প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

অতি ক্ষুদ্র গল্প : তৃতীয় কিস্তি
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫২
অতি ক্ষুদ্র গল্প : প্রথম ও দ্বিতীয় কিস্তিতে মোট ২০টি (১০+১০) গল্প পোস্ট করা হয়েছিল। এ কিস্তিতে আরো ১০টি পোস্ট করা হলো। গল্পগুলো WIRED ম্যাগাজিনের মুদ্রণ ও ওয়েব সংস্করণ থেকে নেয়া।
স্বর্গেরও পতন হয়। বিস্তারিত ১১-এ দেখুন।
রবার্ট জর্ডান
তিনি তার মৃত্যু সংবাদ পড়লেন স্বীকারোক্তিসহ।
স্টিফেন মেরেজোকি...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০২বার পঠিত
অতি ক্ষুদ্র গল্প : দ্বিতীয় কিস্তি
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২
নভেম্বর ২০০৬-এ আমেরিকা থেকে প্রকাশিত WIRED ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ওটি ছিল তাদের মতে Very short stories-এর একটি সংকলন। ম্যাগাজিনটির ওই বিশেষ মুদ্রণ সংস্করণে অন্তর্ভুক্ত ১০টি লেখার বাংলা রূপান্তর আমার গত পোস্টে প্রকাশিত হয়। ওই পোস্টটিরই দ্বিতীয় কিস্তি আজ প্রকাশিত হলো। এ কিস্তিতে অন্তর্ভুক্ত ১০টি লেখা মুদ্রণ ও...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৬বার পঠিত
অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তি
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯
হেমিংওয়ে একদা মাত্র ছয়টি শব্দে একটি গল্প লিখেছিলেন (For sale: baby shoes, never worn), যেটিকে তিনি তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করতে বলেছিলেন। এই ইতিহাসকে পুঁজি করে আমেরিকা থেকে প্রকাশিত WIRED ম্যাগাজিন কর্তৃপক্ষ ২০০৬ সালে মুদ্রণ, টেলিভিশন, চলচ্চিত্র ও গেমস জগতের সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও হরর লেখকদের এরকম আয়তনের...
- ৩৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৮৬বার পঠিত
হৃদ্গভীরের শিলালেখ
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৮
গুহাচিত্রিদের মাঝে ছিলাম আমি একসময়
তীরের ফলায় গাঢ় রঙের যোগান দিতে জীবিত ছিলাম
চকমকি পাথরের গায়ে যে অগ্নির দ্যুতি
সূচাগ্র চূড়ায় তার মিশেছিল সৃজন-উল্লাস
কস্তুরী মৃগের নেশায় যতটা হেঁটেছি পথ
ন্যূনতাই এঁকেছি দেয়ালে তার গুহায় গুহায়
আর ঘোর এসে যখন জাপটে ধরে পঞ্চেন্দ্রিয়...
- ৩৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৬৭বার পঠিত
ভীতি-সংশয় আর তাদের অনায়ত্ত ছানাপোনারা শুভযাত্রা আগলে দাঁড়ায়
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫২
দলেবলে জেগে ওঠা সম্ভাবনার পেছনে কত কী যে বাক্যালাপ ধ্বনিত-রণিত, অমিত ও ভীতিসঞ্চারী, এরকম ভয়ের সমুদ্রে জানি আগেও ভেসেছি, এরই মাঝে খুঁজে নিতে হয় কাম্যঘোর, সৃজনবিন্দুর দিকে নিহিত চিত্রিত গূঢ়পথ ধরে শাসন-ত্রাসন চলে ছদ্ম-পরিচ্ছদে, যেভাবে শিকারি শাসায় পাখি আর কাঠুরে বৃক্ষকে, পরিপাশে আজকাল এতসব... কেবলি সন্দেহ, বেখেয়াল রাত জুড়ে সৃজনমুহূর্ত...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৯বার পঠিত
নিসর্গ ব্যানার্জি
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৭
উলটোদিক থেকে নামতে গিয়ে অনিবার্য পতন ঠেকাতে পা ফেলানো শিখে গেছি আজ প্রাণান্ত কৌশলে, কেননা নামতে হবে, কোথাও উঠতে হলে পূর্বাবস্থান থেকে নামতে হয়, রংজেং-এর চূড়া থেকে বিরিশিরি ম্যালা পথ, দুর্গম ঢাল, হ্রদ এবং বুনো সন্ত্রাস, বৃক্ষবিরোধ পার হলে কিমিয়া সীমান্ত ফাঁড়ি, কাঁটাতার ও সোমেশ্বরীর অনন্ত বালি
শ্যাওলাবিব্রতিসহ সমস্ত ছাল-বাকল ছাড়িয়ে...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪১বার পঠিত
ভালো-লাগা মন্দ-লাগার অনুভূতিটা চক্রক্রমিক
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
অচেনাকে উন্মোচনের আকৈশোর বাসনা তার, অরণ্যের, খতিয়ে দেখতে চায় ভেতরে কী আছে আড়ালে-আবডালে, কোন অন্ধকারে লুকানো কোন সুর, ছবির মহিমা, কাব্যবীজ, অচেনার উরু-জঙ্ঘা-স্তন কেমন ধাতুয় নির্মিত, কতটা সুসহ-- তার এ আচ্ছন্নতার কথা অনেকেই জানে, অথচ এ চেনা জগৎ-প্রতিবেশ থেকে সটকে পড়বার চমৎকার এক সুযোগকে হাতের কাছে পেয়েও তার এরকমভাবে নেতিয়ে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮২বার পঠিত
পাতাদের ঝরে যাওয়া মানুষের অনিবার্য মৃত্যুরই প্রতীকী ব্যঞ্জনা
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৩
লোকটার গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা ছিল ইস্রাফিলের শিঙাটা বেজে-না-ওঠা পর্যন্ত, কিন্তু ব্যত্যয় ঘটাল পাখিটা, অনেক পাখি আছে পৃথিবীতে, স্বর্গেও থেকে থাকবে হয়ত, যাদের বেশ ভালো লাগে, কী রূপে কী গুণে, অথচ নাম জানা যায় না, এরকম একটা পাখিরই কাণ্ড ছিল এটি, আগে কখনো এ পাখিটার গান শুনেছিল কি না...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৭বার পঠিত
শৃঙ্খলিত জৈববৃত্তির ব্যাপারটা বেদনাউদ্রেকী
১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৩
লাল গ্রাউন্ডের উপর সাদা কালিতে লেখা 'রেলওয়ে নিরাপত্তা বাহিনী'র সাইনবোর্ডের একেবারে নাক বরাবর, মানে নাকের ছিদ্র দু'টো ঢেকে রাখা পুরানো পাঁচটি মালবাহী বগি, যেগুলো যৌনকর্মীদের ব্যায়ামাগার এবং যেগুলোর ধার কাছ দিয়ে গেলে বলবান দুর্গন্ধ সর্দারের হাতের টনী ঘুষিতে ছিটকে দূরে সরে এসে হুমড়ি খেয়ে পড়তে হয়, তার সামনেকার সরু প্ল্যাটফর্ম,...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫০বার পঠিত
দৈবচয়নের ভালোমন্দ : চার
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭
১৬.
ফাঁকি দিয়ে চলে যাই শেষে দূরদেশে
এক জোড়া চাকার আহ্বানে কুয়াশা মাড়াই
স্বজন উপেক্ষা করি
বহু দূর দিয়ে হাঁটি
যাতে কেউ দেখতে না পায় যে যাচ্ছি ঠিকই...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৬বার পঠিত




