মিলায়
এই হলো মুহূর্ত ও অনন্তের মধ্যকার প্রেমভাব চিরটানাটানি
আমরা তার চেয়ে থাকি গমনপথের দিকে
মুহূর্তে দাঁড়িয়ে শুনি কোরাস কাহিনি বাজে
কোথা বাজে কিছুতে নাগাল না-পেয়ে তার
দেহ রেখে অনন্ত টানেলে এক হাঁটতে থাকি অনন্ত লয়ে
Image: 'Neighborhood of Infinity' by Jane Callister from http://www.mbergerart.com/
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হ্যাঁ, একটা কম্পন অনুভব করছি তো।
লেখক বলেছেন: তা হয়ত হবে।
চিরপুষ্প একাকী ফুটেছে (কবিতা, অ্যাডর্ন)
সটোরি লাভের গল্প (জেনগল্প, পাঠসূত্র)
লেখক বলেছেন: ব্যাটা বড়ো ভালো লোক ছিল। কোনো কথাবার্তা বলত না।
লেখক বলেছেন: দেখলাম। দুঃখিত, আমি এই লাইনে আগ্রহী না।
'লেনিন' বলেছেন:
ভালোলাগা রেখে গেলাম
লেখক বলেছেন: পেয়েছি।
তানিম হুমায়ুন বলেছেন:
মুজিব ভাই, ভালো লাগল কবিতাটি।
নাফে মোহাম্মদ এনাম সাহেব, এক মন্তব্য তিনবার কেন?
লেখক বলেছেন: ধন্যবাদ।
দুটো মুছে দিলাম।
সঞ্জিব বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: বেশ তো!
লেখক বলেছেন: আচ্ছা, জানা থাকল।
তবে ওই কৃতিত্বটা আমার নয়। যাঁর, তাঁর রেফারেন্স দেয়া আছে।
লেখক বলেছেন: থাকা হচ্ছে এখনো, এই যা।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
'আমরা তার চেয়ে থাকি গমনপথের দিকে' - এই বাক্যে 'তার' শব্দটির স্থানচ্যুতি কি ইচ্ছেকৃত? মানে, আমরা সাধারণত এভাবে বলি বা ভাবি-
'আমরা চেয়ে থাকি তার গমনপথের দিকে'
বা
'আমরা তার গমনপথের দিকে চেয়ে থাকি'
নাকি আমি বুঝতে ভুল করলাম? এই 'তার' অন্য কোনো 'তার'!
বুঝতে ভুল করি আর না করি, কবিতাটি কিন্তু ভালো লেগেছে। জানিয়ে গেলাম।
লেখক বলেছেন: না, ওটা অন্য কোনো 'তার' না। চেনাজানা 'তার'ই। একদম ইচ্ছাকৃত, পাঠস্বাচ্ছন্দ্যের জন্য।
আপনার জন্য এটা আবার কোনো অস্বাচ্ছন্দ্য তৈরি করল কি না সেটাই এখন আমার সংশয়।
লিখাটার ঘোরে পরে গেলাম বিশেষ করে
"অনন্ত হলো অনন্ত যা অনন্তের দিকে অনন্তকাল ধরে হাঁটে অনন্তর"
লাইনটির কথায়
লেখক বলেছেন: মাঝে মাঝে ঘোর রচনাই রীতি
ইমরান মাঝি বলেছেন:
ভালা হইছে। কালা কইছে।
লেখক বলেছেন: অন্তত তুমি কও নাই।
নম্রতা বলেছেন:
~অনন্ত হলো অনন্ত যা অনন্তের দিকে অনন্তকাল ধরে হাঁটে অনন্তর~অনন্তকাল বলে সত্যি কি কিছু আছে ?
লেখক বলেছেন: অনন্ত মানে 'নেই অন্ত যার'। আমরা মানুষরা ৫০, ৬০, ৭০... ১০০... বছর মাত্র বাঁচি। এটা পৃথিবীর বয়সের কত ভাগ? আরো কত বছর বাঁচবে পৃথিবী?
এরকম জায়গায় দাঁড়িয়ে মহাকালকে অনন্তকাল বলা কি যায় না?
হিমালয়৭৭৭ বলেছেন:
Click This Linkএই পোস্টের ব্যাপারে আপনার মন্তব্য নয়, মতামত প্রত্যাশা করছি।
আপনার ২নম্বর বইটি সংগ্রহের ইচ্ছা আছে।বইমেলা নিয়ে আমার বরাবরই স্পেশাল প্ল্যান থাকে
Click This Link লাগতেপারে।।
এবার লেখা প্রসঙ্গে আসি,
ধরেন আপনি হেটে যাচ্ছেন "নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা' গান গাইতে, হঠাৎ করে ইলেকট্রিক শক খেলেন.....কেমন অনুভূতি হবে? এই লেখাটাও হঠাৎ শক খাওয়ার মত, এটা বুঝতে চাইলে শক খেয়ে দেখতে পারেন।।
লেখক বলেছেন: অনেকদিন পরে এলাম এখানে। তাও দৌড়ের উপরে আছি। যাবো ও মতামত দেব, পরে।
মুকুল _মল্লী বলেছেন:
''কোথা বাজে কিছুতে নাগাল না-পেয়ে তারদেহ রেখে অনন্ত টানেলে এক হাঁটতে থাকি অনন্ত লয়ে''
ধুন্দকার পথের দিকের চরণটি ভাললেগে গেল। ভালথাকাহয়যেন
লেখক বলেছেন: আফনেও 'ভালথাকাহয়যেন'।
রথো রাফি বলেছেন:
মুহূর্তের গান মুহূর্তকে মহিমান্বিত করে অনন্তে মিশে গেলআমরা তার চেয়ে থাকি গমনপথের দিকে
মুহূর্তে দাঁড়িয়ে শুনি কোরাস কাহিনি বাজে
কোথা বাজে কিছুতে নাগাল না-পেয়ে তার
দেহ রেখে অনন্ত টানেলে এক হাঁটতে থাকি অনন্ত লয়ে
পাঠক একজন এভাবে পড়লে, লেখক জানতে পারে না, সমস্যা হলো, সুবিধা হলো, ব্লগে লেককও তা জেনে ফেলে। সাইবার ক্যাফে বন্ধ হইয়া গেল গা।
লেখক বলেছেন: আপনি যেভাবে পড়লেন সেভাবেই সই।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
মুহূর্ত প্রতি মুহূর্তে জন্মায়, আর অনন্ত সর্বদা অনন্তে মিলায় ........এ মিলনের শেষ কোথায়?
দেহ রেখে অনন্ত টানেলে এক হাঁটতে থাকি অনন্ত লয়ে
ভালো থাকুন ।
লেখক বলেছেন: শেষ নেই এর কোথা শেষ নেই
রাজন রুহানি বলেছেন:
মুহূর্ত প্রতি মুহূর্তে জন্মায়, আর অনন্ত সর্বদা অনন্তে মিলায়এই হলো মুহূর্ত ও অনন্তের মধ্যকার প্রেমভাব চিরটানাটানি
আমার অবনত মস্তকের শ্রদ্ধা। ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনাকেও শ্রদ্ধা।
তরু বলেছেন:
ভালো লাগলো।কিন্তু 'অনন্ত হলো অনন্ত যা অনন্তের দিকে অনন্তকাল ধরে হাঁটে অনন্তর'
এখানে
'অনন্তকাল ধরে' আর 'অনন্তর' কি একই কথা হলো না ?
ভুলই বুঝলাম কি না, শুধরে দেবেন।
অনেক সময় শুধু শব্দ-বিন্যাসটা ভালো লাগে বলে এধরনের পংক্তি এসে যায়।
যদি আমার বোঝা ভুল না হয় তা হলে সতর্ক থাকা মনে হয় জরুরি।
আচ্ছা, অন্য একটা কথা বলি।
অনেক আগে আপনি সংগ্রামের একটা লেখার সমালোচনা করেছিলেন। তখন সংগ্রাম মনে হয় আপনার লেখার কোনো বখাটে জবাব দিয়েছিলো। আপনি উদ্বেগে ছিলেন, অন্য কিছু করে কি না।
ঠিক ঐ-সময় আপনার সাথে আমার পরিচয়। দিন ভাইয়ের সাথে, আজীজ সুপার মার্কেট..
হয়তো আপনার মনে নেই। আমার নিজেরও ছিলো না। আপনাকে ব্লগে দেথে হঠাৎ মনে পড়ার সাথে এই ইচ্ছাও হলো জানার যে শেষ পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন কি না।
আপনার জন্য টেনশন হয়েছিলো তখন।
হামোম প্রমোদ বলেছেন:
''আমরা তার চেয়ে থাকি গমনপথের দিকে
মুহূর্তে দাঁড়িয়ে শুনি কোরাস কাহিনি বাজে ''
ঐখোয় ময়াম য়েংদুনা লৈহৌই চৎখিবা লম্বিদুদা
মিকুপতুদা তাব ফংলি মিয়ামগি মিতিন মিরাউখোল
দেখেনতো কেমন অনুবাদতা করে ফেললাম, তবে আশংকা কবিতা কি হয়েছে..........................
দেইখ্যা নিয়েন............. সাথে নৃপ ও
'এখন অনেক রাত, তোমার ঘরে জ্বলছে হয়তো সিকিউরিটি আলো
শকুন্তলা, আমার এখন ধ্যাণের সময়- এভাবে রাত্রিও ফুরাইয়া গেলো...'' নৃপ অনুপ
হৌজিক্কী থেংলবা অহিংসিদাসু, নংগী কা' দা ঙাল্লি থোংশংবগী মৈরা
শকুন্তলা, হৌজিক ঐগী ধ্যাণ গী মতম নি- অসুম্না নুমিদাংসিসু লেনখ্রগনি
বাংলাদেশের ভাষা বৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসুন....
Click This Link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















হাত বাড়ালে মানুষ নক্ষত্র ছুঁয়ে যায় ...
------------------------------------------------------------------------------
গৃহ পরিভ্রমণ শেষে ভাললাগা রেখে গেলাম, সেই সাথে ডানার কম্পন ...
মঙ্গলার্থে ...