আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট**
১৬ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
![]()
ভয় পাবেন না....স্বাধীনতার ঘোষক বিতর্কের আগুনে আমি নতুন করে তুষ ছড়াতে আসিনি। তবে আমিও স্বাধীনতার ঘোষক। জেনে থাকবেন হয়তো পৃথিবীর সাথে k-79er34b নক্ষত্রপুন্জের C-37 গ্রহের যুদ্ধ বেঁধে গিয়েছে (View this link ) এবং পৃথিবীবাসীর পক্ষে এই যুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে আমি নিজেকে ঘোষণা করছি। আমি বেকুব নই, আর তাই আমার স্বাধীনতার ঘোষনাপত্রের কপি আমি রেডিও/টিভি সেন্টারে তৃতীয় ব্যাক্তি দ্বারা পাঠের জন্য না পাঠিয়ে নিজেই ঘোষণা দিলাম। স্বাধীনতার ঘোষনাপত্রের একখান কপি আমি স্ক্যান করে PDF করে মিডিয়াফায়ারেও আপলোড করে দিয়েছি যাতে ভবিষ্যতে স্বাধীনতার ঘোষনাপত্র হারানোর মতো ন্যাক্কারজনক ঘটনা না ঘটে......
স্বাধীনতার ঘোষণাপত্র:
আমি, নাফিস ইফতেখার, সম্পূর্ন উন্মাদ মস্তিষ্কে ও গন্জিকা সেবন করিতে করিতে পৃথিবীবাসীর নিরাপত্তার স্বার্থে ও নিজ ধরিত্রী বহিঃর্শত্রুর অনুপ্রবেশ থেকে রক্ষার্থে পৃথিবীর স্বাধীনতা ঘোষণা করছি। আপনাদের যার যা কিছু আছে (কাঁথা, কম্বল, বদনা, বাটি, লাঠি-সোটা) তাই নিয়ে ঝাঁপায় পড়তে হইবে। আর এ যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শয়তানী বুদ্ধি সম্পন্ন দেশ আমাদের পক্ষে আছে (কারন তারা C-37 এর বায়ুমন্ডলে তেলের অণুর অস্তিত্ব ও C-37 এ দাঁড়িওয়ালা এলিয়েন টেরোরিস্টদের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হইসে!)। সো নো চিন্তা, ডু ফুর্তি, কিল এলিয়েনস। আক্রমণ!!! জয় আমাদের নিশ্চিত। ওলে! ওলে! ![]()
![]()
চিত্র: এলিয়েনদের সর্বাধিনায়ক G-87ry9p
![]()
যুদ্ধের আপডেট:
১৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬
ধরিত্রীর আকাশ রাখিব এলিয়েন মুক্ত....ওলে ওলে ![]()
![]()
১৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫
এইমাত্র ৩টি মিসাইল ১ আলোকবর্ষ প্রতি মিনিট বেগে k-79er34b নক্ষত্রপুন্জের C-37 গ্রহের উদ্দেশ্যে ধাবিত হইয়াছে......২৭ আলোকবর্ষ দূরে অবস্থিত বিধায় মিসাইলগুলো পৌঁছাতে ২৭ মিনিট লাগিবে....ওলে ওলে....![]()
![]()
![]()
![]()
১৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭
আমাদের বিমানবাহিনীর এলিয়েন নিশ্চিহ্নকারী ইউনিট C-37 গ্রহে তান্ডব সৃষ্টি করেছে.....P-57jg89রা সব দৌড়ে পালাচ্ছে.....কিন্তু পার পাচ্ছে না.....আমাদের গ্রাউন্ড ফোর্স নিরস্ত্র এলিয়েনদের উপর ঝাঁপিয়ে পড়েছে....ওলে ওলে....![]()
![]()
১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৪
আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মিসাইল ৩টি আজ বাংলাদেশ সময় বেলা ৩.০৩ এ C-37 গ্রহের মাটিতে আছড়ে পড়েছে। ছবিটি কিছুক্ষণ পূর্বে C-37 গ্রহ থেকে পাওয়া। ওলে ওলে....
:
![]()
১৬ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৯:০০
কিছুক্ষণ পূর্বে জাতিসংঘের এক জরুরী সভায় একমাত্র মহাসচিব ব্যতীত জাতিসংঘের সকল সদস্য দেশের প্রধান ও মুখপাত্ররা এই যুদ্ধকে সমর্থন জানিয়েছেন। এই ঘটনার পর মহাসচিবকে ধরে বিভিন্ন দেশের প্রধানরা আচ্ছা করে ধোলাই দেন। ধারণা করা হচ্ছে এই ঘটনার পর তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। ![]()
![]()
চিত্র: ধোলাই পর্ব। ওলে ওলে ![]()
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫২
এইমাত্র C-37 এ অবস্থিত আন্ত:গ্যালাক্টিক বিচারালয়টি একটি SWI-55 মিসাইল মেরে উড়িয়ে দেয়া হলো.....
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
একা পথচারী বলেছেন:
ফ্যানাষটিক!!!!!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: আপনি আমার সাথে আছেন তো? ![]()
বিডি আইডল বলেছেন:
ফ্যানাষটিক??????????????????/
লেখক বলেছেন: আপনিও আমার সাথে আছেন তো?
আক্রমণ..............!!!!!!!!!!!!!
আসিফ আহমেদ বলেছেন:
তোপ চালাও.... কিনতু ঐ ব্যাটা যেন না মরে। তারে আমি ভালোই পাই।
লেখক বলেছেন: ওখে....ওনাকে যুদ্ধ বন্দি করা হইবেক.....গুয়ান্তানামো বে তে পাঠানো হইবেক.....![]()
নাফিস ইফতেখার বলেছেন:
ইতোমধ্যে.....ব্লগের কতিপয় ব্লগার এই যুদ্ধে এলিয়েনদের পক্ষ লওয়ায় তারা বিশ্বদ্রোহী তথা এই যুদ্ধের রাজাকার ঘোষিত হইলেন.....লেখক বলেছেন: ![]()
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
যুদ্ধ নয়, শান্তি চাই!
তীব্র প্রতিবাদ জানানো হল সমগ্র শান্তিপ্রিয় প্রাণীর(মানুষ ও এলিয়েন) পক্ষ থেকে।
লেখক বলেছেন: ছি ছি.....এসব কি কও...? ![]()
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আপনার বিভ্রান্ত করার অপচেষ্টায় মাইনাস।
k-79er34b নক্ষত্রপুন্জের C-37 গ্রহের বাসিন্দা আপাতত আমাদের গ্রহে অবস্থানকারী এলিয়েনের সমগোত্রীয়দের মোটেও একটা চোখ নয়। তারা ত্রয়োবিংশ সংখ্যক চোখের অধিকারী।
লেখক বলেছেন: আপনি এই যুদ্ধের রাজাকার...![]()
লেখক বলেছেন: ওলে ওলে
যা কিছু আছে নিয়া ঝাঁপায় পড়েন.....
লেখক বলেছেন: খালি মজদুরে চলবো না....বউ, চাচা, খালা, মামা, কলিগ....সব লইয়্যা আহেন.....![]()
লেখক বলেছেন: রাজাকাররা এমনই হয়....
[পার্সোনালি নিয়েন না]
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আমার এলিয়েন ভ্রাতা কোথায়?????????? তার এই ঘোরতর দুর্দিনে আমি পাশে এসে দাঁড়ালাম, আর সে উধাও??????
[পার্সোনালি নিলে অনেক আগেই মাইন্ড খেতাম]
লেখক বলেছেন: উধাও?????? বলেন তো তারে মৃত ঘোষণা কইরা দেই???? ![]()
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
নাআআআআআ............... এ হতে পারে নাআআআ.................!!!!!!!! আমার এলিয়েন ভাইকে মৃত ঘোষণা করার কোন অধিকার নেই আপনার............
লেখক বলেছেন: ভাই....????? তার মানে আপনিও এলিয়েন?????
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আরে ভাই, আমি যদি তার বোন হতাম, তাহলে তো আমি তাকে আর এলিয়েন বলতাম না। নিজের গোত্রকে তো কেউ আর এলিয়েন বলে না।
আমি তো তার প্রতি সহমর্মিতার নিদর্শনস্বরূপ তাকে ভ্রাতা বলে আখ্যায়িত করেছি।
লেখক বলেছেন: ওরেরেরে.....![]()
কেএসআমীন বলেছেন:
ফ্যান ঠাস ঠিক
লেখক বলেছেন: আপনি আমার দলে তো? ![]()
তাসনুভা. বলেছেন:
মাইন্ড খাইলাম...আপনার যুদ্ধ ঘোষনার প্রাথমিক কামটা সারলাম আমি...আর সেনাপতি হিসেবে আমারে নিয়োগ দিলেন না...আপনেরে তো কম্যান্ড্যান্ট এর পোষ্টটা আগেই দিয়া দিছি... আরে মিয়া...তহন যদি আমি অস্ত্রের ঝনঝনানি না শুনাইতাম তাইলে তো এইটা হয় ডিম চুরির আর নয়তো রান্না আর খাওনদাওন বিষয়ক ম্যাড়ম্যাড়া পুষ্ট হইয়া যাইত... বিশ্বাস না হয় তো আমার কমেন্টের আগের গুলা আর পরের গুলা একটু দেইখা লন...এখনও সময় আছে...
আর একখান কতা...আমাগো অপোনেন্ট কই...অলরেডী ভয়ে ষ্ট্রোক কইরা ইন্নালিল্লাহ হয় নাই তো...!!!
লেখক বলেছেন: তুমি আমার অঘোষিত সেনাপতি ছিলে....এখন থেকে ঘোষিত...![]()
লেখক বলেছেন: তোমার শপথ গ্রহন করো......বলো: "ওলে! ওলে!"
লেখক বলেছেন: আপনি কাগো দলে জ্যাডা...??? ![]()
লেখক বলেছেন: ওয়াহ্ ওয়াহ্....এই না হলে বিশ্বপ্রেম?? এই সময়ে আমাদের দরকার হোসেন মোহাম্মদ এরশাদের মতো বিশ্বপ্রেমিকের....![]()
লেখক বলেছেন: !
লেখক বলেছেন: জ্যাডা....বুশরে মাইনাচ দিলে তো আপনি তো এই যুদ্ধের রাজাকার হয়ে যাইবেন...![]()
লেখক বলেছেন:
এইমাএ কয়েকটা alien ধরাপরেছে তাদেরকে কি হত্যা করা হবে না কারাগারে প্রেরন করা হবে
লেখক বলেছেন:
মাথায় ডিস্টার্ব.....??????????
ক্যাম্পে লইয়্যা আহো.......
ওলে ওলে!!! ![]()
লুকার বলেছেন:
বাব্বাহ! পারেনও!
কিন্তু বিমানগুলো ২৭ আলোকবর্ষ দূরে গেল কিভাবে?
বিমান কি মহাশূণ্যে উড়তে পারে?
লেখক বলেছেন: বিমানগুলোকে রকেটে ভরে পাঠানো হইসে....তারপর ঐ গ্রহে মাছির মতো ছাইড়া দেয়া হইসে......![]()
তাসনুভা. বলেছেন:
ঘোষিত সেনাপতি...আহা কি সুখ... মিশুক মিশুক...আসেন সবাই ঝাপাইয়া পড়ি... ওলে ওলে!! পথহারা পথিকের ধরা পড়া এলিয়েনটারে বোরখা পড়াইয়া ক্যাম্পে আনা হোক...নইলে রাজাকারের সংখ্যা আচানক বাড়িয়া যাইবার বহুত সম্ভাবনা...আমি সেই সুযোগ দিবোনা...ওলে ওলে!!
ধৃত বন্দী কি k-79er34b নক্ষত্রপুন্জের C-37 সেরা সুন্দরী...সেরা সুন্দরটারেও অবিলম্বে গ্রেফতার করা হোক....
নিশীথ রাতের বাদলধারা এর খোজে সার্চপার্টি পাঠানো হোক...
লেখক বলেছেন: বোরখার কি দরকার? বুঝায় বলেন....
লেখক বলেছেন: সেরা সুন্দর দিয়া কি করবেন????? ![]()
লেখক বলেছেন: তোমাকে যুদ্ধবন্দি বানানো হবে....![]()
লেখক বলেছেন: অবশ্যই...![]()
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা
পাষন্ডের আর দেখছো কি? তোমার বউ বাচ্চাদের ধরতে স্পেশাল ফোর্স মাঠে নেমেছে....
তোমার হাল হবে সাদ্দাম হোসেনের চাইতেও ভয়াবহ.....![]()
k-79er34b বলেছেন:
নিনীষ স্কেলে ৮.৬ মাত্রার বুদ্ধিমত্তা সম্পন্ন C-37 গ্রহের মৃত ১১২ টি ইদুর ও ২৭ টি বনবেড়ালের মৃত্যু সহ মহাবিশ্বের এক শান্তিপূর্ণ গ্রহে আক্রমন চালানোর জন্য আন্ত:গ্যালাক্টিক বিচারালয়ে ইতোমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ।
লেখক বলেছেন: আন্ত:গ্যালাক্টিক বিচারালয় উড়িয়ে দেয়া হলো.....
![]()
স্বপ্ন কারিগর বলেছেন:
জটিল গুরু...জটিল
লেখক বলেছেন: ![]()
তাসনুভা. বলেছেন:
বোরখার কি দরকার?...বুঝলেন না...বন্দী বালিকাটি বড়ই সৌন্দর্য...রাজাকারদের তো আবার ইয়ের দিকে নজর বেশী...আর ভালোরাও তো খাতির জমানোর জন্য রাজাকার বাহিনীতে নাম লেখাইতে পারে...হুশিয়ার ...সাবধান...ওলে ওলে!!
লেখক বলেছেন: ইয়ে মানে....আপনি একটু ক্যাম্প থেকে বাইরে যাবেন সেনাপত্নী তাসনুভা?
আমি একটু বালিকাটিকে জিজ্ঞাসাবাদ করবো...![]()
k-79er34b বলেছেন:
C-37 এ আক্রমন করার দায়ে যুদ্ধাপরাধী সনাক্ত করতে পোষ্টের সকল কমেন্টের চুলচেরা বিশ্লেষণ চালানো হবে । এখনপর্যন্ত ২ জনকে সুষ্পষ্ট ভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে । ১. নাফিস ইফতেখার
২. তাসনুভা ।
বিচারের মুখোমুখি হতে প্রস্তুত হও প্যাচকাটা নাটবল্টু আর ফিউজ ভাল্ব ।
লেখক বলেছেন: ওহে পঁচা ডিম আগে নিজের ঘর সামলাও......![]()
বিবর্তনবাদী বলেছেন:
এইখানে এইসব কি হইতাছে......... আমি ঘুমে ছিলাম
লেখক বলেছেন: পৃথিবীর সাথে k-79er34b নক্ষত্রপুন্জের C-37 গ্রহের যুদ্ধ বেঁধে গিয়েছে.....
আমি, নাফিস ইফতেখার, সম্পূর্ন উন্মাদ মস্তিষ্কে ও গন্জিকা সেবন করিতে করিতে পৃথিবীবাসীর নিরাপত্তার স্বার্থে ও নিজ ধরিত্রী বহিঃর্শত্রুর অনুপ্রবেশ থেকে রক্ষার্থে পৃথিবীর স্বাধীনতা ঘোষণা করছি। আপনাদের যার যা কিছু আছে (কাঁথা, কম্বল, বদনা, বাটি, লাঠি-সোটা) তাই নিয়ে ঝাঁপায় পড়তে হইবে। আর এ যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শয়তানী বুদ্ধি সম্পন্ন দেশ আমাদের পক্ষে আছে (কারন তারা C-37 এর বায়ুমন্ডলে তেলের অণুর অস্তিত্ব ও C-37 এ দাঁড়িওয়ালা টেরোরিস্টদের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হইসে!)। সো নো চিন্তা, ডু ফুর্তি, কিল এলিয়েনস। আক্রমণ!!! জয় আমাদের নিশ্চিত। ওলে! ওলে! ![]()
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আমি তো এত দিন জানতাম বিবর্তনবাদী ভাইয়া সবসময়ই শান্তির সপক্ষে।
আমার সেই জানা যদি মিথ্যে না হয়ে থাকে তাহলে এখনই শান্তির শ্লোগান দিন!
লেখক বলেছেন: বিবর্তনবাদী.....বিবর্তনের ধারাকে অব্যাহত রাখুন....মানুষকে আরো হিংস্র করে তুলতে সাহায্য করুন.......
বিবর্তনবাদী বলেছেন:
ওওওওম শান্তি ওম!!! শান্তি শান্তি ওওওওওওম!!!
ওওওওওও শান্তি ওওম!! শান্তি শান্তি ওওওম!!!!!!!!!
লেখক বলেছেন: আপনিও এই যুদ্ধের চিহ্নিত রাজাকার........
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
সবাই আপনাদের মত না। মানুষের মূল পরিচয় তার সহমর্মিতায়, তার শান্তিপ্রিয়তায়।
বিবর্তনবাদী ভাইয়াকে দ্যাখেন, দেখে শেখেন।
লেখক বলেছেন: বিশ্ববাসী চিনে রাখুন এইসব মুখোশধারীদের.....![]()
তাসনুভা. বলেছেন:
তথাস্তু...কমান্ডার...আমি বাইরে যাচ্ছি...তবে সময় বেশী নিয়েন না...k-79er34b এর প্রতি ... আমাদের আক্রমনের আরও নতুন অস্ত্র আসতেছে...আমরা বায়োলজিকাল ওয়েপনের পরীক্ষা চালাতে যাচিছ আপনাদের উপর...অতএব সাধু সাবধান...
তোমাদের নিওপলিমারের জামা ছিড়ে ফাতাফাতা হয়ে যাবে...স্কিনে রেডিয়েশন হবে...
লেখক বলেছেন: ধন্যবাদ সেনাপত্নী তাসনুভা....আমার জিজ্ঞাসাবাদ পর্ব শেষ...![]()
k-79er34b বলেছেন:
কিছু হোমোস্যাপিয়েন্সের বিভৎস পরিনতি দেখতেই হচ্ছে । আন্ত:গ্যালাক্টিক বিচারালয়ের প্রধান বিচারপতি অতিদ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে মহাকাশ জার্নালে ইতোমধ্যে খবর এসেছে । শান্তির স্বপক্ষের মানুষদের রাজাকার বলায় তীব্র প্রতিবাদ । এটিও অভিযোগ পত্রে দাখিল করা হচ্ছে অতিশীঘ্র ।
লেখক বলেছেন: পঁচা ডিম....তোমার শেষ আশ্রয় হবে গুয়ান্তানামো বে তে.........![]()
অরুনাভ বলেছেন:
যুদ্ধ নয় শান্তি........
লেখক বলেছেন: পৃথিবীতে শান্তি চাই.....C-37 এ নয়.....
তাসনুভা. বলেছেন:
দৃষ্টি আকর্ষন"আমরা বিকিমুড গাছের বাকল দিয়ে মহাকাশজান নির্মাণ করি । মহাশূণ্যে ঘুরতে ঘুরতে বিকিমুড বাকলে পৃথিবীর বাতাস লেগে গেলো ফটাশ হয়ে । আর আমি এসে হাজির হলাম এক আজব ব্লগের আজব প্রাণীদের মাঝে ।"
ইহা k-79er34b সাহেবের পৃথিবী আগমন পরবর্তী প্রথম পোষ্ট...যাহারা গাছের বাকল দিয়া স্পেসশীপ বানায় আর পৃথিবীর বাতাস লেগে ফটাশ হয়ে যায়...তাহাদের বড় বড় কথা মানায় না। তাহারা আমাদের ব্লগকে বলে এক আজব ব্লগ আর আমাদের বলে আজব প্রাণী...কত্তবড় আস্পর্ধা। অতএব হে পৃথিবীবাসী এখন সময় এসেছে এদেরকে আমাদের পৃথিবী থেকে সমূলে উৎপাটন করার।
বিজয় আমাদের সুনিশ্চিত...
লেখক বলেছেন:
আপনার ব্লগীয় ব্যাক্তিত্ব খুবই ভালো লেগেছে আমার...অন্য মেয়েদের থেকে একদম আলাদা....আপনি চাইলে আমাকে এড করতে পারেন....এড করলে আপনি হবেন আমার ফ্রেন্ড লিস্টে ২য় সামহয়ার ব্লগার...আরেকটা ব্যাপার আপনি জানেন কিনা জানিনা....আপনি আমার চাইতে বয়সে বেশ বড়....আমার চ্যাটিং করার লোক খুব কম....মাত্র ৭-৮ জন..। ফেইসবুক, মাইস্পেসও পছন্দ না.....আপনি কি চ্যাটিং করেন?
বিবর্তনবাদী বলেছেন:
আবার বলি ...... সব্বাই বল জোরে........... ওওওওম শান্তিইইই ওম!!! শান্তি শান্তি ওওওওওওম!!!
ওওওওওও শান্তিইই ওওম!! শান্তি শান্তিইইইই ওওওম!!!!!!!!!
আরো জোরে.....
ওওওওম শান্তি ওম!!! শান্তি শান্তি ওওওওওওম!!!
ওওওওওও শান্তি ওওম!! শান্তি শান্তি ওওওম!!!!!!!!!
সবাই নাচো তালে তালে............. ঠিক এই রকম
আর বলো
ওওওওম শান্তি ওম!!! শান্তি শান্তি ওওওওওওম!!!
ওওওওওও শান্তি ওওম!! শান্তি শান্তি ওওওম!!!!!!!!!
লেখক বলেছেন: grrrrrrrrrrrrrr
তাসনুভা. বলেছেন:
ধন্যবাদ নাফিস...আমি সম্মানিত বোধ করছি...হ্যা মাঝে মধ্যে করি...আপনাকে এড রিকোয়েষ্ট পাঠাবো সহসাই...আইডিও আমার নামেই...আমি স্বনামেই পরিচিত হতে পছন্দ করি...আর পুরো ব্যাপারটাই তো একটা ফান...নির্দোষ রসিকতা...আমি খুব মজা পেয়েছি...এতে যদি কেই কষ্ট পেয়ে থাকেন আমি এই সুযোগে ক্ষমা চেয়ে নিচ্ছি।
সবাই ভালো থাকবেন...খুব ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ....অশেষ ধন্যবাদ....![]()
লেখক বলেছেন: ধন্যবাদ.....![]()
লেখক বলেছেন: ![]()
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা আক্রমন শুরু করেছেন
পরবর্তী আক্রমনেরজন্য নিউক্লিয়ার বোমাবহনকারী ৯৯৯টা মিশাইল রেড়ি আছে
লেখক বলেছেন: মারহাবা....![]()
লেখক বলেছেন: এইটা কি তোমার ছবি নাকি?
লেখক বলেছেন: উনি ঘুমাতে গিয়েছেন...আর উনি সেনাপতি না....সেনাপত্নী......
লেখক বলেছেন: ওওও.........![]()
লেখক বলেছেন:
ঠিক কথা......
নাফিস ইফতেখার বলেছেন:
"তাসনুভা. বলেছেন: দৃষ্টি আকর্ষন
"আমরা বিকিমুড গাছের বাকল দিয়ে মহাকাশজান নির্মাণ করি । মহাশূণ্যে ঘুরতে ঘুরতে বিকিমুড বাকলে পৃথিবীর বাতাস লেগে গেলো ফটাশ হয়ে । আর আমি এসে হাজির হলাম এক আজব ব্লগের আজব প্রাণীদের মাঝে ।"
ইহা k-79er34b সাহেবের পৃথিবী আগমন পরবর্তী প্রথম পোষ্ট ( Click This Link )...যাহারা গাছের বাকল দিয়া স্পেসশীপ বানায় আর পৃথিবীর বাতাস লেগে ফটাশ হয়ে যায়...তাহাদের বড় বড় কথা মানায় না। তাহারা আমাদের ব্লগকে বলে এক আজব ব্লগ আর আমাদের বলে আজব প্রাণী...কত্তবড় আস্পর্ধা। অতএব হে পৃথিবীবাসী এখন সময় এসেছে এদেরকে আমাদের পৃথিবী থেকে সমূলে উৎপাটন করার।
বিজয় আমাদের সুনিশ্চিত......"
নাফিস ইফতেখার বলেছেন: ঠিক কথা তাসনুভা....পঁচা ডিমের দল....গাছের বাকল দিয়ে মহাকাশযান নির্মাণ করে....সেই যানে আবার পৃথিবীর বাতাস লাগলে ধ্বংস হয়ে যায়.....ধরে এইসব এলিয়েনদের চাবকানো উচিৎ......ওদের কে দেখিয়ে দেবো আমরা Who's The Boss! সমগ্র C-37কে বদ্ধভূমি বানিয়ে রাখবো....বুশ সাহেবের সাথে কথা হয়েছে আমার.....শীঘ্রই উনি বুদ্ধিজীবি এলিয়েনদের ধরে ধরে মারার ব্যবস্থা করবেন....ওলে! ওলে!....
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
বলো শান্তি বলো শান্তি!
হে ভাইয়েরা এখনও সময় আছে...শান্তির পথে ফিরে এসো। নয়তো ধ্বংস তোমাদের নিশ্চিত।
লেখক বলেছেন: চুপ থাকো রাজাকার.....রাজাকারগিরী ছাড়ো আর হোসেন মোহাম্মদ এরশাদের মতো বিশ্বপ্রেমিক হয়ে যাও
নইলে তোমাকে বেইজিং অলিম্পিক স্টেডিয়ামে উন্মুক্ত জনতার সামনে লেজার গান দিয়ে তামা তামা করা হবে.....![]()
কৌশিক বলেছেন:
এই যুদ্ধের ঘোষণাকারী একটু আগে নিহত হয়েছে। আমি এখন নতুন সর্বাধিনায়ক।
লেখক বলেছেন: ওহে মীরজাফর....ওহে বিটিভি'র ন্যায় খবর প্রদানকারী....ভেবেছোটা কি? তোমার নামও লেখা থাকবে ইতিহাসে মেজর ডালিম আর খন্দকার মোশতাকের পাশে? আমি থাকতে তা হতে দেবোনা.....তোমাকে নিক্ষেপ করা হলো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে.....ক্রসফায়ারের দিন গুনতে থাকো বিশ্বাসঘাতক......
![]()
k-79er34b বলেছেন:
পরাজিত হোমোস্যাপিয়েন্স অন্তর্দ্বন্দ্বে বিপর্যস্ত । হাহ হাহ হাহ ।
লেখক বলেছেন: ![]()
k-79er34b বলেছেন:
গাছের বাকল দিয়ে মহাকাশযান বানাতে হলে ১২.৯৫ নীনিষ স্কেল বুদ্ধিমত্তা থাকতে হয় । ২.০৬৯ বুদ্ধিমত্তাসম্পন্ন হোমোস্যাপিয়েন্সের পক্ষে সম্ভব না ।
লেখক বলেছেন: চোপরাও হাইড্রোজেন সালফাইড পূর্ণ ডিম.......![]()
লেখক বলেছেন: অনেকটা তাইই......
ভাই কয়টা প্লাস দিলে খুশি হইবেন বলেন?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: না দিলেও খুশি ভাই...........![]()
আাাাাাাাাাাআআআআআআআআআআাাাাাাাা
উক উক...................উক
রোবোটিক হার্ট টা মনে হল ফেইল মারল.।
লোডশেডিং নাকি???
লেখক বলেছেন: কিচ্ছু বুঝি নাই..........![]()
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ঈদ মোবারক ...
লেখক বলেছেন: ঈদ মোবারক.......![]()
লেখক বলেছেন: শহীদতো হয়েই গিয়েছেন.....তাহলে আবার বিদায় চান কেন? ![]()
লেখক বলেছেন: খিক খিক ![]()
ইউনুস খান বলেছেন:
এই মাত্র আমাদের ভারপ্রাপ্ত নতুন সর্বাধিনায়ক কৌশিকও নিহত হয়েছেন।আজ থেকে আমি সর্বাধিনায়ক।
লেখক বলেছেন: চোপরাও মীরজাফর!............![]()
সুরভিছায়া বলেছেন:
যুদ্ধ চলছে ,রাজামশাই কোনবাগানে ফুলের সংগ্রহে?
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ২ মাস পর একটা মন্তব্য.......ওলে ওলে!!! ![]()
লেখক বলেছেন: সম্ভবতঃ আমার সবচেয়ে প্রিয় পোস্ট এটি.........আমার সেনাপতিকে খুব মিস করছি। উনি যে কেন আর ব্লগে আসেন না ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
উনি কী ব্লগ ছেড়ে দিয়েছেন? মেসেঞ্জারে ওনাকে পান না?
লেখক বলেছেন: ম্যাসেন্ঞ্জারেও এখন আর আসেন না.........
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
নাফিস ভাই, এই পোষ্ট টা সারপোকার কালেকশনে নমিনেট করলাম।
লেখক বলেছেন: সারপোকা কালেকশন কি?
লেখক বলেছেন: ![]()
ম্দু বলেছেন:
একটি সুনিদিষট কুচক্রী মহলের কাজ বলে মনে হচেছ.....জনগন সহযোগীতায় এদের সমুচিত জবাব দিতে হবে.....লেখক বলেছেন: খাইসে! ![]()
লেখক বলেছেন: কিছুই জানি না........তবে k-79er34b এখনো ব্লগে আছেন বলে মনে হয়.........![]()
ম্দু বলেছেন:
কে কি খাইসে! ????
লেখক বলেছেন: আমি খাইসি, সেহরী! ![]()
ম্দু বলেছেন:
কার কি খাইসে ?? জবাব চাই....
লেখক বলেছেন: মাছের মাথা খাইসি! ![]()
অমি রহমান পিয়াল বলেছেন:
এই পোস্টটা নাফিস ইফতেখার না দিয়া ত্রিভুজ দিলে আজকে ব্লগে আগুন লাইগা যাইতো। হয়তো আমরা আন্দোলনে নামতাম স্বাধীনতার শ্নোগানগুলা বিকৃতভাবে ব্যবহার করার প্রতিবাদে। তার ব্যান চাওয়া হইতো। বাট দিস ইজ নাফিস ইফতেখার, আমাদের প্রিয় ব্লগার। তার জন্য অবশ্যই সাত খুন মাফ। চলুক
লেখক বলেছেন: জানি না আপনি সিরিয়াসলি বললেন কিনা, তবে আমি লেখার সময় ঐ বিষয়টা খেয়াল রেখেই লিখেছিলাম যাতে কোনভাবেই কোনরূপ বিকৃতি মনে না হয়। পোস্টটা দেওয়ার পরে অনেকদিন পর্যন্ত আমি একটু ভয়েও ছিলাম কেউ আপত্তি করে কিনা দেখতে। পোস্টে একটি লাইন আছে:
"আপনাদের যার যা কিছু আছে (কাঁথা, কম্বল, বদনা, বাটি, লাঠি-সোটা) তাই নিয়ে ঝাঁপায় পড়তে হইবে।"
এ লাইনটি অনেকের কাছে আপত্তিকর মনে হতে পারে। মনে হতে পারে নাফিস ইফতেখার কি তাহলে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিদ্রুপ করলো? না তা নয় ব্যাপারটা। হ্যাঁ এটি সত্য যে লাইনটি বজ্রবাণী থেকে অনুপ্রাণিত কিন্তু এটা মাথায় রেখে পোস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে যে এ লাইনটি এর আগেও একাধিক রম্য প্রকাশনায় রম্যরূপে ব্যবহৃত হয়েছে। এ মূহুর্তে সেগুলোর মাঝে শুধু একটি ছোটদের পত্রিকায় মশাদের স্বাধীনতা ঘোষণা নিয়ে একটা শিশুতোষ রচনার কথা মনে পড়ছে। সেখানে "রক্ত যখন চুষেছি, রক্ত আরো চুষবো........" এ ধরনের একটা লাইন ছিলো। ঐ ছোট বয়সেও ব্যাপারটা আমার চোখ এড়ায়নি। এছাড়াও আলপিনে এরকম একটি লাইন অন্তর্ভুক্ত করে একটি রম্য রচনা বেড়িয়েছিলো বলে মনে পড়ে।
সে যাই হোক, কিছু কিছু বাণী, কিছু কিছু মানুষ এতোটাই শ্রদ্ধার পাত্র যে তাদেরকে নিয়ে বা তাদের থেকে অনুপ্রাণিত অনেক ফানই গায়ে লাগে। হয়তো এটা সেরকমই.......কারণ বললামই তো......পোস্ট দেয়ার সময় আমার একবার মনে হয়েছিলো কথাটা......
আসলে উইট, হিউমার, ফান, স্যাটায়ার - এই বিষয়গুলো নিয়ে বাঙালি বেশিক্ষণ ডিল করতে পারে না। এর যথেষ্ট কারন আছে। অন্যান্য জাতি, সমাজ যেখানে অনেক বড় বড় বিষয় নিয়েও মাথা ঘামায় না সেখানে আমরা বাঙালিরা অল্প কিছু হলেই লাফাতে আরম্ভ করি।
হিউমার, ফান, স্যাটায়ার এগুলো আসলে দ্বিমুখী, যে বলছে বা করে দেখাচ্ছে তার যতোটুকু কৃতিত্ব, যে শুনছে বা দেখছে তারো ততোখানি কৃতিত্ব। বাঙালির স্যাটায়ার এখনো ডাল-ভাত বন্দি, কারনটা খুব নহজে অনুমেয়, অভাব। পেটে ভাত না থাকলে মাথায় রসবোধ ঢোকার কথা না, আসলে হয়তো উচিতও না। যেটা সবসময়ই হয়, স্যাটায়ার যাদেরও বা অনেকক্ষণ ধরে রাখার ক্ষমতা আছে তারাও পারেন না। কারন পরক্ষণেই আপনাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হবেন। বাঙালির অবমাননা আর অসম্মানের পর্দাটা খুব ক্ষীণ, খুব সহজেই এর সতীত্ব নষ্ট হয়........
আপনার খারাপ লেগে থাকলে আমি অত্যন্ত দুঃখিত তবে আমার মনে হয় না আমি ঐ ভাষণকে কোনভাবে অবমাননা করেছি..........যদিও, এটা শুধুই আমার ব্যাক্তিগত মতামত এবং আমি পুরো দুনিয়া নই........![]()
অমি রহমান পিয়াল বলেছেন:
বাই দ্য ওয়ে অনেকদিন পর নাফিসের একটা পোস্ট প্রিয়তে নিতে পারলাম।
লেখক বলেছেন: এটা কিন্তু অনেক পুরাতন পোস্ট........
অমি রহমান পিয়াল বলেছেন:
আরে না ধুর, আপনের এতো বিশাল ডিসক্লেইমার দেওয়ার কিছু নাই। ফান পোস্টে ফান কমেন্টে সিরিয়াস হন ক্যান। আপনার টেকি পোস্টগুলা আমি এভয়েড করি সঙ্গত কারণেই, কিন্তু আপনার আর সব পোস্ট ঠিকই নজর রাখি। এইটা মিস করছিলাম। দেরিতে হইলেও প্রিয়তে নিছি।
লেখক বলেছেন: ডিসক্লেইমারটার প্রয়োজন ছিলো না, তবে কিছু কথা ব্লগে বলার ইচ্ছে ছিলো - সেটা করলাম! ![]()
লেখক বলেছেন: ছবি কিন্তু এর আগেও দিয়েছিলাম! ইনফ্যাক্ট সেই ছবিটা এখন আমার টুইটারে দেয়া। এই ছবিটা তুলে নিবো কিনা চিন্তা করছি। মাইনষে আমারে বাচ্চা পুলা কইতাসে! ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
আগের ছবিটা দেখিনি, তখন ব্লগে ছিলাম না।আরে ভাই মানুষ বললে কী এসে গেল? আপনি নিজে তো জানেন আপনি কী
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ঠেলা!
একলব্য১৯৭১ বলেছেন:
ণাপিষ ঈপতেক্ষার আমার পিরিয় ব্লগার।ছুডো বাই তুমি কইরাই কইলাম-তুমি কি নসু থিকা পাস করছ?তাইলে তো তুমি আমার ভার্সিটি ভাই লাগো,তুমারে ক্যান্টিনে খাওয়ামু।আমি তুমারে অনেক ভালা পাই।
লেখক বলেছেন: না আমি নসু (সম্ভবতঃ নর্থ সাউথ) থেকে পাস করিনি, ইনফ্যাক্ট আমি এখনো পাস করে বেরও হইনি........অফারের জন্য ধন্যবাদ! ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ঠেলা!
দু-পেয়ে গাধ বলেছেন:
তালপাতার সেপাইরা গেল কোথায়? অনেকদিন সাড়া পাইনা।মনে হয় হাতিয়ার শেষ হইয়া গেছে।************************************* --------------------------আজই আসুন-------------- ------------------------যে কোনো ধরনের অস্ত্র সস্তায় পাবেন-------------- যদি গুদামে না থাকে তবে অর্ডার (আগাম সহ) দিলে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারী ---এ সুযোগ হারাবেন না--- ----------------------পৃথিবীর বীর সন্তানেরা এক হও।-------------------- তোমাদের ঘটি বাটি কাঁথা কম্বল যাই আছে বেচে দিয়ে অস্ত্র কেনো
চালিয়ে যাও।
(আদর কইরা তুমি কইলাম , মাইন্ড খাইলে আপ্নে কইরা কমুনে)
সন্যাসী বলেছেন:
খুব মজা পেলাম।
লেখক বলেছেন: লোলজ... আপনি এখনো ভুলে নাই... ![]()
মেেহদী১০ বলেছেন:
আমার ১ আত্তিয় এ যুদ্ধে অংশ নিছিল আমি কি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেতে পারি ???
লেখক বলেছেন: পাইতে পারেন, ফটোশপে বানাইতে হবে... ![]()
অণুজীব বলেছেন:
juddo ses hoilo kobe?
অণুজীব বলেছেন:
juddo ses hoilo kobe?
ব্লুম্যাজিক বলেছেন:
আবার যুদ্ধে যেতে হবে।
লেখক বলেছেন: ঠিক!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























