আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে 

নিসর্গ ব্যানার্জি

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৭

উলটোদিক থেকে নামতে গিয়ে অনিবার্য পতন ঠেকাতে পা ফেলানো শিখে গেছি আজ প্রাণান্ত কৌশলে, কেননা নামতে হবে, কোথাও উঠতে হলে পূর্বাবস্থান থেকে নামতে হয়, রংজেং-এর চূড়া থেকে বিরিশিরি ম্যালা পথ, দুর্গম ঢাল, হ্রদ এবং বুনো সন্ত্রাস, বৃক্ষবিরোধ পার হলে কিমিয়া সীমান্ত ফাঁড়ি, কাঁটাতার ও সোমেশ্বরীর অনন্ত বালি

শ্যাওলাবিব্রতিসহ সমস্ত ছাল-বাকল ছাড়িয়ে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

সেতু

১৭ ই জুন, ২০০৮ রাত ৮:৩০

একই ভেলায় চড়ে পাড়ান্তরে যাচ্ছি আমি আর ইরা, ইরাবতী-- ওপারে মৃত্যুর তীর, এলিয়ে পড়া কেশের বহুলতা ঢেকে থাকা মরণসুষমা, তার মহিমাকে ছুঁতে যাবার সঘন আর্তি কণ্ঠে মেখে আমি বলি-- পারাপারলঘু এই দিন ও রাত্রির চিত আনন্দ কল্লোলগুলো গায়ে মেখে যাব, তানপুরাটা আয়েশে ধরে রেখো তুমি ঈষৎ হেলিয়ে, নিহিত আঙুল এসে...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

বিজয়গুপ্তের বাড়ি

২০ শে মে, ২০০৮ বিকাল ৩:০৫

মনসামঙ্গলের কবির বাড়ি সাপের মতো প্যাঁচিয়ে আছে লতাঝাড়, ফুল তার জমকালো মাথার মণি, চারিদিকে মন্ত্রের নিষেধ ধ্বনি শুনি আমি পয়লাই রয়ানির গন্ধ নিতে গিয়ে, বীণে ভর গেয়ে ওঠে ভীতিরব, শনি

পদ্মানামা গালমন্দে আকাশ ভাসিয়া যায়, ধুয়ে যায় জলে জল গাঙুর ও ঘণ্টেশ্বরের, সসম্ভ্রমে নজর বুলালে ফের নিকেতনে-- প্রফুল্ল শ্রী নিয়ে এক...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

নিবর্তন সংবাদ

০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১০

গাছলতাপাতাদেরও সভাকবি থাকা লাগে নাকি, পাতাদের ঝরে যাওয়া লিখে রাখবার কেউ কি নেই ওই বনদেশে-- জেগে ওঠবার অব্যবহিত পরেই চর পড়ে যাওয়ার যে ব্যথা, অসহনীয়, লালন করে করে খাক হয়ে গেছে ভরা নদী, কবি ওই সংবাদ লিখে রাখে নিজ ফরমাশে, মাছের সাথে নদীর যে নিত্যপ্রণয়, গাছলতাপাতারা সেখানেও স্বমহিমা খুঁজে, অণু-পরমাণু...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

বসন্তভ্রমণ

২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫২

বসন্তকালীন অপরাহ্ণে নদীর এপার-ওপার হচ্ছে ফাল্গুন মাস, পাশেই দু'টি বালকের মধ্যে ঢিল খেলা হচ্ছে বিস্তর, একজন নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে আরেকজন, আমি দেখলাম নিচ থেকে ঢিল দেয়া বড়ো কঠিন কাজ, যে সূত্র সব সেক্টরেই কমবেশি প্রযোজ্য হতে পারে

এদিক দিয়ে নিশ্চয়ই পথ গড়ে উঠেছে বিকল্প কোনো, পাথরের উপরে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

শব্দজীবনী

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৯

হেজে ও মজে গিয়ে যেসব শব্দ এখন অভিধানের ভারী তলপেটে অনিষিক্ত বীর্যের মতো শ্রান্তিতে আছে, নিবিষ্ট খেয়াল থেকে সাদরে তাদের তুলে আনো, তারপর পরিশোধন করে কর নবার্থ দান

শব্দের অতীত ছিল প্রাচুর্যময়, সরব, আমাদের পরকীয় দিনে, বিপুলা ধানের গোলা ফাঁকা করে মিশিয়ে গেছে তারা দেদার চিটা, দখিনা বাতাস এলে উড়িয়ে সেসব...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

ঝরাপাতা গো! (ওয়াহিদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি)

২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০০

মরণ-সুতোয় গাঁথল কে মোর বরণমালা। ...অচিন দেশে এবার আমার যাবার পালা॥
ওয়াহিদুল হক অভিধানতুল্যপ্রজ্ঞাবানেষু--

শুকনো পাতারও একটা ভাষা আছে বেদনাভাবক, '৩৪-এ গুরুদেবের এ কথন ধৃত হওয়া থেকে শুরু করে এ যাবৎ যতজনই সে ভাষা শুনতে চেয়ে পেতেছেন কান, কমবেশি সবারই মন ছিল দূরে, সকলেই ভেবেছেন স্বভাবত, এ ভাষাও শ্রুত হবে কানে, রোরুদ্য হামলে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

বিস্ময়, দূরে বাস করে

১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪১

'দূর'-- শুধু হাতে নাগাল না-পাওয়া এই শব্দপ্রীতি জাগতে জাগতে সে এসে হাজির হলো সশরীরে, যাকে বহুকাল কোথাও যায় নি পাওয়া দেখায়-শোনায়, কম্পমান সদাশয় দারুণ বিস্ময়, তাকে ছাড়া কবিতার দিকে হেঁটে ক'দিনেই অবসাদ পিঁড়ি পেতে বসেছিল প্রশস্ত ইচ্ছায়, সরব আঙুলে

দীর্ঘ এ অদেখার সূচনাবিন্দুতে ছিল ধীর স্বপ্নঘোর, জেগে দেখি সবদিক চুপসানো...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বক্ষগ্রহপুঞ্জে

১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১

এইসব পাথরপ্রবর আমি রাখব কোথায়, পরিসর ছোট হয়ে যদি আসে দিন দিন নিখিল বুকের, এইসব ক্ষতের বেদনা আমি ঘুচাব কেমনে, পাঁজরবাঁশিতে যদি বেজে চলে নিত্য হাহারব

নবীনা ইচ্ছেরা যেন ডুবিগাঁও, ভাসা-- তার মেঠোপথ, উতলা বনের শিস, চতুষ্পাঠী বেলা

বক্ষগ্রহপুঞ্জে ক্রমে জাগিতেছে যতিবন, অবদমনের ঢের জলা

Image from: http://wakeupcall.wordpress.com/...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

শীত আসছে

০৭ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০

শীত আসছে সুদূর সাইবেরিয়া থেকে পালক জাহাজে চড়ে কুয়াশার নদে-- নীলপাখা লালশীর...

শীত আসছে ঝরার আনন্দ বোঁটায় কাঁপা কাঁপা পরিহাস মাখা-- সরালি লেনজা...

শীত আসছে কুয়াশা সকালে ঘাসপথে পায়ে হেঁটে-- পান্তামুখি পাতিহাঁস...

পাতাকুড়ানি মেয়েরা জানে পাতার মহিমা, ঝাঁপিতে ওদের মচমচ করে শীতেদের অন্দর-বাহির, শরৎ ও হেমন্ত-সঞ্জাত পরকীয়া, যাবতীয় গোপন খবর...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.১২২৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫০টি
  • মন্তব্য করেছেন: ২৫৭৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৩১১টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ৯৫১৪৬ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ