আমার প্রিয় পোস্ট

http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar এবং http://nafis-iftekhar.blogspot.com

একটি ব্যতিক্রমধর্মী অভিধান: বাংলা স্ল্যাং, নতুন করে আবিষ্কার করুন বাংলা গালির সম্ভার

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪১

শেয়ার করুন:                   Facebook



যদি একান্তই মঙ্গল গ্রহে বাস না করে থাকেন তাহলে এমন বাংলাদেশী খুঁজে পাওয়া ভার হবে যার কানে রোজ ২/৩ টা গালি ভেসে আসে না। কেমন হয় বলুনতো এই বাংলা গালিরই যদি একটি অভিধান হয়? এরকম একটি অভিধান হচ্ছে "বাংলা স্ল্যাং"। বইটি বাংলা গালির উপর একটি গবেষণাধর্মী বই। বইটি লিখেছেন অভ্র বসু। বইটিতে শুধুই বাংলা গালিই নয়, আছে বাংলা ভাষার অশিষ্ট, অশ্লীল, অমার্জিত শব্দগুলোও। যেমন ধরুন, "চ্যাংড়া" শব্দটি গালি নয় কিন্তু এটি বাংলা মার্জিত ভাষার অংশও নয়। অন্যান্য অভিধানের ন্যায় এটিও বর্ণনানুক্রমে সাজানো। রয়েছে প্রতিটি শব্দের বাক্যে প্রয়োগ, সমার্থক শব্দ। যেহেতু বইটি পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত তাই এতে ওদেশের গালি আছে উল্লেখযোগ্য পরিমাণে। বইটির পৃষ্ঠাসংখ্যা ৪০০। বইটি আমি কিনিনি, কিনেছেন আমার বাবা, সাগর পাবলিশার্স থেকে। দামটা তাই সঠিক বলতে পারছি না। তবে ভারতীয় মূল্য লেখা আছে ১৫০ টাকা।



বড় ও স্পষ্ট করে দেখতে: View this link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গালিঅভিধানস্ল্যাংঅশ্লীলবই ;

 

  • ৩৫ টি মন্তব্য
  • ৫১২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৩
comment by: বাফড়া বলেছেন: বইয়ের কোন চুম্বক অংশ তুলে দেন না এইখানে
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: বইয়ের ভিতরের ছবিটি দেখুন....

২. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৪
comment by: ভালোবাসি বাংলাদেশ বলেছেন: এখানে একটা গালি আর্কাইভ আছে http://amarblog.com/shomsher/829
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ জানানোর জন্যে...

৩. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৫
comment by: বালিশ ছাড়া শুইয়া গেছি বলেছেন: বইটা স্ক্যান কইরা ধারাবাহিক পুস্ট দেন,
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ধারাবাহিক পোস্ট করলে ব্যান খাওয়ার সম্ভাবনাও আছে...

৪. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৬
comment by: বাফড়া বলেছেন: ঐটা দেখছি... পড়তে পারছি না তাই..
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: নিচে ছোট করে ছবি দুটো পাশাফাশি দেয়া আছে....ওটায় ক্লিক করলে বড় করে দেখা যাবে...

৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৬
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: :)
৬. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৭
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: গালিবাজদের জন্য ভালো হয়েছে
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: ভালো সবার জন্যেই হয়েছে....যে গালি দেবে এবং যে শুনবে

৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৯
comment by: কোপা সামছু বলেছেন: মডুরামের কাছে একটা কপি দেওয়া হোক
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: হক কথা

৮. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫২
comment by: নাফিস ইফতেখার বলেছেন: কেউ রেটিং দেয় না, আফসোস! :(
৯. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:০১
comment by: বালিশ ছাড়া শুইয়া গেছি বলেছেন: পিলাচ
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: হুম......

১০. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:০৭
comment by: নাফিস ইফতেখার বলেছেন: যার ছবিটি বড় করে দেখার চেষ্টা করছেন কিন্তু পারছেন না তারা নিচে ছোট করে ছবি দুটো পাশাফাশি দেয়া আছে ওখানে রাইট ক্লিক করে "ওপেন ইন নিউ ট্যাব" সিলেক্ট করুন। দরকার হলে জুম করুন।
১১. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৪
comment by: মৈথুনানন্দ বলেছেন: এইটে দিয়ে তুম কেয়া করেগা? তুমি কি স্ল্যাং নিয়ে রেস্যার্চ করছো?? মোটেও না!

এরম বই আরো শয়ে শয়ে আছে :

১। খুলনা জেলার মাঝির ভাষা - নরেন্দ্রনাথ চক্রবর্তী

২। মেয়েদের মুখের ভাষা - সুকুমার সেন

৩। পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান - মুহম্মদ শহীদুল্লাহ

৪। লৌকিক শব্দকোষ - কামিনী কুমার

৫। পূর্ববঙ্গ উপভাষা - জ্যাক এ ড্যাবস

৬। চট্টগ্রামী উপভাষা - নরিহিকো উচিদা

৭। দক্ষিণ-পশ্চিম বর্ধমানের মুচিদের মুখের ভাষা - সুকুমার সেন

৮। বীরভূমের রণকামারদের মুখের ভাষা - পৃত্থীশ চক্রবর্তী

৯। অপরাধ-জগতের ভাষা - ভক্তিপ্রসাদ মল্লিক

১০। উত্তরবঙ্গের নারীর ভাষা - নির্মল দাস

১১। হিন্দু-মোস্লেমদের মুখের ভাষা - আফিয়া দিল

১২। বাংলা গালাগালির ভাষাতত্ব - পবিত্র সরকার

১৩। বাংলা অকথ্য ভাষা ও শব্দকোষ - সত্রাজিত গোস্বামী

১৪। ততকালীন বাংলা ভাষা - ওয়ল্টর সুটন

১৫। ততকালীন বাংলা ভাষা - মফাজিল হায়দর চৌধুরী


০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: ১৪। ততকালীন বাংলা ভাষা - ওয়ল্টর সুটন

১৫। ততকালীন বাংলা ভাষা - মফাজিল হায়দর চৌধুরী

একই লেখক??

১২. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৮
comment by: মৈথুনানন্দ বলেছেন: দুটো বইয়ের নাম এক
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: হুম......

১৩. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩০
comment by: তানজু রাহমান বলেছেন: আমারতো সবগুলো বই ই চাই :D
০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: কিনে ফেলুন ;)

১৪. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪১
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন: @মৈথুনানন্দ :

'ততকালীন বাংলা ভাষা - মফাজিল হায়দর চৌধুরী'

'তৎকালীন বাংলা ভাষা - মোফাজ্জল হায়দার চৌধুরী'?

আপনার ভুল হয়ে থাকলে লেখকের নামটা শুদ্ধ করে লিখুন। আর আমার ভুল হলে ধরিয়ে দিন।

১৫. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৪
comment by: মৈথুনানন্দ বলেছেন: @কামালসায়েব

আমি ইংরিজি দেখে বাংলা করে ডায়রিতে লিখে রেখেছিলুম আন্দাজে। সো - আপনিই সঠিক। ধইন্যা! :)

১৬. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৫
comment by: স্বাধীন বাংলা বলেছেন: +
০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ!

১৭. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৪২
comment by: নির্বিকারচিত্ত বলেছেন: প্লাস।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৮. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:১৪
comment by: নেমেসিস বলেছেন: জটিল ।



পোস্টলেখক কি ইচ্ছা কৈরা বৈ টার " চ " এর পাতাটা স্ক্যান করছেন ;)
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২৪

লেখক বলেছেন: ওটা বাঙালীর মন জয়ের একটি ক্ষুদ্র প্রয়াস....;)

১৯. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫১
comment by: অক্ষর বলেছেন: "চ" এর কতগুলিতো শিখলাম
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: বইটি কিনুন......অ-ক্ষ পর্যন্ত শিখতে পারবেন ;)

২০. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:০৯
comment by: নোবেলজয়ী বলেছেন: ওরে বুকা রে...তোমাকে বন্দেমাতরম জানিয়ে বলতে চাই, চিমা করে তোমাকে চাল ;)
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: দয়া করে ট্রান্সলেট করুন.....;)

 



 


http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar
http://nafis-iftekhar.blogspot.com

যতই আমি মানুষ সম্পর্কে জানি, ততোই আমার কাছে কুকুর জাতি প্রিয় হয়ে ওঠে - মার্ক টোয়েন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭২৮৯২