প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান
১১ ই মে, ২০০৯ বিকাল ৫:৫১
কবিতাকথা ও ফেসবুক সংক্রান্ত ব্যস্ততা ও মগ্নতা এবং আরো কিছু অব্যাখ্যাত কারণে অনেকদিন পর সামহ্যোয়ারইনে লগইন করবার সময় করে উঠতে পারলাম। মাঝে মাঝেই মিস করেছি, ঘুরেছি, পড়েছি কিন্তু অনেকক্ষণ ধরে সামহ্যোয়ারইনে থাকতে পারি নি। আজ একটা অবকাশ করে ওঠা গেল।
সাধারণত এখানে আমি কবিতাই পোস্ট করেছি এতদিন। এবারও...
- ৩৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৫৫বার পঠিত
কৈলিক-সাংস্কৃতিক ভারসাম্য ও আমার লেখনপ্রয়াস (দ্বিতীয়ার্ধ)
১৩ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
প্রথমার্ধ
কবিতা বিষয়ে কিছু বলার চেয়ে একটি কবিতা লেখা বরং অনেক নিরাপদ। অবশ্য এরকম কোনো বাক্য এক্ষেত্রে বলা চলেই না যে এটি ওটির চেয়ে সহজ বা কঠিন, কিংবা ওটির চেয়ে এটি। যিনি যখন যেটা লেখেন, তখন তিনিই কেবল সেটার সারল্য-কাঠিন্য আন্দাজ করতে পারেন, অন্য কেউ নন। আমার কাছে দুটোই...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০১বার পঠিত
কৈলিক-সাংস্কৃতিক ভারসাম্য ও আমার লেখনপ্রয়াস (প্রথমার্ধ)
১২ ই জুন, ২০০৮ রাত ১২:৩৩
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
দীন দ্বিজদাস, জনপদাবলি, সুধীর চক্রবর্তী সম্পাদিত
জীবন মানে কেবল নিয়মিত আহার গ্রহণ, তদসাপেক্ষে বর্জ্যত্যাগ ও নিয়মিত প্রজনন ক্রিয়া চালিয়ে যাওয়া নয়। এরকম স্থূল জীবনকে মহিমা দিতে রুচিতে বাধে। সূক্ষ্মতার ভিতর দিয়েই জীবন মহিমামণ্ডিত হয়ে ওঠে। যে জীবনে খাওয়া-পরা-ভোগের অধিক...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৬বার পঠিত
কামসূত্র কামশাস্ত্রমাত্র নয়, বরং কর্মশাস্ত্র
০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:০৩
(কামসূত্রে) অন্যের কর্মীবাহিনী দিয়ে নিজের কার্যোদ্ধার করার উপায় সম্বন্ধে বলা হয়েছে 'পরদারে গমন করিতে হইলে প্রথম এইগুলির পরীক্ষা করিবে-- সাধনের যোগ্য কি না, নিরাপদ কি না, সেটি আয়তিকর (গৌরবজনক) কি না এবং তদ্বারা বৃত্তিলাভ সম্ভব কি না।'--কলিম খান
ভারতবর্ষে 'কাম' ও 'কর্ম' শব্দে একসময় কোনো অর্থভেদ ছিল না। উপমহাদেশের কোনো কোনো...
- ৩৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫২৪বার পঠিত
কবির প্রয়োজনীয় হয়ে ওঠা
২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪১
সত্যি বলাই শ্রেয় যে শামসুর রাহমান আমার প্রিয়কবিদের মধ্যকার কেউ নন। যে ধরনের তাড়না থেকে আমি কবিতা পড়ি, উলটিয়ে-পালটিয়ে আস্বাদনের জন্য একটি কবিতায় আমি যে ধরনের কাব্যবস্তুর সন্ধান করি, শামসুর রাহমানের কবিতা তার যোগান আমাকে খুব কমই দেয় বা দিতে পারে। এজন্যে কবিতাপাঠের অভিপ্রায়ে প্রায়শই আমার শামসুর রাহমানমুখী হওয়া হয়...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৩৭বার পঠিত
'নির্মমতার ছকে বাঁধা সৌন্দর্য--- বেজির বালের মতো হাসে'
০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৩
এই রচনাটি বদরুজ্জামান আলমগীর রচিত 'অহরকণ্ডল' নামধেয় একটি অসাধারণ টেক্সটকে ভিত্তি করে গড়ে ওঠা। পরবর্তীসময়ে এটি কামালউদ্দিন কবিরের নির্দেশনায় 'জন্মসূত্র'-এর প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চসফল হয়। তবে মঞ্চায়ন বিষয়ে এই রচনায় কোনো মূল্যায়ন করা হয় নি।
========================================
প্রথমেই বলে নেয়া ভালো যে, এই টেক্সট, অহরকণ্ডল, আলোচনার জন্য খুব উপাদেয় বস্তু নয়। এর মধ্যে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৭বার পঠিত
মাসুদ খানের গোধূলিব্যঞ্জন
০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩৭
স্ত্রীবাচক শব্দ 'গোধূলি' সংস্কৃত বংশজাত একটি কাব্যানুকূল বিশেষ্য। বাংলাভাষায় শব্দটি এখনো তৎসম চরিত্র নিয়েই অবিকল টিকে আছে, অর্থাৎ এ যাবৎ এর কোনো তদ্ভব রূপ সৃষ্টি হয় নি। বঙ্গীয় শব্দকোষ জানায়, বহুব্রীহি সমাসনিষ্পন্ন এই পদটির ব্যাসবাক্য হলো 'গোখুরোত্থিত ধূলি যে সময়ে', অর্থাৎ কিনা গোধূলি হলো গো-প্রচারদেশ হতে গোসমূহের গৃহে আগমণকালে খুরোত্থাপিত...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪৪বার পঠিত
নগদ নরকের দাহ, লোমশসংস্কৃতি, জেনবাদ ও ইত্যাকার প্রসঙ্গ
২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৮
শেষ বা চূড়ান্ত কথা উচ্চারণ করার পূর্বে আমরা আজ খুব কমই একের অধিকবার ভাবছি। যেকোনো বিষয়ে সহজেই নিয়ে নিচ্ছি বা দিয়ে দিচ্ছি মহিমা-অন্বিত সিদ্ধান্ত এবং যথাসম্ভব দ্রুত সে সিদ্ধান্ত কার্যকর করছি এক অথবা লক্ষকোটি মানুষের বিপরীতে। ধুনিয়ে ফেলছি যাকে-যেখানে-যখন-যেভাবে পাচ্ছি। 'আমি'কে বাদ দিয়ে এ জগতে আর যেন কেউ নেই, আমাকে...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬২বার পঠিত




