somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারে কয়েকটি পরিবর্তন আসলে খুব ভালো হতো

১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামহোয়্যারে কয়েকটি পরিবর্তন আসলে খুব ভালো হতো। হয়তো এসবের সবগুলো পূরণ সম্ভব নয় তবুও যদি অল্পবিস্তরও আলোর মুখ দেখে তাহলেও অনেক সুবিধা হয়:

১. আমরা নিজের পোস্টে কোন নতুন কমেন্ট আসলে তা আমাদের ব্লগে "ব্লগ ইনফরমেশন প্যানেলে" "অদেখা মন্তব্য সমূহ" ঘরে দেখতে পাই। কিন্তু যখন অন্যের পোস্টে কোন কমেন্ট আমরা করে আসি তার জবাব পোস্টদাতা দিলে আমাদের বোঝার এরকম কোন সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদেরকে ঐ পোস্টের লিন্ক খুঁজে বের করে গিয়ে দেখে আসতে হয় আমাদের মন্তব্যের জবাবে পোস্টদাতা কোন মন্তব্য লিখেছেন কিনা। যদিও কমেন্ট করার সময় "পোস্ট পর্যবেক্ষণ" নামক একটা অপশন আমরা পাই, কিন্ত ওটার কাজ শুধু আমাদেরকে দেখানো আমরা মন্তব্য করে আসার পর ঐ পোস্টে আর কতটি মন্তব্য এসেছে। কিন্তু এটা থেকে আমাদের মন্তব্যের জবাব আদৌ এসেছে কিনা তা বোঝা অসম্ভব। এক্ষেত্রে "ব্লগ ইনফরমেশন প্যানেলে" "অদেখা মন্তব্যের জবাব সমূহ" নামক কিছু যোগ করা যেতে পারে। অনেকটা এরকম:



২. আমরা নতুন পোস্ট লেখার সময় লেখা বোল্ড/ইটালিক/আন্ডারলাইন করা, ছবি/লিন্ক/ভিডিও/ইমোটিকন যোগ করার অপশনগুলো পাই, কিন্তু মন্তব্য করার সময় সরাসরি এ সুযোগগুলো পাই না। যদিও কমেন্টে লেখা বোল্ড/ইটালিক/আন্ডারলাইন করা, ছবি/লিন্ক/ভিডিও/ইমোটিকন প্রভৃতি যোগ করা যায়, তথাপি এ কাজটি করার জন্য কোন আলাদা প্যানেল নেই যা আমরা নতুন পোস্ট লেখার সময় পাই। বাধ্য হয়ে আমাদেরকে হয় অনেক কঠিন এ কোডগুলো মুখস্থ করতে হয় নতুবা "নতুন ব্লগ লিখুন" অপশনে গিয়ে লিখে তারপর মন্তব্যের ঘরে কপি-পেস্ট করতে হয়। এক্ষেত্রে এরকম একটি ব্যবস্থা রাখা যেতে পারে:



৩. নুশেরা বলেছেন: ব্যক্তিগত মেসেজ পাঠানোর ব্যবস্থা থাকলে ভালো। মন্তব্যের উত্তর না আসা পর্যন্ত মন্তব্য এডিট করা যাবে, এমন অপশন থাকলে ভালো।

৪. সিফাতরক্‌স বলেছেন: ব্লগারদের সাথে চ্যাট করার ব্যবস্থা থাকলেও ভালো হতো।

৫. রাজামশাই বলেছেন: লেখার সময় টেক্সট এর কালার/রং পরিবর্তনের সুবিধা থাকলে ভালো হয়। এতে করে পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে, আকর্ষনীয় হবে। (রাজামশাইয়ের কাছ থেকে প্রাপ্ত লিংকের পোস্টের সারাংশ)

৬. রাত বলেছেন: নতুন পোষ্ট করার সময় পরিচিত / প্রিয় ব্লগারদের জানাতে চায় যে আমি একটা নতুন পোষ্ট করছি। ই-মেইল এর মাধ্যমে জানানোর ব্যাবস্থা এখন আছে। কিন্তু সব ব্লগারদের ই-মেইল এড্রেস মনে রাখাও সম্ভবনা আর সবাই সবাইকে ই-মেইল এড্রেস দিতে স্বাচ্ছন্দ বোধও করেন না। তাই নতুন পোষ্ট করার সময় একাধিক ব্লগারের নিক সিলেক্ট করার অথবা একাধিক ব্লগারের নিকের নাম লিখে তাদেরকে নতুন পোষ্ট সম্পর্কে জানানোর ব্যাবস্থা করলে ভাল হয়। ব্লগ ইনফরমেশন প্যনেলে "নতুন পোষ্ট দেখার আমন্ত্রন" নামে একটা অপশন যোগ করা যেতে পারে। যাদেরকে জানানো হবে তারা তাদের ব্লগ ইনফরমেশন প্যনেলে "নতুন পোষ্ট দেখার আমন্ত্রন" অপশনে দেখতে পাবেন।

৭. কাঙাল মামা বলেছেন: শোকেস/প্রিয় পোস্ট তালিকায় ফোল্ডার তৈরী করার অপশন থাকলে আরো ভাল হতো।
* লেখক মন্তব্য: ব্যাক্তিগতভাবে আমি মনে করি এটার দরকার আছে কারন আমাদের অনেকের প্রিয় পোস্টের তালিকা দিন দিন বড় হচ্ছে আর সেই সাথে অবাঞ্ছিতভাবে বড় হয়ে যাচ্ছে আমাদের ব্লগ পেইজটির দৈর্ঘ্য। যেমন: ব্লগার "কৌশিক" এর ব্লগ পেইজটি

৮. অরণ্যচারী বলেছেন: আলোচিত পোস্ট বলেও কিছু একটা থাকা দরকার। যখন কোন পোস্ট খুব বেশি আলোচিত হবে তখন তার লিংকটা ফ্রন্টপেজেই যাতে থাকে সে ব্যবস্থা করলে ভালো হয়।
* লেখক মন্তব্য: এক্ষেত্রে আলোচিত বলতে পোস্টে মন্তব্যের সংখ্যা, রেটিং, প্লাস, মাইনাস প্রভৃতির কথা বলা হচ্ছে। কারন সব পোস্ট স্টিকি পোস্ট/নির্বাচিত পোস্ট হয় না বা হওয়ার সুযোগ পায় না। আলোচিত পোস্ট না বলে "হটস্পট"ও বলা যেতে পারে এটাকে।

৯. নুশেরা বলেছেন: মন্তব্য পড়তে চাইলে বা সাম্প্রতিক মন্তব্য তালিকার কোন মন্তব্যে ক্লিক করলে পোস্টের শুরুতে হাজির হওয়া বিরক্তিকর। সরাসরি মন্তব্যে চলে যাওয়ার ব্যবস্থা দরকার।
হটস্পটে দিনের "সর্বাধিকবার পঠিত", "মন্তব্যের শীর্ষে", "রেটিং এর শীর্ষে" এমন কিছু হেডিং থাকতে পারে।
* লেখক মন্তব্য: "সরাসরি মন্তব্যে চলে যাওয়ার" বিষয়ে বলছি, এরকম একটি ব্যবস্থা উইকিপিডিয়ার "কন্টেন্ট মেন্যুতে" দেখতে পাওয়া যায়, কন্টেন্ট মেন্যুর কোন সাবটপিকে ক্লিক করলে সরাসরি ঐ পেইজের যে স্থলে টপিকটি আছে সেখানে নিয়ে যায়।

আশা করা যায় এ ধরনের কিছু পরিবর্তন আসলে সামহোয়্যার আরো সমৃদ্ধ ও উন্নত হবে। কর্তৃপক্ষ, একটু ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৬
৩৬টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×