আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
ট্যালেন্ট শো এর নামে ছ্যাবলামি
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৬
ট্যালেন্ট শো এদেশে আগেও ছিলো। কিন্তু যদি বলি এখনকার ট্যালেন্ট-শোগুলোর কথা তাহলে এর সূত্র ধরতে হলে আপনাকে ফিরে যেতে হবে সেই ২০০৫ সালে যখন ইন্ডিয়ান আইডলের জ্বরে কাঁপছিলো ভারত আর সেই সাথে বাংলাদেশও। তখন আমাদের উৎসাহ দেখে কে? পারলে আমরাই যেন অভিজিৎ সাওয়ান্ত, অমিত সানা, রাহুল বৈদ্য, প্রযুক্তা শুক্রেদেরকে জিতিয়ে দেই। অভিজিৎ সাওয়ান্ত ইন্ডিয়ান আইডলে প্রথম সে আসর জয় করেন আর সেই সাথে ভারত ও বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মনে গেঁথে দেন একটা কথাই - "শো যদি করতেই হয় তবে ট্যালেন্ট শো।"
২০০৬ সাল, শুরু হলো ইন্ডিয়ান আইডলের আদলে নির্মিত বাংলাদেশে প্রথম অনুষ্ঠান "Close UP 1 - তোমাকেই খুঁজছে বাংলাদেশ"। এই অনুষ্ঠানটিও জনমনে ব্যাপক সারা ফেললো। Close UP 1 এর প্রথম সেই আসরে নোলক বাবু ৭ লাখ ৮৪ হাজার ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হন।
এরপরে পর্যায়ক্রমে ইন্ডিয়ান আইডলের আরো ২টি আসর সম্পন্ন হয়। ৪র্থটি এখন চলছে। Close UP 1 ও তার ধারা অব্যাহত রাখে। আসে সেরা কন্ঠ, তিন চাকা, ক্ষুদে গানরাজ প্রভৃতি অনুষ্ঠান।
আসুন দেখি কি সেই উপাদানসমূহ যা আজকের রিয়ালিটি শো তথা ট্যালেন্ট শোগুলোকে ছ্যাবলামির পর্যায়ে উন্নীত করেছে:
১. এসব অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভা অন্বেশন কতোটুকু হচ্ছে তা নিয়ে সন্দেহ আছে সবারই। কারন অতীতে ও এখনও দেখা যাচ্ছে যে মানুষ প্রতিভা না দেখে আবেগের বশবর্তী হয়ে ভোট দিচ্ছে।
২. এরকম অনুষ্ঠানে আসার পর সকল প্রতিযোগী সমান। তাদের বিচার হওয়ার কথা তাদের গান দিয়ে। কিন্তু তা সত্বেও তাদের ব্যাক্তিগত জীবনকে অনুষ্ঠানের সাথে জড়িয়ে ফেলা হচ্ছে। গলার নৈপুণ্য না দেখে আর ঘরের বেঁড়া ফুটা, কার বাড়ির চাল নাই, কে এতিম, কে মাটির হাঁড়িতে ভাত খায়, কে রিকশা চালায় এসব দেখে জনগণ ভোট করছে এবং এখানেই এখনকার প্রতিভা অন্বেশন অনুষ্ঠানগুলোর উদ্দেশ্যটা লুকিয়ে। তাদের প্রতিযোগীদের সম্পর্কে এসব বিষয়াদি টিভিতে প্রচার করে একটি বিশেষ গোষ্ঠীর তাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা বাড়াতে চান। আর এতে লাভও হয় বটে। কারন যেমনটা আমরা জানি, আমাদের দেশের মানুষ আবেগ তাড়িত হয়ে কাজ করে। আর মোবাইল ফোনও এখন খুবই সহজলভ্য একটি বস্তু.......
৩. একই নাম্বার থেকে অনধিক ২০টি পর্যন্ত SMS!!! আবার কয়েকটি অনুষ্ঠানে দেখি বলছে যেকোন নাম্বার থেকে যতোবার খুশি SMS করতে!!! এই না হলে SMS বাণিজ্য। অঙ্কটা খুবই সরল হয়ে গিয়েছে। তোমরা অনুষ্ঠান বানাও, প্রতিভা আসুক না আসুক, যোগ্য প্রতিযোগী নির্বাচিত হোক আর নাই হোক আমরা মোবাইল কোম্পানীগুলো টাকা দিয়ে যাবো। আমরা পাবো SMS, আর তোমরা অনুষ্ঠান চালিয়ে যাবার টাকা।
৪. অনেক অনুষ্ঠানেই দেখা যাচ্ছে অনেক গণ্যমান্য বিচারকরাও ভুলে যাচ্ছেন যে তারা অনুষ্ঠানে বিচারক হয়ে এসছেন। তিনি একজন প্রতিযোগীর প্রশংসা করতে পারেন, তাকে উৎসাহ দিতে পারেন, কিন্তু ছ্যাবলামি মোটেও আশা করা যায় না। আর তাই তিনি চাইলেও পারেন না প্রতিযোগীর প্রশংসা করতে করতে তার কাছে নিজেকে নগণ্য দেখাতে। তাহলে আর প্রতিযোগী আর বিচারকের মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো?
৫. ভারতীয় কিছু প্রতিভা অন্বেশন অনুষ্ঠানের অনুকরনে ইদানিং প্রতিযোগী আর বিচারকদের মধ্যে কৃত্তিম বাক-বিতন্ডার আয়োজন করা হচ্ছে, কথা কাটাকাটি দেখানো হচ্ছে। এমনকি কোন কোন ক্ষেত্রে একাধিক প্রতিযোগীর মধ্যেও অসুস্থ মানসিকতা দেখানো হচ্ছে। খুব পরিষ্কারভাবেই এটি অনুষ্ঠানের দর্শক ও জনপ্রিয়তা বাড়ানোর একটি কৌশল।
৬. উপরে অনুষ্ঠানগুলোতে যে আবেগজড়ানো পরিবেশ সৃষ্টির কথা বলেছিলাম, তা এখন আরো ভিন্ন মাত্রা পেয়েছে। সম্প্রতি দেখলাম একটি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীর বাবা-মাদেরকে এনে একে একে তাদের পরিবারের দুঃখবিজড়িত গল্প শোনানো হচ্ছে। এটিও ভারতীয় প্রতিভা অন্বেশন অনুষ্ঠানগুলোর অনুকরনেই।
৭. SMS ভোটিংয়ের পুরো ব্যাপারটায় কোন মনিটরিংয়ের ব্যবস্থা নেই। তাই এর স্বচ্ছতা খুব স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ। অনেকগুলো চ্যানেলের বিরুদ্ধে তাদের ইচ্ছানুযায়ী প্রতিযোগীদেরকে নির্বাচিত করার অভিযোগ আছে।
৮. প্রতি বছর বছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের কি অর্থ থাকতে পারে? ২ বা ৩ বছরে একবার আয়োজন বরলে তাও না হয় বুঝতাম। এতো প্রতিভা খুঁজে বের করে কি লাভ যদি অনুষ্ঠানের পর তাদের কোন কর্মসংস্থান না হয়? ক'জন প্রতিভাকে মিডিয়া তার বুকে ঠাঁই দেবে? ভারতীয় ট্যালেন্ট শোগুলোর প্রতি যদি খেয়াল করেন তবে দেখবেন যে খুব অল্প সংখ্যক প্রতিযোগী বাদে প্রায় সবাই শো-বিজে তাদের স্থান করে নিতে ব্যর্থ হয়েছেন। এখন আবার বিভিন্ন চ্যানেলে প্রথম দিককার ট্যালেন্ট শো এর প্রতিযোগীদের নিয়ে নতুন করে প্রতিভা অন্বেশনের ব্যবস্থা করা হয়েছে। হাস্যকরই বটে! যদি খুব একটা ভুল না বলে থাকি তবে অচিরে আমাদের দেশেও এমনটাই শুরু হয়ে যাবে।
৯. খেয়াল করে দেখবেন, প্রায় প্রতিটি অনুষ্ঠানের ১ম আসরটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছিলো। কিন্তু তাদের জারিজুরি শুরু হয়েছে ২য় আসর থেকে।
১০. একটা অনুষ্ঠানের নাম না বলে পারলাম না। একুশে টেলিভিশনে প্রচারিত ধুম-তানা না ফানা কি যেন একটা। আপনার কি কখনো এই জঘণ্যতম অনুষ্ঠানটি দেখবার দুর্ভাগ্য হয়েছে? যদি না হয়ে থাকে, তবে আর চেষ্টাও করবেন না যেন ভুলেও। উক্ত অনুষ্ঠানে কোমলমতি শিশুদেরকে দিয়ে যেসব অশ্লীল (বাচ্চাদের অনুষ্ঠানের সাথে অশ্লীল শব্দটি একেবারেই বেমানান, কিন্তু অনুষ্ঠানটি এতোটাই জঘণ্য) নাচের অঙ্গ-ভঙ্গি করানো হচ্ছে তা কাউকেই স্বস্তি দেবে না। কি করে এরকম একটি অনুষ্ঠান একুশে টেলিভিশনের মতো একটি চ্যানেলে প্রচারিত হচ্ছে তা আমার অন্তত জানা নেই।
১১. অনুষ্ঠানগুলোতে বিচারকগণ কোন কোন ক্ষেত্রে এমন সব প্রতিযোগীদের প্রশংসা করছেন, আমি নিশ্চিৎ ক্যামেরার আড়ালে তারা সেটা ভাবলে লজ্জা পাবেন।
এগুলো বাদেও আরো অনেক কারন আছে যা আজকের তথাকথিত প্রতিভা অন্বেশন অনুষ্ঠানগুলোকে মানহীন, জঘণ্য ও SMS বাণিজ্যমূলক অনুষ্ঠানে পরিণত করেছে। এসবের কোনটাই আমাদের কাম্য নয়। এ দেশে প্রতিভার অভাব নেই, কিন্তু তাদের নিয়ে যে SMS বানিজ্য করা হচ্ছে তা একধরনের কারচুপির শামিল, হয়তো একপ্রকার দুর্নীতিও।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
গোলন্দাজ বলেছেন:
ছাগ্লামি র কারে কই !!!! নকল করতে যে কি মজা !!!! এইগুলান রে গু ভরা জুতা দিয়া পিটান দরকার
লেখক বলেছেন: হুমম.......
নাঈম বলেছেন:
১০০% সহমত।
লেখক বলেছেন: ধন্যবাদ নাঈম!
ড্রাকুলা বলেছেন:
ঐশ্বরিয়া আর অন্বেষা কে মনে আছে? অসাধারন।অন্যান্ন ক্ষেত্রে আপনার যুক্তিগুলো মেনে নিলাম।
লেখক বলেছেন: দেখুন প্রতিভা ঠিকই আসছে। কিন্তু তাদের মূল্যায়ন এই SMS বাণিজ্য দিয়ে সম্ভব না।
হাসান মাহবুব বলেছেন:
ভাল লিখেছেন।দুইদিন পরে দেখবেন জি বাংলার মিরাক্কেল এর নকল করে কিছু একটা শুরু করেছে।এইটা এখনও বাকি রেখেছে কেন বুঝলামনা।
লেখক বলেছেন: হা হা হা.......আপনি জানেন না তাহলে। বাংলা ভিশনে "রসিক রাজ" নামে একটি অনুষ্ঠান চালু হয়েছে। অনুষ্ঠানটি মীরাক্কেলের জঘণ্য নকলের প্রচেষ্ঠা। অনুষ্ঠানটিতে এমন সব এ্যাডাল্ট জোক বলা হয় যা কোন বাংলাদেশী চ্যানেলে প্রচারিত হচ্ছে ভাবলে আমি শিউরে উঠি। এই অনুষ্ঠানে ১৮+ রেটিং দেয়া উচিৎ। আপনি বিশ্বাস করবেন না, অনুষ্ঠানে মীরাক্কেলের "ব্যান্ডেজের" অনুকরণে স্টেজে একটি ব্যান্ড দল রাখা হয়েছে। মীরাক্কেলে প্রতিযোগীরা যেমন করে ব্যান্ডেজের সদস্যদের সাথে কথোপকথন করতো এখানেও সেই প্রচেষ্টা করা হচ্ছে, হাস্যকর! আরো দুঃখজনক ব্যপার হচ্ছে আব্দুন নূর তুষারের মতো একজন জনপ্রিয় মিডিয়া সমালোচক এই অনুষ্ঠানের বিচারক। বাকি ২ জন বিচারক হচ্ছেন; শম্পা রেজা আর তারেক আনাম।
নাঈম বলেছেন:
ক্লোজআপ 1 দ্বিতীয় পর্বের ফাইনাল রাউন্ড সরাসরি অনুষ্ঠানস্থল থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সেবার সালমা বিজয়ী হয়েছিল, ২য় স্থান অধিকারী মুহিন সালমার চেয়ে এসএমএস ভোটে অনেক পিছিয়ে ছিল, কিন্তু প্রতিভা এবং পারফর্ম্যান্স এর দিক দিয়ে মুহিন এবং নিশীতা অনেক ভাল ছিল সালমার চেয়ে, সেটি সেদিনের উপস্থিত দর্শকরাই বলেছেন। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর আমরা যখন হলত্যাগ করছিলাম, তখন অনেক দর্শককেই রাগে ফুঁসতে দেখেছি, সালমার বিজয়ী হওয়ার কারণে তাদের সবাই ক্ষুব্ধ ছিলেন। সেই ফাইনাল রাউন্ড বিচারকরা বয়কট করেছিলেন বলে শুনেছিলাম।
লেখক বলেছেন: খুবই স্বাভাবিক নাঈম! প্রতিভার থেকে আবেগের প্রভাবই এই অনুষ্ঠানগুলো বেশি প্রকট!
হিমালয়৭৭৭ বলেছেন:
নাফিস , একুশের ঐ প্রগ্রাম আর ইণ্ডিয়ান জি বাংলার ' ড্যান্স বাংলা ড্যান্স" এ দুটি প্রোগ্রাম দেখে অনেক দিন থেকেই মেজাজ খারাপ ছিল, বিশেষ করে একুশে টিভির প্র্রোগ্রামটা নিয়ে একটা পোস্ট দেয়ারও ইচ্ছা আছে।।। কিন্তু বাসায় মাত্র অল্প কিছুক্ষণ প্রোগ্রামটা দেখেছিলাম, এত অল্প আইডিয়া নিয়ে পোস্ট দিলে মূল ক্ষোভটা প্রকাশ করা যায়না, তাই স্থগিত ছিল।।। তোমার ভাবনাটা খুবই ভালো লাগল। একটা ব্যাপার বুঝিনা, এই ব্লগে অনেক সাংবাদিক আছেন, তাদের পত্রিকায় এই বিষয়টি নিয়ে সেভাবে লেখেননা কেন? কারণ, ব্লগ তো এখনো দেশের অধিকাংশ মানুষেরই নাগালের বাইরে, এখানের চেয়ে পত্রিকায় লিখলে বিষয়টা আর একটু আলোচিত হতে পারত।
লেখক বলেছেন: আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে হিমালয় ভাই। এগুলো নিয়ে লেখার ইচ্ছে অনেকেরই আছে, কিন্তু কোন পত্রিকা সেসব ছাপাতে নারাজ। কারনটা খুব সহজেই অনুমেয়। উক্ত তথাকথিত প্রতিভা অন্বেষন অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে মোবাইল ফোন কোম্পানীগুলোর টাকায়, আবার সংবাদপত্রিকাগুলোর বিজ্ঞাপণের সিংহভাগ টাকাই আসে মোবাইল ফোন কোম্পানীগুলো থেকে.....আর কিছু কি বলতে হবে? ![]()
হিমালয়৭৭৭ বলেছেন:
এটাই তো সমস্যা।।। প্রথম আলো ব্লগে জনৈক ব্লগার গ্রামীণ ফোনের সমালোচনা লেখার পর কেমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল , তা তো ভুলিনাই।।।
লেখক বলেছেন: এবং এই একই সমস্যা টিভি চ্যানেলগুলোর ক্ষেত্রেও.........
শিট সুজি বলেছেন:
সহমত
লেখক বলেছেন: ধন্যবাদ!
ইসানুর বলেছেন:
সহমত
লেখক বলেছেন: ধন্যবাদ!
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
১০০% সহমত।
লেখক বলেছেন: হুমমম.......
অমাবশ্যার চাঁদ বলেছেন:
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ১০০% সহমত।
লেখক বলেছেন: ধন্যবাদ!
আলমগীর কুমকুম বলেছেন:
ইত্রামিগুলো বন্ধ হওয়া দর্কার
লেখক বলেছেন: সহমত!
স্বপ্নকর বলেছেন:
সম্পূর্ন একমত। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো নকলের সর্ব্বোচ্চ পর্যায়ে চলে গেছে। ইন্ডিয়ান বাংলা চ্যানেলের প্রোগ্রামগুলোকে অন্ধভাবে নকল করা হচ্ছে। আর নকল করে যা তৈরী করা হচ্ছে তা বাংলাদেশের সংস্কৃতির সাথে কতটুকু খাপ খায় তা আর কেউ ভেবে দেখছে না। রুচির দিকটা বাদ দিয়ে ব্যবসার দিকটাকেই সবাই বড় করে দেখছে। আবার এভাবে প্রতি বছর যদি ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম চলতে থাকে তাহলে কয়েক বছরের মধ্যে দেখা যাবে এদেশে সাধারণ মানুষের চেয়ে ট্যালেন্ট বেড়ে যাবে। যা সত্যিই হাস্যকর।
লেখক বলেছেন: অন্ধ নকলের হাত থেকে মুক্তি চাই............
নুরুল বলেছেন:
সম্পূর্ন একমত
লেখক বলেছেন: ধন্যবাদ!
নামহীনা বলেছেন:
১০. একটা অনুষ্ঠানের নাম না বলে পারলাম না। একুশে টেলিভিশনে প্রচারিত ধুম-তানা না ফানা কি যেন একটা। আপনার কি কখনো এই জঘণ্যতম অনুষ্ঠানটি দেখবার দুর্ভাগ্য হয়েছে? যদি না হয়ে থাকে, তবে আর চেষ্টাও করবেন না যেন ভুলেও। উক্ত অনুষ্ঠানে কোমলমতি শিশুদেরকে দিয়ে যেসব অশ্লীল (বাচ্চাদের অনুষ্ঠানের সাথে অশ্লীল শব্দটি একেবারেই বেমানান, কিন্তু অনুষ্ঠানটি এতোটাই জঘণ্য) নাচের অঙ্গ-ভঙ্গি করানো হচ্ছে তা কাউকেই স্বস্তি দেবে না। কি করে এরকম একটি অনুষ্ঠান একুশে টেলিভিশনের মতো একটি চ্যানেলে প্রচারিত হচ্ছে তা আমার অন্ততঃ জানা নেই।একমত, হাজার বার একমত। আমার ক্ষমতা থাকলে এই জঘণ্যতম অনুষ্ঠানটি ব্যান্ড করে দিতাম।
লেখক বলেছেন: আমিও আপনার সহিত সহমত পোষণ করছি...........
লেখক বলেছেন: হুমমম.......সহমত!
লেখক বলেছেন: ধন্যবাদ!
ঘাসফড়িং বলেছেন:
সহমত।আমার মনে হয়, ক্ষেত্রবিশেষে, বিচারকদের বিহেভিওরও ইন্ডিয়ান আইডলের বিচারকদের বিহেভিওরের সাথে অনেকখানি মিলে যায় (e.g. আমার মতে, cloe up 1 এর প্রথম সিরিজের বিচারক বুলবুলের কথা বলার স্টাইল এবং কথায় কথায় অনভ্যস্তভাবে ছড়া কাটার প্রবণতা, ইন্ডিয়ান আইডলের অনু মালিকের পুরোপুরি অনুকরণ... খুবই দৃষ্টিকটূ... কি বলব আর...
close up 1 2006 এর পর থেকে আমি এধরনের ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানের প্রতি আর কোনো আগ্রহবোধ করিনি... শহরে অদ্ভূত সব বিলবোর্ড দেখি, যেমন "সাগর সেঁচে এক ডজন মুক্তা মানিক"... ওদের প্রতিভা আর প্রতিষ্ঠিত হবার স্বপ্নকে সামনে ধরে জাস্ট বিজনেস করে যাচ্ছে... নয়ত যতখুশি sms করতে বলার কারন কি।।
এখনকার জামানায় এসব ট্রেন্ড হয়ে যাচ্ছে।
লেখক বলেছেন: আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা আর বলবেন না। উনার অসংযত প্রশংসার মাত্রায় সবাই বিরক্ত.......
লেখক বলেছেন: হুমমম.........
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
বাচ্চা পোলাপানদের দিয়ে ভোট ভিক্ষা চাইয়ে এই বয়সেই মানসম্মান জ্ঞানবোধটা নষ্ট করে দিচ্ছে।
লেখক বলেছেন: সহমত
ঘাসফড়িং বলেছেন:
@ভাঙ্গা পেন্সিল... একদম ঠিক বলেছেন।। ভোট প্রার্থীর রিলেটিভরা বিভিন্ন স্কুল কলেজে গিয়েও ভোট ভিক্ষা করে...
লেখক বলেছেন: হুমমম........
লেখক বলেছেন: হুমমম........
অক্ষর বলেছেন:
নকল করাটা খারাপ না যদি নকল কৈরা আসল্টার সমমান বা তার থিকা ভালো বানাইতে পারে।কিন্তু এই হালারা নকল কর্তে যাইয়া যা করে তারে তো নকল কয় না রে। ঠিক কৈতে হৈবো তাও জানা নাই!!!
লেখক বলেছেন: হ!
নির্বাসন বলেছেন:
আর ভাল্লাগেনা মামু...
লেখক বলেছেন: হ!
লেখক বলেছেন: কোন চ্যানেলে যামু কন! সবগুলাই তো দেখায়.........
প্রচেত্য বলেছেন:
বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে - এটাই আশাব্যঞ্জকনিচের পোষ্টি দেখবেন আশা করি
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ। পোস্টটি দেখছি.........
লেখক বলেছেন: সহমত!
নিবিড় বলেছেন:
পোস্টে সহমত
লেখক বলেছেন: ধন্যবাদ!
লেখক বলেছেন: এটা সামহোয়্যারের এক দরনের বাগ ![]()
নীরজন বলেছেন:
ক্লোজ আপ ওয়ানে বুলবুলের অতি আবেগ........ধু তা না এর অতি ঢং.........অতি মেকাপ.......উফ্........আমি ভাবতাম আমারই বুঝি এত খারাপ লাগে..........এখন দেখি অনেকেই আছেন.....চমৎকার পোষ্ট
লেখক বলেছেন: ধন্যবাদ! এমন ধারনা শুধু আপনার আর আমারই নয়........আরো অনেকেরই.......এ ব্যাপারে নিশ্চিৎ থাকুন........
মুকুট বলেছেন:
বানিজ্যিকতায় ভরে গেছে........স্বকীয়তা নাই কোনটারই!!!
লেখক বলেছেন: সহমত!
অন্তু বলেছেন:
ভালো পোষ্ট দিয়েছেন। এই বাচ্চাদের প্রগ্রাম দেখে তো আমি একদম থ মেরে গিয়েছি। কি যে হচ্ছে !@হিমালয় ৭৭৭: এটাই তো সমস্যা।।। প্রথম আলো ব্লগে জনৈক ব্লগার গ্রামীণ ফোনের সমালোচনা লেখার পর কেমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল , তা তো ভুলিনাই।।।
কাহিনিটা পুরাটা বলেন না। আমি জানি না। লিঙ্ক থাকলে দিয়েন।
এই মোবাইল কোম্পানি গুলাতো ইষ্ট ইন্ডিয়া কোং কিসিমের হ্যে যাচ্ছে দেখা যাচ্ছে।
লেখক বলেছেন: এই মোবাইল কোম্পানি গুলাতো ইষ্ট ইন্ডিয়া কোং কিসিমের হ্যে যাচ্ছে দেখা যাচ্ছে।
সহমত!
লেখক বলেছেন: ![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
কি কমু ভাবতেছি। কিছু কিছু অনুষ্ঠান মজাই লাগে। কিন্তু অনুষ্ঠানের নামে ছ্যাবলামী দেখতে মোটেও ভাল লাগেনা।।। লেখক বলেছেন: হ! ![]()
মুক্ত বয়ান বলেছেন:
মফিজুল হক বলেছেন: সহমত
লেখক বলেছেন: ধন্যবাদ!
রেজওয়ান শুভ বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ!
আই আনাম বলেছেন:
নাফিস ইফতেখারের অন্যান্য লেখগুলোর মত এটাও জোশ হয়েছে। ধন্যবাদ এরকম একটা যুক্তিসংগত পোস্ট দেওয়ার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে..........
মোতাব্বির কাগু বলেছেন:
বলেছেন: +বাচ্চা পোলাপানদের দিয়ে ভোট ভিক্ষা চাইয়ে এই বয়সেই মানসম্মান জ্ঞানবোধটা নষ্ট করে দিচ্ছে।
লেখক বলেছেন: ধন্যবাদ!
বিলাই মানব বলেছেন:
" এই পোস্ট টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ উনাকে বারবার SMS করুন......... টাইপ করুন NAF পাঠিয়ে দিন ৪২০ নম্বরে........."হো হো হো...............
যাই হোক...অনেক ধন্যবাদ আপনার সময়োপযোগী পোস্টের জন্য
লেখক বলেছেন: হ্যাঁ দর্শক, এখনই SMS করুন। SMS করার নিয়মাবলী আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে..........![]()
বিলাই মানব মানে হচ্ছে Catman। Batman এর ভাই-টাই নাকি আফনে? ![]()
বিলাই মানব বলেছেন:
হইতেও পারি ...বলা যায় না......জোকারের ঠেলায় তো batman ভাত পায়না, catman হয়ে চান্স নিলাম একটা আমি ভাই নতুন এখানে......emoticon দেয় কেমনে?
লেখক বলেছেন: নতুন পোস্ট লেখার অপশনে গেলে স্ক্রিনের ডানদিকে ইমোটিকনের তালিকা দেখতে পাবেন। এগুলোই আমরা ব্যবহার করি, তবে কমেন্টে ইমোটিকন দিতে গেলে আপনাকে কোড মুখস্থ রাখতে হবে..........![]()
লুথা বলেছেন:
ইটিভি এবং চানেল আই এখন জীটিভি কে নকল করায় বাস্ত
লেখক বলেছেন: কথা সত্য!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















