আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন

১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬

শেয়ারঃ
0 3 0



দৃশ্য এক: মুহসীন সাহেব কোনদিনও ভাবেননি মোবাইল নামক বস্তুটি তাকে ব্যবহার করতে হবে। ভাবতেন, ভালোই তো চলছে, তো এর আবার কি দরকার? কিন্তু তার ২ ছেলে, ১ মেয়ে ও তার স্ত্রী সহ পরিচিত সকলেই যখন একটি মোবাইল ফোন কিনে ফেললো, বাসার টিএন্ডটি ফোনটাতে যখন ধুলা জমতে আরম্ভ করলো, মুহসীন সাহেব বুঝলেন তারও সময় ঘনিয়ে এসেছে। মাঝখান থেকে তার বড় ছেলে হল্যান্ড থেকে একটা Nokia হ্যান্ডসেট কিনে নিয়ে আসে। নতুন হ্যান্ডসেট, ফেলে তো রাখা যায় না, অনেকটা এরকম ধারনা থেকেই মোবাইল ফোন ব্যবহার শুরু করেন মুহসীন সাহেব, তাও আজ প্রায় ১ বছর হতে চললো। কিন্তু যখন থেকে মোবাইল নিয়েছেন ভক্ত হয়ে গিয়েছেন এই জিনিসটার। প্রথম প্রথম আধুনিকতম মোবাইল ফোনের জটিল ফাংশন সমূহের সাথে ধাতস্থ হতে বেশ সময় লেগেছে ৫৬ বছর বয়সী এই প্রৌঢ়ের। কিন্তু এই কঠিন কাজটাই সহজ করে দিয়েছে তার ছোট মেয়ে। হাতে ধরে ধরে কিভাবে ফোনবুক এ্যাকসেস করতে হয়, কি করে রিংটোন এর ভলিউম কমাতে, বাড়াতে বা মিউট করে দিতে হয় এসবই তাকে শিখিয়েছে লুবনা। তবে সবচেয়ে ধকল পোহাতে হয়েছে তাকে SMS লেখা শিখতে। শেষ পর্যন্ত যখন এটাও শিখে ফেললেন নিজেকে কেমন "গ্ল্যাডিয়েটর-গ্ল্যাডিয়েটর" মনে হলো মুহসীন সাহেবের। মুহসীন সাহেবের পরিচিত সবারই মোবাইল ফোন থাকায়, তাদের সাথে ফোনে প্রায়ই কথা হয় তার। নিজের ব্যবসাটা দেখাশোনার স্বার্থে প্রতি মাসেই প্রচুর কল করতে হচ্ছে তাকে। হল্যান্ডে থাকা ছেলেকেও কল করা হয় মাঝেমাঝে। সব মিলিয়ে মুহসীন সাহেবের মোবাইল ফোনের ব্যবহার নেহায়েত কম নয়। গ্রামীণের ট্যারিফ রেটটা বেশি হলেও....নেটওয়ার্ক মন্দ নয়.....

প্রতি শুক্রবার সকালে যা করেন, আজও তাই করছেন মুহসীন সাহেব....বারান্দায় আরাম কেদারায় শরীরটা এলিয়ে দিয়ে নিউজপেপারে চোখ বুলাচ্ছেন। পাশে পিরিচ উল্টো করে ঢেকে রাখা এক কাপ চা। । ১ম পাতা শেষ করে পাতাটা উল্টাতেই ৩য় পাতায় একটা আধাপৃষ্ঠা জুড়ে অবস্থান করা বিজ্ঞাপণ চোখে পড়লো তার। অবশ্য চোখে পড়লো বললে ভুল বলা হবে, পড়তে বাধ্য হলো। বিজ্ঞাপণটি নিম্নরূপ:


বড় করে দেখতে: View this link

একজন হাস্যেজ্জল যুবক গাড়ির স্টিয়ারিং সিটে বসে আছে ও বলছে - "আমার টার্গেট ৫০ টাকা।"
তার নিচে লেখা: "আপনার টার্গেট কত? আগস্টে ব্যবহার করুন জুলাই মাসের দ্বিগুণ আর সেপ্টেম্বরে উপভোগ করুর মাত্র ৫০ পয়সা/মিনিট যেকোন জিপি নম্বরে। এমন কি জুলাই মাসে আপনার সংযোগটি অব্যবহৃত থাকলেও আগস্ট মাসে মাত্র ১ টাকা ব্যবহার করলেই সেপ্টেম্বর মাসে এই অফার উপভোগ করতে পারবেন.....জুলাই ও আগস্ট মাসের ব্যবহারের পরিমাণ জানতে Thankyou টাইপ করে SMS করুন 4723 নম্বরে।

মুহসীন সাহেব SMS করলেন 4723 নম্বরে। মূহুর্তেই ফিরতি SMS এসে যায়। SMSটাতে একবার নজর বুলালেন মুহসীন সাহেব...জুলাই মাসে তার ব্যবহারের পরিমাণ ১৮২০ টাকা...দেখে মনে মনে একটু মুচকি হাসলেন তিনি। গত মাসের বন্ধ সিম চালুকরনে ৫০ পয়সা/মিনিট অফারটার কথা মনে পড়ে গেল তার। মনে মনে সিম্পল গুণ অঙ্কটা সেরে নিলেন। আরাম কেদারাতে শরীরটা এলিয়ে দিয়ে চোখ বুঝলেন। একটা নাতিদীর্ঘ দীর্ঘশ্বাস ফেললেন আর মনে মনে বললেন নিজেকে - "ওহে মুহসীন, তোমার টার্গেট ৩৬৪০ টাকা....."


দৃশ্য ২: আজ সকাল ১০.৩০ এ ঘুম থেকে উঠেছে ইমরান। কাল রাত ২টা পর্যন্ত মীমের সাথে কথা হয়েছে তার। তারপর সিম চেন্জ করে রুবাবার সাথে কথা বলেছে ৪.১৫ পর্যন্ত। সব মিলিয়ে কাল রাতটা বড়ই উপভোগ্য ছিলো তার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে গত রাতের কথোপকথনের চুম্বক অংশ চিন্তা করে মনটা প্রশান্তিতে ভরে গেলো তার....অলস ভঙ্গিতে কোল-বালিশটা জড়িয়ে ধরে খানিকক্ষণ এপাশ-ওপাশ করলো ইমরান....শরীরে জমে থাকা শেষ আড়মোড়াটাও খরচ করে ফেললো। সকালে উঠে নিউজপেপারে ইমরানও বিজ্ঞাপণটা দেখেছে। তার দু'টা গ্রামীন সিম আছে যেটায় সে গত মাসে ১ টাকাও খরচ করেনি। সিমগুলো বর্তমানে তার মানিব্যাগের কোন এক অন্ধকার গলিতে টিস্যুপেপার পেঁচানো অবস্থায় রয়েছে। বিজ্ঞাপণটা দেখে ইমরানের চোখে মুখে একটা নীরব হাসি ফুটে উঠলো.....মনে মনে বললো: "ওহে ইমরান - তোমার টার্গেট ১ টাকা। ওহ! গ্রামীণ.....ইউ আর জোশ....."

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গ্রামীণফোনসিমমোবাইলটার্গেটজোশ ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০২
সাজিদ শাহরিয়ার বলেছেন: বোঝা উচিত কেন সরে যাচ্ছে।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: হুম.....

২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
শিরোনামহীন বলেছেন: কিন্তু আমার কমেন্ট মুচলো কেন?
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: কখন মুছলো...?

৩. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
আবু সালেহ বলেছেন: আমার টার্গেট এক টাকা
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ক্ষিকজ

৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:২২
অ্যামাটার বলেছেন: খোঁচাটা দারুন হয়েছে,
আর আপনার লেখার স্টাইলটাও ভাল লেগেছে।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে....:)

১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ.....অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম......আপনাকে + + + +....কমেন্টটা উক্তিপিডিয়া আর্কাইভে গেল..... Click This Link

৬. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৬
আতিক একটেল বলেছেন: মৈথুনানন্দ এর লেখাটা দারুন প্রাসংগিক হয়েছে। ++++ দিলাম তাকে।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: হুমমম......

১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ....

৮. ১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
কেএসআমীন বলেছেন: আপনার টার্গেট কত?

আপনার টার্গেট কে?
১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ভাই আমি খুনি না.....তাই টার্গেট নাই.....:D

৯. ১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
কেএসআমীন বলেছেন: টার্গেট দরকার আছে ভাই....
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: আপনেই কন ভাই......কারে দিয়া শুরু করবো....;)

১০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৩
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: আমার কোন টার্গেটই নাই..... কারন গ্রামীন আমার দুলাভাই লাগে না যে ফাউ ফাউ ওদের পকেটে টাকা ঢালব.......আমি গরীব মানুষের নেটওয়ার্ক চালাই............নিশ্চই বুঝেছেন................
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: টেলিটক?

১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৪
রূপক  বলেছেন: আরে নাহ.........বাংলালিংক :)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: হুমমম.........

১২. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪১
আশরাফ৪৫৯ বলেছেন: কারো পৌষ মাস কারো গোয়ায় বাশ।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫২

লেখক বলেছেন: ;)

২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: :) :) :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: হুমমম........

১৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
সাইফুর বলেছেন: ভন্ডামি এসব..
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: সহমত!

১৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪
সাইফুর বলেছেন: এত হিসাব করে কল করা যায় নাকি?
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: উঁহু......

১৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২২
রাখালছেলে বলেছেন: কেএসআমীন বলেছেন: আপনার টার্গেট কত?

আপনার টার্গেট কে?


লেখক বলেছেন: ভাই আমি খুনি না.....তাই টার্গেট নাই.....:D

গ্রামীনকে একটা বাশ দেয়ার জন্য আপনার মোবাইলে -১০ টাকা পাঠানো হল । দয়া করে এখনই ৪২০ লিখে রেজিস্ট্রেশন করুন । ধন্যবাদ :#)
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৭

লেখক বলেছেন: :#)

১৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭
তায়েফ আহমাদ বলেছেন: ওহ! নাফিস.....ইউ আর জোশ
:)
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ;)

১৯. ১২ ই জুন, ২০১০ বিকাল ৫:০৮
যুবাইর বলেছেন: লয়েল কাস্টোমার গুলারে এম্নেই হারাইসে! এখন কত্ত অফার!
রিটেনশন কষ্ট ও উঠাইবো আমার আপনার পকেট থেকে!!!


২০. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:৫৭
অণুজীব বলেছেন: কারো পৌষ মাস কারো গোয়ায় বাশ।

 

মোট সময় লেগেছে ০.৯৭১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই