
প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৬:৮) আইতান-কাইতান
২০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭
প্রাথমিক বিদ্যালয় ছাড়িয়ে মাত্র মাধ্যমিকে যাওয়া-আসা শুরু হয়েছে তখন, ক্ষুদ্র একটা জগৎ চোখের সামনে দেখতে না-দেখতে হঠাৎ কেমন বিশাল হয়ে উঠল। বয়স তখনো শৈশবেই স্থিত হলেও মানসিকভাবে আমরা তাড়িত-চালিত সব চুরমার করা এক কৈশোরবোধের দ্বারা। ততদিনে ধূমপানে তালিম নেয়া হয়ে গেছে, যা আজো চলমান এবং ভবিষ্যতেও না-চলবার মতো লক্ষণ স্পষ্ট...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৫বার পঠিত
বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৫:৮) একলা পঙক্তির সুখদুঃখ
১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৭
ছন্দ লিখি না আমি কবিতা করতে বসে, কবিতা করি না আমি বৃষ্টি আঁকতে এসে, কিছুই করি না আমি যখন কবিতা আসে-- আসে মানে কোত্থেকে আসে আমারই ভিতর থেকে, আমারই ভিতর মানে আমারই সঞ্চয় সে, আমারই সঞ্চয় মানে যতটা ছুঁয়েছে আশে। ছুঁয়েছে তো কেমন সে ছোঁয়া, পাথর না হৃদয় সেটা, গোল...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৪বার পঠিত
বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৪:৮) ব্যাঙের বিয়ের দিন
১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭
আহা ব্যাঙ! ('হায় ব্যা' নয়!) বর্ষার সাথে তার সম্পর্কসূত্র আমি ভুলতে পারি না। ঢাকার ভূমিজলে কোনো ব্যাঙ নেই বলেই না আকাশে দেখি তার ছায়া! কী নিঠুর এই বেদনা! ভাবি কত বদলে গেছে আমার নাগরিক বর্ষা, ব্যাঙহীন। স্যুয়ারেজ উপচানো পচা ও দুর্গন্ধ জলের স্রোত টপকে ঘিনঘিনে পথঘাট পেরিয়ে তুমি যেদিকেই যাও...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫২বার পঠিত
বৃষ্টিভেজা গদ্যকলাপ : (৩:৮) কদমতলায় বৃষ্টিতে
১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
যাত্রামুখে দেখি চোখবড়ো করা কালোমেঘ গায়ে লালাভা মেখে ওঁত পেতে আছে, শিলাপাতের সম্ভাবনা নিয়ে। 'আকাশের শিলাস্তূপ থেকে তিনি বর্ষণ করেন শিলা, আর এ দিয়ে তিনি যাকে ইচ্ছা আঘাত করেন।' শঙ্কা জাগে মনে, আমার খেতের গর্ভিণী ধানের ছড়া, আমার গাছের আমের যত বোল, আমার খড়ের প্রিয় চালাঘর, এ যাত্রা সর্বনাশের সামনে...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯০বার পঠিত
বৃষ্টিভেজা গদ্যকলাপ : (২:৮) স্ফীতিহীন স্ফীতকার্য
১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৬
প্রথমে মেঘমালা সঞ্চালিত হয় ও যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে পড়ে, পরে তা চূর্ণবিচূর্ণ হয়, তারপর তা একত্রিত ও পুঞ্জীভূত হলে আমরা দেখি বিজলিপ্রভা, শুনি বজ্রধ্বনি, যা ভয় ও ভরসা সঞ্চার করে। পরে প্রকৃতির অনুগ্রহে পরাগ ও বারিবহনকারী বায়ুরাশি প্রেরিত হয়। সুসংবাদবাহী বাতাস ছাড়া পেয়ে পর্বতশৃঙ্গে বিশ্রামরত পুষ্কর মেঘকে চুলের মুঠি...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৫বার পঠিত
বৃষ্টিভেজা গদ্যকলাপ : (১:৮) এ হমিজ টু দ্য রেইন গডস
১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫১
বর্ষা মাথায় নিয়ে পণ্ডিত শিবকুমার শর্মার সঙ্গে লাইভ পারফর্মেন্সে ইউকের পাম্পরুমে থাকতে পারা, এক অসাধারণ আবেগ জাগানিয়া ঘটনা। সাক্ষাতের শুরুতেই ত্রিশ মিনিট ধরে সনতুরে তিনি বর্ষা আবাহন করেন, পরের বিশ মিনিট ধরে বর্ষাস্তুতি এবং সবশেষে বর্ষানামা আরো বিশ মিনিট ব্যাপে। কল্পনায় হলেও এই শেয়ারযোগ্য অনুভূতিমালার ভার সতত চালিত হতে থাকে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৮বার পঠিত
কল্পকাম
১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৩
কখনো পাব না ছুঁতে নীহারিকা এটা বুঝে গেছি, বুঝে গিয়ে কাগজে লিখেছি তার নাম, এরপর হাত দিয়ে মুখ দিয়ে নানাভাবে ছুঁয়ে গেছি তারে, যেমন খুশি তারে পেরেছি বাজাতে, সরোদে গিটারে বা বীণার ঝংকারে যখন যেভাবে চাই, হাত দিয়ে সেইমতো সুর তুলি, সুরের পরশে মেতে দুধস্বাদ ঘোলেই মেটাই, নীহারিকা আয়ত্তে আজ...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৮বার পঠিত
ছন্নছাড়া কবিতা
০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৩
মাথার ভিতরে এক জ্বলজ্যান্ত মরুভূমি নিয়ে আমি আফ্রিকা থেকে ক্রমে এশিয়া ইউরোপ হয়ে নিত্য ফিরে আসতে লেগেছি নিজগৃহে--- অধীর অশান্ত স্ত্রী আমাকে জানিয়েছে, এটা ভয়ানক, এতে নাকি বালির প্রভাঁজে শুয়ে ক্যাকটাস গিরিগিটি ও বিষাক্ত সাপখোপ সঙ্গী হতে পারে--- গত বছর তো আমি বাঁহাতে ঝুলিয়ে খোদ বঙ্গোপসাগর পৌঁছে গিয়েছিলাম ঠিক শ্বশুরবাড়ি,...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৩বার পঠিত
নিরাপদ, যৌনতাপ্রুফ
০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
কবিতা লেখতে লেখতে প্যাচপেচে কাদা ও মার্সগ্যাসযুক্ত জলাজংলা পেরিয়ে মরুভূমির গিরগিটির সামনে পড়েও আমার তেমন অস্বস্তি হয় নি, কিন্তু যেদিন ভরদুপুরে যৌনতা বিশেষ্যের সামনে গিয়ে পড়লাম, চিনতে শিখলাম ওর ক্রিয়াভিত্তি, সহসাই আমার গা কাঁটা দিয়ে উঠল, লজ্জায় এমন জবুথবু অবস্থা হলো যে স্কুলমিসট্রেসের চোখেও ঠিক তাকানো গেল না
সেসব দিনে আমাকে...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১২বার পঠিত
কুড আই এন্টার ইন স্যার?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৮
সামহোয়ারইনব্লগাররা নতুনদের কীভাবে নেন তা প্রাক্টিক্যালি দেখতে চাচ্ছি। মাসে কয়বার আপনারা এলাও করবেন? আপনারা যে তল্লাটে এতদিন থেকে লাঠি ঘুরাচ্ছেন, অনুমতি না নিয়ে সেখানে ঢুকি কীভাবে?
সমস্যা হইলে গলা খাকারি দিয়েন প্লিজ।
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৩বার পঠিত




