আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে 

'মকছুদোল মো'মেনীন ও নারী শিক্ষা বা বেহেশতের কুঞ্জী' বইটি কি নিষিদ্ধ হওয়া উচিত নয়?

১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৭

বাংলাভাষাভাষী নিম্নকোটির মুসলিম নারীপুরুষ, বিশেষত নারীদের মধ্যে মকছুদোল মো'মেনীন গ্রন্থটির প্রভাব অপরিসীম। আলহাজ্জ্ব কাজী মাওলানা মোঃ গোলাম রহমান প্রণীত এই গ্রন্থটির ইতোমধ্যে অর্ধশতাধিক সংস্করণ প্রকাশিত ও নিঃশেষিত হয়েছে। উপহার হিসেবে বিয়েতে পাওয়ায় কিংবা পরে ক্রয়সুবাদে গ্রামাঞ্চলের অধিকাংশ অল্পশিক্ষিত মুসলিম দম্পতির ভাণ্ডারেই এই গ্রন্থটি সংরক্ষিত আছে। যারা নিয়মিত কোরানশরিফ অধ্যয়ন করে...

পোস্টটি ৩৪ জনের ভাল লেগেছে

খণ্ডভাব

০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৯

১.
সংক্ষুব্ধ ভাঙা গান থেকে ওঠে আসা একখণ্ড সুর
স্তব্ধ হয়ে যায়
লম্ফনশীলতা দেখে তোমার চুলের

২.
একটি গানের দিকে হেঁটে যাওয়া মানে হলো প্রকট বাঁধন থেকে মুক্তিএষণা, প্রবীণ পাথর-পাহাড় আর প্রসাধিত বস্তুপুঞ্জ ঘিরে তুড়িতে জাগিয়ে দেয়া বৈরাগ্য বাসনা, ঢের ঢের বাউল ভাবনা...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৮:৮) কথোপকথনকে ছাড়িয়ে

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪০

'আপনি কি লেখক-শিল্পী গোছের কেউ ?' ড্রিজলের মমের প্রশ্নে যাহোক একটা কুল খুঁজে পাওয়া যায় ভাবনাসমুদ্রে, নইলে কোথায় যে তলাতাম গিয়ে। বললাম, হ্যাঁ একাধটু লিখতে চেষ্টা করি। গোটাকয় বই আছে আমার। সব শেষেরটি বিনীথ দ্য রেইনট্রি, সদ্যপ্রসূত। ব্যাগ হাতড়ে দেখি, আছে একটি কপি। লিখে দেই ড্রিজলের নামে। মম উচ্ছ্বসিত হয়ে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৭:৮) ড্রিজলিং অ্যান্ড প্রেসিপিটেশন

২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩

বোর্ডিং পাস সংগ্রহ করে লাগেজ লিভিং শেষে ডিজঅ্যাম্বারকেশনের জন্য ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরের মোবাইল সিঁড়ির দিকে এগিয়ে যাবার পথে, প্যাসেজে, সহসাই দু'টো সদাহাস্য একা চোখের সাথে দেখা হয়ে যায়, যে দু'টো লাগাতার কথা বলেই চলেছে মনে হলো। জানতে চাই, হয়্যার আর ইউ ফ্রম ? 'বাংলাদেশ।' আর ইউ এলোন ? 'নো,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৬:৮) আইতান-কাইতান

২০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭

প্রাথমিক বিদ্যালয় ছাড়িয়ে মাত্র মাধ্যমিকে যাওয়া-আসা শুরু হয়েছে তখন, ক্ষুদ্র একটা জগৎ চোখের সামনে দেখতে না-দেখতে হঠাৎ কেমন বিশাল হয়ে উঠল। বয়স তখনো শৈশবেই স্থিত হলেও মানসিকভাবে আমরা তাড়িত-চালিত সব চুরমার করা এক কৈশোরবোধের দ্বারা। ততদিনে ধূমপানে তালিম নেয়া হয়ে গেছে, যা আজো চলমান এবং ভবিষ্যতেও না-চলবার মতো লক্ষণ স্পষ্ট...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৫:৮) একলা পঙক্তির সুখদুঃখ

১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৭

ছন্দ লিখি না আমি কবিতা করতে বসে, কবিতা করি না আমি বৃষ্টি আঁকতে এসে, কিছুই করি না আমি যখন কবিতা আসে-- আসে মানে কোত্থেকে আসে আমারই ভিতর থেকে, আমারই ভিতর মানে আমারই সঞ্চয় সে, আমারই সঞ্চয় মানে যতটা ছুঁয়েছে আশে। ছুঁয়েছে তো কেমন সে ছোঁয়া, পাথর না হৃদয় সেটা, গোল...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৪:৮) ব্যাঙের বিয়ের দিন

১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭

আহা ব্যাঙ! ('হায় ব্যা' নয়!) বর্ষার সাথে তার সম্পর্কসূত্র আমি ভুলতে পারি না। ঢাকার ভূমিজলে কোনো ব্যাঙ নেই বলেই না আকাশে দেখি তার ছায়া! কী নিঠুর এই বেদনা! ভাবি কত বদলে গেছে আমার নাগরিক বর্ষা, ব্যাঙহীন। স্যুয়ারেজ উপচানো পচা ও দুর্গন্ধ জলের স্রোত টপকে ঘিনঘিনে পথঘাট পেরিয়ে তুমি যেদিকেই যাও...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৩:৮) কদমতলায় বৃষ্টিতে

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০

যাত্রামুখে দেখি চোখবড়ো করা কালোমেঘ গায়ে লালাভা মেখে ওঁত পেতে আছে, শিলাপাতের সম্ভাবনা নিয়ে। 'আকাশের শিলাস্তূপ থেকে তিনি বর্ষণ করেন শিলা, আর এ দিয়ে তিনি যাকে ইচ্ছা আঘাত করেন।' শঙ্কা জাগে মনে, আমার খেতের গর্ভিণী ধানের ছড়া, আমার গাছের আমের যত বোল, আমার খড়ের প্রিয় চালাঘর, এ যাত্রা সর্বনাশের সামনে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (২:৮) স্ফীতিহীন স্ফীতকার্য

১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৬

প্রথমে মেঘমালা সঞ্চালিত হয় ও যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে পড়ে, পরে তা চূর্ণবিচূর্ণ হয়, তারপর তা একত্রিত ও পুঞ্জীভূত হলে আমরা দেখি বিজলিপ্রভা, শুনি বজ্রধ্বনি, যা ভয় ও ভরসা সঞ্চার করে। পরে প্রকৃতির অনুগ্রহে পরাগ ও বারিবহনকারী বায়ুরাশি প্রেরিত হয়। সুসংবাদবাহী বাতাস ছাড়া পেয়ে পর্বতশৃঙ্গে বিশ্রামরত পুষ্কর মেঘকে চুলের মুঠি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (১:৮) এ হমিজ টু দ্য রেইন গডস

১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫১

বর্ষা মাথায় নিয়ে পণ্ডিত শিবকুমার শর্মার সঙ্গে লাইভ পারফর্মেন্সে ইউকের পাম্পরুমে থাকতে পারা, এক অসাধারণ আবেগ জাগানিয়া ঘটনা। সাক্ষাতের শুরুতেই ত্রিশ মিনিট ধরে সনতুরে তিনি বর্ষা আবাহন করেন, পরের বিশ মিনিট ধরে বর্ষাস্তুতি এবং সবশেষে বর্ষানামা আরো বিশ মিনিট ব্যাপে। কল্পনায় হলেও এই শেয়ারযোগ্য অনুভূতিমালার ভার সতত চালিত হতে থাকে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৭১৬ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫০টি
  • মন্তব্য করেছেন: ২৫৭৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৩১১টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ৯৫১৪৬ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ