somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐ লইবেন ইনভাইটেশন কোড, লইবেন? (ফানপোস্ট) :-/

২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুনে থাকবেন নিশ্চয়ই নাপিষ ঈপতেক্ষাঢ় একটি নতুন বাংলা ব্লগ সাইট (পটল-ব্লগ) খুলতে যাচ্ছেন এবং অবশ্যই আমি সেই ব্লগের মডুরাম।

এই সেই ব্লগের স্ক্রিনশট:


বড় ও স্পষ্ট করে দেখতে: View this link

সম্প্রতি আলু ব্লগ ওয়ালারা তাদের ব্লগ পরীক্ষামূলকভাবে চালু করে রেজিস্ট্রেশনের জন্য ইনভাইটেশন কোড নামের প্রহসন করতেসে - তোগো ক্ষ্যাতা। আরে বাপ, ইনভাইটেশন কোড কি আর চুপি চুপি দেওন যায়? তার চাইতে আমার পদ্ধতি ধর! B-) সরাসরিই কই: যার যার পটল ব্লগের ইনভাইটেশন কোড লাগবো তারা গ্রামীণ অথবা বাংলালিংকের ৩০০ টাকার প্রিপেইড কার্ডের নম্বর এই ই-মেইল এ্যাড্রেসে মেইল কইরা দেন: [email protected]

বিঃ দ্রঃ ১২০০ টাকার কার্ডের নম্বর দিলে ইনভাইটেশন কোড জেনারেটর পাঠায় দিমু (অনেকটা কি-জেনের মতো)। তারপর যতো খুশি কোড বানাইয়া নিজের খুশি মতো ব্ল্যাকে বেচতে পারবেন (যেমনটা অনেকে বেচতেসে)........B-)

ফিরতি মেইলে ইনভাইটেশন কোড পাইয়া যাইবেন। :P

পটল ব্লগের নীতিমালাগুলো আবার:

১. কোন ব্লগার কোন প্রকার পোস্ট দিতে পারিবেন না। দিলেও উহা "পটল" বিষয়ক হইতে হবে। B-)

২. কোন ব্লগার অন্য কোন ব্লগারের পোস্টে মন্তব্য দিতে পারবেন না। দিলেও শুধুমাত্র "পটল" কথাটি উল্লেখপূর্বক দিতে পারিবেন। ;)

৩. পটল ব্লগে কোন প্রাণিবাচক গালি দেয়া যাবেনা। ব্লগে গালি দিলেও উহা কোন সবজির নাম তুলে (বিশেষত পটল) নাম তুলে দিতে হবে। যেমন: "পটলের বাচ্চা", "পটলের পুত", "ঐ তোর ঝিঙ্গারে-পটল" প্রভৃতি। ;)

৪. যেকোন সময় কোন নোটিশ ছাড়াই আপনার ব্লগটির পটল তুলতে পারি আমরা। এজন্য পটল-ব্লগ কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। :)

৫. কারো পটল তোলার হুমকি দিলে আপনার ব্লগের পটল তোলা হইবে। X((

৬. পটলকে অবমাননা, অসম্মান বা হেয় করে কোন কথা বললে আপনার শশুরবাড়ি, বাপের বাড়ি, দাদাবাড়ি, নানাবাড়ি, মামাবাড়ি, গার্লফ্রেন্ডের বাড়ির ও পাড়ার সাইবার ক্যাফের আইপিসহ পটল তোলা হইবে। X((

৭. কর্তৃপক্ষ যেকোন সময় নীতিমালা ভঙ্গ করিতে পারিবেন, তবে সেক্ষেত্রে কারো কিছু বলিবার থাকিবে না। বলিলে শশুরবাড়ি, বাপের বাড়ি, দাদাবাড়ি, নানাবাড়ি, মামাবাড়ি, গার্লফ্রেন্ডের বাড়ির ও পাড়ার সাইবার ক্যাফের আইপিসহ পটল তোলা হইবে। X((

নীতিমালাটি এখনো বেটা ফর্যায়ে আছে। মাগার সব কথার এক কথা হইলো তোগো আমরা "পটল" ছাড়া আর কিছুর কথা কইতে দিমুনা। আমাগো হিসাব মতো চললে চলবি, নাইলে যা ভাগ! X((


বিশ্বাসে অটল, নিঃশ্বাসে পটল!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৯
৩৫টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×