আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার

২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩০

শেয়ারঃ
0 0 0



হুজুগ একটা লেগেছে বটে...কক্সবাজার আর সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে জয়ী করবার উদ্দেশ্যে যেভাবে উঠে পড়ে লাগা হয়েছে, তাতে যে কারো মনেই হতে পারে এটা যেন বাংলাদেশের একটা জাতীয় সমস্যা। পাঠক একবারও কি চোখ বুলিয়েছেন এই নির্বাচনের Latest লিডার বোর্ডে? না দেখে থাকলে আবার দেখুন : View this link আপনি অবাক চিত্তে লক্ষ করবেন যে শীর্ষ ৭ এর সবগুলো এশিয়ায় অবস্থিত। আর এটাই আসলে এই নির্বাচনে কিভাবে ভোটিং হচ্ছে তা বলে দেয়। অবাক হচ্ছেন কি করে পৃথিবীর সব প্রাকৃতিক সৌন্দর্য্য এসে এশিয়ায় ভীড় জমালো? অবাক হবেন না যখন জানবেন ভোটিং করার জন্য অসংখ্য ইমেইল আইডি ও পাসওয়ার্ড সম্বলিত সাইটের সাহায্য নেয়া হচ্ছে। শুধু তাই নয়, এভাবে ভোটিংকে উৎসাহিতও করা হচ্ছে! বাংলাদেশী ভোটারদের মাথায় একটু দেরিতে হলেও দুষ্টু বুদ্ধিটা চাড়া দিয়ে উঠেছে [ভিয়েতনামের দেখাদেখি ;)] সুন্দরবন আর কক্সবাজারের অন্তর্ভুক্তির পর সেদিন পত্রিকায় দেখলাম জনৈক এক ব্যাক্তি এই তালিকায় হাকালুকি হাওড়ের অন্তর্ভুক্তি প্রত্যাশা করছেন। বাহ্! বাহ্! ভেবেছিলাম এটার নাম দেবো এশিয়ান প্রাকৃতিক সপ্তাশ্চার্য....এখন দেখছি বাংলাদেশের প্রাকৃতিক সপ্তাশ্চার্য নাম দিতে হবে। আসুন পাঠক, তবে আর দেরি কেন? বলধা গার্ডেন, ভাওয়ালের শালবন প্রভৃতির নামও অন্তর্ভুক্ত করে ফেলি, কি বলেন? ;) অবশ্য আমার বাড়ির পিছনটাও মন্দ না। এটাও দেখতে পারেন:



কি লাভ এসব করে? (অবশ্য আর কারো লাভ না হলেও ওই ওয়েবসাইট মালিকের প্রচুর লাভ ঠিকই হচ্ছে ভোটিং পেইজ এর বিজ্ঞাপণ থেকে ;)) হলোই না হয় কক্সবাজার জয়ী। অনেকে হয়তো বলবেন পর্যটন শিল্পের উন্নতি....জাতির সাফল্য....রাখেন!! বেলাভূমির নিরাপত্তা নিশ্চতকরনের কাজটাও আজ অব্দি করতে পারিনি আমরা। পর্যটন এলাকাগুলোতে থাকার ব্যবস্থার কথা আল্লাহ তায়ালাই ভালো জানেন। দেশের মানুষ ভাতের অভাবে মরে, চালের মূল্য আকাশচুম্বী আর ওনারা সেমিনার করেন, সভা করেন কক্সবাজারকে ভোট দেয়ার জন্য....ধিক্কার তোমাদের। একটা মানুষ যে আজ রাতটা না খেয়ে ফুটপাথে শুয়ে আকাশের নিচে রাত কাটাচ্ছে তাদের গিয়ে বুঝান আপনাদের ভোটিং এর গুরুত্ব।

প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে জেতার সাফল্য অর্জন করার কথা বলা হচ্ছে....কিন্তু সে সাফল্য অর্জনের পর দলে দলে বিদেশি পর্যটক এনে কি দেখাবেন আপনারা? বেলাভূমিতে রাজত্ব করছে দালাল গোষ্ঠি, ছিনতাইকারীরা? দু'পা হাঁটলেই ডাবের খোসা, খালি চিপসের প্যাকেট আর "আফা কয়ডা ট্যাকা দেন" ধ্বনি, এইসব? শীর্ষ ৭ এ থাকা স্থানগুলো মাত্র তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ - বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইন। শীর্ষ ৭৭টি স্থানের মধ্যে ইউরোপে অবস্থিত মাত্র একটি। বুঝতেই পারছেন কারা ভোট করছে, কিভাবে করছে....

কি পাঠক, আমাকে কি দেশমাতার প্রতি ভক্তিহীন মনে হচ্ছে? তা হতে পারে। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন....হয়তো মর্মোদ্ধার করতে পারবেন খানিকটা হলেও।

*** ব্লগ লিখে গরীব মানুষের পেটের ক্ষুধা দূর করা যায়না তা আমিও জানি। কিন্তু ওরা যারা সেমিনার করছে ওরা তো অন্তত পারে চেষ্টা করতে.........

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রাকৃতিকসপ্তাশ্চার্যকক্সবাজারসুন্দরবনহাকালুকি হাওড়ফিলিপাইনভিয়েতনামবাংলাদেশবলধাভাওয়ালশালবনলাফালাফিপর্যটনধিক্কারচালভাতগরীবব্লগসেমিনারদেশমাতাক্ষুধাশীর্ষছিনতাইকারীবিদেশী ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৮
_তানজীর_ বলেছেন: একমত। দেশের জন্য করার আছে অনেক কিছুই। একটা ব্যাপার হল একবার পাওয়া হয়ে গেলে আমরাই জয়ী। কিভাবে জয় এসেছে তা বড় ব্যাপার না। ইতিহাস বিজয়ীদের-ই গান গায়।
আমি আপনার সাথে একমত; আমরা জাতিগতভাবে অনেক অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লম্ফ ঝম্ফ করতে অনেক পছন্দ করি।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: ঠিক....

২. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪০
শিবলী বলেছেন: কি দরকার ভাই ক্রিকেট খেলে টাকা উড়িয়ে?
কি দরকার ভাই আপনার ব্লগ লিখে?
ঐ টাইমে কাউরে কাজ করে আগায় দিয়ে আসলেই ত পারেন...
তাই না??????
বাইরের লোক যদি জানে বাংলাদেশের কথা তাইলে আপনার কি সমস্যা?
ফকিরের ছেলে বলে কি এ+ আশা করতে পারে না?
৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: যাদের এত আগ্রহ প্রাকৃতিক সপ্তাশ্চার্যতে প্রথম হওয়া নিয়ে যে নাওয়া খাওয়া ভুলতে বসার জোগাড় প্রায় তাদের কে বলুন........

২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: হুমম...

৪. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪১
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: তোমার বাড়ির পেছনের দৃশ্য টা আসলেই অদ্ভুদ রকম সুন্দর।

চাঁদকন্যা
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: এক্ষুনি ভোট দিন....;)

৫. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:১২
মোহাম্মদ আসিফ উল হক বলেছেন: একমত আপনার সাথে। সুন্দর পোস্ট। আমিও বলতে চেয়েছিলাম কথাগুলো। প্লাস দিলাম।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ....

৬. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:২০
টিংকু ট্রাভেলার বলেছেন: আপনার কাছ থেকে এমন লেখা আশা করিনি। প্রচারেই প্রসার। এখনো অনেক দেশে বাংলাদেশকে ইন্ডিয়ার পাশের দেশ বলে চেনে। উন্নতি করতে পরিচিতির দরকার আছে। পরিচিতির জন্য দুবাই কি না করছে। এক কক্সবাজার (যদি ১ থেকে ৭ এর মধ্যে থাকে) দেশের জন্য কি পরিমান সাফল্য বয়ে আনতে পারে তা চিন্তা করুন। আপনি যেভাবে ভাবছেন তা থেকে একটু আন্যভাবে ভাবুন, উত্তর পেয়ে যাবেন।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: বিজ্ঞাপণ করা ভালো....তবে পণ্যটাও ভালো হওয়া চাই....

বাই দ্যা ওয়ে....ইফতেখার মুনিমকে চেনেন? ;)

৭. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৬
রিয়াজ শাহেদ বলেছেন: Click This Link

কষ্ট করে একটু সময় নিয়ে পোস্ট এবং মন্তব্যগুলো পড়বেন আশা করি, নাফিস ভাই; আপনার পোস্টের সাথে কিছুটা প্রাসংগিক মনে হওয়ায় লিংকটা দিয়ে গেলাম।

ধন্যবাদ।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০৭

লেখক বলেছেন: পড়বো অবশ্যই....

২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: ওকে....

৯. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৮
অদ্ভূত একজন বলেছেন: জনাব শিবলী কথাগুলো খারাপ বলেননি। তবে মতভেদ থাকাটাই স্বাভাবিক।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৪

লেখক বলেছেন: হুমম....

১০. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ২:০০
বিডি আইডল বলেছেন: সহমত এবং অসহমত দুইটাই...

রবীন্দনাথ বা হালের ইউনুসরে কত কাঠ খড় আর তেল মালিশ লাগছে নোবেল এর জন্য জানেন? প্রচার লাগে..

তবে আমাদের সবগুলো ঘুরার জায়গারই অবস্হা খারাপ...এটিএন এ মুন্নী সাহার একটা রির্পোট দেখছিলাম, কেন কক্সবাজারে এখনও বার নাই!!
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০১

লেখক বলেছেন: প্রচার লাগে...কিন্তু আগে নিজের হুলিয়াটাতা বদলাতে হবে নাকি?

১১. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:২২
লাল পিপড়া বলেছেন: আমার বাসার সামনের ড্রেনটাও সিটি কর্পোরেশনের বদৌলতে প্রাকৃতিক সপ্তাচার্যের মধ্যে পরার যোগ্য ।

লিস্টে নাম ওঠানোর উপায় কি ?
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: ঘরে ঘরে জনমত গড়ে তুলুন...আপনার এলাকার প্রাক্তন ওয়ার্ড কমিশনারের সাথে যোগযোগ করুন....;)

১২. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৬
নাফিস ইফতেখার বলেছেন: আবারো সেই একই কথা.....প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে জেতার সাফল্য অর্জন করার কথা বলা হচ্ছে....কিন্তু সে সাফল্য অর্জনের পর দলে দলে বিদেশি পর্যটক এনে কি দেখাবেন আপনারা? বেলাভূমিতে রাজত্ব করছে দালাল গোষ্ঠি, ছিনতাইকারীরা? দু'পা হাঁটলেই ডাবের খোসা, খালি চিপসের প্যাকেট আর "আফা কয়ডা ট্যাকা দেন" ধ্বনি, এইসব? শীর্ষ ৭ এ থাকা স্থানগুলো মাত্র তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ - বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইন। বুঝতেই পারছেন কারা ভোট করছে, কিভাবে করছে....
১৩. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২০
সুপ্ত সবুজ বলেছেন: লেখাডা খুবই ভাল লাগলো। আমার কাছেও বিষয়টা খটকা লাগতেছিল, পৃথিবীতে এত সৌন্দর্য থাকতেও খালি ফিলিপাইন, ভিয়েতনাম আর বাংলাদেশ শীর্ষে। আশ্চর্য না!

আর ধরেন কক্সৃবাজার প্রথম স্থান অধিকার করলো। তাতে কিন্তু গরীবরা ধনী হয়ে যাবে না, সুবিধা হবে পুজিপতিদের। দেখা যাবে সিগাল হোটেলের মালিক আরেকটা মোটেল নির্মাণ করবে। আর বস্তির ছেলেটার অপুষ্টি আরো বৃদ্ধি পাবে। যদি কক্সবাজারকে প্রথম স্থান অধিকার করাই তাহলে প্ল্যান করা উচিত কিভাবে তার মাধ্যমে ভবিষ্যতে দারিদ্র বিমোচন করা যায়।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: আসলেই আশ্চর্যজনক....

৩০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৪. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৪
স্বপ্ন কারিগর বলেছেন: আমি মুগ্ধ...

কিন্তু একটা কথা কি জানেন...এই দেশের মানুষের না এমন একটা আবেগ ভরা যুক্তিহীন হৃদয়...বিদেশে কোনো টয়লেটের দরজায় বাংলাদেশের পতাকাটা দেখলেও ভাল লাগে...ওই হৃদয়টা যদি আমাদের নেতা-পুজিপতিদেরও থাকত, তাইলে আজ আমরা বহুদুর এগিয়ে যেতাম...

আপনাকে +++
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: আপনার কথাটা অসম্ভব ছুঁয়ে গেলো মনকে.......ধন্যবাদ......

১৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৭
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: অনেক কিছুই এ হৃদয় করিতে চায়.....................
কিছুই আজ করিতে পারিনা হায়.............................. :(
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: কেন পারেন না?

১৬. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৮
পারভীন রহমান বলেছেন: নাফিস তোমাকে এই কথা শুনতে হয়েছে "আফা কয়ডা ট্যাকা দেন"

ও কি বুঝেনি যে তুমি আফা না ভাইজান? :-P
১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২২

লেখক বলেছেন: হা হা হা.........:)

১৭. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১১:১৬
স রব বলেছেন: এত ভাল কি ভাবে লেখেন?কই আমি তো পারিনা?
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: :)

১৮. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৯
arifce বলেছেন: ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন চিন্তা ধারা
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: আই টোট্যালি রিসপেক্ট দ্যাট! :)

১৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১১
রাখালছেলে বলেছেন: মুজিব ও জিয়ার মাজারটাও বাদ গেল ক্যান । ব্যাপারটা মাইন্ড খাওনের মত ।
২১. ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫৫
দু-পেয়ে গাধ বলেছেন: কালিদাসের কথাই আমি বলতে চাই
সময়োপযোগী ও জরুরী একটি লেখা। পড়ে ভালো লাগলো। না বললে অবিচার হবে যে, প্রকৃত মুমিন ও বিদ্ব্যান মুসলমান (এখানে মানবপ্রেমিক হবে) ছাড়া এই রকম একটি মূল্যবান পোস্ট লেখা আসলেই সম্ভব নয়। যদিও জানি নাস্তিকরা (এখানে আবেগপ্রবন লোকেরা হবে) অনেক কথাই বলবে (আল্লাহ তাদের হেদায়েত করুন), কিন্তু আপনি সত্য ও আলোর পথে আছেন এটাই সবচেয়ে বড় কথা। আপনার লেখার মাধ্যমে একজন মানুষকেও যদি প্রকৃত আলোর পথে আনতে পারেন, সেটাও কম কি?

আল্লাহ আপনার মঙ্গল করুন।

*************************
ঠাট্টা নয়, সত্যিই আপনার সঙ্গে একমত।
২৩. ১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৯
শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: সহমত। তবে, নাই মামার চেয়ে কানা মামা ভাল।যদি কক্সবাজার প্রাকৃতিক সপ্তাচার্য হিসাবে জয়ী হয়। তখন সরকার এবং বিভিন্ন কোম্পানি এগিয়ে আসবে এর উন্নয়নের জন্য, যদিও তাদের ব্যক্তিগত স্বার্থে।
২৪. ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৪:৩৫
য়িমতিআজ বলেছেন: B:-)

প্রকৃত দেশপ্রম দরকার ব্যবসায়িক বা কর্পোরেট দেশপ্রম না।

দারিদ্র দূর করুন এবং কক্সবাজারকে ভোট দিন।

 

মোট সময় লেগেছে ১.০৫৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই