আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে)

১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২২

শেয়ারঃ
30 2



আমরা যারা ক্রিকেট দেখি তাদের কেই না চার বা ছয় দেখতে পছন্দ করি। যুগ যুগ ধরে ক্রিকেটে এসেছে নানা পরিবর্তন। আর সেই সাথে বদলেছে খেলোয়ারদের মানসিকতা, খেলার ধরন, অভ্যাস, শট.........প্রভৃতি। টুয়েন্টি-টুয়েন্টি আর ওয়ানডে ক্রিকেটের এই যুগে আধুনিক ক্রিকেটারদের মূল লক্ষ্য কম বল খেলে যতোটা সম্ভব বেশি রান করা। আর সেই প্রয়াস থেকেই জন্ম হয়েছে অদ্ভূত সব ক্রিকেট স্ট্রোকের.......

রিভার্স সুইপ (Reverse Sweep):

রিভার্স সুইপ হচ্ছে একধরনের সুইপ শট, তবে উল্টো দিকে। আমরা সচরাচর যে সুইপ শট দেখি সেটা হচ্ছে ব্যাকফুটের হাঁটুর উপর ভর দিয়ে, ব্যাকফুট মুড়িয়ে, পিচের উপর ঝুঁকে ফ্রন্টফুট সামনে দিয়ে পিচের সাথে সমান্তরালভাবে এমনভাবে ব্যাট চালানো যাতে বল শট খেলার পর বল ফাইন লেগ ও লং লেগ এলাকার দিকে যায়।


ছবি: প্রথাগত/অর্থোডক্স সুইপ শট-ইউনুস খান (ডানহাতি)


ছবি: প্রথাগত/অর্থোডক্স সুইপ শট-মাইকেল হাসি (বামহাতি)


কিন্তু রিভার্স সুইপের ক্ষেত্রে বোলার বল ডেলিভারি করার সামান্য পূর্বে ব্যাটসম্যান মুহূর্তেই সম্পূর্ণভাবে ঘুরে গিয়ে ও ব্যাটের গ্রিপ পরিবর্তন করে প্রায় (প্রায় বলার কারন আছে) উল্টো স্ট্যান্স গ্রহন করেন এবং এমনভাবে সুইপ শটটি খেলেন যাতে বল কাভার ও থার্ডম্যানের মাঝে কোন এলাকায় যায়। ব্যাপারটা অনেকটা এভাবে কল্পনা করা যেতে পারে- ডানহাতি ব্যাটসম্যানের রিভার্স সুইপ বামহাতি ব্যাটসম্যানের সাধারণ/অর্থোডক্স সুইপ। আবার তেমনিভাবে বামহাতি ব্যাটসম্যানের রিভার্স সুইপ ডানহাতি ব্যাটসম্যানের সাধারণ/অর্থোডক্স সুইপ।


ছবি: রিভার্স সুইপ-ইউনুস খান (প্রকৃতপক্ষে ডানহাতি)


ছবি: রিভার্স সুইপ-শচীন টেন্ডুলকার (প্রকৃতপক্ষে ডানহাতি)


ছবি: রিভার্স সুইপ-এ্যান্ডি ফ্লাওয়ার (প্রকৃতপক্ষে বামহাতি)

ব্যাপক আলোচিত এই শটটির জন্ম ৭০' এর দশকে পাকিস্তানের মুশতাক মোহাম্মদের হাত ধরে। তবে মুশতাক মোহাম্মদের ভাই হানিফ মোহাম্মদকেও কখনো কখনো এই শটের জনক বলে অভিহিত করা হয়ে থাকে। অসাধারণ রিভার্স সুইপ খেলে থাকেন এমন খেলোয়ারদের মধ্যে এ্যান্ডি ফ্লাওয়ার, ডেমিয়েন মার্টিন, জন্টি রোডস, জাভেদ মিঁয়াদাদ, শচীন টেন্ডুলকার অন্যতম।

কেভিন পিটারনসনের রিভার্স সুইপ/সুইচ হিটিং বিতর্ক:

রিভার্স সুইপ অনেকেই খেলেন কিন্তু কেভিন পিটারসনের রিভার্স সুইপ খেলার ধরন আর সবার থেকে আলাদা। একটু আগে রিভার্স সুইপের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম রিভার্স সুইপ খেলার সময় ব্যাটসম্যান মুহূর্তেই সম্পূর্ণভাবে ঘুরে গিয়ে ও ব্যাটের গ্রিপ পরিবর্তন করে "প্রায়" উল্টো স্ট্যান্স গ্রহন করেন। তখন প্রায় বলেছিলাম কারন কেভিন পিটারসন শুধু যে রিভার্স সুইপ খেলার সময় ঘুরেই যান তা নয়, বরং একজন বামহাতি ব্যাটসম্যানের পরিপূর্ণ স্ট্যান্স ধারন করেন। পিটারসন বেশ আগে থেকেই শটটি খেলতেন, তবে তখন বিষয়টি কেউ খেয়াল করেনি। কিন্তু ১৫ জুন, ২০০৮ এ পিটারসন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচে স্কট স্টাইরিসের বলে তার ট্রেডমার্ক স্টাইলে ২ বার ছয় হাঁকান। পিটারসন স্ট্যান্স "সুইচ" তথা পরিবর্তন করে শটটি খেলেন বলে একে সুইচ হিটিংও (Switch Hitting) বলা হয়।


ছবি: কেভিন পিটারসনের অনন্য রিভার্স সুইপ। ছয়!


ছবি: আবারো পিটারসনের রিভার্স সুইপ। আবারো ছয়! কিন্তু লং অফের উপর দিয়ে না লং অন?


ছবি: কে বলবে পিটারসন ডানহাতি!

ম্যাচ চলাকালীন সময়ে ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং এর তীব্র বিরোধিতা করেন করেন। তিনি কেভিন পিটারসনের রিভার্স সুইপটিকে সুইপ বলতে নারাজ ছিলেন। তার মতে পিটারসন যেভাবে শটটি খেলেন তা একজন বামহাতি ব্যাটসম্যানের অর্থোডক্স সুইপ শট ছাড়া আর কিছু নয়। তিনি বলেন যে, এই একই কাজ যদি বোলার করতে যায়, অর্থাৎ ডানহাতি বোলার যদি বাম হাতে বল করতে চায় তবে তাকে আগে তা ব্যাটসম্যান ও আম্পায়ারকে অবহিত করতে হয় যেখানে কিনা ব্যাটসম্যানকে তার কিছুই করতে হচ্ছে না।
এর থেকে আরো কিছু নতুন সমস্যার কথা উঠে আসে। এর মধ্যে একটি হলো ব্যাটসম্যান এভাবে স্ট্যান্স পরিবর্তন করলে অফ সাইড হয়ে যায় লেগ সাইড আর লেগ সাইড হয়ে যায় অফ সাইড। কেননা ক্রিকেটের আইনে অফ সাইড ও লেগ সাইড নির্ধারিত হয় বোলার রানআপ থেকে দৌড়ে বল করতে আসার সময় ব্যাটসম্যানের স্ট্যান্স থেকে (সূত্র )। সেক্ষেত্রে এভাবে স্ট্যান্স পরিবর্তন করলে অফ স্টাম্প ও লেগ স্টাম্প জায়গা বদল করলে আম্পায়ার এলবিডব্লিউ সিদ্ধান্ত বিবেচনা করবেন কিভাবে? কারন আমরা তো জানি যে, লেগ স্টাম্পের বাইরে বল পিচ করলে এলবিডব্লিউ নাকচ হয়ে যায়। আম্পায়ার এক্ষেত্রে লেগ স্টাম্প ধরবেন কোন সময়েরটিকে - ব্যাটসম্যান স্ট্যান্স বদলের আগে না পরে? আবার ওয়াইডের ক্ষেত্রেও তাই। ওয়ানডেতে লেগ স্টাম্পের বাইরে দিয়ে কোন বল অতিক্রম করলেই তা ওয়াইড দেয়া হয়। ব্যাটসম্যান এভাবে স্ট্যান্স পরিবর্তন করলে আম্পায়ার ওয়াইড দেয়ার ক্ষেত্রে কি বিচার করবেন?
অবশেষে ১৬ জুন, ২০০৮ এ এক জরুরী সভায় MCC অফিসিয়ালরা কেভিন পিটারসনের শটটিকে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেন (View this link )। তারা বলেন: "কেভিন পিটারসনের শটটি ক্রিকেটকে আরো আনন্দময় করে তুলেছে এবং এটি একটি নান্দনিক সংযোজন। শটটি খেলতে ব্যাটসম্যানকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে এবং বিধায় বোলারদের উইকেট নেয়ার সুযোগ বাড়বে।"
তবে এই ক্ষেত্রে এলবিডব্লিউ ও ওয়াইডের ব্যাপারে আম্পায়ারের অবস্থান নিয়ে কোন সিদ্ধান্ত আজো হয়নি।

----------------------------------------------------------------------------------

মেরিলিয়ার শট (আমরা এই শটটা আশরাফুলকে দিয়ে চিনি):

অনেকে নিশ্চয়ই এতোক্ষণে ধরে ফেলেছেন আমি কোন শটটির কথা বলছি। আমার শটটি আশরাফুলকে প্রায়ই খেলতে দেখি। বোলার বল করার সময় স্বাভাবিক স্ট্যান্স অফ সাইডে সামান্য সরে গিয়ে, ব্যাট বোলারের দিকে তাক করে (অনেকটা ব্যাট পেতে দেয়ার ভঙ্গিতে) ব্যাটের সাথে বলের এমনভাবে সংযোগ ঘটানো হয় যেন বল ফাইন লেগ এলাকা দিয়ে বাউন্ডারির দিকে চলে যায়। কোন কোন ক্ষেত্রে এই শটটি থেকে ছয় পর্যন্ত হয়ে যায়। এক্ষেত্রে বোলারের পেসকে কাজে লাগানোই ব্যাটসম্যানের মূল উদ্দেশ্য।


ছবি: ২০০৭ এর বিশ্বকাপে গায়ানায় অনুষ্ঠিত সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট ম্যাচে আশরাফুল মেরিলিয়ার শট খেলছেন

যদিও আমরা শটটি আশরাফুলকে প্রচুর খেলতে দেখি তবে শটটির জনক হলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ডগলাস মেরিলিয়ার। ৪ঠা ফেব্রুয়ারী, ২০০১ এ পার্থে অনুষ্ঠিত এক ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। শেষ ওভারে জিম্বাবুয়ের ১৫ রান প্রয়োজন ছিলো। বোলার ছিলেন গ্লেন ম্যাকগ্রা আর ব্যাটসম্যান ডগলাস মেরিলিয়ার। মেরিলিয়ার ওভারের প্রথম দুই বলই এই শট খেলে উইকেটকিপারের মাথার উপর দিয়ে বল সীমনার বাইরে পাঠান। কিন্তু শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের। ৫০ ওভার শেষে ৩০১ রান সংগ্রহ করে তারা ও ফলশ্রুতিতে ১ রানে ঐ ম্যাচ হারে। পরবর্তীতে ৭ মার্চ, ২০০২ এ ভারতের সাথে ফরিদাবাদে অনুষ্ঠিত এক ওয়ানডে ম্যাচে ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। সে ম্যাচে মেরিলিয়ার আবার খেলেন এই শট, এবার বোলার ছিলেন জহির খান। মেরিলিয়ার ২১ বলে ৫০ পূর্ণ করেন ও ৩০ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। দলকে ম্যাচ জেতান বল বাকি রেখেই। (View this link )


ছবি: ভারতের বিরুদ্ধে মেরিলিয়ারের সেই শটগুলোর একটি

মেরিলিয়ার শট থেকেই উদ্ভূদ আরেকটি প্রায় একই ধরনের শট হলো প্যাডল স্কুপ (Paddle Scoop)। এক্ষেত্রে ব্যাট পেতে বলের গতিপথ পরিবর্তন করার পরিবর্তে ব্যাট দিয়ে সামান্য খোঁচা দিয়ে বল ইচ্ছাকৃতভাবে শূন্যে তুলে দেয়া হয়। সাধারণত শটটি এভাবে খেলা হয় যখন শর্ট ফাইন লেগে ফিল্ডার থাকে। আশরাফুল প্যাডল স্কুপ ও মেরিলিয়ার শট দু'টোই খেলেন।


ছবি: রবিন উথাপ্পার প্যাডল স্কুপ

মেরিলিয়ার ও প্যাডেল স্কুপ শটে বিশেষ পারদর্শী এমন ক'জন ব্যাটসম্যান হলেন- আশরাফুল, রবিন উথাপ্পা, ডগলাস মেরিলিয়ার, মার্ক বাউচার, মিসবাহ-উল-হক প্রভৃতি।

ট্র্যাজেডি: ২০০৭ এ টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৫৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে। শেষ ওভারে যখন ৪ বলে মাত্র ৬ রান প্রয়োজন ছিলো তখন মিসবাহ-উল-হক অবাঞ্ছিতভাবে ভারতের জোগিন্দার শর্মার একটি ফুল লেংথ ডেলিভারি ফাইন লেগের উপর দিয়ে স্কুপ করতে যান।


ছবি: মিসবাহ'র সেই স্কুপ


ছবি: বল শূন্যে.....

কিন্তু শটটি ঠিকমতো না খেলায় ফাইন লেগে থাকা শ্রীশান্তের হাতে ক্যাচ চলে যায়।


ছবি: জয়োল্লাস!

ট্রফি ওঠে ভারতের হাতে।


ছবি: ট্রফি হাতে ভারতীয় দল

জোগিন্দর শর্মা হয়ে যান নায়ক আর মিসবাহ খলনায়ক.........(View this link )

আশরাফুলের ট্র্যাজেডি:

স্কুপ শট খেলতে গিয়ে আশরাফুল যতোবার আউট হয়েছেন আর কোন ব্যাটসম্যান এতোবার আউট হয়েছেন কিনা সন্দেহ। গতকালও আশরাফুল নিউজিল্যান্ডের সাথে শেষ ওয়ানডেতে একইভাবে আউট হন এবং সংবাদ সম্মেলনে বাজে শট খেলে আউট হওয়ার জন্য ক্ষমাও চান। (View this link )


ছবি: আবার সেই শট! আবার সেই পরিণতি!

----------------------------------------------------------------------------------

আপার কাট (Upper Cut):

এই শটটি খুবই কম সংখ্যক খেলোয়াড় খেলেন। সংখ্যাটা এতাই কম যে পুরো তালিকার প্রায় অনেকটাই এখানেই দিয়ে দেয়া যায়-শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, সনাৎ জয়সুরিয়া, ব্র্যান্ডন ম্যাককুলাম। অফ সাইডের ইনফিল্ডের উপর দিয়ে ব্যাট ওপেন ফেইসড রেখে অনেকটা কাট করার ভঙ্গিতে বল হাওয়ায় তুলে দিয়ে শটটি খেলা হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রেই চার বা ছয় হয়। সনাৎ জয়সুরিয়াকে এই শটটির জনক বলা যেতে পারে, তবে শটটির কপিরাইট বলে যদি কিছু থাকতো তবে তা অবশ্যই শচীন টেন্ডুলকারের প্রাপ্য। বর্তমান সময়ে ব্র্যান্ডন ম্যাককুলামও অসাধারণ পারদর্শিতার সাথে শটটি খেলে থাকেন।


ছবি: শচীন টেন্ডুলকার আপার কাট করছেন


ছবি: টেন্ডুলকারের আরেকটি আপার কাট


ছবি: আবারো টেন্ডুলকার!

----------------------------------------------------------------------------------

মহেন্দ্র সিং ধোনির "ফোরহ্যান্ড":

ভাবছেন ক্রিকেটে টেনিস কি করে এলো? ভাববারই বিষয় বটে! আমার জানামতে শুধু একজন ব্যাটসম্যানই খেলে এই শট- মহেন্দ্র সিং ধোনি। টেনিসের ফোরহ্যান্ড শটের সাথে এর রয়েছে অদ্ভূত মিল। শটটি খেলার সময় ধোনির কমপক্ষে একটি পা ভূমি থেকে উপরে শূন্যে অবস্থান করে এবং কোন কোন ক্ষেত্রে উভয় পা শূন্যে অবস্থান করে। এই আজব শট বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব নয়। আর তাই ছবি দ্রষ্টব্য-


ছবি: মহেন্দ্র সিং ধোনির ফোরহ্যান্ড-১


ছবি: মহেন্দ্র সিং ধোনির ফোরহ্যান্ড-২


ছবি: মহেন্দ্র সিং ধোনির ফোরহ্যান্ড-৩


ছবি: মহেন্দ্র সিং ধোনির ফোরহ্যান্ড-৪


ছবি: মহেন্দ্র সিং ধোনির ফোরহ্যান্ড-৫

এবার একটু টেনিসের ফোরহ্যান্ড শটের সাথে মিলিয়ে দেখুন!


ছবি: টেনিসের ফোরহ্যান্ড-১


ছবি: টেনিসের ফোরহ্যান্ড-২


ছবি: টেনিসের ফোরহ্যান্ড-৩

----------------------------------------------------------------------------------

সাকিব আল হাসানের "শাবল" শট (Shovel Shot):

এই শটটি ক্রিকেট জগতে শুধুমাত্র সাকিব আল হাসানকেই খেলতে দেখা যায়। শটটটি অনেকটা মেরিলিয়ার/স্কুপ শটের মতোই, তবে বিশেষ বৈশিষ্ট্য হলো সবাই যেখানে ফাইন লেগ দিয়ে বল খেলার চেষ্টা করেন, সাকিব সেখানে বল বাউন্ডারিতে পাঠান বলতে গেলে স্টাম্পের উপর দিয়ে। অনেকটা শাবল দিয়ে সামনে থাকা মাটি তুলে মাথার উপর দিয়ে পিছনে ফেলার মতো। শটটি খেলার সময় সাকিব এক আজব স্ট্যান্সে চলে যান। বোঝা দায় হয়ে যায় উনি ডানহাতি না বামহাতি, যেন অনেকটা "মধ্যহাতি"(!)........


ছবি: সাকিবের শাবল শট-১


ছবি: সাকিবের শাবল শট-২

----------------------------------------------------------------------------------

কৃতজ্ঞতা:
ক্রিকইনফো
উইকিপিডিয়া
গুগল সার্চ
এবং অবশ্যই ব্লগার নিশ্চুপ নিরবতাকে । উনি আপার কাটের সংজ্ঞা ও তা খেলার স্থল সম্বন্ধে আমাকে ব্যাপক তথ্য দিয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতে আমি পোস্টে কিছু সংশোধন এনেছি..........


একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: সোজা প্রিয়তে ।

মোটামুটি সবগুলো ঘটনারই স্বাক্ষী আমি
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ! আমিও এগুলোর প্রায় ৯৫% এরই স্বাক্ষী..........:)

২. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৬
অচন্দ্রচেতন বলেছেন: বিস্তর আমোদ পাইলাম।
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: আমোদ দিতে পেরে আনন্দিত...........:)

৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
মাহবুবুল আলম লীংকন বলেছেন: ছবির সাথে ব্যাখাও সুপার হইসে। +
১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
নাফিস ইফতেখার বলেছেন: বুঝলাম না......৬টা + কিন্তু কমেন্ট মাত্র ৩টা.......ভাইয়েরা/আপারা.......আপনার কই? একটু আওয়াজ দেন..........:)
৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
শফিকুল বলেছেন: আমিও প্রিয়তে রাখলাম।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
অরণ্যচারী বলেছেন: @লেখক: আমার মনে হয় অনেকেই আগে প্লাস দিয়ে পরে পোস্ট পড়া শুরু করেছে।

পিটারসন নাকি পিটারসেন?
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: আমারতো মনে হয় দু'টাই ঠিক..........:)

৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
চিলে কোঠার সেপাই বলেছেন: অনেক কষ্ট করছ নাপিশ ঈপতেক্ষার...আমার ফেভারিট কিংবদন্তী ওয়াসিম আকরামের বোলিং নিয়া কি কিছু লেখা যায়??
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ! চেষ্টা করা হবে..........:)

৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
গণিত পাগল বলেছেন: অসাধারণ! এটা দেখে লগইন না করে পারলাম না।:)
(যদিও ক্রিকেট নিয়ে উৎসাহ সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম, তবে, বাংলাদেশ একটা ম্যাচ জেতাতে উৎসাহ কিছুটা ফিরে পেয়েছি...যদিও জানি এটা নিয়ে মাতামাতির কিছু নেই...
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাই হল এটা- ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না...আমিও শিক্ষা পেলাম না...:( )
ওহ...আর অবশ্যই প্রিয় পোস্ট।:)
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে.......ভালো থেকো.........:)

৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
গিফার বলেছেন: দারুন হইসে বস.....

আমারে আমার সাইটের জন্য একটা ক্রিকেট ব্যানার বানায় দিতে পারেন?
যদি বানায় দেন তাহলে আপনাকে খুব ভালো পামু... :প
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১০. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
মোল্লা নাসির বলেছেন: Simple Best এটা দেখে লগইন না করে পারলাম না

Thanks
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১১. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৮
লিপিকার বলেছেন: চমৎকার..........ক্রিকেট সম্পর্কে আজ বিস্তর জ্ঞাণ অর্জন করলাম......এখন থেকে ক্রিকেট খেলতে পারবো....:)
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: হিহিহি........:)

১২. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৯
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: ক্রিকেটপ্রেমীদের জন্য দারুন একটা পোষ্ট।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: খিক খিক........কি করিস? ওপেন অফিস ডাউনলোড শেষ হইসে? :)

১৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪১
নিরক্ষর বলেছেন: " নাফিস ইফতেখার পরিবেশনা " মনে হয় কিছুদিনের মধ্যেই হলিউডের "ওয়ান ব্রাদার্স"কে ছাড়াইয়া যাইবো;)

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: সবাই বলেন....."এনশাল্লাহ" ( ম্যাডামের ভাষায় ;) )

১৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৪
রাস্তার ছেলে বলেছেন: মারহাবা! মারহাবা!

আর কিছু হোক বা না হোক, সাকিব কিছু বানাইসে এইটাই আসল কথা! থ্রি চিয়ার্স ফর সাকিব! :)
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: থ্রি চিয়ার্স ফর সাকিব! :)

সাকিবে "শাবল শট" বানাইসে আমি "কোদাল শট" বানামু........কোদাল দিয়া মাটি উঠাইয়্যা যেমনে পায়ের তলা দিয়া পিছনে ফালায়....আমিও তেমনে বল ব্যাটে লাগাইয়্যা পায়ের তলা দিয়া বাইরা দিমুনে..........:)

১৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮
চাচামিঞা বলেছেন: লিপিকার বলেছেন: চমৎকার..........ক্রিকেট সম্পর্কে আজ বিস্তর জ্ঞাণ অর্জন করলাম......এখন থেকে ক্রিকেট খেলতে পারবো....
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: আপনিও!!! :)

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: :):):):):):):)

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আনন্দ পেলেনতো? :)

১৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৫
মইন বলেছেন: খুবই ভালো লাগলো।

তবে মজা লাগলো "সাকিব আল হাসানের "শাবল" শট (Shovel Shot)" এইটা দেখে।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগছে..........সাকিবেরটা আমি প্রায় মিস করে যাচ্ছিলাম.........হঠাৎ একটা ওয়েবসাইটে চোখে পড়ে...........:)

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: :):):):):)

২০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভালইতো.... আশরাফুলেরডা জুশ হইছে!!! :)
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: খিক খিক.........:) পিসির কি অবস্থা.......?

২১. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২১
নিশ্চুপ নিরবতা বলেছেন: ধন্যবাদ সুন্দর ও সময় সাপেক্ষ পোস্টের জন্য। আমিও খেলাটার ফ্যান। এবং নিজেও নিয়মিত খেলি। আর মনে হয় ভালোই বুঝি। আপনার লেখায় সমঝদার মানসিকতার পরিচয় পেলাম। মনে হল আমার মত আপনিও ভালোই চিন্তা করেন খেলাটা নিয়ে। তাই আমার মেইল অ্যাডরেস দিচ্ছি। একদিন সময় করে আড্ডা দেয়া যাবে। আর আপনি যদি ঢাকায় থাকেন তাহলে একসথে ম্যাচও খেলা যাবে।


কিনতু কিছু ব্যাপার জানা দরকার। মেরিলিয়ার শটের নাম আগে শুনিনি। প্যাডেল স্কুপ ও মেরিলিয়ার শট বস্তুট একই মনে হ্য়। রেফারেন্স থাকলে দিন। আশরাফুল ইংল্যান্ডের ও দ আফ্রিকার সাথে ২ ম্যাচ সাথে ছাড়া কবে প্যাডেল স্কুপ খেলতে গিয়ে আউট হয়েছেন মনে পড়ছে না। সাকিবের শাবল শটের নাম কি আপনার দেয়া, নাকি এটির ঐ নির্দিষ্ট নাম রয়েছে। আপার কাটের সংগায় ভুল আছে। প্রথাগত স্কয়ার কাটের সময় রোল অফ দ্য রিস্টের মাধ্যমে(ব্যাটের ফেস ক্লোজ করে) বলকে নিচে নামিয়ে খেলা হয়। কিন্তু আপার কাটের সময় বল নিচে রাখার চেষ্টা করা হয় না তখন ব্যাটের ফেস ওপেন থাকে। আর আপার কাটের কোন নির্দিস্ট এরিয়া নেই। আপার কাট থার্ডম্যান, স্কয়ার বা কাভার এর উপর দিয়ে খেলা যায়। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ ও সনাৎ জয়সুরিয়া এই শটটি খেলেন। তবে বর্তমানে কার্যকরভাবে সবচেয়ে বেশি আপার কাট খেলতে দেখা যায় ব্রেন্ডন ম্যাককলাম কে।

ধন্যবাদ আপনার সুন্দর পোষ্টের জন্য। আমার মেইল আইডি দিয়ে আমাকে ফেসবুকেও খুজে পাবেন। আশা করি কথা হবে। ভাল থাকুন।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: * মেরিলিয়ার শটের লিন্ক: http://en.wikipedia.org/wiki/Marillier_shot

* আশরাফুলের বেশ কয়বার এ ধরনের আউট হওয়ার কথাটা স্মৃতিতে আছে তবে কোন লিন্ক নেই........

* প্যাডল স্কুপের লিন্ক: http://en.wikipedia.org/wiki/Paddle_scoop

* ব্রেন্ডন ম্যাককলামের নামটি মনে ছিলো না ধন্যবাদ.......এ্যাড করলাম........আর নির্দিষ্ট এলাকার কথাটাও ঠিক করলাম........আপারকাটের সংজ্ঞায়ও পরিবর্তন আনলাম.........

* সাকিবের শাবল শটটির নাম একটি ব্লগ থেকে পাওয়া তবে শটটি অনন্য.........লিন্ক: Click This Link

*

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: মেরিলিয়ার শটের আরো লিংক: Click This Link

এই পেইজের "প্রোফাইল" অংশটি দেখুন...........

২২. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
নিশ্চুপ নিরবতা বলেছেন: ধন্যবাদ। আমি নিজেও আপার কাট বেশি খেলি। কারণ স্কয়ার কাটের চেয়ে বেশি পাওয়ার পওয়া যায়। আপনার ফেসবুক ঠিকানা বা মেইল আইডি দিলে খুশি হব।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: আমি ফেইসবুক ব্যবহার করি না........মেইল আইডি:

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২২

লেখক বলেছেন: Thanks :)

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন:

২৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৮
নুশেরা বলেছেন: একটা শট তো মিসিং... ঐযে বাংলাদেশ টীমের প্লেয়াররা খেলে মাঝেমধ্যেই (যখন স্কোরবোর্ড বহুক্ষণ ধরে অচল থাকে)-- বল কই আর ব্যাট কই বুঝা মুশকিল, মাটি কোপানি টাইপ... পিচের ধূলাবালি উড়ানো ছাড়া আর কিছু হয়না... ধুরো, কী বলতেছি, এইটা তো ফান পোস্ট না :(
১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: মাটি কোপানি টাইপ শট.....হা হা প গে..........আপু.......দারুন বলেছেন.........

যে পোস্ট আনন্দ দেয় সেটাই ফানপোস্ট.........এটা যদি আপনাকে আনন্দ দিয়ে থাকে তবে এটাও ফানপোস্ট.........:)

২৭. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:১০
একজন সৈকত বলেছেন: ভাইজান, আপনি সত্যিই বস্।
ক্রিকেট নিয়ে বাংলায় এত সমৃদ্ধ আর্টিকেল আগে পড়িনি।
১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! :)

২৮. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৪
মুকুট বলেছেন: ধন্যবাদ সুন্দর এই পোষ্টের জন্য! সেসাথে শোকেজে নিলাম!
১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: মোকেজে নেন কিন্তু ধূলো জমতে দিয়েন না........;)

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪২

লেখক বলেছেন:

৩০. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৮
ইউনুস খান বলেছেন: খুবই সুন্দর পোস্ট
১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: :)

৩১. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৫
অক্ষর বলেছেন:
মোঃ নাজমুল হাসান বলেছেন:

লেখক বলেছেন:
১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৪

লেখক বলেছেন:

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: :D

৩৩. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৮
জাতেমাতাল বলেছেন: ব্রিলিয়ান্ট... নাফিস, সিম্পলি ব্রিলিয়ান্ট। বেশ বোঝা যায় যত্ন নিয়ে কি পরিমান কষ্ট করেছেন। অনেক ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ.......:)

৩৪. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৯
জাতেমাতাল বলেছেন: ব্রিলিয়ান্ট... নাফিস, সিম্পলি ব্রিলিয়ান্ট। বেশ বোঝা যায় যত্ন নিয়ে কি পরিমান কষ্ট করেছেন। অনেক ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন:

,,

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৯
নিশ্চুপ নিরবতা বলেছেন: নাফিস লেট কাট, স্লগ সুইপ, প্যাডেল সুইপ এগুলোও পোষ্টে দিন। এগুলোও প্রপার ক্রিকেটিং শট না। আমি আপনাকে ইয়াহুতে এ্যাড রিকোয়েস্ট দিয়েছি।

আর আমি যে তথ্যভিত্তিক কমেন্ট দিলাম। কেও তো ছোট ধন্যবাদও দিলেন না। (কান্নার ইমোট!!!) (কিভাবে দেয় জানি না)
১৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: লেট কাট, স্লগ সুইপ, প্যাডেল সুইপ প্রপার ক্রিকেটিং শট না ঠিকই কিন্তু অস্বাভাবিক ভঙ্গিময় নয় বিধায় আর দিলাম না........

আর কেউ দিক না দিক আমি কিন্তু ঠিকই ধন্যবাদ দিয়ে দিলাম পোস্টে........ভালো থাকুন.........:)

৩৭. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২২
পারভীন রহমান বলেছেন: ....."এনশাল্লাহ" ( ম্যাডামের ভাষায় )

প্রিয়তে
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৮. ২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৪
সোহান বাশার বলেছেন: ভালো লাগল । মজা করে পড়লাম। +++++++++++++


প্রিয়তে রাখলাম।
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: মজা দিয়ে মজা পেলাম........ধন্যবাদ! :)

২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: আছেন কেমন? :)

৪০. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩১
রোবোট বলেছেন: নাফিস ইকবাল, শাহরিয়ার নাফিস, এরপর নাফিস ইফতেখার।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: হি হি হি............:)

৪১. ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৬
ফাহমিম বলেছেন: সুন্দর গোছানো লেখা।

ভালো লাগলো।এগুলা আগে থেকেই জানতাম, তাও সংগ্রহে রাখার মতো জিনিষ।
৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪২. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৯:১০
রোবোট বলেছেন: নাফিস আরেকটা শট মনে পড়েছে। ডানহাতি ব্যাটসম্যান ফ্রন্টফুটে খেলার সময় বামপা আগায় খেলে। আশির দশকে এফডিসি দলের হয়ে ইলিয়াস কান্চন খেলেছিলেন।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: কোন পেশাদার খেলোয়াড়ের কি এই শট খেলার ইতিহাস আছে? থাকলে কি কোন লিংক দেয়া সম্ভব? শটটার কথা শুনে খুব মনে ধরেছে.........;)

৪৩. ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭
রোবোট বলেছেন: কইলাম না ইলিয়াস কান্চন। ইলিয়াস কান্চনের সিনেমা সমগ্র দেখেন। দুস্কো ইলিয়াস কানচনের মর্যাদা কেউ দিলো না। বাংগালী মানুষ হইলো না।
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: আফসোস! :(

৪৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০১
শিবলী বলেছেন: তুখোড় কাম...

এই না হলে ক্রিকেট প্রতিভা!!!
;)

কমেন্টেটর হিসাবেও ভাল পারবেন দেখছি
:)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: হি হি হি.........:)

৪৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭
সামী মিয়াদাদ বলেছেন: সুপার্ব...অনেক সময় নিয়ে পড়লাম।
২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০১

লেখক বলেছেন: সময় করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! :)

৪৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৭
হাসান মাহবুব বলেছেন: অনেক সময় এবং যত্ন নিয়ে পোস্ট টা করেছেন বোঝা যায়।চমৎকার পোস্ট।+++++
২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০২

লেখক বলেছেন: আসলে যত্ন আর সময়ের চাইতেও ইচ্ছেটা ছিলো বড়। এই বিষয়গুলো আমাকে অনেক ভাবায়, তাই দেখতে চেয়েছিলাম আর সবাইকেও একইরকমভাবে ভাবায় কিনা............:)

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২৯
শূন্য আরণ্যক বলেছেন: কঠিন মজা পাইলাম .............।+++++++
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: মজা দিয়ে মজা পাইলাম! :)

৪৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৫
মইন বলেছেন: অনেকদিন পরে ঢুইকা আবারো পড়লাম, এবং যথারীতি শাবল শটে আমি মুগ্ধ।
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: :)

৫০. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৫১
পথিক!!!!!!! বলেছেন: দারুন কিছু শটস
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: :)

৫১. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২১
ক্যানন কার্ণেগী বলেছেন: নাফিস ভাইয়ের আরেকটি সমাজসেবামূলক পোষ্টের নমূনা। প্রিয়তে নিলাম।
কিন্তু মাইনাস দিলো কোন ..লায়? কেন দিলো?
নাফিস ভাই কিপ অন.....
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: যার ভালো লাগে নাই (পোস্ট বা আমাকে) মাইনাস সেই দিসে........;)

৫২. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
নুরুল বলেছেন: প্রিয়তে নিলাম। :)
০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: :)

৫৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৭
শেরাম চীংখৈ বলেছেন:
অনেক দেরীতে দেখলাম...
অনেক সুন্দর পোস্ট...ধন্যবাদ...
মুশতাক মোহাম্মদ কি মুশতাক আহমেদ হয়ে গেছে?...
০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: ওহ্ দুঃখিত। টাইপিংয়ের ভুল ওটা। ঠিক করে দিচ্ছি...........:)

৫৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৫
মুক্ত বয়ান বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: সোজা প্রিয়তে।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: :)

৫৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১১
শেরাম চীংখৈ বলেছেন:
ভাইজান, ঠিক করছেন...কিন্তু কমপ্লিট হয় নাই...পরের বাক্যে আরেকবার ছুরি চালান...

"ব্যাপক আলোচিত এই শটটির জন্ম ৭০' এর দশকে পাকিস্তানের মুশতাক মোহাম্মদের হাত ধরে। তবে মুশতাক আহমেদের ভাই হানিফ মোহাম্মদকেও কখনো কখনো এই শটের জনক বলে অভিহিত করা হয়ে থাকে।"
০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: ভাই। আবার ক্ষমাপ্রার্থী। এইবার পুরা ঠিক করেছি..........:)

১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: হেঁ হেঁ........ধইন্যা! :)

১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৬

লেখক বলেছেন: :)

৫৮. ১৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৭
পারভেজ রবিন বলেছেন: আপার কাট আমি আরও অনেককেই খেলতে দেখেছি। এই মুহূর্তে নাম মনে পড়ছে না।

আর শাবল শট খেলতে দেখেছি ক্রেইগ ম্যাকমিলানকে। ঐ ম্যাচে বেচারা দলকে জেতাতে পারে নি।
১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: এ্যাস্টল বোধোহয় আপারকাট বেশ ভালো খেলতেন। হেইডেনও মন্দ নন।

ক্রেইগ ম্যাকমিলানের শাবল শট দেখা হয় নি। তবে দেখতে খুব ইচ্ছে করছে! :)

৫৯. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:১৫
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: নাফিস ভাই... অসাধারন হয়েছ। ভবিষ্যতে আরো চাই...
২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ! ইনশাল্লাহ্........:)

২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: :)

৬১. ০১ লা এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৪
১৯৭১স্বাধীনতা বলেছেন: কোপাকুপি অবস্থা,জটিললসসসসসসস
০১ লা এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: হেঁ হেঁ.........:)

০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: :)

০৫ ই মে, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: :)

৬৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
শামীমস বলেছেন: ফাটাফাটি কালেকশন।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: :)

৬৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩
সুবিদ্ বলেছেন: ভারতের বিজয়ের ছবিটা না দিলে হইতো না????

তবুও প্রিয়তে......
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: দুঃখিত আপনাকে হতাশ করার জন্য, কিন্তু আমি আপনার মতো সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নই। ক্রিকেটে আমার কাছে ভারতও যা, বাংলাদেশে তা আর পাকিস্তানও তাই।

৬৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮
সুবিদ্ বলেছেন: কি বললেন এটা ভাই......কোন একটা টিমকে সাপোর্ট করলে বা না করলে একজন সাম্প্রদায়িক হয়ে যায়!!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: সাপোর্ট করেন না বলে কি ছবিটাও দেখতে পারবেন না?

৬৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
শাকিউল রানা বলেছেন: দারুন পোস্ট। এখন শাবল শট বেশি খেলতাছে দিলশান।
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ঠিক! :)

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৬৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১২
নীলতারা বলেছেন: দুই একটা ছাড়া সবই লাইভ দেখেছি...
৭০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪২
িকম্ভূত িকমাকার বলেছেন: বেশ ভাল লাগল, এরকম পোস্ট আরো চাই। ধন্যবাদ।
৭১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
কয়েকটা ছবি চাই।
১) লারা বাংলাদেশের বিপক্ষে একহাতে শুন্যে ব্যাট তুলে ধরে অনেকটা তেড়ে আসার মতো করে একটা শট খেলেছিল।
২) ধোনী পায়ের কাছে একটা প‌্যাঁচ দিয়ে যে শট খেলে
৩) ডিফেন্স করতে ব্যাকফুটে শুন্যে ভাসছেন দ্রাবিড়।
৭২. ০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৬
ইব্রাহীম আহমেদ বলেছেন: এই লেখাটি ফেসবুকের বাংলাদেশ দলের ফ্যান পেজ We supported, are supporting , will support Bangladesh Cricket Team. , এখানে share করা হয়েছে , লেখকের আপত্তি থাকলে প্রত্যাহার করে নেওয়া হবে ...
৭৩. ০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
ডট কম ০০৯ বলেছেন: তাই তো বলি এত সুন্দর লেখা আর কার হতে পারে

নাফিস ভাই ভাল আছে ন তো?
৭৪. ০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
প্রিয় সুহৃদ,
আমি নতুন। আপনার লেখা পড়ি, ভালো লাগে বলে। আপনার সবগুলো লেখাই অসাধারণ। সত্যি বলতে কি ব্লগে আপনাদের মতো কয়েক অসাধারণ লেখক আছেন বলেই আমার ব্লগে আগমন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার শুভ কামনায়-

আপনার একান্ত গুণমুগ্ধ
স্বপ্নচারী
৭৬. ০৯ ই মে, ২০১০ রাত ৯:২০
মো: আবু জাফর বলেছেন: আরে আমার প্রিয় প্লেয়ার হাবিবুল বাসারের পুল সট কৈ ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
১২ ই মে, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: পুল শটতো স্বাভাবিক শট.......

৭৮. ১২ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
একলোটন বলেছেন: একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮
ভালো লাগলো।
৭৯. ৩১ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩০
তারিক রিদওয়ান বলেছেন: অসাধারণ একটা পোস্ট!!!!!!! প্রিয়তে :D
৮১. ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫২
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৮২. ১১ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১০
গরম কফি বলেছেন:
আনেক কষ্ট করে এই পোস্ট টা আবার খুজে বের করলাম ।
৮৩. ১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৭
দরজার ওপাশে বলেছেন: ট্র্যাজেডিটা মনে করায়া দিলেন... মিসবাহ্‌র জন্য ঐসময় আসলেই খুব খারাপ লাগতেসিল... :((

+
৮৮. ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ২:৪৯
সমাধানদাতা বলেছেন: দিলশানের পাল্লু স্কুপের সাথে মেরিলিয়ার শটের ডিফারেন্সটা কি?

 

মোট সময় লেগেছে ২.৯৫৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই