আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে 

ভাবনাচূর্ণ

১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৫

১.
একটা কাক অন্য একটাকে অধীর হয়ে ডাকছে, অন্যটা শুনেও শুনছে না— বিকেলটা মনমরা হয়ে আছে একলা কাকের বিরহে

২.
তোমার-আমার ঐক্য আমি বুঝেছি ভাষায়, ভাষায়ই চিনেছি ঘোর অনৈক্যকে

৩.
অধুনা সমাজে মানুষগুলো যার যার তার তার, তাহলে সমাজ কাহাকে বলে ভায়া...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

দৈবচয়নের ভালোমন্দ : চার

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭

১৬.
ফাঁকি দিয়ে চলে যাই শেষে দূরদেশে
এক জোড়া চাকার আহ্বানে কুয়াশা মাড়াই
স্বজন উপেক্ষা করি

বহু দূর দিয়ে হাঁটি
যাতে কেউ দেখতে না পায় যে যাচ্ছি ঠিকই...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

দৈবচয়নের ভালোমন্দ : তিন

১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৭

১১.
নতুন এক ঘোরের মাঝে দিন যায় রাত যায়
এ এমন ঘোর
ডুবতে ডুবতে দফারফা
তবু দেখি আমার নাক ভেসে ওঠে
চুল ভেসে ওঠে

১২....

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

দৈবচয়নের ভালোমন্দ : দুই

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২১

৬.
আমি যেতে চাইলেই সামনে দিয়ে একটি পাখি উড়ে যায়, ও বোঝায় যে আমার চেয়ে তার অনেক বেশি তাড়া, সে বেশি কাজের লোক

কে যে লোক আর কে যে নয়, এ বিবেচনা কাজেই ধরা খেয়ে যায়, আমি বড়ো মুখে কিছু জানান দেবার আগ্রহটা তখনই মেরে ফেলি

৭.
দূর এসেছে দাঁড়িয়ে আছে কাছে
আমার......

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

দৈবচয়নের ভালোমন্দ : এক

০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৮

১.
শিকড়ের যেদিকে আমার সমূহ বিস্তার
তারই একটি ধরে বিলঝিল মান্দারের কাঁটা ফাটামাটি
চষে আসি

এইসব নস্টালজিয়া আমার ভালো লাগে

২....

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ভ্রমণ, গদ্যভঙ্গিতে

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৭

গদ্যভঙ্গির অদূরে স্থাপিত সুউচ্চ আশ্রয়কেন্দ্রে তোমার
কাটিয়ে এসেছি গুরুতর সন্ধ্যা এক থই থই এবার ভাদরে

পথে ছিল জল বাক্যে বাক্যে ঢেউ চাল ছুঁয়ে থাকা
বাঘে-মোষে একাকার হয়ে থাকা পৃষ্ঠা জুড়ে
বহুত্ববাদের সব চারাগাছ দুলতে দেখেছি

বিষাক্ত একটা সাপ প্রকাশ্যে সাঁতরে এসে যে বাক্যে বসেছে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

যাপনবিদ্যা

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৯

যৌবনবাদ্য থেমে যাবার আতঙ্ক গভীর হয়ে এলে রুটির দিক থেকে মুখ সরিয়ে নিয়ে রাখো ঘাসে বসে ঝিমানো নিসর্গের প্রচ্ছদে, টানো গভীর নিঃশ্বাস, ফড়িঙের ওড়াওড়ি তাতে বাড়ে, বৃষ্টি নামে ঝমঝমিয়ে আকাশের ছাদ ভেঙে, এর যে নিজস্ব তৌর্যত্রিকতা সেটা কানে নিয়ে প্রৌঢ়ত্বের পরিধির ভিতরে নির্মিত প্রফুল্ল গৃহে করে যাও যথেচ্ছ যাপন

এটা হবে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

খতিয়ানবই

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০০

নিরাশার ঘটে আগুন জ্বালাব বলে প্রস্তুত হয়েছি এমন প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা ভেসে যাচ্ছে পরিপার্শ্বের অসহযোগে এমন জমানা

স্মৃতি থেকে সব শব্দ উধাও হয়ে গেছে ত্রাসে এমন মুহূর্ত
মুহূর্ত ভেঙে গুঁড়ো গুঁড়ো মিশে গেছে নয়ানজুলিতে এমন বিস্ময়
বিস্ময়াঘাতে পাতাল মাথা তুলে বসেছে আকাশে এমন দুর্যোগ
দুর্যোগ মানে নিজের সাথেই ঝগড়া ও বনিবনা এমন বোঝাপড়া
বোঝাপড়াগুলো মননিরপেক্ষ ও শরীরঘেঁষা......

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

ভাসাপদ্য

১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

ভেসে যাচ্ছে শূন্যের ওপর দিয়ে এই প্রাণ শনৈঃ শনৈঃ বায়ুপ্রবাহের সাথে
একটা কুটোর সাথে যেই লাগছে আঘাত উহু-আহা আর্তনাদে ভরাচ্ছে আকাশ
ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে যেন ভাসাই নিয়তি এই বিরুদ্ধ সময়ে

ঠেকবে কোথায় গিয়ে ভাসাপ্রাণ ভাসাদেহ বা আদৌ ঠেকবে কি না
এইসব ভেবে ভেবে ওড়ার মুহূর্তগুলো লাল করে দিয়ে আর ফায়দা কী
ভেবে ভেবে...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

চোখের ছবি মনের ছবি

০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৩৫

সঙ্গে ক্যামেরা নেই তো কী হয়েছে, স্মৃতিতে বন্দি করো সব, বর্ণ ও গন্ধসহ, ক্যামেরা কেবল বর্ণ চেনে, মন চেনে বর্ণ গন্ধ দুটোই

ভাষা বদলের এই দিনে বচন না রাঙালে কেউ শুনবে না কোনো কথা, এই হলো গূঢ়ভাষ, এই হেতু করা গেলে ভাবনার অনুবাদ, ছুঁয়ে যাবে যতসব তরুণ মনন, চেনাশোনার ফাঁকফোকরে যেটুকু...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৬৯৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫০টি
  • মন্তব্য করেছেন: ২৫৭৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৩১১টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ৯৫১৪৬ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ