আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন?
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১১
![]()
![]()
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (THE CONSTITUTION OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH)
২য় ভাগ - রাষ্ট্র পরিচালনার মূলনীতি
PART II - FUNDAMENTAL PRINCIPLES OF STATE POLICY
২৩৷ রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমূহের এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করিবেন, যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করিতে পারেন। (জাতীয় সংস্কৃতি)
23. The State shall adopt measures to conserve the cultural traditions and heritage of the people, and so to foster and improve the national language, literature and the arts that all sections of the people are afforded the opportunity to contribute towards and to participate in the enrichment of the national culture. (National culture)
২৪৷ বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎর্যমণ্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন। (জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি)
24. The State shall adopt measures for the protection against disfigurement, damage or removal of all monuments, objects or places of special artistic or historic importance or interest. (National monuments etc)
এগুলো কেন লিখে রেখেছেন? হয় পালন করুন, আর না পারলে মুছে ফেলুন।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ![]()
জোহান বলেছেন:
জ টিল পোষ্ট দিছেন তো মিয়াভাই++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
ম্যাকলাভিং বলেছেন:
সংবিধান ধর্ষিত অনেক আগে
লেখক বলেছেন: ![]()
বেশি কিছু বলব না, নিজে সেই দেশে আছি, আমিও অশিক্ষিত
লেখক বলেছেন: আসলেই কিছু বলার নেই.......
রূপক বলেছেন:
Click This Linkএই পোষ্টে একটা কমেন্ট করেছিলাম...........একটু পড়ে এস.................কষ্টের কথাগুলো বারবার বলতে ইচ্ছে করে না
লেখক বলেছেন: দেখে আসলাম......
নিবিড় বলেছেন:
ব্গীয় মামু দেখি ক্যাতা পুস্ট ছাড়াও ,শৈশব কথন এমনকি ছিরিআচ পুস্ট ও দিবার পারে ...।বস হইচে পুস্টটা..।পিলাচ
লেখক বলেছেন: হুমমম.........
রূপক বলেছেন:
কিছুদিন পর হয়তো মা তার কোন এক সন্তানকে হারাবে, দেখা যাবে শহীদ মিনারের কোন একটা অংশ আর নেই কখনো কখনো আবারো যুদ্ধ ঘোষনা করতে ইচ্ছে করে, আরেকবার রাজাকার হত্যার লড়াইয়ে নামতে ইচ্ছে হয়...সেদিন আর বেশী দূরে নয়............হয়তো আবার লড়াই করতে হবে.........
মুক্তিযুদ্ধ চোখে দেখিনি, এ আফসোস দূর হবার নয়। কিন্তু এবার আর চুপ করে বসে থাকব না, এবার সত্যিই লড়াইয়ে যাব, দেশটাকে আরেকবার স্বাধীন করব...শেষ রক্তবিন্দু দিয়ে হলেও...
লেখক বলেছেন: অনেক ইচ্ছে মনে.......ইচ্ছে বলবো না, নিজেকে করা অনেক প্রতিজ্ঞা.......তার সব না হলেও কিছুটা রাখার দায়িত্ব আমাদের সবার। ধন্যবাদ তোমাকে সুন্দর কিন্তু সত্য মন্তব্যটির জন্য।
নকীবুল বারী বলেছেন:
হুমমমমমমম..............সঙবিধানের ৫৪ ধারায় খালি সাধারণ মানুষই গেপ্তার করতে পারে সরকান.............
লেখক বলেছেন: হুমমমম..........
লেখক বলেছেন:
রুহুল্লাহ বলেছেন: রক্ষক আজ ভক্ষক
শুধু আজ নয়, অতীতেও এমনটাই ছিলো বাংলাদেশের হাল.......এদেশের কপালে ভালো শাসকের মুখ দেখার সৌভাগ্যে খুব একটা জোটেনি।
লেখক বলেছেন: হুমমম........
বিডি আইডল বলেছেন:
প্রশ্ন যাদের উদ্দ্যেশ করেছেন এরা নিজেরাই ২ বছর ধরে সংবিধান লংঘণ করে বসে আছে
লেখক বলেছেন: হুমমম........
মাহমুদ৬৯ বলেছেন:
জাতির পতাকা আজ খামছে ধরেছে ধর্মীয় শকুন।
লেখক বলেছেন: ![]()
পথিক!!!!!!! বলেছেন:
সহাস পায় কেমনে?
লেখক বলেছেন: এই একই জিজ্ঞাসা আমারও.........![]()
একরামুল হক শামীম বলেছেন:
তুমি বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছে।তুমি যেহেতু সংবিধানের দুইটা আর্টিকেল তুলে ধরেছো তাই সংবিধান সম্পর্কিত বিষয়টা ব্যাখ্যা করি।
আর্টিকেল ২৩ এবং ২৪ রাষ্ট্রপরিচালনার মূলনীতি ভাগে অবস্থিত। ১৯৭২ সালে যখন সংবিধান গৃহীত হয় তখনই বলে দেওয়া হয়েছে এই রাষ্ট্রপরিচালনার মূলনীতিগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না। আর্টিকেল ৮ (২) তে এই কথা বলা হয়েছে।
এখানেই সীমাবদ্ধতা। আর্টিকেল ২৩ এবং ২৪ এর মূলনীতি ভাঙ্গা হচ্ছে অথচ এর জন্য আদালতে যাওয়া যাচ্ছে না।
১৯৭২ সালে গণপরিষদ বিতর্ক হচ্ছিল এই রাষ্ট্রপরিচালনার মূলনীতি নিয়ে তখন অনেকেই বলেছিল সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তাহলে সংবিধানের একটা অংশ আইনের মাধ্যমে বলবৎযোগ্য না হলে কেন এটা রাখা হবে? এটা সংবিধানের মর্যাদার পরিপন্থী।
কিন্তু তখন গণপরিষদের সদস্য আসাদুজ্জামান বলেছিলেন- যদিও এই নীতিগুলো আইনের মাধ্যমে বলবৎযোগ্য না, তারপরেও দেশের সরকার চেষ্টা করে যাবে এই রাষ্ট্রপরিচালনার মূলনীতিগুলো বাস্তবায়ন করতে।
সমস্যা হলো- বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপরিচালনার মূলনীতির ক্ষেত্রে কোন রিভিউ-র ব্যবস্থা রাখে নি। অন্যান্য অনেক দেশে এইসব মূলনীতির রিভিউ-র ব্যবস্থা আছে। এর ফলে বাংলাদেশের সরকারগুলো রাষ্ট্রপরিচালনার মূলনীতি বাস্তবায়নে আন্তরিকতা দেখাচ্ছেন কতটুকু তা প্রশ্নসাপেক্ষ বিষয়।
কারণ এটা নিয়ে জবাবদিহিতা নেই।
সরকারের করা উচিত আর সরকারকে করতে হবে, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু এটাই রুঢ় বাস্তবতা।
লেখক বলেছেন: চমৎকার যুক্তিনির্ভর মন্তব্য শামীম ভাই। সাধারণ পাঠকদের জন্য ৮ (২) তুলে দিলাম:
দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৮৷(২): এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না।
সত্যিই আজব! রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে এমন কোন কিছুকে কেন বলবৎযোগ্য না করে গাইডলাইন বানিয়ে রেখেছে তা আমার অন্ততঃ বোধগম্য নয়।
লেখক বলেছেন: হয়তো হবে.......তবে সেদিন খুব দেরি না হয়ে যায়.......
হমপগ্র বলেছেন:
কুর্নিশ করি আপনাকে ! বাংলাদেশ আপনাদের মত কিছু লোকের জন্য বেঁচে থাকুক অনন্তকাল! সরকারকে বলি, তোরা মূর্খের জাত মূর্খই থাকলি!
লেখক বলেছেন: ধন্যবাদ
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
ধন্যবাদ পোস্টের জন্য
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
'না/ই' ভাই, অনেক ধন্যবাদ বিষয়টা তুলে আনার জন্য। শামীম ভাইয়ের চমৎকার আলোচনার জন্য ও প্লাস।
লেখক বলেছেন: শামীম ভাইকে ডাবল + + ![]()
লেখক বলেছেন: না.ই. এরও কিছু বলার নাই........
লেখক বলেছেন: ![]()
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
ঐ সময় আমাদের নও েজায়ানরা (পুলিশ) থাকে কই?????
লেখক বলেছেন: গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একটা ব্যাপারে পুলিশের উন্নাসিকতার রহস্য জাতি জানতে চায়........
রাফা বলেছেন:
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও উটের মত মাথা গুজে রাখবে সরকার।ধন্যবাদ , আপনার সময়উপযোগি পোষ্টের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ!
আরিফুর রহমান বলেছেন:
এতো টেন্সন কৈরেন না। আম্রার মড্রেট মোছলেম যারা আছে তারারা কাজ কর্তেছে। এইবার নাইলে পরেরবার জামাত ফাবারে আসপে। এলে তকন এইগুলুউ মুছে যাবে। আরবী হবে রাষ্ট্রভাষা, হিজাব হবে পোষাক ইত্যাদি্ ইত্যাদ..
টেনশন কৈরেন না। সবই হবে। জামাত তো কাজ করে যাচ্ছে। সাথে মোদের মড্রেট মোছলেম ভাইগন আছেন না!
লেখক বলেছেন: ধিক ধর্মব্যবসায়ীদেরকে!
অরণ্য আনাম বলেছেন:
মুরুগবিরা বলেন যে, "বিয়া দিলে সব ঠিক হইয়া যাইবো।"
সবাই চলেন "সংবিদান রে বিয়া করাইয়া দেই..
দেখি সে ঠিক হয় কীনা, প্রয়োজনে সরকাররেও..
লেখক বলেছেন: সংবিধানকে আপাততঃ "প্রয়োগের" সাথে বিয়ে দেয়া যেতে পারে। তার চাইতে ভালো মেয়ে ওর জন্য পাওয়া যাবে না।
আর সরকারকে "স্বচ্ছতার" সাথে বিয়ে দেয়ার দরকার.........
রাঙা মীয়া বলেছেন:
পোস্ট স্টিকি করা হোক। +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: জবাবটা পরিবর্তন করলাম! পোস্ট স্টিকি হয়েছে। অনেক ধন্যবাদ!
এবং সেটা সংবিধানের প্রথম পাতায় আনা হোক!!!
লেখক বলেছেন: অসাধারণ বলেছেন! ![]()
রন্টি চৌধুরী বলেছেন:
দেশের অবস্থা ভয়ংকর থেকে ভয়ংকর হয়েছে।এইসব গত দুইবছরের ভারবাহী সরকারের কলংক হয়ে থাকবে।
আশাকরি নতুন সরকার এসে এ ব্যাপারে কঠোর হবে।
লেখক বলেছেন: হুমমম.......
বিষাক্ত মানুষ বলেছেন:
সংবিধান ধর্ষিত অনেক আগে
লেখক বলেছেন: হুমমম.......
মেহবুবা বলেছেন:
যাদের পড়বার কথা তারা কি গড়ছে এ লেখা ?
লেখক বলেছেন: বা পড়লেও কানে কি ঢুকছে?
আশরাফ মাহমুদ বলেছেন:
একমত। আমাদের সংস্কৃতি কারো হাতের মোয়া নয়।
লেখক বলেছেন: ভুল বললেন কিন্তু। আমাদের সংস্কৃতি আমাদের মোল্লাদের হাতের মোয়া........
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
অ্যামাটার বলেছেন:
হুমম...তোমার ইমোশনটা বুঝতে পারছি, আসলে বাংলাদেশ বলেকথা, আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই দুর্বল, তার উপরও এই ব্যাপারটাতে কেমন যেন একটা গা-ছাড়া ভাব দেখাচ্ছে। অবশ্য মিডিয়া একটা জোড়ালো ভুমিকা নিয়েছে।
লেখক বলেছেন: মিডিয়ার ভূমিকা জোরালো তবে কোন কোন মিডিয়ার ক্ষেত্রে ভূমিকা পক্ষপাতদুষ্ট। আর শুধু মিডিয়ার সচেতনতায় কখনোই কাজ হয় না। বিড়ালকে ঘন্টাটা কাউকে না কাউকে পড়াতেই হয়। সে দায়িত্ব যাদের তারা প্রতি বৃহস্পতিবার রাতে ফ্যামিলিসহ সিঙ্গাপুর, ব্যাংককে চলে যান শপিং করতে আর শনিবার রাতে ফিরে আসেন......
ইসানুর বলেছেন:
নাফিস ভাই, আইডিএম পুরাপুরি আনইন্সটল করতে রেজিস্ট্রি কি মুছে ফেলতে হয়। কিন্তু এই রেজিস্ট্রি কি কিভাবে মুছব?অফটপিক কমেন্টের জন্য সরি ।
লেখক বলেছেন: রেজিস্ট্রেতে হাত দেবার আগে সাবধানবাণী। উইন্ডোজের রেজিস্ট্রিতে করা সামান্য ভুল পরিবর্তনও আপনার উইন্ডোজকে ব্যবহার অনুপযোগী করে দিতে পারে। আর তাই নিম্নোক্ত পদ্ধতি অবলম্বনের আগে কি করতে যাচ্ছেন সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিৎ হয়ে নিন।
পদ্ধতি:
আইডিএম আনইন্সটল করার পর -
Start Menu থেকে Run এ যান......
টাইপ করুন regedit
এন্টার বা OK চাপুন
তারপর HKEY_LOCAL_MACHINE > SOFTWARE এ যান
Internet Download Manager নামক ফোল্ডারটি মুছে ফেলুন।
এবার IDM ইন্সটল করে ক্র্যাক করে ব্যবহার করুন। আমার এভাবেই কাজ করে। তবে সবার ক্ষেত্রে করবে কিনা বলা মুশকিল।
লেখক বলেছেন: ক্র্যাক মানে হচ্ছে যেটা দিয়ে আপনি সফটওয়্যারটাকে পাইরেসী করে ফুল ভার্শন বানাবেন সেটা.........
লেখক বলেছেন: হ!
লেখক বলেছেন: তোরে ধইরা পিটানি দেওনের কাম! ৩ দিন আগে আমি না পোস্ট দিলাম এই ব্যাপারে? তুইতো কমেন্টও করসোস.........!!!
Click This Link
লেখক বলেছেন: হুমমম.......
লেখক বলেছেন: IDM এর লেটেস্ট ভার্শন ডাউনলোডের লিংক: View this link
ক্র্যাক: http://www.mediafire.com/?jkegjmnkgm5
আগের ভার্শন আগে আনইন্সটল করে উপরে যেভাবে বলেছিলাম সেভাবে রেজিস্ট্রি থেকে নির্দিষ্ট ভ্যালুটি মুছে ফেলুন। এবার উপরের লিংক থেকে IDM এর লেটেস্ট ভার্শন ডাউনলোড করে ইন্সটল দিন। ক্র্যাকটা ডাউনলোড করুন। এটি একটি rar ফাইল। rar ফাইলের ভেতরে ক্র্যাক ব্যবহারের পদ্ধতি বলা আছে।
যীশূ বলেছেন:
হায়রে সংবিধান!
লেখক বলেছেন: হায়রে........!
অক্ষর বলেছেন:
আবার কৈতাছোছও!!!লজ্জা করে নারে তোর, পুরান জিনিস নিয়া পুস্টাস আবার লিঙ্ক দিয়া জানানও দেছ!!!
লেখক বলেছেন: না লজ্জা করে না.........![]()
লেখক বলেছেন: হুমমম..........![]()
শাদা-অন্ধকার বলেছেন:
দোষ আমাদের সংবিধানের নয়, দোষ সংবিধান বাস্তবায়ন কারীদের-যারা জানেনা কিভাবে এর পবিত্রতা রক্ষা করতে হয়।আর ভাবতে খুব অবাক লাগে একটার পর একটা ভাস্কর্য এভাবে আক্রান্ত হচ্ছে ধর্ম ব্যবসায়ী মৌলবাদিদের দ্বারা অথচ প্রশাসনযন্ত্র নীরব।
সত্যি সেলুকাস...।
লেখক বলেছেন: সহমত!
অক্ষর বলেছেন:
কিরে মন্তব্য চাস নাকি?
লেখক বলেছেন: হ! মঞ্চায়! ![]()
নুশেরা বলেছেন:
সংবিধানের এই অংশটা হলো শুভঙ্করের ফাঁকি। এখানে আদালতে যাবার সুযোগ থাকলে তো অন্নবস্ত্রবাসস্থানের দাবীতেই সরকার লাটে উঠে যাবার কথা। অন্য কিছু অংশের অবস্থা দেখলে তো এই বইটাকে পবিত্র ভাবারই রুচি হয়না।খুব ভাল বিষয়ে লিখেছ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু! ![]()
তবে এভাবে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়াটা এপ্রিসিয়েট করি ... পোস্টে +++++
একটা প্রশ্ন মাথায় জাগলো, "রাষ্ট্র" যখন কর্তা তখন ক্রিয়াপদগুলো সম্মানসূচক কেন(করবেন, রাখবেন ...) ... এইটা কি শুধু সংবিধানের বেলায় এ্যালাউড বা নিয়ম ... সাধারণ ব্যাকরণে তো "করবে, রাখবে" হবার কথা
লেখক বলেছেন: ধন্যবাদ! অফিসিয়াল বাংলায় এমন আরো অনেক শব্দই দেখতে পাওয়া যায়..........![]()
জেরী বলেছেন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান খালি দেখার জন্য,পালন তো করে না কোন কালেই।
লেখক বলেছেন: একদম ঠিক!
লেখক বলেছেন: **দীর্ঘশ্বাস**
চাচামিঞা বলেছেন:
হমপগ্র বলেছেন: কুর্নিশ করি আপনাকে ! বাংলাদেশ আপনাদের মত কিছু লোকের জন্য বেঁচে থাকুক অনন্তকাল! সরকারকে বলি, তোরা মূর্খের জাত মূর্খই থাকলি!
একমত@হমপগ্র
লেখক বলেছেন: ধন্যবাদ চাচামিঞা........
আইরিন সুলতানা বলেছেন:
আমাদের এক দিকে স্বশিক্ষিত নেত্রী, অন্যদিকে বহুবার পি.এইচ.ডি প্রাপ্ত নেত্রী .....আফসোস কেউ সংবিধান পড়তে পারলোনা ...
লেখক বলেছেন: বহুবার পি.এইচ.ডি.........হা হা হা.........হেসে খুন ![]()
প্রিয় বলেছেন:
পোস্ট স্টিকি করার জন্যে ধন্যবাদ জড়িত সবাইকে।
লেখক বলেছেন: ধন্যবাদ সবাইকে.........
তপন চৌধুরি বলেছেন:
বিএনপি জামাতিদের সাথে জোট করে সংবিধানের বারোটা বাজিয়ে দিয়েছে৷ এই ব্যাপারে জয়ের (হাসিনার ছেলে) লেখায় কিছুটা উল্লেখ করা হয়েছে যে বিএনপির জোটের ফলে জামাতের উত্তান হয়েছে৷
তপন চৌধুরি বলেছেন:
এর আগে জামাতের এত জোর ছিল না৷
তপন চৌধুরি বলেছেন:
জয়ের মতে৷
পারভেজ বলেছেন:
সংবিধান মানে নেতা নেত্রীরা বুঝেন "সং এর বিধান"!খালি স্বার্থের খাতিরে পাতা উল্টান তারা।
লেখক বলেছেন: সংবিধান কি করে আমাদের নিরাপত্তা দেবে যেখানে খোদ সংবিধানেরই নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন এইসব মিথ্যেবাদী রাজনীতিবিদদের হাতে........ঈশ্বর ভালো জানেন.........
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও নাজমুল হুদা সুমন.......
নাঈম বলেছেন:
কিছুই বলার নেই...........
লেখক বলেছেন: ![]()
ফয়সালরকস বলেছেন:
সংবিধান ক্র্যাক করা যায়না। নতুন একটা ইন্সটলেশন দরকার। তার আগে এ্যাডমিনিস্ট্রেটর বরখাস্ত। ++++
লেখক বলেছেন: এ্যাডমিনিস্ট্রেশন নিজেই যেখানে ভাইরাস আক্রান্ত সেখানে সংবিধানের সুষ্ঠ পালন সুনিশ্চিত করাটা অসম্ভব..........
নুরুল কবির বলেছেন:
৫১ নং +
লেখক বলেছেন: ধন্যবাদ
তপন চৌধুরি বলেছেন:
http://www.harvardir.org/articles/1784/1/The ascendancy of Islamists (moulobadi in Bangali) in national politics was partly due to how Zia and the BNP structured their 2001 campaign to include the Islamic party Jamat-e-Islami (JI). When the BNP formed a coalition government with JI, it opened the door to increased Islamic influence on the governing party. Before JI became part of the ruling coalition, it had minimal influence on the government. The greatest number of seats that JI had ever garnered in any election prior to 2001 was three. After the BNP allied with JI however, its legitimacy grew within the governing construct.
BNP has begun to rely heavily on JI’s highly focused fundamentalist Islamic base. The Islamists tend to support reunification with the Islamic Republic of Pakistan and do not share the Awami League’s affinity for Rahman and the liberationists that fought Pakistan in the 1970s. The alliance of anti-liberationists, JI, and the BNP has also had direct and indirect involvement with Islamic fundamentalist groups that masterminded 500 coordinated bombings across Bangladesh in 2005. This display of terror was an attempt to showcase their growing power. These shadow groups, namely Jamat-ul Mujahid Bangladesh (JMB), Jagrata Janata Muslim Bangladesh (JMJB) and Harkatul Jihad (HuJi), have been the militant arm of JI. They overtly denounce the Constitution and seek to replace democracy and secularism with a governing construct based on Sharia Law.
ওসমানজি২ বলেছেন:
ভাই আমার যথেস্ট সন্দেহ আছে, আমাদের আইন প্রনেতারা জানেন কিনা সংবিধান কি জিনিস। সংবিধানকে অসংখ্যবার ক্ষতবিক্ষত করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে শ্রেফ তাদের স্বার্থসিদ্ধির জন্যে। আপনাকে ধন্যবাদ এই পোষ্টের জন্যে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্যে।
লেখক বলেছেন: দেখুন, ৩৬ বছর আগের আইন প্রণেতারা জানতেন সংবিধান কি জিনিস, এখনকার যারা তারাও জানেন। সমস্যাটা অন্য জায়গায়। সময়ের সাথে সাথে আর সব কিছুর মতোই দেশের প্রচলিত আইন, বিধি-নিষেধ আর নিয়ম-কানুনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়। হ্যাঁ, অবশ্যই এর অর্থ প্রতি দিন নতুন করে সংবিধান লেখা নয়। কিন্তু সময়ের দাবীর সাথে সংবিধানের সমন্বয় সাধনটা খুবই গুরুত্বপূর্ণ।
মুকুট বলেছেন:
বাংলাদেশের সংবিধান সঙ সেজে বই আকারে লিপিবদ্ধ, যা শুধু ক্ষমতাশীন ও সুবিধাভোগকারী গোষ্ঠীর স্বার্থ কায়েমে ব্যবহার হয়েছে এবং হচ্ছে। আর আপামর জনগনের জন্য এই সংবিধান মূলার মত ঝুলে আছে!! ধন্যবাদ, এই পোষ্ঠের জন্য আর কর্তৃপক্ষে ধন্যবাদ পোষ্ঠটিকে স্টিকি করার জন্য!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।
মামু বলেছেন:
ছংবিদানের যেই ছব ধারা গুলা উল্লখ করচ এইগুলা ছব তুমার মন গড়া কতা বার্তা। এই ধরনের ফালতু কাম বাদ দাও....
--------------------------------------------------------------------
বাংলাদেছের ছংবিদানের শুধু মাত্র একটাই ধারা আচে, হেইডা হইল.. "৫৪" ধারা।
তুমরা হেইডা বুজলা না।
আপচুস...
লেখক বলেছেন: সহমত!
লেখক বলেছেন: সংবিধানটা যেন অর্থহীন কোন পুস্তকে পরিণত না হয় শুধু এ কামনাটাই করতে পারি........
একজন একজন করে ক্রমে ক্রমে সবাই সোচ্চার হোক ঐসব মৌলবাদী জানোয়ারদের বিরুদ্ধে। ধ্বংশ হোক ওদের সমস্ত অপকর্মের সুযোগ।
লেখক বলেছেন: ধ্বংশ হোক ওদের সমস্ত অপকর্মের সুযোগ
সহমত
মিশু মিলন বলেছেন:
ধন্যবাদ সময় উপযোগী চমৎকার পোষ্টিটর জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
সুরভিছায়া বলেছেন:
এ পোষ্ট অনেকদিন থাক এখানে , জানা প্রয়োজন আমাদের ফাকিতে কি করে ফেলা হচ্ছে ।ধন্যবাদ নাফিস ।
লেখক বলেছেন: ৩৭টা বছরতো ফাঁকিতে ফাঁকিতেই কাটলো........কেউ নিজেদেরকে ফাঁকি দিলো আর কেউ অন্যকে........
লেখক বলেছেন: হুমমম.........
মেঠোজন বলেছেন:
সকলেই সোচ্চার হোন ঐ জানোয়ারদের বিরুদ্ধে।আগামী নির্বাচনে এদের ডাস্টবিনে নিক্ষেপ করুন।
বিজয়ের এই মাসে জানোয়ারা যেন কোনোখানেই
বের হতে না পারে।
নব্য রাজাকার, আলবদর, আলসামসদের ধিক্কার দিন।
লক্ষ রাখুন কোনো বিজয়স্তম্ভ যেন অপবিত্র করতে না পারে।
লেখক বলেছেন: হুমমম........
নাফিস ইফতেখার বলেছেন:
ধন্যবাদ কর্তৃপক্ষকে পোস্টটি স্টিকি করে এর গুরুত্ব সবার কাছে তুলে ধরার জন্য এবং অবশ্যই ততোধিক ধন্যবাদ যারা পোস্টটিকে স্টিকি করার দাবী করেছিলেন। সবার প্রতি রইলো শুভেচ্ছা।আমাদের মাতৃভূমি বাংলাদেশের ভাগ্যটা একরকম খারাপই বলতে হবে। অতীতে অনেক রাষ্ট্রশাসক এসেছেন ও গিয়েছেন। কিন্তু সুশাসকের মুখ দেখার সৌভাগ্য খুব একটা হয়নি। আমাদের রাজনীতিবিদরা দেশ গড়া ছেড়ে টাকার পাহাড় গড়তেই বেশি ব্যস্ত ছিলেন। আর ব্যস্ত ছিলেন নির্বাচন এলে মিথ্যে আশার প্রলোভন দেখিয়ে জনগণকে পুনরায় তাদেরকে ভোট দান করে নির্বাচিত করতে প্রলুব্ধ করতে। দেশকে ব্যবচ্ছেদ করে কুকুর-শেয়াল দিয়ে খাওয়াতে তাদের একটুও বাধেনি। পৃথিবীর কোনো আর কোন দেশে রাজনীতি করতে নূন্যতম শিক্ষাগত যোগ্যতার প্রচলন আছে বলে আমার জানা নেই। কিন্তু বাংলাদেশে এমন কোন কিছুর না থাকার শাস্তিটা জনগণ কিন্তু ঠিকই পেয়েছে, বরং বলা যেতে পারে পাচ্ছে। অষ্টম শ্রেনীও পাশ না করা নেতা-নেত্রীরা সংসদে বসলে দেশ উঠের পিঠে চলবে এটাই স্বাভাবিক।
সংবিধানের ২য় ভাগে বলা হয়েছে:
রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৮৷(২): এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না।
সংবিধানের এই ২য় ভাগেরই দু'টো ধারা হলো ২৩ ও ২৪ নং যার কথা এই পোস্টে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জাতির স্বার্বভৌমত্বকে প্রশ্নের সম্মুখীন করবে এমন কোন ধারাকে কেন আইন বা আদালত দ্বারা বলবৎযোগ্য না করে গাইডলাইন করে রাখা হয়েছে। কাল যদি একইভাবে শহীদ মিনার অথবা জাতীয় স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয় তাও কি এই দু'টো ধারা আদালত দ্বারা বলবৎযোগ্য হবে না? নাকি সেরকম কিছুরই অপেক্ষায় আছি আমরা? আর যদি আদালত দ্বারা বলবৎযোগ্য নাই হবে তবে কেন এর প্রয়োগ সুনিশ্চিৎ করা হচ্ছে না?
হতাশার কথা তো সবাই বলে, কিন্তু সমাধানের কথা কেউ বলিনা। আর যাদের বলা উচিৎ তারা আমাদেরকে আরো হতাশায় নিমজ্জিত করেন। আজব এই দেশ আর তার মানুষ...........
ফজল বলেছেন:
মূর্তি (যেগুলোতে কোন না কোনভাবে শ্রদ্ধা প্রদর্শণ করা হয়) ভাঙ্গার পক্ষে, তবে সেটাকে ইস্যূ বানিয়ে দেশের শত্রুদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না।তেমনি রাজাকারদের বিচার চাই, তবে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী ইসলামের শত্রুদেরকে ইসলামের উপর আঘাত হানার কালো হাত ও চোবল দেয়ার বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে।
লেখক বলেছেন: শ্রদ্ধা আর উপাসনার পার্থক্য জানেনতো? নাকি ব্রেইন ওয়াশটা ভালো ভাবেই হয়েছে?
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন:
পোস্ট স্টিকি করার জন্যে ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
লেখক বলেছেন: হুমমম........আছেন কেমন? দিনকাল কেমন যাচ্ছে?
আলমগীর কুমকুম বলেছেন:
"ফজল বলেছেন: মূর্তি (যেগুলোতে কোন না কোনভাবে শ্রদ্ধা প্রদর্শণ করা হয়) ভাঙ্গার পক্ষে "যে যেখানে আছেন এই উটুলের হারামির বাচ্চারে গদাম লাথি হাকায়া যান।
লেখক বলেছেন: ![]()
পার্থসারিথ বলেছেন:
কুকুরকে পোষ মানাবেন আপনার গাইড লাইন মেনে চলবে...আমরা মানুষতো দূরের কথা কুকুরই হতে পারিনি...দেশের রক্ষকরা নেকড়ে ভক্ষক...ওদের জন্যই আজ এ অবস্থা...সংবিধান পবিত্র জিনিস...আমি ধিক্কার দিই মূর্খ রাজনীতিজীবীদের...কাঠমোল্লারা তো আস্কারা পেয়েই এতদূর...
লেখক বলেছেন: পৃথিবীর কোনো আর কোন দেশে রাজনীতি করতে নূন্যতম শিক্ষাগত যোগ্যতার প্রচলন আছে বলে আমার জানা নেই। কিন্তু বাংলাদেশে এমন কোন কিছুর না থাকার শাস্তিটা জনগণ কিন্তু ঠিকই পেয়েছে, বরং বলা যেতে পারে পাচ্ছে। অষ্টম শ্রেনীও পাশ না করা নেতা-নেত্রীরা সংসদে বসলে দেশ উঠের পিঠে চলবে এটাই স্বাভাবিক।
ফজল বলেছেন:
"লেখক বলেছেন: শ্রদ্ধা আর উপাসনার পার্থক্য জানেনতো? নাকি ব্রেইন ওয়াশটা ভালো ভাবেই হয়েছে?"জি, জনাব, ব্যাখ্যা বিশ্লেষণসহ জেনে শুনেই লিখেছি।
তবে আপনাকে ধন্যবাদ দেয়া হয়নি লিংকের সাইটটির খবর দেয়ার জন্য। এই প্রথম পেলাম এবং সংযোজন করলাম আমার ব্যক্তিগত সংগ্রহে- http://www.fazleelahi.com/?page_id=115
___________________________________
"আলমগীর কুমকুম বলেছেন: "ফজল বলেছেন: মূর্তি (যেগুলোতে কোন না কোনভাবে শ্রদ্ধা প্রদর্শণ করা হয়) ভাঙ্গার পক্ষে "
যে যেখানে আছেন এই উটুলের হারামির বাচ্চারে গদাম লাথি হাকায়া যান।"
আলমগীর কুমকুম এখানে আমার মন্তব্যকে কোট করে আমার নাম বিকৃত করেছে ও আমাকে গালি এবং হুমকি দিয়েছে।
আমি মনে করি এ গালি ও হুমকি সামহোয়্যারইনব্লগের পাওনা। অথবা অন্যদৃষ্টিতে এ গালি দেয়ার সুযোগ করে দিয়ে সামহোয়্যারইন ব্লগ নিজেই আমাকে গালি ও হুমকি দিয়েছে।
(মন্তব্যটি কপি করে "কোন সমস্যা" তে পাঠানোর জন্য কপি করতে গিয়েছিলাম। কিন্তু পরে ক্ষ্যান্ত হলাম, কেননা পণ্ডশ্রম করার চাইতে অন্য কিছু করি, সেই ভালো।)
লেখক বলেছেন: ধন্যবাদ দেয়ার জন্য ধন্যবাদ! তবে মূর্তি বা ভাষ্কর্য ভাঙার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মোটেও সহমত নই। কোনোদিন হতে পারবোও না.......
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
নাফিসকে ধন্যবাদ জানাচ্ছি। এইসব প্রেতাত্মারা আর ওদের দোশররা এদেশটাকে আরেকটা পাকিস্তান বানাবার চেষ্টা করছে। আর সরকার বসে বসে আঙ্গুল চুষছে। কারণ ওরাই নাকি এই সরকারের প্রাণভোমরা! তাই কিছু করতে চাইলে নিজের যায়গা থেকেই করতে হবে। আসেন হাতে হাত ধরে প্রতিরোধ গড়ে তুলি
লেখক বলেছেন: আসুন সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলি........
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
ফজল সাহেব , আপনে কি বোঝাতে চাইলেন লিংক দিয়ে বুঝলাম না। একটু খোলাসা করবেন কি?
আলমগীর কুমকুম বলেছেন:
উটুলদের মতো সংকীর্ন মানসিকতাসম্পন্ন মৌলবাদি রাজাকারদের এই পোস্টে রাস্ট্র পরিচালনার মুলনীতির ২ ভাগের ২৪ অনুচ্ছেদ পড়ার জন্য পরামর্শ দিচ্ছি।
লেখক বলেছেন: হুমমম........
ফজল বলেছেন:
নাফিসকে ধন্যবাদ জানিয়েই আনিসুজ্জামান উজ্জলকে বলছি-আড়ালের সত্যগুলো কিন্তু আমাদের এই প্রকাশ্য দেখা রূপের চাইতেও ভয়ংকর।
বাংলাদেশকে আর কেউ কোনদিন পাকিস্তান বানাতে চায় না বা বানানোর স্বপ্নও দেখে না। এ কথায় আগামী দিনের সূর্যোদয়ের মত বিশ্বাস রাখতে পারেন।
তবে
বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর পাঁয়তারা স্বাধীনতার পর থেকেই চলে আসছে এবং এখনো চলছে। তিন দিক থেকে ঘেরা, তার উপর সহযোগিতা করার ছুতোয় এখনো তারা আমাদের স্বাধীনতা দিবসে নিজেরাও স্বাধীনতা দিবস পালন করে, আমাদের স্বাধীন দেশের প্রধান মন্ত্রীকে মূখ্যমন্ত্রী ডাকে, আমাদের দেশের মানুষগুলোকে সীমান্ত এলাকায় পাখির মত গুলি করে করে হত্যা করে, আমাদের নদীগুলোকে নির্বিচার মেরে ফেলেছে, তার দেশের কোথাও কিছু ঘটলে আমাদেরকে শাসায়, কথায় কথায় দাদাগিরি ফলায়; এসব কি প্রমাণ করে না যে, এদেশ পাকিস্তান নয়; বরং ভারতের অঙ্গ রাজ্য হবার ভয়ে ভীত সন্ত্রস্ত?
ভাবুন প্লিজ, ধোঁয়ায় ভুত খুঁজতে না গিয়ে ঝলমলে সূর্যালোকে ঘোরাফেরা করা দেশের শত্রুদের চিনে নিন ও প্রত্যাখ্যান করুন।
লেখক বলেছেন: সবই তো বুঝলাম। কিন্তু আপনার পাকিস্তানের ওপর থেকে স্পটলাইটটা সরানোর ইচ্ছেটা বড়ই বিচিত্র........বোঝা যাচ্ছে.......অনেক কিছুই বোঝা যাচ্ছে.........
বেরসিক বলেছেন:
এক্কেরে হক কতা কইচেন ভাইডি। মুইচা ফালান। মুইচা ফালান...
লেখক বলেছেন: ধন্যবাদ
ফজল বলেছেন:
আনিসুজ্জামান-পোষ্টদাতা নাফিসকে ধন্যবাদ দিলাম যে, তিনি এ পোষ্টে "লজ অব বাংলাদেশ" http://www.bdlaws.gov.bd/ ওয়েব সাইটের লিংকটি দিয়েছেন। আর আমি তা আমার ব্যক্তিগত সংগ্রহে জমা করেছি। সেই জমাটুকু নাফিস ভাইকে দেখানোর জন্যই আমার পেইজের লিংক দিয়েছিলাম। ব্যস,
লেখক বলেছেন: হুমমম........
আরিয়ানা বলেছেন:
আপনারা এগুলো নিয়ে খবরের কাগজে লেখেন না কেন? কগজ ওলারা না ছাপতে পারে? খুব মন খারাপ করে ব্যপার। ভালো করেছেন লিখে।
লেখক বলেছেন: ধন্যবাদ আরিয়ানা
এইবার এই পোস্ট আমরা সংবিধানের প্রথম পাতায় দেখতে চাই।
--------------------------------
সংবিধানের উপযুক্ত- তা দেখতে চাই, দেশের সমস্যায় যেন একটা গাইডলাইন হতে পারে, এবং সেটা মানার মত লোকে-রায় যেন ক্ষমতায় যেতে পারে।
লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
পাপী বলেছেন:
কপাল পোড়া সংবিধান!!
লেখক বলেছেন: হুমমম........
চল বন্ধু আগে রাজাকার প্রতিহত করি - প্রতিরোধ করি - ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে দেশকে বাচাই - সত্যিকারের সভ্য হই - আবার বীরের মতো মাথা উচু করে দাড়াই - আমার আমিকে পরিশোধিত করি - ঘরে ঘরে জাগ্রত হই - সমাজকে ডেকে তুলি - ওদের (রাজাকার - আল বাঁদড়) বলি "তুই রাজাকার - এই মুহুর্তে বাংলা ছাড়"
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার আশাবাদী চিন্তাধারা দেখে খুবই ভালো লাগলো........জাতির এখন এমনই আশাবাদী ও সৎ মানুষ দরকার........
অক্ষর বলেছেন:
পোস্ট স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
মানুষ বলেছেন:
কি বলব, সংবিধানের কেউ ধার ধারে না আজকাল
লেখক বলেছেন: হুমমম........
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
অরণ্য আনাম বলেছেন:
যে হারামি গুলান "মাইনাস" দিসে, তাগো রে কইস্যা থাপ্পর ও মাইনাস
লেখক বলেছেন: ![]()
টেকনো বলেছেন:
করা বিষয় তুলে ধরছেন ভাই।আপনাকে অনেক ধন্যবাদ।
আরও চাই এই রকম সচেতন লেখা।
সাথে আছি জেনে রাখুন।
লেখক বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ
অন্যআনন বলেছেন:
তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এগুলো কি আছে? ওনাদের বাংলাদেশের সংবিধানের কথা বলে লাভ আছে? এখনই তো ভাঙ্গা-ভাঙ্গি করার সময়!!!
লেখক বলেছেন: প্রশ্নগুলো শুধু ওনাদের জন্য নয়। যারা অতীতে দেশ চালিয়েছেন, চালাচ্ছেন অথবা চালাবেন তাদের সবার জন্য........
মিটুল বলেছেন:
দেশতো অন্য কেউ চালায় না। আওয়ামীলীগ বা বিএনপি এরাতো এদেশেরই সন্তান দেশ মাতৃকাকে এরা ধর্ষন করছে প্রতিদিন সেই কবে থেকেই.......... গ্রীক ট্রাজেডীকেও হার মানিয়েছে। ওরা নিজেরাই একেকটা সংবিধান যার বিধান ব্যবসা করা, মাকে ধর্ষণ করা আরো ইত্যাদি ইত্যাদি...................................কিন্তু আমরা সহ্য করেই যাচ্ছি.......... ব্লগেই একটু লেখালিখি.. তারপর.... আর কি করার আছে...... কেউ কি ৫২ এর মতো নিজের দেশ নিজের মায়ের জন্য মৃত্যুকে ভয় না করে আন্দোলন শুরু করতে পারবো? কেউ সেই আন্দোলনে আসলো কিনা তা দেখার দরকার কি দরকার......
এ বিষয়ে আমার একটা পোস্ট আছে।
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার লেখাটা পড়ে এলাম। খুবই ভালো লিখেছেন। ভালো থাকুন........
অকাটমুর্খ বলেছেন:
বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎর্যমণ্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন। (জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি)...........সরকারের মতে, বলাকা কিংবা লালন হয়তো এই সংজ্ঞায় পড়েনি..তাই রক্ষারও কোনো চেষ্টা নেই!! ধিক ধিক..+++
লেখক বলেছেন: আসলেই, বড়ই বিচিত্র নীতি!
মনিরুজ্জামান কবির বলেছেন:
Now in this moments constitution is not necessary.
লেখক বলেছেন: Constitution is and was always necessary. It's just we that didn't found it to be useful........
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
পোষ্পটাকে দেরীতে হলেও ষ্টিকি করার জন্য সামহোয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ।সাথে লেখককেও।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ বৃষ্টি ভেজা সকাল.........
লেখক বলেছেন: হা হা হা.........এর পেছনে তোমার একটা বিশেষ অবদান আছে........আমাকে ব্লগে নিয়ে আসার অবদান........![]()
সাদা কাগজ বলেছেন:
জ টিল পোষ্ট++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: সংশোধন........শুধু সংবিধানেরই নয়, নিজেদেরও.........
লেখক বলেছেন: ধন্যবাদ
অদৃশ্য বলেছেন:
তারা প্রয়োজনে সংবিধান বানাবে........আবার তারাই প্রয়োজনে তার শংশোধন....হংযোজন করবে।সুতরাং ওই লিখে রাখা বা মুছে ফেলায় কিছু যায় আসেনা। যতদিননা আমরা মানুষ হতে পারছি..........ততদিন কোন কিছুতেই কোন লাভ হবেনা।
লেখক বলেছেন: আগে নিজেদের বদলাতে হবে.........
ছু-মন্তর বলেছেন:
পোষ্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ অরণ্যচারী........
লেখক বলেছেন: কানে না পৌঁছালেও ক্ষতি নেই যদি মনে পৌঁছায়..........
বকের ঠ্যাং এর মধ্যে হ্যারা পাইল কি ???
লেখক বলেছেন: তারা তো হাওয়ার মধ্যেও ইসলামের অবমাননা খুঁজে পান........বকের ঠ্যাং তো তাও ভালো.........
দন্ডিত বলেছেন:
জিন্দাবাদ!!এই অন্ধগুলোকে শেখানোর চেষ্টা বৃথা....তাই পরের বার ভাস্কর্য কেউ ভাঙ্গতে আসলে পাব্লিকের উচিত কানা গুলার ঠ্যাং ভাইঙ্গা দেয়া।
লেখক বলেছেন: সহমত!
পূর্ব বলেছেন:
ভালা হইছে .... ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++দারুণ
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: হুমমম.......
পুরানপাগল বলেছেন:
আমরা সবাই কাজের চাইতে কথায় বেশি বিশ্বাসী। এই যে লালনের স্মৃতিস্তম্ব ভাঙ্গলো, বলাকা ভাঙ্গলো শুধু ঢাবিতে একটু প্রতিবাদ হতে দেখলাম কিন্তু দেশের যে এত বড় ক্ষতি হয়ে গেল তাতে কি ঢাবিতে একটু প্রতিবাদই সব হয়ে গেল? ঢাকার রাজপথে নেমে নূর হোসেন কিংবা ডাঃ মিলন যেভাবে স্বৈরাচার এর প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন দিয়েছিল তেমনি রাজাকার বা মৌলবাদ এর প্রতিবাদ করার মত সাহস আর বাংলাদেশের কোন সাহসী যুবকের কি নাই?? সবাই নিজের কাজে ব্যাস্ত, নিজেকে রক্ষায় ব্যাস্ত, দেশ মাতৃকাকে রক্ষায় কেউ কি এগিয়ে আসবে না?
লেখক বলেছেন: অনেক প্রশ্ন আমাদের। উত্তর দেবার কি কেউই নেই?
কলিকালের মানুষ বলেছেন:
কবে যে এরা অপরাজেয় বাংলায় তাদের নষ্ট হাত বাড়াবে...হায় আমার বাংলাদেশ...
লেখক বলেছেন: অপরাজেয় বাংলা তো তবুও ভালো, যদি শহীদ মিনার বা জাতীয় স্মৃতিসৌধের দিকে হাত বাড়ায়? আমরা কিসের অপেক্ষায় আছি আমি জানিনা। কোনদিন সকালে উঠে পেপারে দেখবো যে ওরা শহীদ মিনার বা জাতীয় স্মৃতিসৌধ ভেঙে দিয়েছে। তাহলে কি আমাদের চেতনার উদয় ঘটবে?
সরপ বলেছেন:
সময় হলে অনইসলামি সবকিছুই মুছে ফেলা হবে।
লেখক বলেছেন: তাই? তাইলে বল্ তোরা কবে মুছন খাবি? মিলাদ দিমু।
রাগিব বলেছেন:
নাফিস, পোস্টের জন্য অনেক ধন্যবাদ। তোমার পোস্টের বৈচিত্র্য খুবই চমৎকার। যে ৩ ছাগু এখানে মাইনাস মেরেছে, তাদের লজ্জ্বা হওয়া উচিৎ। আরেকজন এখানে "মুছে ফেলা হবে" টাইপের হুমকিও দিয়ে গেছে দেখছি। ৩৭ বছর কেটে গেলো, এরা একই রকমই রয়ে গেলো!!
লেখক বলেছেন: বর্তমানে ছাগুর সংখ্যা ৪টা........৩৭ বছরে এরা বাদে বাংলাদেশের আর সবকিছুই পরিবর্তিত হয়েছে........আপনাকে অসংখ্য ধন্যবাদ রাগিব ভাই.........
শওকত হোসেন মাসুম বলেছেন:
খুব ভাল একটা পোস্ট। এরকম এক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লেখক বলেছেন: ধন্যবাদ
চাণক্য বলেছেন:
বৎস তোমার অনুভূতি যে খাটি দেশপ্রেমিকের তাহার প্রমান পাইলাম। আশীর্বাদ করি, দেশ তোমা হইতে কিছু লাভ করুক।
লেখক বলেছেন: ধন্যবাদ চাণক্য মশাই
জড়তা বলেছেন:
মানুষকে অনেক সময় অনেক কিছু বোঝানো চলে, কিন্তু রাষ্ট্রকে !! কর্তা ব্যক্তিদের!! তাই সমাজটা সাংবিধানিক ভাবে চলছে, কারন একটা কিতাব আছেতো !!
লেখক বলেছেন: কিতাবটির সংশোধন প্রয়োজন........তাও ব্যাপক আকারে........
চাণক্য বলেছেন:
আমার মতে, লিখিত ও কঠোর সংবিধান দ্বারা সুষ্টভাবে রাষ্ট্র পরিচালনা মোটেও সম্ভব নহে। রাষ্ট্রের কিছু মূলনীতি থাকিতে পারে, কিন্তু প্রতিটি কর্ম সংবিধান নামক কতিপয় আইনের সমষ্টিদ্বারা নিয়ন্ত্রন অসম্ভব। কারন রাষ্ট্রে সমস্যা সর্বদা নতুন নতুন রূপে আবির্ভূত হয়। তখন এইসব সাংবিধানিক আইন রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ভুরি ভুরি উদাহরণ তোমরা ইদানিং দেখিয়াছ। লিখিত সংবিধান থাকিতে পারে, তবে তাহা তোমাদের সংবিধানের ন্যায় এত কঠিন এবং জনগনের সাথে সংশ্লিষ্টতা বিহীন হওয়া কাম্য নহে।
লেখক বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার চিন্তাধারা খুবই সময়োপযোগী। আমারও মনে হয় যে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা আইন করাটা প্রায় অসম্ভব। আইন হওয়া উচিৎ কিছু মূলনীতিকে ভিত্তি করে যাতে তাকে সার্বজনীন রূপ দেয়া সম্ভব হয়। আর হ্যাঁ, এর সহজবোধ্যতাটাও জরুরী। মানুষকে আইন জানতে দেয়ার সুযোগ দেয়া উচিৎ........
রূপক বলেছেন:
"কোনদিন সকালে উঠে পেপারে দেখবো যে ওরা শহীদ মিনার বা জাতীয় স্মৃতিসৌধ ভেঙে দিয়েছে। তাহলে কি আমাদের চেতনার উদয় ঘটবে?".........................লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
অনেক দেশে তো সংবিধান নাই, তারপরও সেখানে এরকম মূর্তি ভাঙা হয় না, অনাচার হয় না।
লেখক বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ সহমত। দোষ সংবিধানের নয়। দোষটা আমাদের মানসিকতার।
কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন:
ভাস্কর্য নিয়ে যে তর্ক চলছে, আমার মনে হয় সংখ্যাগরিষ্টের (অর্থাৎ মুস্লিমদের) ইগোতে আঘাত করা হয়েছে অর্বাচীনের মত। তবে পারস্পরিক সম্মান দিতে জানাটা আমাদের চর্চা করা উচিৎ।আর সংবিধান তো অপরিবর্তনীয় কিছু নয়,- সংবিধান আমদের কোন অধিকারটি বলিষ্টভাবে রক্ষা করতে পেরেছে? তার জন্য কারা মূলত দায়ী তা আমরা ভালভাবেই জানি।
লেখক বলেছেন: হুমমম.......
কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন:
পোস্টে প্লাস অবশ্যই।
লেখক বলেছেন: ধন্যবাদ
আরিফ জেবতিক বলেছেন:
অল্প কথায় তীক্ষ একটা পোস্ট । চমৎকার ।
লেখক বলেছেন: ধন্যবাদ আরিফ জেবতিক ভাই ![]()
লেখক বলেছেন: মাইনাসটা যারা সংবিধানকে তার প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে পারেনি তাদের প্রাপ্য.........
আরিফ থেকে আনা বলেছেন:
চমৎকার ।
লেখক বলেছেন: ধন্যবাদ
আসিফ বলেছেন:
যারা আমাদের দেশ চালায় তারা সংবিধান পড়ছে নাকি সন্দেহ আছে। অনেকজনতো প্রায় অশিক্ষিত।
লেখক বলেছেন: দুঃখটাতো সেখানেইরে ভাই। যাদের বাংলাদেশের সংবিধানটা দেখার কথা তারা একবারও উল্টায়াও দেখসে কিনা সন্দেহ.......![]()
লুকার বলেছেন:
//
৮৷(২): এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না।
//
আমার মনে হয় 'আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না', কথাটা বলার অর্থ হলো এই নীতি স্বত:সিদ্ধ হিসেবে গ্রহণ করতে হবে, আদালতে বিতর্কের বিষয় এটা না। আদালতে উঠলে এটা হ্যা বা না রায় হয়ে যেতে পারে বিচারক বা উকিলের দোষে (যেমন হয়েছিল গোআ'র নাগরিকত্ব নিয়ে), সেই সুযোগ রাখা হয়নি। সংবিধান রচয়িতারা হয়তো বিষয়টি পরিষ্কার করতে পারবেন।
লেখক বলেছেন: হুমমম.........
লুকার বলেছেন:
মুছতে হবে না, অপেক্ষা করুন, পুরো সংবিধানটাই বাতিল হয়ে যাবে, যদি জামাত-বাইয়্যিনাত পার্টি ক্ষমতা দখল করতে পারে।সেইদিকেই যাচ্ছে দেশ।
লেখক বলেছেন: ঠিকই বলেছেন
হতভাগীমেয়ে বলেছেন:
বলাকায় ভাংগে বকের ঠ্যাং....কেও যখন কথা কইই না..আমি করি প্রতিবাদ....বলেন আমিন...........
লেখক বলেছেন: আমিন!
নুরুন্নবী হাছিব বলেছেন:
লেখাটা ভালো লেগেছে...
লেখক বলেছেন: ধন্যবাদ
অগ্নির বলেছেন:
প্রথমত, নিজের সংস্কৃতিকে সম্মান করাটা অনৈসলামিক নয় । ইসলাম এত অনুদার নয় । দ্বিতীয়ত, এ দেশটা শুধু মুসলিম সম্প্রদায়ের নয় । যদি কারো মনে এ ধারণা জন্মেই থাকে যে ওটা অনৈসলামিক, তাতে হল কি ? অনৈসলামিক কোনোকিছু দেশে থাকতে পারবেনা নাকি ? এ দেশের হিন্দু, বৌদ্ধ , খ্রীস্টান, তাদের তৈরী মূর্তি, উপাসনালয় , সবই তো অনৈসলামিক । যাও তবে ভাঙো যত মন্দির , প্যাগোডা । সারা দেশে কত দূর্গা ও কালীমূর্তী আছে ? ওগুলো সত্যিই পূজা করা হয়। ভাঙো ।
এদেশটা শুধু মুসলিমরা স্বাধীন করেনি । সবার এখানে সমান অধিকার , ছিলো , থাকবে ।
ভাস্কর্য ভাঙার মত ঘৃণ্য কাজ যারা করেছে তারা শুধু দেশদ্রোহীই নয়, ইসলামেরও শত্রু । সাধারন মানুষের পবিত্র ধর্মবিশ্বাসে তারা আঘাত করেছে । সারা বিশ্বের চোখে ইসলামকে খাটো করার ষড়যন্ত্র করছে তারা । ওরা ওদের বেহেস্তে যায় না কেন? সৌদি যাও ।
(না)পাকিস্তানে যাও । এইখানে এই ম্লেচ্ছ দেশে কি?
আল্লাহ ওদের দ্রুত বেহেস্তবাসী করুক । আমরা নাহয় নরকেই যাব ।
লেখক বলেছেন: ভাই এতোগুলো মন্তব্যের ভিড়েও আমার আপনার মন্তব্যটি আলাদাভাবে মনে থাকবে এবং অনেকদিন মনে থাকবে। এই পুরো ব্যাপারটিই আপনার মন্তব্যে সুন্দর করে উপস্থাপিত হয়েছে। শুধু আফসোস একটাই...........সবাই যদি আপনার মতো সচেতন হতো...........
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: ![]()
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জানি যে, আমাদের সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানের একটি। এখানে আমাদের সব অধিকারই সংরক্ষিত আছে। কিন্তু এটাও শকুনের থাবা থেকে মুক্তি পায়নি। কখনো ব্যক্তিকে সামনে রেখে, কখনো হারাম জিনিসকে হালাল করার জন্য, কখনো বা বিদেশী শক্তিকে খুশি করার জন্য একে কাটাছেড়া করা হয়েছে।লজ্জ্বা...............
লেখক বলেছেন: লজ্জ্বা........![]()
আলেক্সান্দার দ্যুমা বলেছেন:
যারা মাইনাস দিসে, তারা রাজাকার বা রাজাকারের বংশধর
লেখক বলেছেন: হুমমম........
মিশু মিলন বলেছেন:
আবারো ধন্যবাদ নাফিস। আলমগীর কুমকুম সহ যারা পক্ষে লিখেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। তবে নাফিস আপনার ব্লগ রাজাকারের বংশ দ্বারা আক্রান্ত। ফজলুর (ফজল) রক্তে আমি পাকি গন্ধ পাচ্ছি। আসুন আমরা সবাই মিলে ব্লগ আবর্জনা (রাজাকার, মৌলবাদী, জঙ্গী, সাম্প্রদায়িক, ধর্মান্ধ) মুক্ত রাখতে যার যার ব্লগে ওদেরকে বর্জন করি। ফজলুর মুখে থুথু ছিটিয়ে সবাইকে আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: আবারো ধন্যবাদ। আরো একটি যোগ হয়েছে। জনাব "সততার আলো"। থুতুর কিছু অংশ তারও প্রাপ্য..........
নিশিবাস বলেছেন:
আমার সাফ কথা: এসব জানোয়ারদের ধরো এবং জন সম্মুখে ফাঁসি দাও। এরা দেশকে অন্ধকারে নিমজ্জিত রাখতে চায়।ধন্যবাদ +++++++++++++
লেখক বলেছেন: দেশ অন্ধকারেই আছে ভাই। এরা দেশকে টুঁটি ধরে চেপে ঐ অন্ধকারে রাখতে চায়।
মনজুরুল হক বলেছেন:
এই ছাপানো বইটা আছে বইয়ের জায়গায়। রাষ্ট্র এবং তার নাপিতেরা আছে তাদের জায়গায়। আমরা আবাল পাবলিকেরা আছি আন্ধা গলিতে শেয়াল কুকুরের মত।
লেখক বলেছেন: সঠিক ![]()
নিবিড় অভ্র বলেছেন:
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে; হাজারটা মানুষ প্রতিবাদ করলে কাজ হয় না অথচ কয়েকটা মাদ্রাসার ছাত্র চাইল আর বাউল ভাস্কর্য সরিয়ে নেওয়া হল। !!!! কত্ত বড় সাহস!!! এই হুজুগ ধরে আবার বলাকায় হাত লাগায়......!!!!কেন এই সাহস হয়েছে শকুণদের তা আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। তবে এটা যাদের দেখা দরকার তারা হয়তো চোখ টিপে বসে আছে... এরকম হাজারো প্রতিবাদ হচ্ছে সারাদেশ জুড়ে, তবুও বাংলাকে আফগান বানানোর প্রচেষ্টা কমছেই না।
আর সংবিধানের চতুর্থ থেকে নবম সংশোধনী ছিল স্রেফ স্বেচ্ছাচার, সংবিধান ধর্ষণ... কে জানে পঞ্চদশ সংশোধনীতে হয়তো জাতীয়তাবাদের পরিবর্তে মৌলবাদ অন্তর্ভূক্ত হবে, আর আমরা আবার চেয়ে চেয়ে দেখব!!!
লেখক বলেছেন: সবার আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন........
মেঘনাদ বলেছেন:
নাফিসকে আর মন্তব্যকারীদের ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য।আমি প্রাসঙ্গিক কিছু পয়েন্টস তুলে ধরি। এতে কোন সন্দেহ নেই মাদ্রাসা ছাত্রদের দেশের শিক্ষা-সংস্কৃতি বিরোধী অবস্থানে আমরা অনেক সক্রিয় অবস্থায় দেখছি। সমস্যা হলো মৌলবাদী চক্র ও তাদের সাথে যুক্ত এই সব মাদ্রাসার ছাত্রদের 'শয়তান' আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিষোদগারেই এই মূতিভাঙা-বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো সীমিত হয়ে যাচ্ছে। কিছু আলোচনা বদরুদ্দীন উমরের এই উপসম্পাদকীয়তে এসেছে-
Click This Link
কিন্তু আরো বিস্তৃত অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।
কেন যুদ্ধপরবর্তী প্রতিটি সরকার(এমনকি এই সংবিধানের প্রণেতা আওয়ামী লীগ সরকার) দেশে মাদ্রাসার সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধিসহ দেশে মৌলবাদী রাজনীতির বিকাশে মূখ্য ভূমিকা রেখেছে এবং এর পেছনে তাদের শ্রেণীস্বার্থ কি তা নিয়ে খুব ভালো আলোচনা আসছে না।
সেক্টর কমান্ডার্স ফোরাম যুদ্ধাপরাধীদের ভোট না দেয়ার যে ক্যাম্পেইন চালাচ্ছে তার একটা সীমাবদ্ধতা হলো এই, কোন ভোটার যদি এই ক্যাম্পেইনে প্রভাবিত হয় তাহলে তার ভোটটা ৪ দলীয় জোটের দিকে না গিয়ে আওয়ামী লীগের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, অথচ আওয়ামী লীগ দুইবার ক্ষমতা থাকাকালীন অবস্থায় মৌলবাদের পৃষ্ঠপোষক যুদ্ধাপরাধীদের মধ্যে শুধু যে একজনের (চিকন আলী)মাত্র বিচার করেছিল সেই সত্য আড়ালে থেকে যাচ্ছে।
ঘাতক-দালাল নিমূর্ল আন্দোলনের কবর মূলত আওয়ামী লীগই খুড়েছিল আর ১৯৯৬ সালে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ক্ষমতা অর্জন জামায়েতের নীরব সমর্থন ছাড়া অসম্ভব ছিল। তার প্রতিদান আওয়ামী লীগ দিয়েছে পরবর্তী ৫ বছর কোন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে নূ্নতম বিচারের উদ্যোগ না নিয়ে।
এই সব ইতিহাস যদি এখন সামনে না আসে তবে পরবর্তী ৫ বছর ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ ভূমিকায় মৌলবাদের আগ্রাসন বাড়বে বই কমবে না।
লেখক বলেছেন: মাঝে মাঝে অবাক হই, মাদ্রাসার কোমলমতি বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে কিভাবে ব্রেইনওয়াশ করে গড়ে তুললে তাদরে দ্বারা এমনতর গুরুতর কাজ করানো সম্ভব। আমারতো মনে হয় না মাদ্রাসা ছাত্ররা আদৌ জানে তারা কি অপরাধ করেছে - আর সেজন্যে তাদেরকে দোষীও হয়তো করা যায় না। কিন্তু দোষী যাদের করা যায় তারা হলো যারা এই সুস্পষ্ট চক্রান্তের মূল হোতা। যারা ঐদিন এবং তারও আগে বারবার বাংলাদেশের সংস্কৃতিকে আর ঐতিহ্যকে ধ্বংসের প্রচেষ্টা চালিয়েছে........
ম্যাকলাভিং বলেছেন:
ছাগুরামকে নিক ব্যান্ক নিয়ে ঝাপিয়ে পড়বার আহবান জানাইএ পোষ্টে মাইনাসের সংখ্যা কম হয়ে গেসে
লেখক বলেছেন: সহমত!
ম্যাকলাভিং বলেছেন:
ছাগুরামকে নিক ব্যান্ক নিয়ে ঝাপিয়ে পড়বার আহবান জানাইএ পোষ্টে মাইনাসের সংখ্যা কম হয়ে গেসে
লেখক বলেছেন: সহমত!
লেখক বলেছেন: সততার আাল কত ভাতা পান মাসিক, নাকি কামটা ফ্রিতে কইরা দেওনের মতো বেকুব? এই দেশে কি চান? আপনাদের বেহেশত পাকিস্তান বা সৌদি আরবে যান।
বিষাক্ত মানুষ বলেছেন:
সততার ছাগা - কয় কেজি কাঠাল পাতা খাইছো আজ ?তোমার মাথা ভর্তি যে ছাগলের ট্যাবলেট সাইজ লাদী এইটা কি জানো ?
লেখক বলেছেন: সততার আাল নব্য ছাগল।
সৌপ্তিক বলেছেন:
বেশ হয়েছেতো। ভালো ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ
সপ্ন বলেছেন:
মৌলবাদ অর্থ কি? মৌলবাদ অর্থ হচ্ছে যে মূল অংশ বা মূল মতবাদের প্রতিপালন কারি। তাহলে বাংলাদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে তারা কি মৌলবাদি হতে পারে। আমার মতে তারা কখনো মৌলবাদি হতে পারেনা । তারা যে রকম দেয়ের সাথে বেঈমানি করছে তেমন ধর্মেকে করছে কলঙকিত। অতএব তারা কখনই মৌলবাদি হতে পারেনা। পৃথিবির কোন ধর্মে নেই কারর রাষ্ট্রিয় চেতনার কথা । আর ইসলাম বিশ্বের সবচেয়ে সাইন্টিফিখ এবং লজিকাল ধর্ম । পূত পকিত্র ধর্ম এরা তাকে কলঙকিত করছে । এরা শুধু দেশের সাথে বেঈমানি করেনি ধর্মের সাথেও বেঈমানি করেছে। এরা জাতিয় বেঈমান। ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্ট এর জন্য । আমাদের দাবি এ সকল কর্মের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান করা হোক। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: বাংলাদেশের মৌলবাদীদের দাবী মূল অংশ তো দূরে থাক তার ধারে কাছেরও না। তারা চায় রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র গড়ে তুলতে, বরং বলা ভালো পুরো রাষ্ট্রকেই পরিবর্তন করতে। আমি জানিনা কথাগুলো যাদের বোঝবার তারা কেন বোঝেন না, নাকি বোঝার চেষ্টা করেন না। কিন্তু একদিন তাদের ঠিকই জবাব দিতে হবে........
সপ্ন বলেছেন:
ভূল করেফেলেছি । পৃথিবির কোন ধর্মে নেই কারর রাষ্ট্রিয় চেতনায় আঘাত দেওয়ার কথা । ক্ষমা করবেন। আসলে শালার মাথাটাই ঠিক নেই।
লেখক বলেছেন: হুমমম........
অতনু ব্যানার্জী বলেছেন:
দেখ ভাই এই কাজটা যারা করেছে তারা কিন্তু তাদের ধর্মের দোহায় দিয়ে করেছে। সেখানে আমি আমরা কি করতে পারি। ওদের উচিত শিক্ষা দিতে গেলে তো ধর্মকে অবমাননা করতে হবে। সেখানে একটু সমস্যা। আমি বুঝিনা এই নিবোর্ধ গুলো ভয়ে চুপসে কেন ভাস্কর্য ভাংতে শুরু করেছে। আমার বোধগম্য নয় পবিত্র কাবা শরীফে কাল স্তম্ভটা কিসের চিহ্ন বহন করে। সেটা যদি মুর্তির পর্যায়ে না পড়ে তাহলে ভাস্কর্য কেন মুর্তির পর্যায়ে পড়বে? কাবা শরীফে একবার শির্যা দিতে কত ধর্মপ্রাণ মুসলমান সেখানে হুমড়ি খেয়ে পড়ে । তার মানে কি তাদের বিশ্বাস ঐ কালো স্তম্ভটার প্রতি? সেখানে যদি জাত না যায় তাহলে দেশের কৃষ্টি কালচার বা সংস্কৃতির ধারক বাহক স্মুতি চিহ্ন কেন তাদের জাত মারতে পারে সেটা আমার কাছে পরিস্কার নয়। আমি মনে হয় ধান ভানতে শিবের গীত শুরু করেছি। যাই হোক সংবিধান কিছু না আমার চেতনাবোধ আমার চিন্তার গভীরতা আমাকে নির্দেশ করে দেয় আমি মানুষ না মানুষ রুপী পশু। ধন্যবাদ সংবিধানের নাম মাত্র বিধানটা স্মরণ করিয়ে দেবার জন্য।
লেখক বলেছেন: আপনি যা বোঝাতে চেয়েছেন তা বুঝেছি। তবে কাবা শরীফ কোন মূর্তি নয়। আর একটা প্রশ্ন - সংবিধানের নাম মাত্র বিধানগুলোকে কাজে লাগানোর সাহস কি কারো নেই?
সাইফুল আকবর খান বলেছেন:
কাকে কী বলছেন ভাই? 'রাষ্ট্র' বলতে এখন যারা, তারা তো শেষ বয়সে মাদ্রাসা স্থাপন নিয়েই ভাবিত বেশি।
মুশকিল হচ্ছে, এইগুলা আপনি আদালতের হস্তক্ষেপেও বলবত্ করাতে পারবেন না একেবারে আইডিয়াল সিচুয়েশনেও। কারণ এগুলো মৌলিক অধিকার চাপ্টারে নেই। আছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে। মৌলিক অধিকার লিগ্যালি বা জুডিশিয়ালি এনফোর্সেবল, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূল নীতির ওইরকম এনফোর্সেবিলিটি সাংবিধানিকভাবে দেয়াই হয় নাই। এইগুলা রাষ্ট্রচালকদের মনমর্জির ওপর ছাড়া। (বিশ্বাস বা মতাদর্শ বললাম না, মনমর্জিই বললাম)
এইগুলা আদর্শগত গাইডলাইন হিসেবে দেয়া। এখন আমাদের নায়কেরা তো এই ফাঁকের সুবিধা নিতে চান, তাই বইলাই এই অবস্থা। নাইলে, সারা পৃথিবীর ভালো ভালো সংবিধানে এইরকম জুডিশিয়াল এনফোর্সেবিলিটির ঊর্ধ্বেই এইরকম ভালো ভালো মূলনীতিগুলো আছে। ভালো নায়কদেরকে এই নীতিগুলো যথার্থই আলো দেয়। আর, আমাদের পোড়াকপাল দেশের রাষ্ট্রনায়কদেরকে দেয় পালিয়ে থাকার সুযোগ।
নেশন যে কোনটা আমাদের!
যারা কি না জাতি বলতে বাঙালী বাংলাদেশী কোনোটাই না বুঝে, বোঝে মুসলমান, আর জাতির পিতা বোঝে ইব্রাহিমকেই কেবল, আমাদের জাতির সেই রত্নসন্তানদের সঙ্গেই বেশি মিল যেখানে হয় রাষ্ট্রনায়কের ইচ্ছার, সেখানে এইগুলা ব'লে কী লাভ!
লেখক বলেছেন: আমাদের সংবিধান কিন্তু পৃথিবীর অন্যতম সেরা লিখিত সংবিধান। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে এতে নিত্য-নতুন প্রচুর ফাঁক-ফোঁকর আবিষ্কৃত হচ্ছে। সেটাও সমস্যা ছিলো না যদি যা লেখা ছিলো তা সঠিকভাবে প্রয়োগ করা হতো এবং ফাঁক-ফোঁকরগুলো বন্ধ করার ব্যবস্থা নেয়া হতো। কিন্তু এমনই দেশ আমাদের যে সংবিধানে একটা পরিবর্তন আনতেও রাষ্ট্রনেতাদের ঘাম ছুটে যায়, মিডিয়া হামলে পড়ে আর কেউ কেউ নিজের সুবিধামতো একে পরিবর্তন করেন...........
লেখক বলেছেন: ভাই পড়লাম। ভালো লাগলো.......
লেখক বলেছেন: ধন্যবাদ
রাজামশাই বলেছেন:
ভাল হইছে রে
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ভোরের তারা
লেখক বলেছেন: তাও কি বলে দিতে হবে? ![]()
অনেককেই দেখছি (লেখকেও, অতনু ব্যানার্জীর প্রতি লেখকের উত্তর দ্রষ্টব্য) যাবতীয় ঘটনা যাতে ইসলাম ধর্মের বিপক্ষে না যায়, তার জন্য আপ্রাণ চেস্টা করছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হল, এভাবে আর কত দিন একে নির্দোষ প্রমাণের চেষ্টা করবেন?
আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে (দুঃখিত, একটু আদি রসাত্নক)--"হাতে থাকলে লোহা, শয়তানে মারে গোয়া"। মানে অস্ত্র হাতে থাকলে , তা ব্যবহারের জন্য(ভাল খারাপ যে কারনেই হোক) হাত নিশপিশ করবেই।
ধর্ম তেমনি একটি অস্ত্র। আগে এর যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রন করতে হবে। তা না হলে যা শুরু হয়েছে তাকে ভূমিকা হিসেবে ধরে নেওয়াই ভাল। কারন বর্ণনা, উপসংহার ইত্যাদি এখনও বাদই আছে। মেঘনাদ বর্ণিত সমস্যার গোড়া এখানেই লুকিয়ে আছে।
লেখক বলেছেন: দারুণ বলেছেন.........
রেজওয়ানউর রহিম বলেছেন:
বাংলাদেশের education system য়ে THE CONSTITUTION OF BANGLADESH বিষয়ে একটা subject থাকা উচিত, যে টা ৮ঠম শ্রেনী থেকে ১০শম শ্রেনী প্রযন্ত compulsory করা উচিত। কি ভাবে CONSTITUTION তৌরী হল? কেন তা আমরা অনুসরন করব? এই সব বিষয়ে সবার জানা উচিত। লেখক বলেছেন: খুবই সময়োপযোগী একটা কথা বলেছেন। মানুষকে সংবিধান কি তা জানাতে হবে। আর শিক্ষাটা যতো আগে থেকে শুরু করা যায় ততোই ভালো।
দস্যু বনহুর বলেছেন:
কি বলবো..... আপাতত এই পোস্ট স্টিকি করার জন্য সামহোয়ারইনকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ...
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ...........
সিক্স স্ট্রিং বলেছেন:
একমত +
লেখক বলেছেন: ধন্যবাদ
অরণ্য আনাম বলেছেন:
....................ঃএকটি বিজ্ঞপ্তিঃ..................যাহারা ঐ ৯ ছাগুরে নিহ্নিত করবার পারবো, তাগো রে কইস্যা মিষ্টি খাওয়ামু
লেখক বলেছেন: সবাই জানে মাইনাস কারা দিয়েছে........![]()
লেখক বলেছেন: আমারতো এখনই খেতে মন চাইছে.........![]()
অরুণোদয় বলেছেন:
সংবিধান এর লিখিত তথ্য গুলো আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না আর তাই জোরালো প্রতিবাদগুলো আরও জোরালো হয়ে উঠে আসে না।আপনার পোষ্টের মাধ্যমে অনেকে আজ প্রতিবাদ করার জোরালো ভিত্তি খুঁজে পেল, আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
নয়ন বলেছেন:
বিষয়টি চৎমকারভাবে তুলে ধরেছেন। যদি কিছু হয় সেই আশাতে রইলাম। পাশাপাশি অনেকই বিষয়টি নিয়ে খুবই সুন্দর সুচিন্তিত ও গঠনমূলক মন্তব্য দিয়েছেন। ভালোই লাগলো এবার ভালো কিছু হলেই হয়।
আর কতকাল আমরা এভাবে অপেক্ষায় থাকবো.............................. এখন আর কিছু বলতে ইচ্ছা করে না।
লেখক বলেছেন: আমারো এই একই জিজ্ঞাসা...........আর কতকাল আমরা এভাবে অপেক্ষায় থাকবো.........
ইরতেজা বলেছেন:
ভালো লিখেছেন। প্লাস...
লেখক বলেছেন: ধন্যবাদ
বাপ্পাদিত্য বলেছেন:
নাফিস, সময়োপযোগী এই পোস্টটি দৈনিক পত্রিকায প্রকাশের ব্যবস্থা করা যায় না?? এই লিখা সর্বসাধারণের মাঝে ছড়িয়ে পড়া দরকার।ফজল ও মাইনাস প্রদানকারী তার নির্বোধ সঙ্গী সাথীদের প্রতি করুণা হয়!!!
এরা অ-'ধর্ম' চিনে, ধর্ম চিনে না!!! ধর্ম আর মানুষ- একে অপরের পরিপূরক এটা বোঝেনা - জানতে ইচ্ছা হয় কোরআন এর বাণী গুলোকে কোনদিন সত্তায় ধারণ করেছে কিনা, নাকি 'ময়না পাখি'র মতো মুখস্থ-ই করে গেছে। সত্যিকারের কোরআন বুঝলে 'সব ধর্মের প্রতি, সব ধর্ম পালনকারী মানুষের প্রতি শ্রদ্ধা থাকতো... যার বিন্দুমাত্র আছে বলে মনে হয় না।
'হাতুড়ি শাবল' নিয়ে ' লালন' এর ভাস্কর্য কিংবা বক পাখি (তাও সিমেন্ট এর তৈরী!!!) ভাঙ্গলেই ওরা মনে করে 'ধর্ম রক্ষা হলো- বেহেশত এ যাওয়া ঠেকায় কে'!!
ফজল সাহেব, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ এর সহযোগী হয়ে পাকিস্তানের সাথে লড়াই করা করেছিল জানেন তো?? (আপনি আবার মুক্তিযুদ্ধের চেতনায় (??) বিশ্বাসী!!)। অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা থাকলে ১৯৭১ এ-ই সেটা খুব সহজসাধ্য ছিল- নয় কি? ভারত এখন বাংলাদেশ এর প্রতি অন্যায় আচরণ করলে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে- তাই বলে সেটা রাজাকার-আলবদর'দের সাথে মিলে? ভারত এর অঙ্গরাজ্য হবো না, কিন্তু পাকিস্তানের শোষণ রাজ্য হতে সম্মানবোধ করবো- বলিহারী যাই চিন্তার বাহার দেখে!!!
লেখক বলেছেন: ফজল সাহেবদের মতো লোক এদেশে আছে বলেই আজো আমার জাতি হিসেবে গর্বিত নই। আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ.........
হাসান মাহবুব বলেছেন:
অসাধারণ পোস্ট,কাজের পোস্ট,অবশ্যই শোকেসে রাখার মত একটা পোস্ট।+++++
লেখক বলেছেন: ধন্যবাদ!
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
+
লেখক বলেছেন: হুমমম........
ছাইরাছ হেলাল বলেছেন:
হারানোর মাঝে হারিয়েছে হয়ত সে ,
ছুট্ছে নক্ষত্রের পানে মরীচিকা হয়ে ।
আর ফেরা হবে না
না ফেরা থেকে ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





































সংবিধান এখন সঙদের হাতে এসে সঙবিধান হৈছে