আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে 

নোনাধ্বনিকথা

০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৬

স্তূপ স্তূপ এত-যে ভস্মগিরি ছড়ানো হাওয়ায়
এসব আমার-- আমাদের সময়ঘটিত
বঞ্চনা ও লাঞ্ছনার থকথকে যেন কোনো অনিবার ক্ষত
ক্লেদ-গ্লানি রূপভেদে এইমতো লভিয়াছে আর্ত-অবয়ব

আমাদের হত-আশাগুলি
এবং তাদের শবাবশেষের এই সারি সারি বর্জ্যটিলা
নির্বাসনে দিয়ে আসি চল উপকূলে, বদ্বীপান্তরীপে--...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

হৃদ্গভীরের শিলালেখ

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৮

গুহাচিত্রিদের মাঝে ছিলাম আমি একসময়
তীরের ফলায় গাঢ় রঙের যোগান দিতে জীবিত ছিলাম
চকমকি পাথরের গায়ে যে অগ্নির দ্যুতি
সূচাগ্র চূড়ায় তার মিশেছিল সৃজন-উল্লাস

কস্তুরী মৃগের নেশায় যতটা হেঁটেছি পথ
ন্যূনতাই এঁকেছি দেয়ালে তার গুহায় গুহায়
আর ঘোর এসে যখন জাপটে ধরে পঞ্চেন্দ্রিয়...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

হয়ে ওঠা বিষয়ে একটি দার্শনিক অনুধ্যান

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

এক আশ্চর্য হাওয়ার রাতে চাঁদের গুহামুখ থেকে যেভাবে আঠালো বর্জ্যরাশি গড়িয়ে পড়তে লেগেছিল লবণজলের 'পর এবং যে গূঢ় গোপন রাসায়নিক ক্রিয়ায় সমুদ্রকে ঢেকে জন্ম নিয়েছিল শক্ত ও কঠিন ঘন আস্তরণ এবং যে নিয়মে সবুজ এসে গ্রাস করেছিল ক্রমে ঊষর প্রান্তর আমি সে খায়েশে এক ফোঁটা বর্জ্য ঢেলে বলি ফুটে ওঠো...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

দূরে কোথাও এখন

০৪ ঠা জুন, ২০০৮ রাত ৯:৪৪

খাঁ-খাঁ খরাদেশ থেকে দূ...রে
কোথাও এখন
বৃষ্টির গর্জনধ্বনি বাজে
তার বার্তাবাহী বায়ুদূত
ওড়না দুলিয়ে তুমি এদিকে পাঠালে

চারুকৃত দুরন্ত উড়াল শেষে
বায়ুদল লুটিয়ে পড়ছে নানা কলাকাজে...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

শৈলগীতি

১৫ ই মে, ২০০৮ রাত ৯:০৩

কাঁধে এসে ভর করো হিম শৈলচূড়া
বুকে যে পাথর আছে আত্মার ফসিল
তারে শক্তি দাও-- তোমার অতলে আছে
চোরাহ্রদ-- তারে বলো অনন্ত প্রবাহ
দিক-- পাতাল সূর্যের থেকে ধরে আনে
যেটুকু আলোক-- কোষে কোষে দিক সেধে
তারে বলো গান দিক ঠোঁটে হাসি দিক
গতপ্রাণ জেগে হোক পৃথিবী আদিম...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

স্বপ্নবৃক্ষতলে

০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ২:২২

বল হে সন্ধ্যা ফাগুন দিনের, বল হে আধো তমসার শস্যহীন মাঠ, বল হে প্রাচীনা নদী, বল হে জরাজীর্ণ স্নানাগার... ঝরাপাতা... বালুচর... আমার সেসব পাপড়ি ঝরিয়ে দিল কেন পুবাল বাতাস

শিমুলের শাখে শাখে সধবারা মাথার সিঁদুর জমা রেখে পরাহ্ণবেলায় নাইতে নেমেছিল, একথা ভুবন বলে গেছে বাতাসের মতো কানে কানে, ভুবন রবি কাকুর...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

শালিকপুরাণ

০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:৪৩

একটা কোনো শালিক হলো
অথচ তা দেখেই তুমি
হঠাৎ কেমন আঁতকে ওঠো
শিউরে ওঠো
রোদের মতোন লাফিয়ে ওঠো
ঘাসফড়িঙের মতোন করে
এদিক ছেড়ে সেদিক ছোটো
একটা কোনো শালিক হলো...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

পাখিসংস্কৃতি

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫০

শৃঙ্গারশৈলীতে পাখিরাই সেরা-- ক্রিয়াদিতে পরিণামভোগে
এ কাজে কুশলী হতে মানুষেরও সচকিত মনপ্রাণ
গোপনে কাজেই বাড়ে সালসার দর
হাতুড়ে বৈদ্য আজও ঘোড়া চড়ে
ইয়াবা ভায়াগ্রা নিয়ে লোফালুফি দেশে ও বিদেশে

পাখিদের তবে নীড় হতে পারে না কি মানুষের মন...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

মাঠকর্ম প্রতিবেদন

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৫

এবারও শীত এসেছিল সর্বশক্তি নিয়ে গাছে গাছে পাতা ঝরানোর কাজ শেষ করে এখন সে যাবার উদ্রেক করছে হাঁটতে হাঁটতে উদ্যানে না ঢুকে গেলে শোন এ মৌল ঘটনাটা টেরতামই না বাউরি বাতাস

পাতাকুড়ানি বালিকারা মনে করিয়ে দিল গত শীতের ধ্বনি আমি যে ঝরাপাতার গান না শুনে গৃহে ফিরব না কাকের চিৎকারের চে'...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

শালপাতা দুলে ওঠে

১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫

রুমা গুহ চলে গেলে শ্রাবণী হাজরারা থাকে, শালবনে রাতভর শুয়ে থাকে ময়নামতি, গায়ে তার লালচাঁদ, আলোয়ান

আমার পছন্দ আমি ওর করে দিয়েছি গানের থালায়, হীনন্মন্যতা আড়াল করেছি বোকা হাসি দিয়ে, শরীর-ভাষাটা সবাই ঠিকঠাক বুঝতে তো পারে না

মাটির এত ব্যবহার শিখে নিতে আমাকে যেহেতু ফের পালপাড়া যেতে হবে, উদ্যম ও স্বপ্ন কীভাবে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৬৫৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫০টি
  • মন্তব্য করেছেন: ২৫৭৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৩১১টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ৯৫১৪৬ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ