আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৭

শেয়ারঃ
0 7 1

ESET NOD32 Antivirus:



NOD32 এর ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। বাজারে শ্রেষ্ঠ ৩টি এ্যান্টিভাইরাসের একটি (অপর ২ টি অবশ্যই ক্যাস্পারস্কাই ও বিট ডিফেন্ডার)। তবে অন্যান্য এ্যান্টিভাইরাসের তুলনায় অনেক কম মেমরী খায় বলে আমি NOD32 ব্যবহার করি।

নিচে NOD32 ডাউনলোড করে ফুল ভার্শন ব্যবহারের পদ্ধতি বর্ণিত হলো:

NOD32 Antivirus এর একটি ট্রায়াল ভার্শন প্রথমে ডাউনলোড করুন......
ডাউনলোড করতে পারেন এখান থেকে: View this link

* কেউ যদি ESET NOD32 Smart Security ব্যবহার করতে চান তবে এখান থেকে ডাউনলোড করতে পারেন: View this link

তারপর নিচের লিন্ক থেকে থেকে ইউসার নেম আর পাসওয়ার্ড নিন......
http://www.for-ever.cn/nod32/ (শুধুমাত্র সবুজ রঙে লেখা ইউসার নেম আর পাসওয়ার্ড গুলো নেবেন)

অথবা http://www.nod321.com/

* দুটো সাইটই কাজ করে, তবে প্রথমটা বেশি ভালো.......

ইউসার নেম আর পাসওয়ার্ড কপি করে নির্দিষ্ট জায়গায় পেস্ট করুন, NOD32 আপডেট করুন........

এখন সমস্যা যেটা সেটা হলো প্রায় ৭-৮ দিন পরপর বলবে যে আপনার ইউসার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড হয়ে গিয়েছে এবং আপনার নড আর নিয়মিত আপডেট হবে না। তখন আবার ঐ ওয়েবসাইটে গিয়ে সবুজ রঙে লেখা ইউসার নেম আর পাসওয়ার্ড কপি-পেস্ট করতে হবে। ব্যাস এতোটুকুই! অনেকের কাছেই এই ইউসার নেম আর পাসওয়ার্ড কপি-পেস্টের বিষয়টা বিরক্তিকর লাগে, কিন্তু আমার লাগে না। কারন এতো সুন্দর একটা প্রোডাক্টের জন্য এতোটুকু কষ্ট করা যথেষ্ট জায়েজ বলে আসি মনে করি।

Malwarebytes' Anti-Malware:



Malwarebytes' Anti-Malware, হয়তো অনেকেই নামটা শোনেননি আগে। না শুনে থাকলে সেটা খুবই স্বাভাবিক কারণ ইন্টারনেটে এতো এতো এ্যান্টিভাইরাস, এ্যান্টি-স্পাইওয়্যার, এ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ছড়িয়ে ছিটিয়ে যে বিশেষ কোন একটি সফটওয়্যারের নাম এখন আর আমাদের মনে থাকে না (কিছু বিখ্যাত সফটওয়্যার ব্যতীত)। Malwarebytes' Anti-Malware আমি প্রথম ব্যবহার করি যখন আমারই অসাবধানতাবশে আমার কাজিনের পিসিতে একটি সফটওয়্যারের ক্র্যাক ডাউনলোড করতে গিয়ে আমি "উইন্ডোজ এ্যান্টিভাইরাস ২০০৯" নামক একটি ভাইরাস ডাউনলোড করে ফেলি। সমস্যাটা হচ্ছে "উইন্ডোজ এ্যান্টিভাইরাস ২০০৯" একটি Rogue Software যা আপনার পিসিতে নিজে থেকেই ইন্সটলড হয়ে দেখাবে যে আপনার পিসিতে গোটা ৫০ ভাইরাস অবস্থান করছে। আপনি যদি ওদের এই সফটওয়্যারের ফুল ভার্শন পয়সা খরচ করে কেনেন তবে ওরা আপনার পিসি থেকে ভাইরাসগুলো সরিয়ে দেবে। প্রকৃতপক্ষে আপনার সিস্টেমে এমন কোন ভাইরাসই নেই যা ওরা দেখাচ্ছে বরং উইন্ডোজ এ্যান্টিভাইরাস ২০০৯ নিজেই একটি ভাইরাস এবং এটা আপনাকে প্রতারিত করবার একটি ফন্দি মাত্র। নেটে খুঁজতে খুঁজতে আমি একটি ফোরামে Malwarebytes' Anti-Malware দিয়ে স্ক্যান করার পরামর্শ পাই। আমি স্ক্যান দেই ও ১২ মিনিটে সি ড্রাইভ স্ক্যান করে সে ভাইরাসুগলো ক্লিন করে। এখন আপনি হয়তো বলবেন আমরা অনেক নামি-দামী এ্যান্টিভাইরাস ব্যবহার করি, তাহলে আবার এই Malwarebytes' Anti-Malware কেন? কারন একটাই, কিছু ভাইরাস, ট্রোজান অধিকাংশ এ্যান্টিভাইরাস পিসি থেকে সরাতে পারে না বা আংশিকভাবে সরায় এবং পিসিতে ভাইরাসের প্রভাব থেকেই যায় (টাস্ক ম্যানেজার ডিজেবলড, ফোল্ডার অপশন গায়েব, রেজিস্ট্রি ডিজেবলড, শো হিডেন ফাইলস ডিজেবলড প্রভৃতি)। এসব ঝামেলা থেকে মুক্তি পেতেই Malwarebytes' Anti-Malware। আমি নিশ্চিৎভাবে বলতে পারি প্রায় ৯৫% ক্ষেত্রে সফটওয়্যারটি সফলভাবে ভাইরাস সরাবে। আপনার পিসি যদি কোনরকম ভাইরাস দ্বারা আক্রান্ত বলে মনে করেন তবে অবশ্যই অন্ততঃ একবার Malwarebytes' দিয়ে স্ক্যান করে দেখুন। তবে কিছু কথা অবশ্যই বলে রাখা উচিৎ। ভাইরাস কোনভাবে ধরে গেলে সেক্ষেত্রে এটার দরকার পড়বে, তার আগে না। কারন এটা ভাইরাস ধরা ঠেকায় না বরং ধরলে তারপর সরায়। Malwarebytes' Anti-Malware ভাইরাস ও ট্রোজান রিম্যুভাল স্পেশালিস্ট, কিন্তু ভাইরাস আক্রমণ না করা পর্যন্ত এটার কোন কাজ নেই। Malwarebytes' Anti-Malware বর্তমানে www.downlaod.com এর শীর্ষ ২০টি জনপ্রিয় সফটওয়্যারের তলিকায় ১১ নম্বরে আছে। সুতরাং বুঝতেই পারছেন সফটওয়্যারটির জনপ্রিয়তা কতোটা। ভুলে আবার এটিকে এ্যান্টিভাইরাসের পরিবর্তে ব্যবহার করবেন না যেন। বরং একটি ভালো এ্যান্টিভাইরাসের সাথে ব্যবহার করে এর পুরো সুবিধাটুকু নিন।

ডাউনলোড (২.০৯ মেগাবাইট): এই পেইজে ( View this link ) গিয়ে Previous Versions এ গিয়ে ভার্শন ১.২৮ সিলেক্ট করে ডাউনলোড করুন.........নতুবা সাথে দেয়া কিজেনটি কাজ করবে না..........

* সফটওয়্যারটির ফুল ভার্শনে রিয়াল টাইম সিকিরিউটি পাবেন। ফুল ভার্শন ব্যবহার করার জন্য প্রয়োজনীয় কিজেনের লিন্ক নিচে দেয়া হলো:

View this link

একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: হুমম

২. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫০
গিফার বলেছেন: এডোবের সিরিয়াল আছে বস?
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ফটোশপ? ভার্শন কত?

৩. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৪
নির্বাসন বলেছেন: আমিও নড৩২-এর পাংখা।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: বাহ্! বাহ্! :)

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: হুমম.....:)

৫. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৯
মিছে মন্ডল বলেছেন: আমি "উইন্ডোজ এ্যান্টিভাইরাস ২০০৯" এর পাল্লায় পরছিলাম, শালা আমাকে বহুত জালাইছে। ৩/৪ বার আমি উইন্ডোস ফরমেট দিছি, তাও দেখি শালা জায় না। পরে অনেক ঝামেলা কইরা কেমনে জানি ওইতারে খেদাইছিলাম, মনে নাই। আমি প্রথম বুজতে পারিনাই যে অই শালা ভাইরাস। যাইহোক , ধন্যবাদ। সবাই সাবধান "উইন্ডোজ এ্যান্টিভাইরাস ২০০৯" থেকে।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: বহুত খারাপ চিজ.........এরকম আরো বহুত আছে.......যেমন: ভিসতা এ্যান্টিভাইরাস ২০০৮, উইন্ডোজ এক্সপি এ্যান্টিভাইরাস ২০০৮ ইত্যাদি..........:(

৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: http://www.for-ever.cn/nod32/ এইখানে ঢুইকা তো ভোদাই হৈয়া গেলাম................ আমি তো চাইনিজ বুঝিনা.......:(
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: চাইনিজ বোঝার দরকার কি? আপনি খালি ইউসার নেম আর পাসওয়ার্ড কপি করেন...........

৭. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৩
গিফার বলেছেন: এডোব ফটোশপ ডাওনলোাড দিয়া চাইসিলাম ৭ ডাওনলোড দিয়া সিরিয়াল নিবো এখন দেখি ১৫৩ মেগাবাইট যাহা আমার ভাংগাচুরা নেটে ডাওনলোাড দিতে ১ থেকে দের দিন লাগবে কারেন্ট না গেল নেট সাভাবিক থাকলে.....

ভালো কোন ফটো এডিটির সাইজ ২০ এমবির মধ্যে থাকলে নাম কন ডাওন দিমু......
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: GIMP 2.6.1, ওপেন সোর্স ও ফ্রি

ডাউনলোড লিংক: View this link

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: সাইজ ১৫ মেগাবাইট..........

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: জ্বী.............

৯. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৫
গিফার বলেছেন: এভিজিরে ভালা পাই
তয় আমি কুনু এন্টি ভাইরাস
ইউজ করি নাহ
আল্লাহর রহমতে
ভাইরাসেও ধরে নাহ.....
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: আমিও করতাম না কয়েক মাস আগেও.........

১০. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৭
কুয়াশায় ডাকা বলেছেন: দেখি একটা টেরাই মাইরা...
মন্তব্য পরে.........
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ওকে..........;)

১১. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩১
মুকুট বলেছেন: যথারীতি জোস পোষ্ট!
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: খিক খিক........ধইন্যা.........;)

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: ডাউনলোড করেছেন? :)

১৩. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৯
হোমিওপ্যাথ বলেছেন: অতি দরকারি পোস্ট।

প্রিয়তে রাখলাম।

১৪. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৯
মদন বলেছেন: ভাইরাস এখন এক বিশাল যন্ত্রনার নাম :(
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: আবার জিগসসসসসসসসস..........তবে আমার মজাই লাগে.........:)

Click This Link

১৫. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৬
ইন্টেল বলেছেন: নড ইন্সটল করার পর, ম্যালোয়ার টা ইনশটল করে রাখলে প্রবেল্ম আছে?

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: নাহ্..........কোন সমস্যা নেই.......আমি দুটিই ব্যবহার করছি...........:)

১৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০১
অন্যমনস্ক শরৎ বলেছেন: Thanx কওনের জন্য লগইন করলাম। প্রিয়তে গেল।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: আপনারা থ্যাংকস দিলে লজ্জা লাগে...........:``>>

১৭. ১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২২
গিফার বলেছেন: করলাম তয় ভালো মতন ব্যবহার করবার পারি নাহ...
১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: এই সফটওয়্যারটা কিন্তু এ্যাডোবিওয়ালাদের ভালোই টেক্কা দিচ্ছে......টেক্কা দিচ্ছে বললে ভুল হবে.......পুরা কাঁপায় দিসে........মাত্র ১৫ মেগাবাইট......অসাধারণ সব ফিচার.....এ্যাডোবি ফটোশপে করা যায় এমন প্রায় সবকিছুই এখানে করা যায়.........তার উপর ফ্রি!!! :)

GIMP এর রিভিউ:

Click This Link
Click This Link

১৮. ১৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫
অনির্বান বলেছেন: নাফিস ভাই একটা সাহায্য করেন। আমি ESET NOD32 Smart Security ইন্সটল করলাম কিন্তু protection status e দেখাচ্ছে ESET personal firewall initialization failed most probably due to its installation being corrupted. Reinstall Eset.

আমি Reinstall করলাম কিন্তু কোন কাজ হয় না। আমার উইন্ডোজ firewall অন করা।

কি করা যায় বলেন তো...
১৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: আপনার পিসিতে কি জোন এ্যালার্ম/কোমোডো বা অন্য কোন পৃথক ফায়ারওয়াল সফটওয়্যার বা এমন কোন সফটওয়্যার যার নিজস্ব ফায়ারওয়াল আছে এরকম কিছু সেটআপ দেয়া আছে? থাকলে আনইন্সটল করুন ও ESET NOD32 Smart Security আবার নতুন করে সেটআপ দিন........

১৯. ১৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৩
টিপু বলেছেন: NOD32 Antivirus এবং ESET NOD32 Smart Security এদুটির মধ্যে কোনটি ভাল?
দয়া করে জানালে উপকৃত হবো।
১৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: ESET NOD32 SESET NOD32 Smart Securityতে ফায়ারওয়াল ও স্প্যাম ফিল্টার পাবেন.........সেদিক দিয়ে ESET NOD32 Smart Securityই বেশি ভালো.......তবে এ দু'টো যদি আপনার কাছে অপ্রিয়োজনীয় মনে হয় তবে ESET NOD32 Antivirusই ইন্সটল দিন.........

২০. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: সাহায্য চাই:

আমার জিমেইল একাউন্ট কোন কোন আইপি থেকে এক্সেস হয়েছে, কিভাবে বের করব?
১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: জিমেইল একাউন্ট কোন কোন আইপি থেকে এক্সেস হয়েছে এটা বের করার কোন পদ্ধতি সম্ভবত নেই.........তবে ইমেইল পাঠানো হয়ে থাকলে তা কোন আইপি থেকে পাঠানো হয়েছে তা জানার উপায় আছে যতোদূর জানি..........

২১. ১৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: ১। আমার জিমেইল একাউন্ট কোন কোন আইপি থেকে এক্সেস হয়েছে, কিভাবে বের করব?

২। আইপি হাইড কিভাবে করব? ফ্রি সফটওয়্যার থাকলে সেটার লিংক চাই।

৩। Malwarebutes' Anti-Malware ইন্সটল করলাম। ফুল ভার্সন কিভাবে পাব? কোথাও তো কোড আর কি নং চায় না।

অনেক কিছু জানতে চাইলাম। জানালে কৃতজ্ঞ থাকব।

অলরেডী টেকি পোষ্টের কারনে জাতি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে আছে :)
১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ১. এটার উত্তর উপরে দিয়েছি.......

২. আইপি হাইড করার সফটওয়্যার নেটে খঁজতে হগিয়ে দেখলাম সবগুলোই পয়সা দিয়ে কিনতে হয়, ফ্রিওয়্যার নেই......আমি খুঁজছি তারপরেও......দরকার হলে ক্র্যাকসহ কোনটার খোঁজ দিবো.........

তবে আপনি যদি আইপি হাইড করে ব্রাউস করতে চান সেক্ষেত্রে প্রক্সি ওয়েবসাইটগুলো ব্যবহার করুন। কয়েকটি প্রক্সি ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে দিলাম:

http://www.linxology.com/
http://accesstoblockedsites.com/
http://fire-proxy.com/

২২. ১৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: ৩ এর ব্যাপারে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার দেয়া আইডি আর কি দিলে ইনভেলিড দেখায়।
১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: এই কিজেনটি দিয়ে ট্রাই করুন.........

View this link

২৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ইসেট ব্যবহার করি। আর ম্যালওয়ারটাও নামাইতেছি।।। :)
১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: ম্যালওয়্যার নামাইতেসো নাকি ম্যালওয়্যারবাইট? ;)

২৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪১
মোসতফা মনির সৌরভ বলেছেন: কাজ করে না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: কি বলেন? কাজ করবে না কেন? আমি তো এই কিজেন দিয়েই রেজিস্টার করলাম? রেজিস্টার না করলেও সমস্যা নেই অবশ্য। এই সফটওয়্যার ট্রায়াল না........সারাজীবন কাজ করবে এমনিতেই...........

২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: ভুলটা ধরা পড়েছে......কিজেন যে ভার্শনের আপনি সে ভার্শন ডাউনলোড করেননি........পোস্টে সংশোধন আনা হয়েছে.....কষ্ট করে সেভাবে ডাউনলোড করে ফুল ভার্শন করে নিতে পারেন........:)

২৫. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
অক্ষর বলেছেন: কি-জেন কাজ করে না
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: কারন বুঝতে পেরেছি.........ভার্শন ১.২৯ বের হয়েছে.......তাই আগের কিজেন কাজ করছে না...........

এই লিন্কে যান: Click This Link

Previous Versions এ গিয়ে ভার্শন ১.২৮ সিলেক্ট করে ডাউনলোড করুন.........এখন কিজেন কাজ করবে..........

২৬. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
অক্ষর বলেছেন: আমি তো কি-জেন এর কথা কইছি
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: এটায় কাজ হয় কিনা একটু বলুনতো:

ID: 3UK56
Key: ARXH-A4RB-KJ56-HEDC

২৭. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
অক্ষর বলেছেন: হইছে,
এর আগে পোস্টে মনে হয় একটা ছিলো

ঐটা দিয়া কাম হইছিলো্‌ কিন্তু আজকে আপডেট নেওয়ার পর আবার নাই হইয়া গেছিলো
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: :)

২৮. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩
পাপী বলেছেন: দুদিন ধরে নেট নেই। মোবাইল দিয়ে ঢুকলাম।আপাতত প্রিয়তে। পরে টেস্ট করে দেখব।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: আপনি থাকেন কই? কোন আইএসপি?

২৯. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
ডা: ইকবাল হোসেন বলেছেন: আমি ও "উইন্ডোজ এ্যান্টিভাইরাস ২০০৯" এর পাল্লায় পরছিলাম, ইন্টারনেট থেকে এক্সপ্লোরার ৭ ডাউনলোড করতে গিয়ে এর পাল্লায় পড়ি। প্রথমে ভাবলাম আরে বাহা মাগনা এন্টিভাইরাস পেয়ে গেলাম একটা। পিসি স্ক্যান করে পায়নি এমন কোন ভাইরাস নেই। তারপর ক্লিনকরতে গিয়ে রেজিষ্ট্রেসান করতে বলে। কিছুতেই সরানো যাচ্ছেনা। অবশেষে ঊইন্ডোজ রিস্টোর পয়েন্ট পিছিয়ে দিয়ে রক্ষা।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: খুবই বাজে ভাইরাস এটা.........

৩০. ২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ম্যালওয়ার বাইটের ১.২৮ ভার্সনটা দেন।।।
২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:০০

লেখক বলেছেন: ভার্শন ১.৩০ ই ডাউনলোড করো: Click This Link

সিরিয়াল এই যে:

ID: 3UK56
Key: ARXH-A4RB-KJ56-HEDC

৩১. ২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারে কুন একটা এন্টিভাইরাস যেনো ধরছিল। ডেস্কটপ লাল হইয়া যায় আর বড় কইরা লেখা আসে, "You Privacy is in Danger"
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: মমিনরে মমিন.........কস কি...........???

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: :)

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: যাক...........:)

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৩৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৬
ল্যাটিচুড বলেছেন: মহা বিপদ থেকে উদ্ধার করলেন ভাই। গতদুইদিন থেকে কিছুক্ষন পরপর হার্ডড্রাইভ এর লো-ডিস্ক স্পেস দেখাচ্ছিল। যতই ফাইল মুছেফেলি ততই ফাইল তৈরী হয়। মরার উপর খাড়ার ঘা এর মত পিসি এত স্লো কইরা দিল যে হলায় এন্টিভাইরাস চালাইতেও পারি না, ফুল কম্পিউটার ভাইরাসের কন্ট্রলে চইলা গেছিল, যখন সুযোগ দেয় কম করার পারি যখন ফাইল কপি করণ ধরে তখন পুরা হ্যাঙ , বুঝেন অবস্থাটা।

এভাষ্ট, ক্যাসপারস্কাই, ক্লেইম উইন, নোড হাতের কাছে যত এন্টিভারাস আছে চালাইয়া দেখলাম, কাম হয় না - বিকট ডরাই ছিলাম, আমার সি ড্রাইভে কিছু স্পেশাল সফটঅয়্যার লোড করা আছে যার কোন কপি আমার কাছে নাই, নতুন করে কিনতে গেলে খবর আছে, বুঝতেই পাছেন ফরম্যাট করলে কি হইত।

অবশেষে Malwarebytes লাগাইছি। আহ কি শান্তি - ভাইরাস বাবাজী এককেরে হাতে হাতে ধরা খাইছে।

আপনার পরামর্শমত সব ফালাইয়া নড ঢুকাইলাম, সাথে Malwarebytes রাইখা দিলাম বিপদের বন্ধূ হিসাবে।

আপনার পোষ্ট ও আপনাকে প্রিয়তে দাগাইয়া রাখলাম। সেই সাথে সিংগাডা খাওয়ার দাওয়াত ( যে কোন সময়)।

চমৎকার পোষ্টের জন্য আবারো ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: এই পোস্টটা কারো জন্য এভাবে অক্ষরে অক্ষরে উপকার দেবে কখনোই ভাবিনি। এ জন্য, এই পোস্টটা দিয়েছিলাম ভেবে আজ খুব খুশি লাগছে। সিঙ্গাড়া লাগবে না ভাই, খালি দোয়া করেন আমার উপর চাপানো অন্যায় অভিযোগটা যেন কর্তৃপক্ষ তুলে নেন। :)

৩৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৮
এন এইচ আর বলেছেন: প্রয়োজন হতে পারে মনে করে প্রিয়তে রেখেছিলাম। আজ নড৩২ ইনস্টল দিলাম ভালা পাইতাছি। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। সব সময়ের জন্য শুভ কামনা থাকল।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! শুভকামনা আপনার জন্যেও :)

৩৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মেলাদিন বাইচা থাকিসরে বাপ.. :)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আইচ্ছা, চেষ্টা করুম.........:)

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৯. ১১ ই মার্চ, ২০০৯ রাত ২:০৫
লুথা বলেছেন: ভাই,

আপনি কি খাইবেন বলেন ? আমি এভিজি ব্যবহার করতে করতে বিরক্ত হইয়া গেছি।

অনেক ধন্নবাদ
১৫ ই মার্চ, ২০০৯ সকাল ৭:১৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ..........:)

৪০. ১১ ই মার্চ, ২০০৯ রাত ২:১১
লুথা বলেছেন: What are the difference between "NOD32 Antivirus" and "ESET NOD32 Smart Security"??
১৫ ই মার্চ, ২০০৯ সকাল ৭:১৪

লেখক বলেছেন: ESET NOD32 Smart Security তে ফায়ারওয়াল আর স্প্যাম ফিল্টার এর বাড়তি সুবিধা পাবেন যেটা NOD32 Antivirus এ পাবেন না।

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: এ্যাদ্দিন পর? ;)

৪৩. ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৯
রূপক  বলেছেন: আরে নাহ... এইগুলান তো পুরান জিনিস... কইলাম পাবলিকরে শিখাইতাছস, এইডা ভাল্লাগছে... চালায় যা... +
১৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: কোন কিছুই পুরান না। পাবলিকরে শিখানোরও কিছু নাই, এ সবই নেটে ঘাঁটলেই পাওয়া যায়।

২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪৫. ০৭ ই জুন, ২০০৯ দুপুর ২:০১
তানজীল ইসলাম বলেছেন: KHQ নামে এক মামায় খুব জ্বালাতন করতাছে............. বাবার হালায়! ডিলিট ও হইতাছে না (ডিলিট করার পর আবার আসতেছে)। অহন আমি কি করি??
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: কিসের লাইন?

৪৭. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৩
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: আপডেট করতে হলে প্রতিবার নতুন ইউজার নেম আর পাসওয়ার্ড লাগে। বড্ড বিরক্তি কর। একটা সলুশান দেন।
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: এটাতো হওয়ার কথা না! আমার তো ২-৩ মাস পর একবার হয়তো ইউজার নেম আর পাসওয়ার্ড চেন্ঞ্জ করা লাগে। আপনার নডের ভার্শন বলুন এবং একই সাথে স্মার্ট সিকিউরিটি নাকি শুধু এ্যান্টিভাইরাস সেটাও জানান।

৪৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
গ্ল্যাডিয়েটর বলেছেন: আমি গত কয়েকমাস ধরে নড ৩২ ব্যবহার করতেছিলাম এবং নিয়মিত আপডেট ও হচ্ছিল, কিন্তু গতসপ্তাহে নতুন ইউজার নেম & পাসওয়ার্ড চায়।
এরপর আমি আপনার দেয়া লিংক থেকে সবুজ রংঙে লিখা ইউজার নেম & পাসওয়ার্ড কপি পেস্ট করি এবং আবার আগের মতো আপডেট হতে থাকে।

কিন্তু সমস্যাটা হচ্ছে গতকাল থেকে আবার পাসওয়ার্ড চাচ্ছে কিন্তু আমি ঐ লিংক সাইটে প্রবেশ করতে পারছি না ।

ভাই এখন কি করি দয়া করে জানাবেন, বড়ই সমস্যাতে আছি ।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: এই পোস্টটি দেখুন: Click This Link

৫০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৬
অলস ছেলে বলেছেন: গ্ল্যাডিয়েটর ভাইয়ের সাথে লাইনে আমিও দাড়াইলাম
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: এই পোস্টটি দেখুন: Click This Link

৫১. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫২
কোর আই সেভেন বলেছেন: এখন ম্যালওয়্যারবাইট ভার্সন ১.৪১ চলছে। সেটার ক্র্যাক দিলে ভাল হয়...
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: এই পোস্টটি বহুদিন আপডেট করা হয়নি.......এটা শুধু একটা ধারণা দেয়ার জন্যে দেয়া হয়েছিলো.......

৫২. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
কোর আই সেভেন বলেছেন: ১.৪১ এর ক্র্যাকঃ

3TJ14
U3U8-EL2W-QLAR-JWYN


6AA34
D88W-BWXU-ADPU-3LGA


5OG94
DHW5-83NF-DKFT-3NRE


3TF55
9CKU-61CT-TG0M-KJFE


2JX73
YH44-WDU6-A6E6-967V


6TK76
PHUK-97M7-7A0T-W4GB


5CC96
F3WW-K225-J2RB-C5L0


6AC51
16B7-EBC1-WJY7-2GYM


4JB13
DWA8-UMTH-ET7H-T5K2


5HA95
FMWC-K9LE-P79D-EHR7


5BW15
QN9E-DLEM-TW2E-4U7G
৫৩. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩
অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনার একটু হেল্প দরকার। আমি ভিসটা ইউজ করতেছি। কোনভাবেই নড ৩২ ব্যাহার করতে পারতেছিনা। আমার এখানে জিপ বা রার ইনস্টল করা যাচ্ছেনা আবার কোন জিপ করা ফাইল ও খুলতে পারতেছিনা। আপনার কাছে নড ৩২ এর অন্য কোন লিংক আছে?
৫৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪০
আগামি বলেছেন: আমিও প্রিয়তে নিলাম । দরকার পড়লে হেল্প চামুনে ।
৫৫. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৭
হাফিজুর রহমান মাসুম বলেছেন: ইহাকে একটি চমৎকার পোস্ট না বলে উপায় নেই। প্লাস++++। আমার একটা উপকার করতে পারেন? আজ খেয়াল করলাম সামুতে আমার নাম হাফিজুর রহমাস মাসুম!

আসলে হাফিজুর রহমান মাসুম হবে। এইটা কেমনে বদলাই কনতো?
৫৮. ০৩ রা জুন, ২০১০ বিকাল ৩:৪৫
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: ণাপিষ ভাই, এইখানে ডাউনলোড কোনটা? আপনের দেওয়া লিংকু থিকাই পাইছি, মাগার আমি ছাইনিস বুজি না......
৬১. ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:২৬
নীলনদ বলেছেন: Malwarebytes -Update Version এর জন্য যদি দিতেন তাহলে বড় উপকৃত হতাম ।
৬২. ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৭
সজীবসমগ্র বলেছেন:
এই লিঙ্ক এ Malwarebytes -Update Version পাবেন সিরিয়াল কি সহ

এখানে দেখুন
৬৩. ১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৫
লনলি নয়ন বলেছেন: বস্‌..আমার এভাস্ট এর সাথে কি Malwarebutes' Anti-Malware ব্যাবহার করা যাবে নাকি এভাস্ট টা রিমুভ করা লাগবে?
৬৪. ১৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৭
নীল মানব বলেছেন: Malwarebutes' Anti-Malware লেটেষ্ট কী-জেন আছে কী ?
৬৫. ১৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩০
নীল মানব বলেছেন: Malwarebutes' Anti-Malware লেটেষ্ট কী-জেন আছে কী ?

 

মোট সময় লেগেছে ১.০০৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই