লোকমান হোসেন খুন হওয়ার মধ্য দিয়ে কি এটাই প্রমানিত হলো যে আমাদের এই দেশে ইচ্ছে করলেই কেউ জনগনের জন্য রাজনীতি করতে পারেনা
আমাদের এই দেশে হয়তো একজন ম্যান্ডেলা জম্ম নেয়নি, কিন্তু তাতে কি, আমাদের দেশেও লোকমান হোসেনের মতো নেতা জম্ম নেয়, পৃথিবির অন্য যে কোন দেশে লোকমান হোসেনের মত নেতারা তৃনমূল পর্যায় থেকে জনমানুযের নেতা হয়ে সর্বোচ্চ্য অবস্থানে গিয়ে দেশ ও জনগনের কল্যানে কাজ করে , সেখানে আমাদের দেশে একজন জন নেতা হলেই তাকে খুন হতে হয় তা যেন নিশ্চত।
লোকমান হোসেন হত্যাকান্ডের বিচার কি হয় , তা দেখার জন্য ব্যাকুল হয়ে আছি , তবে আজ একটা কথা বলব,বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে,
প্লিজ আপনার নামের আগে যে জননেত্রী বিশেষন , তার প্রমান দিন,
আর একটা কথা বলব, আমি ছোট বেলায় বইয়ের পাতায় বঙ্গবন্ধুর অবদানের কথা পড়ে সেই যে কবে আওয়ামী লিগের সমর্থক হয়ে গেছি জানিনা,তবে আজ এই হত্যাকান্ডের বিচার যদি সুশ্ঠ না হয় , আজ থেকে কসম খেয়ে বলছি, এই জীবনে কোন দিনই আওয়ামী লীগকে মন থেকে সমর্থন করবনা , সারা জীবন ঘৃনা ই করে যাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


