আমার প্রিয় পোস্ট
- টেকনিক্যাল কেতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- এনে দেবে - মরুর গোলাপ
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একরাত - নুশেরা
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ারের পোস্ট - কত ধরনের ও কি কি....সবিস্তারে বর্ণনা....অবশ্যই দেখুন..... - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
১১ বছর ধরে চলে আসা মোবাইল কোম্পানীগুলোর ভাঁওতাবাজি আর কতদিন চলবে?
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৫
![]()
আমরা আজকাল খুব বেশি করে একটা ব্যাপার নিয়ে সোচ্চার আছি, আর তা হলো কি করে দেশ থেকে, এই সমাজ থেকে দূর্নীতিকে সমূলে উৎপাটন করা যায়। নেক উদ্দেশ্য সন্দেহ নেই কোন। বিশেষত বর্তমান সরকারের এ ব্যাপারে তোড়জোড় বেশ লক্ষনীয়। দূর্নীতিবাজরা গোটা দেশের চোখে ধুলি দিয়ে সহস্র কোটি টাকা হাতিয়ে নেন। কিন্তু দেশে আরো একটি এমন গোষ্ঠী আছে যারা প্রায় একই কাজটি করে আসছেন গত ১১ বছর ধরে, কিন্তু এ ব্যাপারে সবাই নির্বিকার। এদেরকে দূর্নীতিবাজ বলা হয়তো যায়না, কিন্তু ভাঁওতাবাজ বোধ করি বলা যায়।
আরো পরিষ্কার করে বলতে গেলে আমি আমাদের দেশের ৬টি মোবাইল ফোন কোম্পানীর (সিটিসেল, গ্রামীনফোন, একটেল, বাংলালিংক, টেলিটক এবং ওয়ারিদ) কথা বলছি। সিটিসেল অনেক আগে থেকে থাকলেও বাংলাদেশে প্রতিযোগিতামূলক মোবাইল ব্যবসা চালু হয়েছিল গ্রামীনফোনের আবির্ভাবের মধ্য দিয়ে, আর তাই ১১ বছর সময়কালের কথা বলা হচ্ছে। প্রথম দিকে সংযোগ ও হ্যান্ডসেট মূল্য অনেক বেশি হওয়ায় মানুষের কাছে মোবাইল ছিলো একটি পরম আকর্ষনের বস্তু এবং খুব সংখ্যক লোকেরই সৌভাগ্য হতো ওই আকর্ষনীয় বস্তুটি ব্যবহারের। বলাই বাহুল্য তখনকার কলরেট ছিলো আকাশছোঁয়া। এরপর যতো সময় যেতে লাগলো দেশে মোবাইল ফোন কোম্পানীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো, মানুষের বুকে আশার চর জাগতে লাগলো এবার হয়তো কলরেট কমবে, সংযোগ মূল্য কমবে। কিন্তু তাদের সে আশা গুড়েবালি! সংযোগমূল্য কমলো ঠিকই, কিন্তু কলরেট কমলো না। কারন মোবাইল কোম্পানীগুলো জানতো যে সংযোগমূল্য কমলে মোবাইল গ্রাহক তথা ডাকাতি করার লোক বাড়বে। আর কলরেট না কমিয়ে তারা বড় হাত মারার নিশ্চিত ব্যবস্থা করে। বিশ্বের অন্যান্য দেশের কথা যদি বলি তবে ইতিহাস বলে, সেসব দেশে যতো মোবাইল ফোন কোম্পানীর সংখ্যা বেড়েছে, প্রতিযোগিতা দিয়ে কলরেট ততো কমেছে - আমাদের পাশ্ববর্তী দেশেও এমনটা দেখা গিয়েছে। কিন্তু আমাদের দেশের মোবাইল ফোন কেম্পানীগুলো যেন একে অপরের সাথে নিঃশব্দ চুক্তি করেছে সম্মিলিত ভাবে ডাকাতি করার।
ভাঁওতাবাজির এখানেই শেষ নয়। ইদানিংকালে কলরেট যখন মোটামুটি সহনীয় পর্যায়ে এনেছে (আসলে চাপে পড়ে আনতে বাধ্য হয়েছে) মোবাইল ফোন কেম্পানীগুলো, এখন তারা ভাঁওতাবাজির নিত্য নতুন পথ বেছে নিচ্ছে। এমনই একটি পথ হলো তাদের বিভিন্ন চটকদার বিজ্ঞাপণ। খেয়াল করে দেখেছেন কি এই ধরনের বিজ্ঞাপণগুলো -
![]()
এ ধরনের বিজ্ঞাপণগুলোতে পাহাড় সাইজের অফারমূল্যের পাশে চালের দানার সাইজের একটি * চিহ্ন থাকে ও বিজ্ঞাপণের নিচে ততোখিক ছোট করে লেখা থাকে "* শর্ত প্রযোজ্য"। কোন কোন ক্ষেত্রে শর্তসমূহ বিজ্ঞাপণে উল্লেখ থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই কাস্টমার সার্ভিসে ফোন করে জেনে নিতে বলা হয়। সত্যিই আজব ওরা!
এইসব ভাঁওতাবাজির তালিকায় সর্বশেষ সংযোজন হচ্ছে বন্ধ মোবাইল সংযোগ চালুকরনে আকর্ষনীয় সুবিধা প্রদান - সুলভ কলরেট, ফ্রি টকটাইম প্রভৃতি। প্রশ্ন হচ্ছে যে মানুষটা দিনের পর দিন মোবাইলে টাকা ভরে ফোনটাকে সচল রাখছে তার চেয়ে মোবাইল কোম্পানীগুলোর কাছে সেই মানুষটা কি করে অধিক গুরুত্ব পায় যে হয়তো তার সিমকার্ডটিকে মানিব্যাগের কোন এক চিপা গলিতে অতি অযত্নের সাথে ফেলে রেখেছে? এখানে আমারা আবার সেই পুরাতন "গ্রাহক বাড়ানো নীতির" পরিচয় পাই।
![]()
এছাড়াও সম্প্রতি ইন্টারনেট সেবার মূল্য ২৫% কমা সত্বেও মোবাইল কোম্পানীগুলো তাদের ইন্টারনেট সেবার মূল্য কমায়নি। এখনো এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে MMS পাঠানোর সুবিধা দেয়া হয়নি। গ্রামীনফোন আজো অন্য নেটওয়ার্কে FnF করার সুযোগ দেয়নি। ঝামেলার কি শেষ আছে!
এতো কিছুর পরও আমাদের মিডিয়াগুলো এ ব্যপারে একদম চুপচাপ! কারন? কারন হচ্ছে মিডিয়ার বিজ্ঞাপণ আয়ের ৬০% আসে মোবাইল ফোন কোম্পানীগুলোর বিজ্ঞাপন থেকে। আমাদের অবস্থা আজ অনেকটা ১১ বছর ধরে স্বামীর অত্যাচার সহ্য করা স্ত্রীর মতো....এখন আর কিছুতেই কিছু মনে হয়না....সব সয়ে গেছে....আর চাইলেও কিছু করার নেই....
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মোবাইল, ফোন, কোম্পানী, গ্রামীনফোন, একটেল, বাংলালিংক, টেলিটক, ওয়ারিদ, সিটিসেল, দূর্নীতিবাজ, ভাঁওতাবাজ, হ্যান্ডসেট, সিম, কার্ড, অফার, বিজ্ঞাপন, মিডিয়া, স্বামী, স্ত্রী ;
কৌশিক বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ....
রাজামশাই বলেছেন:
এইডা আগে একবার দিছিলো
লেখক বলেছেন: মুছে গিয়েছিল ভুলে....একটা সাময়িক পোস্ট মুছতে গিয়ে....ওয়ার্ড ফাইলে ব্যাকআপ ছিল....
আমিনুল ইসলাম বলেছেন:
বাস্তব কথা। অত্যন্ত সময়োপযোগী পোস্ট।আমার কাছে সবচাইতে মেজাজ খারা হয় তখন, যখন হাজার হাজার অ্যাক্টিভ কাস্টমার বাদ দিয়ে কোম্পানীগুলো ইনঅ্যাক্টিভ (বন্ধ সিম) কাস্টমারদের ৫০পয়সা মিনিটে কথা বলার মত আকর্ষণীয় সব সুযোগ দেয়। এদের ধরে চাবকানো উচিৎ।
এদের কোন নীতি নাই।
লেখক বলেছেন: ঠিক কথা....
রন্টি চৌধুরী বলেছেন:
ভাওতাবাজি আবার তারা কি করল?
লেখক বলেছেন: কি করেনি তাই বলেন....জাতিগত ভাবে আমরা বেশ সহনশীল...আর তারই পুরো ফায়দা লুটছে তারা......
লেখক বলেছেন: জাতিগত ভাবে আমরা বেশ সহনশীল...আর তারই পুরো ফায়দা লুটছে তারা......
লেখক বলেছেন: যদি তাই হয় তবে আপনাদের জন্য এই পোস্ট ৩টি:
Click This Link
Click This Link
Click This Link
বোধাই বানায়া পয়সা লুটবো... আর আমরা চায়া চায়া দেখপ...
আমাদের বাঁচাবে কে?
লেখক বলেছেন: আল্লাহ'র দরবারে হাত তুলে দেখতে পারেন.....
লেখক বলেছেন: !
বিডি আইডল বলেছেন:
গতকাল না এই পোষ্ট দেখলাম একবার? কমেন্টস ও করেছিলাম!
লেখক বলেছেন: একটা সাময়িক পোস্ট মুছতে গিয়ে মুছে গিয়েছিল ভুলে......ওয়ার্ড ফাইলে ব্যাকআপ ছিল....
তারিক টুকু বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ....
ধিক্কার লেখকের মানসিকতার জন্য।
সবাই প্লাস দিবে ভাবলেন কেমনে?
আমি একজন সাধারন গ্রাহক । আমার অধিকার আছে মাইনাস দেওয়ার।
লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ .....ধিক্কারটা মোবাইল কোম্পানীগুলোকে দেন......আমার উপর খরচ না করলেও চলবে.......
লেখক বলেছেন: আহমেদ এর ব্লগ পরিসংখ্যান:
# পোস্ট করেছেন: ৭টি
# মন্তব্য করেছেন: ৮১টি
# মন্তব্য পেয়েছেন: ৭৪টি
"প্লাসের আশায় লিখা বন্ধ করুন"
রাগ করবেন না.....আপনার কি ব্লগীয় প্রাপ্তবয়স্কতা এসেছে এখনো? এসব কমেন্ট করার আগে চিন্তা করুন....প্লাসের আশায় লিখি কিনা তা যারা আমার পোস্ট নিয়মিত পড়েন তারা জানেন....
হেসে খুন......![]()
লেখক বলেছেন: আবারো হেসে খুন......![]()
লেখক বলেছেন: আপনি নেহায়েতই একজন বেরসিক মানুষ....সেটা আপনার প্রথম মন্তব্যটা দেখেই বোঝা যায়। "কাস্টমার ম্যানেজার গোছের" মানুষ দিয়ে আমি কি বুঝিয়েছি তা এই ব্লগের আর ১০ টা ব্লগার বুঝলেও আপনি বোঝেননি....কোনটা ফাইজলামি আর কোনটা সিরিয়াস সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। যাই হোক এটা আপনার জন্য:
![]()
চানাচুর বলেছেন:
কি হয়েছে ভাইয়া অনেক মেজাজ খারাপ মনে হচ্ছে।
লেখক বলেছেন: আর বোলো না....আজকাল সব বোতল-দুগ্ধ পাণকারী পোলাপানরা ব্লগ লেখা শুরু করেছে....
লেখক বলেছেন: ধন্যবাদ...অন্য কেউ হলে আপনার মন্তব্যগুলো মুছে দিতো....আপনাকে ব্লকও করে দিতো হয়তো...২/৪ টা গালি শোনাও অস্বাভাবিক ছিলো না...কিন্তু তার একটাও আমি করিনি...কারন আমি সেইরকম ব্লগার নই....এটা সামহয়ারের সবাই জানে....
মন্তব্যগুলো থাকুক....এগুলো দেখলে মানুষের (আপনি সহ) কাছে আপনার ছেলেমানুষি আরো গাঢ় রূপে প্রতীয়মান হবে....ভালো থাকবেন....
আমিও থামলাম.....
র্যাভেন বলেছেন:
পৃথিবির সবথেকে কম মোবাইল কলরেটের দেশগুলার একটা বাংলাদেশ. তাও পাবলিকের মন ভরেনা,
মাত্র ১০০০ টাকায় বা ১৫ ডলারে আনলিমিটেড মোবাইল ইনটারনেট পৃথিবীর কয়টা দেশে আছে?
মাইনাস
লেখক বলেছেন: কলরেটের ব্যাপারে অভিযোগ নেই....
মেঘলা মানুষ বলেছেন:
বুঝলাম ওরা খারাপ।তার আগে, একটু নিজেকে জিগ্গেস করে দেখি তো আমরা মোবাইল কম্পানি গুলোর কাছে কি চাই?
"এইসব ভাঁওতাবাজির তালিকায় সর্বশেষ সংযোজন হচ্ছে বন্ধ মোবাইল সংযোগ চালুকরনে আকর্ষনীয় সুবিধা প্রদান - "
এই সুবিধা না দিলে কারো উপকার হত বলে তো মনে হয় না।
সবাইকে ধন্যবাদ।
ভাল থাকবেন সবাই।
লেখক বলেছেন: "এই সুবিধা না দিলে কারো উপকার হত বলে তো মনে হয় না।"
সুবিধা দিতে মানে করছে না কেউ....কিন্তু সক্রিয় গ্রাহককেও একই সুবিধা দেয়া হোক........
আরিফ থেকে আনা বলেছেন:
@র্যাভেন : মাত্র ১০০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ঠিকই। কিন্তু চালের দানার মত ছোট্ট একটা স্টার মার্ক থাকবে আর নিচে লেখা থাকবে ১৫% ভ্যাট প্রযোজ্য। লেখক বলেছেন: একদম উচিত কথা........
আমিনুল ইসলাম বলেছেন: এদের ধরে চাবকানো উচিৎ।
মেঘলা মানুষ বলেছেন:
নাফিস সাহেব,আপনি কি আহমেদ সাহেবের সাথে আরেকটু শোভন আচরণ করাতে পারতেন না? আপনি তার পরিসংখ্যান এখানে দিলেন, তাকে ব্লগীয় অপ্রাপ্তবয়স্ক বললেন।
তাকে গালি দিলেন না, মন্তব্য মুছলেন না, কিন্তু এগুলো রেখে আবার 'আমি সেরকম ব্লগার না' বলে অহংকার করলেন।
লেখক বলেছেন: তার চাইতে শোভন আচরণ "মেঘলা মানুষের" প্রাপ্য.....
অহংকার আমার আছে....সামহয়ারে নিয়মিত লিখি, তার অহংকার....চাইলে সেই অহংকার আপনিও করতে পারেন......
আরিফ থেকে আনা বলেছেন:
মেঘলা মানুষ * পোস্ট করেছেন: ১টি
* মন্তব্য করেছেন: ৩৩টি
* মন্তব্য পেয়েছেন: ৬টি
* ব্লগ লিখছেন: ১ সপ্তাহ ৫ দিন
* ব্লগটি মোট ১৭৫ বার দেখা হয়েছে
এটা কি আহমেদের আরেক নিক?
লেখক বলেছেন: "এটা কি আহমেদের আরেক নিক?"
এটা উদঘাটনের ইচ্ছা মোটেও নেই আমার....হলে হোক....কত ব্লগার আসে...কত ব্লগার যায়....
মেঘলা মানুষ বলেছেন:
"সুবিধা দিতে মানে করছে না কেউ....কিন্তু সক্রিয় গ্রাহককেও একই সুবিধা দেয়া হোক........"কোন সুবিধা সক্রিয় গ্রাহককে না দিয়ে নিষ্ক্রিয় গ্রাহককে দিলে সেটা আপনি বলছেন 'ভাঁওতাবাজি'। এই 'ভাঁওতাবাজির; প্রতিকার এই ধরনের কোন অফারই না থাকা।
লেখক বলেছেন: আপনার যুক্তিটা খুবই ভালো.....সহমত........![]()
মেঘলা মানুষ বলেছেন:
@ আরিফ।না আমার আর নিক নাই।
আমি যেটা বলেছি "আপনি কি আহমেদ সাহেবের সাথে আরেকটু শোভন আচরণ করাতে পারতেন না? আপনি তার পরিসংখ্যান এখানে দিলেন, তাকে ব্লগীয় অপ্রাপ্তবয়স্ক বললেন।"
এটা কি ভুল?
কাউকে সমর্থন করে কেউ কিছু লিখলে তাকে সেকেন্ড নিক বলার আগে ভেবে দেখুন সে যেটা বলল সে কথাটা ঠিক কিনা,
আমি লেখক না, লেখা ভাল হয় না বলে পোস্ট করিনা। হয়ত তেমন করবও না। তাই পরিসংখ্যান এমনি থাকবে।
আপনাকে ধন্যবাদ।
ভাল থাকবেন আরিফ ভাই এবং সবাই।
লেখক বলেছেন:
মেঘলা মানুষ বলেছেন: "আমি যেটা বলেছি "আপনি কি আহমেদ সাহেবের সাথে আরেকটু শোভন আচরণ করাতে পারতেন না? আপনি তার পরিসংখ্যান এখানে দিলেন, তাকে ব্লগীয় অপ্রাপ্তবয়স্ক বললেন। এটা কি ভুল?"
লেখকের জবাব: এর উত্তর উপরে দিয়েছি.....
মেঘলা মানুষ বলেছেন: "আমি লেখক না, লেখা ভাল হয় না বলে পোস্ট করিনা। হয়ত তেমন করবও না। তাই পরিসংখ্যান এমনি থাকবে।"
লেখকের জবাব: হেসে খুন....."মেঘলা মানুষ".......আপনিও কিন্তু ব্লগীয় অপ্রাপ্তবয়স্কতারই নজির রাখছেন......
মেঘলা মানুষ বলেছেন:
লেখক ভাই,আমি পুরো কথাটাই বলেছি আরিফ ভাইকে।
আপনাকে হাসাতে পেরে আনন্দিত।
( অন্ধকার না থাকলে আলো মূল্য বোঝা যেত না।ব্লগীয় অপ্রাপ্তবয়স্ক আমরা না আপনাদের ব্লগীয় প্রাপ্তবয়স্কতা বোঝা হয়ত সবার জন্য সহজ হত না। তাই অপ্রাপ্তবয়স্কই থাকলাম।)
ভাল থাকবেন। আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
লেখক বলেছেন:
মেঘলা মানুষ বলেছেন: লেখক ভাই, আমি পুরো কথাটাই বলেছি আরিফ ভাইকে।
আমিও কিন্তু পুরো কথাটাই আহমেদকেই বলেছিলাম....
লেখক বলেছেন: ![]()
কেএসআমীন বলেছেন:
ভাওতাবাজি কী করলো? গ্রামীণ ছাড়া সবগুলা লুসকান দিতাছে... বুঝছেন?ডাটা সংগ্রহ করে তারপর পোস্ট দিলে ভাল লাগে...
লেখক বলেছেন: আপনার কথার সপক্ষে ডাটা দেখান.....
আমিই মিরজা বলেছেন:
আমার কাছে সবচাইতে মেজাজ খারা হয় তখন, যখন হাজার হাজার অ্যাক্টিভ কাস্টমার বাদ দিয়ে কোম্পানীগুলো ইনঅ্যাক্টিভ (বন্ধ সিম) কাস্টমারদের ৫০পয়সা মিনিটে কথা বলার মত আকর্ষণীয় সব সুযোগ দেয়। এদের ধরে চাবকানো উচিৎ।লেখক বলেছেন: উচিত কথা....
চন্দ্র্রালোক বলেছেন:
রক্তচোষা ভাম্পায়ার ১৯৯৯ সালে আমার মোবাইল থেকে ১ সেকেন্ড কথা বললেও ৭ টাকা কেটেছে..............ভাম্পায়ারদের উপর বছর বছর এই রকম জারমানা নেমে আসুক। লেখক বলেছেন: ইনশাল্লাহ.....
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
নাফিস, এই পোস্ট টা দুই বছর আগেও প্রাসঙ্গিক ছিলো, ৬০ সেকেন্ডে পালস , ৬.৯০/- কলরেট আর
৫৪০০/- সংযোগমূল্য ছিলো !!
আপনার লেখা কনজিউমার হিসাবে অতি-আবেগী,
এফ-এন-এফ, এম-এম-এস এর ব্যাপারগুলো যা বলেছেন খারাপ না, ইন্টারনেট স্পীড টাও খারাপ মানলাম।
গ্রামীণ ছাড়া কেঊ ব্রেক ইভেন পার হয়েছে বলে শুনেছেন। ওরাসকম ২৬% ব্যাবসা করেও মার্জিন পার হতে আরো বছর দেড়েক লাগবে।
আপনি কি জানেন সবচাইতে সস্তা মোবাইল সেবা এখন বাংলাদেশে , তৃতীয় বিশ্বের দেশগুলোর তুলনায়? অপারেটরগুলো হাঁসফাস করছে , ব্যাপক কষ্ট কাটিং চলছে টিকে থাকার জন্য।
আমি অপারেটরদের কেঊ না, অপারেটর রা আমার কম্পানির কাস্টমার,আমরা দেখছি মিলিয়ন ডলারের প্রোডাক্ট কিনে কিভাবে অপারেটরগুলোর মাথা গরম হচ্ছে এই মার্কেটে।
আমার রুমমেট সেদিন হাউকাউ করছিলো এই বলে যে একটেলে অন্য অপারেটর এ এফ-এন-এফ এতো বেশী কেন? সে চায় পঁচিশ পয়সা। বললাম, মিনিটপ্রতি পি-আর-এম চার্জই তো বিয়াল্লিশ পয়সা বিটিআরসি নির্ধারিত, তুমি পঁচিশ পয়সা কেমনে চাও?
আপনার গ্রাফিক্স সেন্স কিন্তু অসাধারণ, একটু বাইরের সাথে তুলনা ঘাঁটাঘাঁতি করে এটা নিয়ে
ভাবুন।
প্রতি মাসে হিসাব করুন , আমাদের কাচাবাজার, খাদ্য, ভাড়া এই বাবত মোটামুটি পাঁচ শতাংশ করে বাড়ছে, কিন্তু আমাদের রা নেই। সেলফোন কম্পানি নিয়েই শুধু কথা বলাটা কি একটা ট্রেন্ড হয়ে গেলো?
লেখক বলেছেন: আপনার পরামর্শ শিরোধার্য.....
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
নাফিস, আরেকটা ব্যাপার বলি, বাজারে গেলেই আমার মেজাজ খারাপ হয়। ৫০০মিলি সয়াবিন তেলে থাকে ৪৫০মিলি , ১০০০মিলি তে ৯০০ মিলি (তারমানে প্রতি লিটারে ১০০ মিলি=১২টাকা মতো কম দিয়ে দামটা এর ঠিকই নিচ্ছে); আটায় ও একই অবস্থা, গত ফেব্রুয়ারিতে এর সরকারের কাছে কানমলা দিয়েও আবার একই কাজ করছে, কই যাবো বলুন?সেলফোন, বাজার সবক্ষেত্রে এক্টাই সমস্যা - আমাদের কোনো সংগঠিত শক্তিশালী কনজুঊমার এসোসিয়েশন নাই; আপনি আমি একা একা হাঊকাঊ করলে তো আখেরে কোনো ফল নাই।
সেলফোনের ব্যাপারে একটা ভালো বুদ্ধি দেই, মোটামুটি ভালো একটা/দুইটা কানেকশন ব্যাবহার করেন, আর এইসব বিজ্ঞাপনের দিকে তাকায়েন ও না, শান্তিতে থাকবেন, আখেরে খুব বেশী কিছু এদিক ওদিক না।
লেখক বলেছেন: "সেলফোনের ব্যাপারে একটা ভালো বুদ্ধি দেই, মোটামুটি ভালো একটা/দুইটা কানেকশন ব্যাবহার করেন, আর এইসব বিজ্ঞাপনের দিকে তাকায়েন ও না, শান্তিতে থাকবেন, আখেরে খুব বেশী কিছু এদিক ওদিক না।"
আপনার কি মনে হয় এতোটাই বোকা আমি যে এদিক ওদিক তাকাবো, ঐসব বিজ্ঞাপনের মাজেজা আমারো জানা ![]()
বাইরে থেকে অন্যরকম ফিটফাট মনে হলেও ভেতরটা খুব অস্থির , মোবাইল কোম্পানীগুলো প্রচন্ড রকম বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। মোবাইলের কলরেট নিয়ে মনে হয় এখন আর কথা বলা ঠিক না ।
লেখক বলেছেন: হুমম.....
কেএসআমীন বলেছেন:
আবার সেই ভাওতাবাজি.... আট নয় মাস আগে মোবাইল ফোন নিয়া একটা পোস্ট দিছিলাম। একটু দেইখেন.... কী বলতে চেয়েছিলামএখন সেই একই বিষয়ের পুনরাবৃত্তি হইতেছে...
মোবাইল কোম্পানীগুলার কী অবস্থা একটা ডাটা দেই,
সিটিসেল গত বছরের অক্টে-ডিসে... এই ৩ মাসে ৫৫ কোটি টাকা লুসকান দিছে। এইটা আমি নিজে ডেইলী স্টার পত্রিকায় দেকছি। বছরে লুসকান কত হয়? গ্রামীণ যখন দেখলো লাভের দিন শেষ তখনই শেয়ার পাবলিকের কাছে বিক্রি শুরু করছে...
লেখক বলেছেন: যুক্তিসঙ্গত যুক্তি......আমার মনে হয় আমার লেখাটার সবগুলো বিষয়ে দ্বিমত হবে না আপনার ও আমার.....কিছু কিছু বিষয় অবশ্যই সত্যি.....আপনার কষ্ট করে দেয়া মন্তব্যের জন্য ধইন্যা...![]()
লেখক বলেছেন: অপ্রপাপ্তবয়স্কতার পরিচয় শুধু হিট দিয়ে হয় না....কথাবার্তা আর কমেন্টিংয়েও হয়....সেই পরীক্ষায় যে উত্তীর্ণ হওয়ার হয়েছে....আপনাকেও একই কথা শুনানোর কোন কারনই নেই। সুচিন্তিত মতামত অবশ্যই অবশ্যই স্বাগত.....
(এই ব্লগে মিষ্টি হাসি বলে কোন ইমোটিকন নেই তাই এটাই দিলাম)
সিহাব চৌধুরী বলেছেন:
পূজিবাদের সম্পূর্ণ আগ্রহ যখন মুনাফা, তখন কেন মোবাইল কোম্পানীগুলো অপ্টিমাম বিজনেস স্ট্র্যাটেজি নিচ্ছে, সেই কারনে তাদেরকে "ডাকাত" বলাটা, হয় মূর্খতা, না হয় সেটা খই ভাজা । পূজিবাদ আমরাই ধারন করি, আমরাই আবার পূজিবাদের শূদ্ধ অনুশীলনকে গালাগালি করাটা স্ববিরোধীতার নামান্তর । মোবাইল কোম্পনীতে চাকরি পেলে, কতজন মুক্ত বুদ্ধিজীবী পাওয়া যাবে যারা ক রবেন না?
যাই উত্তর খুজতে যাব না - হুমায়ূন আহমেদের কোন একটা বইতে পড়া এক্টা ছোট রসগল্প দিয়ে সংক্ষিপ্ত মন্তব্যটি শেষ করিঃ এক বিশাল নাস্তিক, যিনি জীবনের এক পর্যায়ে অংক কষে প্রমাণ করেছিলেন স্রষ্টা বলে কিছু নেই, সেই তিনিই জীবনের আরেক পর্যায়ে যখন ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর দিন গুনছিলেন, তখন আবার অংক কষেই প্রমাণ করেছিলেন স্রষ্টা বলে অবধারিত ভাবেই কেউ একজন আছে । সেই লোকই যখন জানতে, তার আগের রোগ নির্ণয় ভুল ছিল, তিনিই আবার প্রমাণ করলেন, স্রষ্টা বলে কেই নেই ।
বাংগালীর কলমসর্বস্ব নীতিবোধ/বাদ, কীবোর্ড সর্বস্ব হয়ে যাচ্ছে না কী ?
লেখক বলেছেন: ওরে বাপরে.......!!! ডরাইসি.....
লেখক বলেছেন: আবারো ধন্যবাদ.....
সেটা ঠিক,যদি হত সেক্ষেত্রে আপনাকে আরেকটু প্রাপ্তবয়স্ক বলতাম,বিরুদ্ধমত কে ব্যক্তি আক্রমণ দিয়ে প্রতিহত করা ঠিক কোন ধরণের প্রাপ্তবয়স্কতার পরিচয় জানতে পারলে ভাল হত
লেখক বলেছেন: ![]()
















