প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

ভালো-লাগা মন্দ-লাগার অনুভূতিটা চক্রক্রমিক
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
অচেনাকে উন্মোচনের আকৈশোর বাসনা তার, অরণ্যের, খতিয়ে দেখতে চায় ভেতরে কী আছে আড়ালে-আবডালে, কোন অন্ধকারে লুকানো কোন সুর, ছবির মহিমা, কাব্যবীজ, অচেনার উরু-জঙ্ঘা-স্তন কেমন ধাতুয় নির্মিত, কতটা সুসহ-- তার এ আচ্ছন্নতার কথা অনেকেই জানে, অথচ এ চেনা জগৎ-প্রতিবেশ থেকে সটকে পড়বার চমৎকার এক সুযোগকে হাতের কাছে পেয়েও তার এরকমভাবে নেতিয়ে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮২বার পঠিত
পাতাদের ঝরে যাওয়া মানুষের অনিবার্য মৃত্যুরই প্রতীকী ব্যঞ্জনা
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৩
লোকটার গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা ছিল ইস্রাফিলের শিঙাটা বেজে-না-ওঠা পর্যন্ত, কিন্তু ব্যত্যয় ঘটাল পাখিটা, অনেক পাখি আছে পৃথিবীতে, স্বর্গেও থেকে থাকবে হয়ত, যাদের বেশ ভালো লাগে, কী রূপে কী গুণে, অথচ নাম জানা যায় না, এরকম একটা পাখিরই কাণ্ড ছিল এটি, আগে কখনো এ পাখিটার গান শুনেছিল কি না...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৮বার পঠিত
শৃঙ্খলিত জৈববৃত্তির ব্যাপারটা বেদনাউদ্রেকী
১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৩
লাল গ্রাউন্ডের উপর সাদা কালিতে লেখা 'রেলওয়ে নিরাপত্তা বাহিনী'র সাইনবোর্ডের একেবারে নাক বরাবর, মানে নাকের ছিদ্র দু'টো ঢেকে রাখা পুরানো পাঁচটি মালবাহী বগি, যেগুলো যৌনকর্মীদের ব্যায়ামাগার এবং যেগুলোর ধার কাছ দিয়ে গেলে বলবান দুর্গন্ধ সর্দারের হাতের টনী ঘুষিতে ছিটকে দূরে সরে এসে হুমড়ি খেয়ে পড়তে হয়, তার সামনেকার সরু প্ল্যাটফর্ম,...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫০বার পঠিত
স্বপ্নবিজ্ঞান অথবা একটি আষাঢ়ে গল্পের খসড়া
০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
পাড়াতুতো অনুজদের সামনেটায় সবচে' উঁচু আসনে বসে গাঁজারেট ফুঁকতে-ফুঁকতে বেশ আয়েস করে আলাপ জুড়ে অন্তু-- জানিস, স্বপ্নে যেদিন আমি প্রথম বিমানে চড়লাম, কখন, কোথায়, কীভাবে সেটা সম্ভব হলো, তা জানতেই পারি নি একেবারে, শুধু বুঝলাম যে বিমানে চড়েছি, যদিও বিমানটি যথেষ্ট আরামপ্রদ নয়, ভাঙাচোরা, খটরখটর শব্দ হয়, হেলেদুলে চলে, যেখানে-সেখানে...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৬৩বার পঠিত
পায়ে এসে ঠেকে অদৃশ্য মৌলকণা, কুয়াশার হাড়গোড়
০৯ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৩
গুহাজাত অন্ধকারের একটা মাঝারি টুকরো হামাগুড়ি দিয়ে এসে সদর রাস্তায় পড়তেই, বায়ুসমুদ্রে বিরাজিত শুষ্ক কণাসমূহ, স্পঞ্জের মতো শুষে নিয়ে গোটা পৃথিবীটাকে গাবগাছের ছায়ার মতো কালো করে দিল, মেঘের আড়ালে যৌবনের অমিত তেজে সে তখন খেলছিল, একাদোক্কা, সখিগণ সহযোগে, তবু স্বপ্ন গোপন করে বাহ্য উন্মাদনায় যদিও সে হাসছিল, প্রকৃতপক্ষে তার তখন...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৮বার পঠিত
চরম ব্যস্ততার ভেতর আরেকটা কাজ বেড়ে যাওয়া ভারি বিব্রতকর
০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৯
ওরা দু'জন এখন যে স্থানটিতে উপবিষ্ট, সে স্থানটিতে এর, সাতবছরের পুরানো বিব্রতিমিশ্রিত আনন্দের স্মৃতি আছে, স্থানটির সামনে যথাক্রমে বাইশহাত খাড়া ঢাল, দুশ' গজ গুঁড়ো ঢেউযুক্ত নদী, আড়াইশ' গজ শাদা কাশচর, সত্তর গজ শীর্ণ নদী, তিনটে সবুজ বাড়ি ও অসীম দিগন্ত-- পেছনে যথাক্রমে সাতহাত খাড়ি, বিশহাত ঘাসপার্ক, ফুটের হিসেবে ৫৪ ক্ষেত্রফলযুক্ত...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৪বার পঠিত
উৎকেন্দ্রীকতারও এক কেন্দ্র থাকে নিচে
০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৫
পেছনে তাকাবার আর ফুরসৎ নেই, কিংবা ডানেবাঁয়ে, শুরুর উচ্ছ্বাস আমি হারিয়েছিলাম জানি এইভাবে একবার, লালবাগ রোডে--- সেটা সেক্সের প্রশ্ন ছিল না, নয় থমকে থাকারও
শাহবাগ থেকে শুরু করি শেষে মনখারাপের কথা তুলে, যেহেতু বেশি বেশি অতিপরিচিত মুখ চোখে লাগে, অচেনা নন্দন পানে নীরবে তাকিয়ে শুধু দূর ছবি আঁকি তাই, শূন্যে সমীপবর্তী...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৭বার পঠিত
মিথ্যাবাদীদের জন্য অপাঠ্য রচনা
২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
পূর্বাহ্ণে গৃহীত পরিকল্পনানুযায়ী আমাকে চারটি বিচ্ছিন্ন টুকরোয় বিভাজিত করা হলো, যার প্রতিটিই স্বয়ংসম্পূর্ণ, তারপর আমার আত্মাকে বলা হলো--- এর যেকোনোটিতে ঢুকে পড়, প্রত্যাশা পূর্ণ হবে...
আদিষ্ট হয়েই আমার আত্মা প্রথমে শিরের কাছে গেল, যা মস্তিষ্ক ধারণ করে ও জ্ঞানচর্চায় ভূমিকা রাখে--- ফিরে আসতে হলো, কারণ জ্ঞান অল্পজ্ঞানীকে অসহিষ্ণু করে তোলে ও...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০৮বার পঠিত




