প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

ভীতি-সংশয় আর তাদের অনায়ত্ত ছানাপোনারা শুভযাত্রা আগলে দাঁড়ায়
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫২
দলেবলে জেগে ওঠা সম্ভাবনার পেছনে কত কী যে বাক্যালাপ ধ্বনিত-রণিত, অমিত ও ভীতিসঞ্চারী, এরকম ভয়ের সমুদ্রে জানি আগেও ভেসেছি, এরই মাঝে খুঁজে নিতে হয় কাম্যঘোর, সৃজনবিন্দুর দিকে নিহিত চিত্রিত গূঢ়পথ ধরে শাসন-ত্রাসন চলে ছদ্ম-পরিচ্ছদে, যেভাবে শিকারি শাসায় পাখি আর কাঠুরে বৃক্ষকে, পরিপাশে আজকাল এতসব... কেবলি সন্দেহ, বেখেয়াল রাত জুড়ে সৃজনমুহূর্ত...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৯বার পঠিত
প্রকৃত বীক্ষণকৌশলী হতে পারা একটি বিরল গুণ
৩০ শে মে, ২০০৮ দুপুর ১২:০৮
প্রথম দৃষ্টিলগ্নে কারো কোনদিকে তাকাতে হয়-- চোখের, মুখের নাকি অন্য কোনো উপাঙ্গের নৈবেদ্যে, কখনো জানে না সে, তাকানোর কাজবাজ কখনো কোনো ব্যাকরণের নিয়ম মেনে করা হয় নি তার, যখন যেভাবে থেকেছে, মন চেয়েছে যেভাবে, সেভাবে চেয়েই এ বড়ো জগৎসংসার চিনেছে-বুঝেছে, মনে রাখতে পারে নি কারো চেহারা, মানুষের মৌলদর্শন-গুণ কীসের মানদণ্ডে...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১১বার পঠিত
আত্মপক্ষ সমর্থনের মাত্রাতিরিক্ত সুযোগ থাকাটাই স্বমূল্যায়নের সবচে' বড়ো সীমাবদ্ধতা
২৫ শে মে, ২০০৮ রাত ৯:২০
বয়সানুপাতে এক্সপোজড কাজবাজ এত কম কেন ? এ কথা ভাবতে গেলেই বাইশ সংখ্যাটা খুব মনে পড়ে, আসলে একুশ, লোকজন কেন যে একুশ-আঙুলেদের মিছে বাইশ-আঙুলে বলে ডাকে, আগে কখনো তা ভেবেও দেখি নি, বলতেন তিনি, শুয়ে কখনো অঙ্ক কষবি না দোহাই, অথচ তাঁর প্রিয় ছাত্রদের একজন হয়েও, শুয়ে শুয়ে ভেবে, তুচ্ছ...
- ৪৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৬৯বার পঠিত
অচেনা বন্দরের প্রতি প্রেম হলো আবিষ্কারেচ্ছার জনয়িত্রী
১৭ ই মে, ২০০৮ সকাল ১১:৩৩
প্রথমেই চোখে পড়ে ঘাসায়িত ছায়া, যে দুপুরে বাতাস ছিল মৃদু কম্পনসহ, কুহুটুহু তো ছিলই, মননের মূর্ছনামুহূর্তব্যাপে বাহারি উল্লাস, দিগন্ত জেগে ওঠে আত্মআয়নায়, এটি কোনো রন্ধনকার্য বা প্রণালি নয় তাকাগি ক্যায়জুর, আগুনে মূর্তিত ধাপ ধাপ সিঁড়ি, এক পদে দুই পদে চূড়া, চূড়া থেকে পৃথিবীর রূপারূপ ছোট হয়ে যায়
অহঙের ব্যাখ্যা হয় আত্মজনোচিত
২.
এরপরও...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১৫বার পঠিত
লতা বাওয়ার কাজবাজ প্রায়শই জাদু বাস্তবিক হয়ে যেতে চায়
২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৮
'ম্যাজিক রিয়ালিজম, ও হ্যাঁ, বাংলায় যাকে বলে জাদু বাস্তবতা, এটি হলো কল্পগল্পকে সত্যস্বত্বের পোশাক পরানো, সত্যের মতো দেখতে-শুনতে সত্যোপম সব আখ্যান বানানো। জানো, নামবন্ধটি প্রথম ব্যবহার করেন জার্মান শিল্প সমালোচক ফ্রাঙ্ক রোহ, উনিশ শ' বিশ-এ। লাতিন আমেরিকার সাহিত্যে আছে ও ছিল, ছিল অন্য বহু স্থানে এবং কালেও। আলেহো কার্পেন্তিয়ার--- কিউবার,...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১০বার পঠিত
একটি উভলিঙ্গ রচনা : অতৃপ্ত জনরোষ প্রায়শ আত্মকলহে মাতে
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪
বিগতযৌবনা গণবনিতার মতো ক্লান্ত নিরীহ ছিল সেই গাছ বনতলী ঘেঁষে, যুক্ত যা করেছে সে প্রতিবেশে, কখনো হয় নি তার মাপজোক ঢাকে-ঢোলে, পাতায় ফুলে ও ফলে, কাণ্ডে ও মূলে ছাড়া
যে পাখি এসেছে যখন, ফেরায় নি কাউকে কখনো, ঢেরগান প্রযোজিত পান্থপাদপে, নিহিত ভূগোলে, শ্যামে কী কৃষ্ণে নিজ কাণ্ডকলাপে
ছায়ার মায়ায় বেঁধেছে সে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৩বার পঠিত




