আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

শেয়ারঃ
0 27 0

বইটির প্রচ্ছদ:

বইটির প্রথম পাতা:

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচী অনুযায়ী বাংলাদেশের যাবতীয় কিন্ডারগার্টেন, প্রি-ক্যাডেট, প্রিপারেটরী স্কুল ও এবেতাদায়ী মাদ্রাসা সমূহের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য লিখিত।

বাগধারা অধ্যায়ের পাতা ১:

বাগধারা অধ্যায়ের পাতা ২:

বাগধারা অধ্যায়ের চুম্বক অংশ ১ (জুমড):

২৪. চোখের মণি (অত্যন্ত প্রিয় বস্তু): রবি চৌধুরী ডলি সায়ন্তনীর চোখের মণি। B-)

বাগধারা অধ্যায়ের চুম্বক অংশ ২ (জুমড):

৪৪. পটল তোলা (মারা যাওয়া): কোটি হৃদয়ের ভক্ত চিত্রনায়ক সালমান শাহ্ অল্প বয়সেই পটল তুলেছে :((

বাগধারা অধ্যায়ের চুম্বক অংশ ৩ (জুমড):

১৬. কই মাছের প্রাণ (যা সহজে মরে না): আমার দাদীর অনেক বয়স হওয়ার পরেও বেঁচে আছেন। তাঁর যেন কই মাছের প্রাণ। [ভাবখানা এমন যেন দাদী মরলে বেঁচে যান। নিজের দাদী সম্পর্কে কেউ এমন কথা বলে নাকি? :-* ]

বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচী অনুযায়ী বাংলাদেশের যাবতীয় কিন্ডারগার্টেন, প্রি-ক্যাডেট, প্রিপারেটরী স্কুল ও এবেতাদায়ী মাদ্রাসা সমূহের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য লিখিত (২য় ছবি দ্রষ্টব্য)। X((
এখন প্রশ্ন হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কি হয়েছিলো? ওনারা কি এই বইয়ের অনুমোদন দেবার সময় গান্জা সেবন করছিলেন? :-*

* বইটি সেন্ট জোসেফ স্কুলের ৪র্থ শ্রেনীর বাংলা ২য় পত্র বিষয়ের জন্য নির্ধারিত বই। :P

* কৃতজ্ঞতা আমার ছোট্ট কাজিন ইশরাকের প্রতি যে সবার আগে বিষয়টা আমার নজরে আনে ও আমাকে পাতাগুলো স্ক্যান করে দেয়।

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
নুরুল কবির বলেছেন: আররেরে রে রে..................
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: ওরেরেরেরেরেরে...........

২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
রাতমজুর বলেছেন: হা হা হা, এই হালত?
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: হ্যাঁ..........এই হালত............:)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: আবার Askay..........;)

৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫২
এরশাদ বাদশা বলেছেন: ডিং ডং ডিং.....:P

এদিকে আসেন, আপনার গালে দুইডা চুমা দেই;)

পারলে আপনারে নোবেল প্রাইজই দিতাম; পারতাছিনা বইলাই চুমা:D
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: এসব কি করেন............? ;) এটা বাংলাদেশ.......অ্যামেরিকা না..........;)

৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
হমপগ্র বলেছেন: হা হা হা হা হা ...চরম।

পোস্টের লাইগ্যা চুম্মা। সাথে পিলাস। তুমার উপর সকালে খেপচিলাম। ভুইল্যা যাও :P
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: চুম্মা আপনার বউকে দিয়েন.......আমারে পিলাচ দিলেও চলবে......(এইতো নাফিসের স্বার্থপরতা বেরিয়ে আসে) ;)

৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
সুরভিছায়া বলেছেন: আসল রূপ অফ নাফিস ,খুশী হলাম । ভাল পোষ্ট ,ভাল বই!!!!!!!!!!!!! নিয়ে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: খিক খিক..........;)

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: ঈদ মোবারক.......:)

৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
পারভীন রহমান বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল রে ভাই
যুগান্তকারী এই আবিস্কারের জন্য আপনাকে নোবেল প্রাইজ দেয়া হোক !!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন:

যুগান্তকারী এই আবিস্কারের জন্য আপনাকে নোবেল প্রাইজ দেয়া হোক !!!!!

সবাই বলেন........."আলহামদুলিল্লাহ"............;)

৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: নুবেল কেউ ঠেকাতে পার্বে না! হাসতেই আছি!!:)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: হাসতেই থাকেন.........:)

১০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২
কোজাগরী চাঁদ বলেছেন: বুঝলাম বই লেখক অনেক বাংলা মুভি দেখেন ও বাংলা মুভির পাড় ভক্ত একজন।নায়ক নায়িকা ও গায়ক গায়িকা ছাড়া কিছুই বুঝেন না। কিন্তু তাই বলে সালমান শাহ কে দিয়ে পটল তুলিয়ে ছাড়লেন? আহা ইস ইস ইস।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ইস ইস ইস :(

১১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৫
সার্কিট বলেছেন: বইয়ের লেখিকা রেহেনা আক্তারকে ডক্টরেট ডিগ্রী প্রদান করা হোক আর এ যুগান্তকারী আবিস্কারের জন্য নাফিস ভাইরে নোবেল।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: আমাকে নোবেল? সবই আল্লাহর ইচ্ছা..........;)

১২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৭
নোবেলজয়ী বলেছেন: হুমম...যাক! অবশেষে একটা নোবেল পাইয়া আমার সমান স্ট্যাটাস পাইবা...গুড গুড

ব্যাপার কি? সব ছেলেরা চুম্মা দেয় কেন? হুমো হইলা নি? :(
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: ব্যাপার কি? সব ছেলেরা চুম্মা দেয় কেন? হুমো হইলা নি? :(

বুঝতাসি না..........:(

১৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৯
পথিক!!!!!!! বলেছেন: রেহেনা ম্যাডাম টি মনে হচ্ছে তারকাজগতের প্রতি বিশেষ অনুরক্ত
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: আবার Askay..........;)

১৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০
নামহীনা বলেছেন: রেহেনা আক্তার এর ফ্যামিলি-র কেউ কি এই ব্লগে আছেন নাকি? কইষা একখান গালি দিতে চাই তো তাই আগে খবর লইয়া লইতাম। শালি-র সার্টিফিকেট যাদুঘর এ সমর্পন করা হউক!!! এদের নুন্যতম সেন্স ও কি নাই?
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: সেন্স উনার থাকুক না থাকুক.......জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কি হয়েছিলো? ওনারা কি এই বইয়ের অনুমোদন দেবার সময় গান্জা খাচ্ছিলেন?

১৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১২
বিডি আইডল বলেছেন: কি অবস্হা..পুলাপান এইগুলা শিখা বড় হইতাছে...৩ নং টা তো ভয়াবহ..
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: হ্যাঁ......চরম ভয়াবহ........:(

১৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৫
এরশাদ বাদশা বলেছেন: ওরে নারে ভাই! হুমো টুমো না; আপনেরে এই কাজের জন্য তো নোবেল প্রাইজ দেওয়া দরকার..পারতাছিনা বইলাই চুম্মা। চকাস! চকাস!;)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: আমার ইজ্জত.........:( হেলেপ! হেলেপ!...........বাঁচাও!!!!!!............:(

১৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৫
গুপী গায়েন বলেছেন: ১৬ নং বাগধারা
এই শেখে বাচ্চারা?X(
দাদী তার বুড়ো ভাম
মরেনা যে, বিধি বাম!

ব্যাটা নচ্ছার টা,
ঐ লেখক ব্যাটা।
ধরে দিতে হবে ডলা
আর শত কান মলা।

X((

সুন্দর পোষ্ট।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: খাইসে.........চরম লিখসেন তো.......বাই দ্যা ওয়ে.....আমি সত্যজিৎ রায়ের অন্ধ না পুরা চোখ উপরানো ভক্ত..........:)

১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৭
এস্কিমো বলেছেন: সর্বনাশ ! রেহেনা আক্তার আপাকে পদক দেওয়া হোক !
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: কি পদক? ;)

১৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: অবাক হলাম........।
হাসিও পেলো।
ছোট্ট ইশরাক এর তো দারুণ বুদ্ধি।
শুভকামনা থাকলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: হ্যাঁ ইশরাকের অনেক বুদ্ধি.........:)

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: :)

২১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০
লুকার বলেছেন:

আসেন, এইরকম বাগধারা আমরাও বানাই:

বিদিশার দিশা - এরশাদ বিদিশার দিশা পায় না।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: খিক খিক..........;)

২২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
তানভীর আহমেদ সজীব বলেছেন: এসব বই কি শেখাচ্ছে আমাদের কোমলমতি শিশুদের...বাড়ীর মুরুব্বীদের অবজ্ঞা করতে আর অসম্মান করতে...দাদীকে কই মাছের সাথে তুলনা...ছিঃ ... বইটার প্রণেতা রেহেনা আক্তারের চমৎকার(!!) রুচিবোধের পরিচয় পাওয়া যায় বাকী দুটি বাক্য রচনায়... আবার সেন্ট জোসেফ এর মত স্কুল এ বই পাঠ্যতালিকায় অর্ন্তভূক্ত করেছে... ধিক স্কুল কর্তৃপক্ষকে...আর একরাশ ঘৃনা প্রনেতা রেহেনা আক্তারের জন্য...

নাফিসকে অসংখ্য ধন্যবাদ এমনি একটি স্পর্শকাতর বিষয়কে তুলে ধরার জন্য...
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ........:)

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৩
একরামুল হক শামীম বলেছেন: ওরেরেরে গ্রেট!! গ্রেট!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: ওরেরেরেরেরেরেরে............:)

২৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৮
আলী ওয়ািসকুজ্জামান বলেছেন: সত্যি অসাধারন আমাদের পাঠ্যপুস্তক অধিদপ্তর আর লেখিকা তো বুকার, নোবেল সব পুরষ্কার পাবার যোগ্যা। এই জন্যইত বলি আমাদের নুতুন প্রযন্মের ছেলে মেয়েরা কিভাবে এত অগ্রসর হচ্ছে। আপনি তাদের বাগড়া দেয়ায় আপনাকে ------ +
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন: আসলে বাচ্চাদের বইগুলোবেড়রা তেমন একটা খুলে দেখেনা বলেই এই বিপত্তি.....আমি নিজেও এমন অনেক কিছু পড়ে এসেছি........

২৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৫
তারার হাসি বলেছেন: ইনি হন একজন মহা বিদ্বান মানুষ!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৮

লেখক বলেছেন: উহা আর বলিবার অপেক্ষা রাখে না................;)

২৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ব্লগে আপনার একাধিক পোস্ট পড়িয়া আমি যারপর নাই মুগ্ধ।
নোবেল প্রাইজ দিতে পারিবো না, তবে একটি ব্লগ পদক আপনাকে দেওয়ার বাসনা রাখি। ;) অবশ্য আপনার আগেই এ হ শামীম, বিমা, এবং আ রা শিপনকে ভিন্ন ভিন্ন ব্লগ পদকের জন্য মনে মনে নির্বাচন করিয়াছি। :) এই বিষয়ে অচিরেই আমার পক্ষ হইতে একটি পোস্ট দেওয়া হইবে, এবং আপনার সহযোগিতা তখন প্রয়োজন হইবে। বিশেষত, পদকের ডিজাইন-পরিকল্পনা আপনাকেই করিতে হইবে (নিজেরটা সহ)!! ;) ;) প্রস্তুত থাকুন।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৩

লেখক বলেছেন: প্রস্তুত আছি.........ব্রিংগ ইট অন.........;)

২৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৬
রাত বলেছেন: হতাশা হতাশা আর হতাশা, আমাদের শিক্ষার মানের এ কি আবস্থা??????

এই হতাশার মধ্যেও ব্যাপক হাসি পাচ্ছে। বিশেষ করে "রেহানা আক্তার"-এর কাজ দেখে।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: প্রথমবার ডলি সায়ন্তনী-রবি চৌধুরী বিষয়ক বাগধারাটা দেখার পর পাক্কা ৩ মিনিট টানা হেসেছি..............:)

২৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০০
মানুষ বলেছেন: হাসতেই আছি।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: হাসতেই থাকুন........

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: =p~=p~=p~=p~=p~=p~

৩১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৯
আসিফ বলেছেন: হাহাপত। হাসিতে হাসিতে পটল তুলিলাম :)
পেলাচ
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: পটল তুললেন ক্যান?...........:(

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: :):):):)

৩৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৮
মানবী বলেছেন: ছোট্ট শিশু ইশরাকের যে বোধ আছে, এম এড করা একজন সিনিয়র শিক্ষিকার তা নেই! খুব দুঃখজনক!!!


গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরে সচেতনতা সৃষ্টির জন্য ধন্যবাদ নাফিস ইফতেখার। বিশেষ ধন্যবাদ ইশরাক(খুব সুন্দর নাম :) ) কে।





৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

৩৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২১
অরণ্যচারী বলেছেন: হুমম, জীবনে এই প্রথম বোধ হয় একটা কাজের পোস্ট দিলেন।;)
আসলেই নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য।:)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: সব পোস্টই কাজের পোস্ট.......শুধু দেখতে হবে কার কাজে লাগছে..........;)

৩৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭
গণিত পাগল বলেছেন: এইরকম আরও অনেক জিনিস আছে। এইসব পড়তে পড়তেই বড় হচ্ছি; তাই অবাক হই না আর।:(
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: আসলেই........:(

৩৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৬
জেরী বলেছেন: হাসতে হাসতে শেষ। ভালো লাগলো

আমি নিজে ও বাস্তবে অনেক কিছুতে বাগধারার সাথে মিল খুঁজে পাই।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: :)

৩৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
পাপী বলেছেন: ইন্নালিল্লাহে...ওয়া ইন্না ইলাহে রাজেউন। পোলাপাইনের ভবিষতের কথা চিন্তা করে।
অফ টপিকঃ নাফিস দেহি হোমো!! হা হা হা হা হা হা হা
উৎসর্গ নাফিস কে-
অল্প বয়সে পিরিতি শিখিয়া,
হয়ে গ্যাল জীবনেরও শেষ!! (মনপুরা, বাবু)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: এই হইতেসে অবস্থা......যে চুমা দেয় তার কোন দোষ হয় না......আর আমি হইলাম হুমো.........ব্যাপারটা অনেকটা গ্রাম্য বালিকার ধর্ষণের ন্যায়......সব দোষ ধর্ষিতার.......ধর্ষণকারী ধোয়া তুলসীপাতা..........;)

৩৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৪
চোরকাঁটা বলেছেন: নুবেল টা তোমারে আর রেহানারে ভাগাভাগি কইরা দেওন দরকার!!!
ছেমড়ি সব কয়টা বাগধারাতেই তার অনন্য প্রতিভার পরমান দিছে!!
উদাহরণঃ পুকুর চুরি!! মালিকের অনুপস্থিতিতে কর্মচারীরা পুকুর চুরি করে?!! বেডির প্রব্লেম কি?!! সব কর্মচারি চোর?!!!!
X( X( X(

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: তোমারে মাইনাস আমারে আর রেহানারে এক লাইনে খাড়া করনের লাইগা...............X( X( X(

৩৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৭
লাল দরজা বলেছেন: কারেকশন. চোখের মণি (অত্যন্ত প্রিয় বস্তু): । ইভা রহমান মাহফুজুর রহমানের চোখের মণি। B-) এইটা হইলে কেমুন হইত? তাছাড়া ডলির লাইগা রবি কি করছিল যে তারে চোখের মনি বুঝা যাইব! সেই দিক দিয়া মাহফুজুরর রহমান অনন্য। আমাদের আগামী দিনের নাগরিকদের জন্য এক জন মেধাবী দৃষ্টান্ত, ড. মাহফুজুর রহমান। :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: জট্টিল ইদাহরণ.........:)

৪০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৯
পলাশমিঞা বলেছেন: আমিত সত্যি মনে করে দৌড়ে এসছিলাম :(
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: আহারে! :(

৪১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
নুশেরা বলেছেন: রবি-ডলি এক কোরবানী ঈদে গরু কেনা বিষয়ে যৌথ সাক্ষাতকার দিয়ে পরের রোজার ঈদের আগেই বিচ্ছিন্ন হয়েছেন। তখন কে কার কী চুরি করে পালিয়েছেন, এমন অভিযোগ। এইসব লোকজনকে নিয়ে চোখের মণি টাইপ বাগধারা খুবই রিস্কি ;)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: ঠিক কথা! ;)

৪২. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১:০১
এম্নিতেই বলেছেন: চুম্মা চুম্মা লে লে ;)
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: HELP!!!!!!!!!!!...........Somebody Save Me!!!!!!!!!!!!!!! :(

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: মজা দিয়ে মজা পেলাম..........:)

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: রোজা রেখে দুর্বল নাকি ভাই.....পড়ে যান কেন? ঈদ মোবারক.........:)

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: আবার জিগায়..........:)

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: :)

৪৭. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২
অমিত আহমেদ বলেছেন: উদাহরণ বেশির ভাগই নিন্মমানের আর নিন্মমানসীকতার। তবু সব মেনে নেয়া গেলেও "কই মাছের প্রাণ" বাগধারার উদাহরণ মেনে নেয়া যায় না।

পোস্টের জন্য অনেক ধন্যবাদ ব্রাদার।
০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

৪৮. ০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৫
ফাহমিম বলেছেন: লগিন না কৈরা থাক্তার্লাম্না।চুক্ষাস জিনিস বাইর কর্চেন!
০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ১০:২১

লেখক বলেছেন: :)

৪৯. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৯:২৩
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: ওরে তোর এত্ত বড় সাহস? গঞ্জিকাকে তুই গাঞ্জা বলিস? ;)
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৮

লেখক বলেছেন: হ্যাঁ এতোই সাহস.........কি করবি? ;)

৫০. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪০
রোবট রাজকন্যা বলেছেন: আরে রে একি অবস্থা !

দেশে কি বাক্যের এতই অভাব !!!
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: জ্বী এতোই অভাব...........;)

০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: হিহিহি :)

১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন: হাসতেই থাকুন.............:)

৫৩. ১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: রেহেনা আক্তার কি জেলাস নাকি ...?
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: বোধোহয়............;)

৫৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৬
শাহারিয়ার আহমেদ বলেছেন: সবগুলোরে শিখ্খা বোর্ড থেকে বের করে দেওয়ার দরকার। শিখ্খার নামে অপশিখ্খা।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: উচিৎ কথা...........

৫৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
সিটিজি৪বিডি বলেছেন: হায়রে আমাদের শিক্ষাবোর্ড..................!!!
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: হায়রে!!!!!

৫৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
রাজামশাই বলেছেন: হায় হায় .................... একি দেখি
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৯

লেখক বলেছেন: ঠিকই দেখেন.........:(

৫৭. ১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৪
আরাফাত উদ্দিন আহম্মেদ বলেছেন: বইখানা সবার অবশ্যপাঠ্য হওয়া উচিত।
১৪ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: অবশ্যই! ;)

১৪ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: জব্বর কঠিন............;)

১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: মজা দিয়ে মজা পেলাম..........:)

৬০. ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৬
মুকুট বলেছেন: বাহ বাহ! প্রেমের ধারাপাত দেখি! ;) ভালোই শিখছে, এসব শিখে আবার বিসিএস দেবে ;)
১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: জ্বী...........ভালোই শিখছে..........;)

৬১. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: ফাটা ফাটি, আমার ত মনে হয় রাজাকারদের কই মাছের প্রাণ
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: ঠিক কথা..........:(

৬২. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২৭
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: লেখিকার বাক্যচয়ন দেখে আমার ভাষা হারায় গেছে।

উঠতি বয়সে আরো অনেকের মত আমিও ইংরেজি গ্রামার বইয়ের preposition, idioms and phrases এর বাক্যগুলা নিজের মত করে বানায় বানায় লিখতাম বইয়ে দেয়া বাক্যগুলার পাশেই। ওইখানে প্রিয় নায়ক, গায়ক, খেলোয়ারদের কথা থাকতো। অইখানে হয়ত লিখতাম, Jonty Rhodes is the apple of my eye. কিংবা হয়ত এই মহিলার মতই লিখতাম অমুক তমুকের চক্ষের মণি।

কিন্তু সেইটা বাচ্চা বয়সের কাহিনী। এই মহিলা এত বড় হইয়ে এইরকম কাজ করলেন। ব্যাপারটা তো সুবিধার না।
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪

লেখক বলেছেন: আমি স্কুলে থাকতে সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানীদের নাম আর উক্তি মনের মাধুরী মিশিয়ে বানাতাম। যেমন ধরুন:

"ব্রিটিশ সমাজবিজ্ঞানী এ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন: "চাহিদা মানুষের প্রাকৃতিক ধর্ম......."

অথবা,

"বিশিষ্ট সমাজবিজ্ঞানী ল্যান্স পোলক বলেছেন: চাহিদা সৃষ্টি ব্যতীত সচল অর্থনৈতিক বাজার তৈরি করা যায় না, আর তাই সদা গতিশীল অর্থনৈতিক ব্যবস্থার পূর্বশর্ত হলো পণ্যের চাহিদা সৃষ্টি.........."

* উল্লেখ্য যে, এ্যান্ড্রু স্ট্রাউস প্রকৃতপক্ষে ইংল্যান্ডের একজন ক্রিকেটারের নাম আর ল্যান্স পোলক নামটা দক্ষিণ আফ্রিকার দু'জন ক্রিকেটার "ল্যান্স ক্লুজনার" আর "শন পোলকের" নামের সমষ্টিগত রূপ.........;)

৬৩. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৬
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: @ না-ই ঃ হা হা...আসেন হাত মেলাই। আমিও এইরকম কাজ বহুত করসি...।
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন:
হাত মেলালাম আপনার সাথে "প্রতারূ" (প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ)
আচ্ছা প্রতারু শুনলে কেমন প্রতারক প্রতারক লাগে না? :)

৬৪. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৪
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: @ নাই...এইটাই দুঃখ। বাপ-মা নাম রাখার সময় এই ক্যালকুলেশনটা করেনাই। তাই আমার মতন একটা ভালো মানুষের নামের এই অবস্থা।
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: নাম নিয়ে বিড়ম্বনা বিষয়ক আপনার পোস্টটা আমি পড়েছি.......এই একই ধরনের ঘটনা কিন্তু আমার সাথেও ঘটে........আমার ডাক নাম "অনিন্দ্য" (ব্লগে কেউই জানেন না, আপনিই প্রথম)......নামটা শুনলেই অনেকে ভাবেন আমি হিন্দু ধর্মাবলম্বী.......যদিও আমি এতে বিব্রত হই না.......আমার নামটা আমার বেশ পছন্দের........:)

০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: আমিও.........:(

৬৬. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:১০
নাজিম উদদীন বলেছেন: বাস্তবজীবন থেকে নেয়া উদাহরণ। ইয়াং জেনারেশানকে আকৃষ্ট করতে এ ধরণের এপ্রোচ নিলে ক্ষতি কি?
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: হুমমম.........তবে আরেকটু মার্জিত হওয়াটা বাঞ্ছনীয়.........

৬৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩২
িক েশা৩০েম বলেছেন: আমার কাছে রেহেনা আক্তারের লেখা একটা চটি আছে। ‌'ব্লু বালোবাসা' শেষ বার বরিশালে যাবার সময় ' আগে গেলে ছামা দে' ( ছামাদ লঞ্চ এর লোকেরা এভাবে ডাকে) চড়বার আগে কিনছিলাম। সেইটা অাবার পিন-আপ ছিল। ভাই এইটা পইড়া মনে হইতেছে রেহেনা আক্তার বইলা আসলেই কেউ আছে!
০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:০৭

লেখক বলেছেন: নতুন তথ্য জানলাম! :)

০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৭

লেখক বলেছেন: হায়রে..........।

৬৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
ভাইটামিন বদি বলেছেন: jotil.......koleer juag ra bhai.....kolir juag
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: আসলেই কলি যুগ এটা..........:(

৭০. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
নাজিরুল হক বলেছেন: ওরে করছে কি............ :)

০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: কি করে নাই সেইটা বলেন..........:)

৭১. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
মিছে মন্ডল বলেছেন: হাহাহাহা ...আমার হাসি যেন কৈ মাছের প্রাণ, থামতেই চায় না!!!!
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আর যেন না থামে.........;)

৭২. ১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৫
মিছে মন্ডল বলেছেন: ভাই না থামলে তো হাসতে হাসতে মইরা যামু!!! থামান ভাই, আমারে থামান ...
১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: থামামু না.........কি করবেন..........? ;)

৭৩. ১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮
অনন্ত দিগন্ত বলেছেন: আমাদের দেশে ৮ কিলাস পাস করিয়া নরম নরম গদিতে চড়িয়া বসা সম্ভব দেখিয়া বড়ই অনুপ্রানিত হইয়াছিলেন, তাই মনে হয় লেখিকা এমুন ব্যা--- করন বই লিখিয়াছিলেন .... যাতে ভবিষ্যতে দেশে আরো গন্ডায় গন্ডায় এমুন যোগ্য (???) নেতৃত্ব প্রদানকারী ব্যাক্তিত্বের জন্ম হইতে পারে ....
১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: ইহা ব্যাকরণ কম আর ব্যা ব্যা করণ বেশি..........;)

১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: :)

৭৫. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৯
মিছে মন্ডল বলেছেন: " মিছে মন্ডল বলেছেন: ভাই না থামলে তো হাসতে হাসতে মইরা যামু!!! থামান ভাই, আমারে থামান ...
১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: থামামু না.........কি করবেন..........? ;)"

কী আর করমু!!! নিজেই থামলাম...এই অল্প বয়সে পটল তুলতে চাইনা ...
১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: আহারে! ;)

৭৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
বাঙলাদেশে সবি সম্ভব। এটা তো একটা দেখালেন। আরো আছে।
২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৪

লেখক বলেছেন: জ্বী, আরো অনেক আছে এমন অসঙ্গতি যা মোটেও কাম্য নয়।

৭৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৯
মমমম১২ বলেছেন: সত্যি খুব অবাক হলাম দেখে।
এই অবস্থা!!
২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: ইহা বাংলাদেশ। ইহা আমাদের নিত্তনৈমিত্তিক ঘটনা.........:|

৭৮. ১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ki apsus...ami saint josephe porinai tai etto valo valo bakko gothon shikhtarlamna...:(

[bangla rochona 'odhdhoboshay' e english gaan westlifer 'try again' purata bikkhato engrej monishir naam kore chalay die 20 e 17 paisilam...highest...;)]
১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: হা হা হা! জটিল তো! :)

৭৯. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: সর্বনাশ !!! ব্যাকরণ বইতে এখন এইসব পড়ায় নাকি !!!!!
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: হেঁ হেঁ........দেশ এগিয়ে যাচ্ছে........;)

৮০. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: ইংলিশ বইতে প্যারিস হিল্টনের কাহানি অন্তর্ভূক্ত করার জোর দাবী জানাচ্ছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: হেঁ হেঁ। পাঠ্যবইতে তাহলে ২১+ রেটিং দিতে হবে.........;)

৮১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: সামরিক জীবন কিমুন লাগে?
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: ভালোই। বেশ কয়েকটা পোস্ট ড্রাফট করে বসে আছি। সেফ হলে পোস্টাবো।

৮২. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: লেখক অনেক পুরানা, এই যুগে কেউ ডলি রবি এদের গান শুনে নাকি :P ইন্ডিয়ান, বাংলাদেশী আইডল টাইডল এদের কেউ হইলেও কথা ছিল একটা ;)
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: কথা সত্য! :)

৮৩. ০৪ ঠা মার্চ, ২০০৯ ভোর ৪:৩১
বাবুতারা বলেছেন: পোস্ট আর কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ!!

ইশরাক আর আপনাকে নোবেল প্রাইজের কাছাকাছি কিছু একটা আসলেই দেয়া যেতে পারে :)
০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: :)

৮৪. ০৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:১০
রওনক খান বলেছেন: Etan to bagdhara noi RitiMoto Bag Marar jogar. hahahaha...
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: :) :)

৮৫. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১:২০
তায়েফ আহমাদ বলেছেন: যে যাই বলুক, আই লাইক ইট!
বেশ জীবনঘনিষ্ঠ বই।
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: তা আর বলতে!!! :D

৮৬. ২১ শে জুন, ২০০৯ রাত ১:৩৫
কুতুব্ বলেছেন: আইজকাল পুলাপাইন কেমনে নসটো হয়। এইসব বই পইরা..
২১ শে জুন, ২০০৯ রাত ৩:২১

লেখক বলেছেন: আর বেশিদিন দূরে নাই, পুলাপান চটির মধ্যে পাঠ্যবই ঢুকাইয়্যা পড়বে!! :D

২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫৯

লেখক বলেছেন: :)

৮৮. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৯:০৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার কাজিন ইশরাককে ধন্যবাদ। ওর জন্য দোয়া রইল।
৮৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২২
সেই সাম্য বলেছেন: পারভীন রহমান বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল রে ভাই
যুগান্তকারী এই আবিস্কারের জন্য আপনাকে নোবেল প্রাইজ দেয়া হোক !!!!!
৯০. ১৪ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৭
মুঘল সম্রাট বলেছেন: এই রকম শিক্ষিকারা ভবিষ্যতে এই বইটিতেই স্থান নিতে চায় তাই এই রকম নান্দনিক লেখা।

জাতি এবার এগিয়ে যাবেই। উনিকে নুবেল দেয়ার জন্য আবেদন করছি।
৯২. ২০ শে আগস্ট, ২০১০ রাত ২:১৬
নীল_পদ বলেছেন: পড়ার আগে খেয়াল করি নাই লেখক কে, তয় পড়তে পড়তে মনে মনে ভাবছিলাম এটা আপনারি কাজ। পড়া শেষে চলেও যাচ্ছিলাম মন্তব্য না করে, কিন্তু হঠাৎ দেখলাম আপনার সেই বিখ্যাত ছবি।

অবশেষে কমেন্ট না করে পারলাম না।

আপনার লেখার গুলোর মধ্যে রস আসে...
৯৩. ১০ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:০৪
আসিফ মুভি পাগলা বলেছেন: অনিন্দ্য ভাই (:-B) কি আর্মিতে নাকি?? সামরিক জীবনের কথা বলল হাসান মাহবুব ভাই ।
৯৪. ০২ রা জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৩
সুদীপ্ত-বুয়েট বলেছেন: হায়রে শিক্ষা ব্যবস্থা :( :(

 

মোট সময় লেগেছে ১.০৪৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই