আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল B-)

১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৮

শেয়ারঃ
0 13 0



১. লুল হবার প্রাথমিক শর্তই হচ্ছে আপনাকে হতে হবে নির্লজ্জ। কি অন্যান্য ব্লগারদের ভৎর্সনা বাণী আর কি মেয়ে মানুষের কাছে অপমাণিত হওয়া কোন কিছু দ্বারাই আপনার প্রভাবিত হওয়া চলবে না। আপনাকে মনে রাখতে হবে লুলদের পথে অনেক বাধা-বিপত্তি আসেবে, জুটবে অনেক অনেক চপেটাঘাত আর লেডিস স্যান্ডেলাঘাত - কিন্তু আপনার দমে যাওয়া চলবে না। মনে রাখবেন: Once A লুল, Always a লুল। ভয় পেলে, লজ্জা পেলে চলবে না। লজ্জা পেয়ে আজ অব্দি কেউ লুল হয়নি, আপনিও হবেন না। :D

২. নিক নিয়ে মাথা তেমন ঘামানোর কিছু নেই। তবে বিদঘুটে কিছু হওয়া চলবে না কোনোমতেই। সবচেয়ে ভালো হয় নিজের নামে বা যে কোন ব্যাক্তি নামে হলে। এতে করে আপনার ব্যাক্তি পরিচিতি বাড়বে টার্গেটেড মেয়ের কাছে। তবে নাম মফিজ, নাফিস গোছের কিছু হলে সেটা ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে আপনাকে আশ্রয় নিতে হবে Abstract গোছের কোন নিকের। যেমন: দূর আকাশের তারা বা নীলিমার আশ্রয়ে। এ ধরনের নিকে নীল শব্দটি থাকতে পারে। নীল শব্দটির মধ্যে একটা বিশেষ কিছু আছে যা মেয়েদেরকে আকৃষ্ট করে বলে অভিজ্ঞ লুলরা ধারণা করে থাকেন। B-)

৩. ব্লগের সব পোস্টে আপনি মন্তব্য করতে হবে না। মন্তব্য করুন বেছে বেছে মেয়েদের পোস্টসমূহে। এমনকি সব মেয়ের পোস্টেও কমেন্ট করবেন না আপনি। আগে দেখুন আপনার টার্গেটেড ময়নার পোস্টগুলো কি ধরনের। যদি পোস্টগুলো কবিতা বা জীবনের গল্প হয় চোখ বুঁজে ঝাঁপিয়ে পড়ুন। মহান লুলরা বলে থাকেন এ ধরনের মেয়েদের সাথে লুলামিতে মজা অত্যাধিক। ;)

৪. প্রথম পাতার নতুন ব্লগ তালিকাটিতে সর্বদা চোখ রাখুন। রোজ সকালে উঠে আপনার প্রথম কাজই হবে নতুন ব্লগার তালিকায় নতুন কোন মেয়ে ব্লগারের নাম যোগ হলো কিনা তা যাচাই করা। নতুন মেয়ে ব্লগাররা ব্লগে নতুন বলে ব্লগের হাবভাব ও হাল-হকিকত বুঝে উঠতে একটু সময় লাগে। আর তাই আপনি যদি আপনার লুলামির কারনে ব্লগে কুখ্যাতও হয়ে থাকেন তবেও মেয়ে বুঝতে পারবে না.........;)

৫. কবিতা পোস্টসমূহে উক্ত মেয়ে কবিতাই যাই লিখুক না কেন ব্যাপার না। আপনি মাঝখান থেকে বা শেষের কয়েকটা লাইন কপি করুন ও মন্তব্যের ঘরে পেস্ট করুন ও অতঃপর আপনার কষ্ট করে বানানো তেলচুপচুপে প্রশংসা বাক্যগুলো লিখে ফেলুন। অথবা চাইলে নিজে থেকে কয়েকটি লাইন বানিয়ে কবিতার সাথে যোগ করে ফেলুন ও মন্তব্য হিসেবে ছেড়ে দিন। আরো যা করতে পারেন তা হলো কবিতার ঐ লাইনগুলো আপনাকে অন্য কোন জগতে নিয়ে গেলো বা লাইনগুলোর মধ্যে নিজের জীবনের কোন একটি মূহুর্তকে খুঁজে পেলেন বলে উল্লেখ করুন, ময়না এবার ফাঁসবেই.........;)

যেমন ব্লগার ক্যাটরিনার একটি কবিতা পোস্ট আপনার মন্তব্য হতে পারে এরূপ:

ফুল গজায় কাঁঠাল গাছে ছাগু ডাকে ভোররাতে যেন দূর বেদনার আভাস আসে গোয়াল ঘরের কার্নিশে........

অসাধারণ! কাঁঠাল গাছ আর ছাগুর লোমে হারিয়ে যেতে যেতে পথ হারিয়ে ফেলেছি ক্যাটরিনা। আপনি আমায় উদ্ধার করতে আসবেন তো?

অথবা

ফুল গজায় কাঁঠাল গাছে ছাগু ডাকে ভোররাতে যেন দূর বেদনার আভাস আসে গোয়াল ঘরের কার্নিশে........

লাইনগুলো সর্বাঙ্গ ছুঁয়ে গেলো ক্যাটরিনা!

অথবা

ফুল গজায় কাঁঠাল গাছে ছাগু ডাকে ভোররাতে যেন দূর বেদনার আভাস আসে গোয়াল ঘরের কার্নিশে........

হারিয়ে যাওয়া শৈশবের যেনো একটা মিষ্টি আভাস পেলাম আপনার লেখা লাইনগুলোয়। উদাস হয়ে গেলাম...........!

৬. যাদের সাথে লুলামি করবেন তাদের জন্মদিনটা জেনে নিতে ভুলবেন না যেনো। এতে করে দু'টো লাভ হবে। প্রথমতঃ এত করে তার রাশি জানতে পারবেন,ফলে তার রাশির বৈশিষ্ট্যবলীর সাথে আপনার রাশির বৈশিষ্ঠ্যবলীর মিল দেখিয়ে আপনার সাথে তার ঘনিষ্ঠতার যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে পারবেন। দ্বিতীয়তঃ তার জন্মদিনে রাত ১২.০১ মিনিটে সবার আগে লোল-সিক্ত পোস্টটি দেয়ার সৌভাগ্য আপনিই লাভ করবেন। :P

৭. ব্লগে নিজ সুবিধার্থে একাধিক নিক মজুদ রাখুন। টার্গেটকে বাগে আনা এতে করে আরো সহজ হবে। এতে করে এক নিক থেকে নিজের অন্য নিককে টার্গেট মেয়ের চোখে যেমন করে জাতে উঠাতে পারবেন তেমনি করে ডাবল এ্যাটাক তথা ব্রুটাল এ্যাটাকে যাওয়ার অপশনটিও খোলা থাকবে। ;)

৮. খুবই খুবই রোমান্টিক ও লোল-সিক্ত কোন কবিতা টার্গেটেড মেয়েকে উৎসর্গ করে বা মেয়ের লেখা কোন কবিতার জবাবে লিখে ড্রাফট করে ওঁত পেতে বসে থাকুন। যেই মাত্র টার্গেটেড মেয়ে ব্লগারকে অনলাইনে দেখবেন সাথে পোস্ট ড্রাফট থেকে প্রকাশ করুন।

পোস্টের শিরোনাম হতে পারে:

ব্লগার ক্যাটরিনাকে উৎসর্গ করে লেখা কবিতা: শুধুই তোমার জন্য

অথবা

ব্লগার ক্যাটরিনার খন্ড ভালোবাসা কবিতার জবাবে

৯. (মুছে দেয়া হলো)

১০. আপনাকে আপনার ব্লগিং স্টাইলের মাধ্যমে টার্গেটেড মেয়ের কাছে নিজেকে অনেক অভিজ্ঞ রূপে উপস্থাপন করতে হবে। ভাবটা এমন যেনো জীবনে আপনি বহু ঘাটের জল খেয়েছেন। অনেক মেয়ে দেখেছেন আপনি, মেয়েদের নাড়ি-নক্ষত্র আপনার মুখস্থ। অভিজ্ঞ লুলরা বলে থাকেন, অভিজ্ঞতা লুলামিতে অস্ত্র হিসেবে কাজ করে। B-)

১১. কৌশলে টার্গেটেড মেয়ের ফেইসবুক বা ম্যাসেন্ঞ্জার আইডি যেনে নিয়ে তাকে এ্যাড করুন। এতে করে আপনি ব্লগের বাইরে আপনার লোল ফেলতে পারবেন নিজের ইচ্ছেমতো, ঝুঁকিও কমে যাবে অনেকখানি। ;)

আশা করা যায় উপরোক্ত নিয়মাবলী মেনে চললে আপনি অতি অল্প সময়েই হয়ে উঠতে পারবেন একজন পরিপূর্ণ পেশাদার ব্লগীয় লুলে। B-)


আপডেট: ২২শে ফেব্রুয়ারী , ২০০৯ একাধিক ব্লগারের কাছে ৯ নং পদ্ধতিটি আপত্তিকর ও এটি নারীদের প্রতি বিদ্বেষমূলক মনে হওয়ায় বলে মনে হওয়ায় আমি এ পয়েন্টটি মুছে দিলাম। কখনোই কোন মেয়ে ব্লগারকে হেঁয় করতে চাইনি, মা-বোন-স্ত্রীসহ নারীর প্রতিটি রূপের প্রতিই আমি শ্রদ্ধাশীল। আমার ঐ লাইনটির জন্য কেউ আঘাত পেয়ে থাকলে তার কাছে আমি করজোরে ক্ষমা চাইছি। একইসাথে ক্ষমা চাইছি ব্লগের প্রতিটি ব্লগারের কাছে আমার অর্বাচীনতার জন্য। অনেক অনেক দেরিতে হলেও আমি আমার ভুল বুঝতে পেরেছি। এ জন্য আমি লজ্জিত।

পূর্বের টিউটোরিয়াল: টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ছাগু

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: :P

২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২
নাখ লুমিশ নিমা বলেছেন: ভাইজান পুরাটা আর পড়লাম না। আপনার হিসাবে আমি প্রথমেই বাদ।
আমার নিকটির জন্য।
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: তাও পুরাটা পড়েন.........;)

৩. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
তামিম ইরফান বলেছেন: খেক খেক খেক:D............ বুখে আয় বাবুল:D

পুনশ্চ: ইহা কিন্তু কগয় কেস না:P
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: সন্দেহ লাগে! ;)

৪. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
সাদাকালোরঙিন বলেছেন: লুলামিতে ভাইজানের ক্যারিয়ার রেকর্ড জানতে পারলে ভালো হতো। পরামর্শগুলোতো অব্যর্থ মনে হচ্ছে।
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: আমার নাম মফিজ, নাফিস টাইপ। প্রথমেই বাদ.........:)

৫. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
তামিম ইরফান বলেছেন: ওহ! এতো সুন্দর করে লিখছেন....সর্বাঙ্গের রোম দাড়িয়ে গেলো এমন জীবনঘনিষ্ঠ লেখার প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি.....।অসাধারন.....কখনও লুলদের হাতে পড়লে আমাকে আপনি আমায় উদ্ধার করতে আসবেন তো?:P:D
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ! তবে আপনার প্রোফাইলের ফটুকখানা দেখে মুখে যাও বা লোল ছিলো তার সবখানি শুকিয়ে গিয়েছে..........:|

৬. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
তামিম ইরফান বলেছেন:
আরে দিবানো
মুঝে পেহচানো
কাহাসে আয়া ম্যা হু কউন
ম্যা হু লুল,ম্যা হু লুল,
ম্যা হু,ম্যা হু,ম্যা হু লুল,B-)
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: তুম হো লুল?!? খাইসে! জানতাম না তো! ;)

৭. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
সামী মিয়াদাদ বলেছেন: আমি ছাগু হমু না লুল হমু বুঝবার পার্তাছিনা......কারন হাসতে হাসতে কাইত হইয়া আছি.....আইচ্ছা দুইটার মিক্সড কোন কিছু নাই?
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: লুল্ছাগু বা ছাগ্লুল! ;)

৮. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৩
জানজাবিদ বলেছেন: জবাব নাই, এত্ত মজা এই ব্লগে আমার স্বল্প ব্লগীয় জীবনে খুব কমই পাইছি। +++++++++
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ! মজা দিতে পেরেছি জেনে ভালো লাগছে.........:)

১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: খিক খিক..........;)

১০. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৭
নাখ লুমিশ নিমা বলেছেন: আমি ব্লগে নতুন। কিন্তু ব্লগে এইসব কী হয়?
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আর কয়েকদিন থাকেন, আপনা আপনিই টের পাবেন.........;)

১১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮
পুরানপাগল বলেছেন: পুরা ফাটাফাটি নাফিসীয় কাব্য সাহিত্য।
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: কাব্য সাহিত্য কই পাইলেন?

১২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: সাবাশ !!!!!!!!!!!!!!!!!!!! :D

"ফুল গজায় কাঁঠাল গাছে
ছাগু ডাকে ভোররাতে
যেন দূর বেদনার আভাস আসে
গোয়াল ঘরের কার্নিশে........

অসাধারণ! কাঁঠাল গাছ আর ছাগুর লোমে হারিয়ে যেতে যেতে পথ হারিয়ে ফেলেছি ক্যাটরিনা। আপনি আমায় উদ্ধার করতে আসবেন তো?"

খাট থিকা পৈড়া গেছি হাস্তে হাস্তে :D

এই মুহূর্তে ব্লগের চার লূলের কথা খুব মনে পর্তাছে .... বেচারাগো লুলামির গোপন রহস্য ফাস হৈয়া গেল .. এখন নয়া থিওরী প্রয়োগ কর্বো।
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: খাইসে! পইড়া ব্যথা পান নাই তো? :)

৪ লুলকে একসাথে Furious Four বলা যেতে পারে, কি কন? ;)

১৩. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪
সামী মিয়াদাদ বলেছেন: ব্লগে কি কোন লুল্ছাগু বা ছাগ্লুল (ধন্ধে আছি কুনটা ভালা) নাই? একটা নাফিসীয় গবেষনার দরকার......
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: ছাগ্লুল মনে হয় Better........;)

১৪. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬
দেশী পোলা বলেছেন: ভাই, সব পুরুষ লুল কেন?

এখন সম-অধিকারের যুগ, এই যুগে একটা মহিলা লুল নাই, দেশ এত পশ্চাতপদ কেন?
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: মেয়ে আর লুল শব্দ দু'টা পাশাপাশি খুবই বেমানান........শব্দটাতে পুরুষদের এতচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যা আর খন্ডানো সম্ভব না........

১৫. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮
শূন্য আরণ্যক বলেছেন: ভাইজান .. আবার মাত করলেন ++++.... সিরিয়াসলি ; আপনে যে লাইনে যাইবেন সেখানেই মাত করবেন ..
এদের সম্পর্কে এত কিছু জানেন কিভাবে ? আবার নিজেই যাগো কাব্য কীর্তন করলেন ..ঐ টাইপ হইয়া যাইয়েন না ;)
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: না না.........আমি অলরেডি বুকড, ঐ পথে যাওয়ার আর সুযোগ নেই........;)

১৬. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
আরিফ থেকে আনা বলেছেন: ছাগ্লুল ;) হাসতেই আছি /:)
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: হাসতেই থাকোরে বুকা! ;) /:)

১৭. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৩
'লেনিন' বলেছেন: হা হা ম গে

ছাগলুল... কিন্তু নাফিস এতো নিখুঁত বর্ণনা দিলেন কেমনে? :) ;)
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: গভীর পর্যবেক্ষণ আর "আমি ঐ যায়গায় হলে কি করতাম" এই প্রশ্নের উত্তর খোঁজাটাই হচ্ছে এ ধরনের পোস্টের সফলতার রহস্য। :)

এরকম আরো কয়েকটি পোস্ট:

সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা)

প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀

১৮. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা

ল অব লুলামী বইটি তোমাকেই লেখতে হবে :)
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: হেঁ হেঁ :)

২০. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১১
লংকার রাজা বলেছেন: লুল সংক্রান্ত বাস্তব অভিগ্গতার জন্য ঘুরে আসুন Click This Link
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১০

লেখক বলেছেন: এটা আগেই দেখেছি ;)

২১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৫
লংকার রাজা বলেছেন: যাদের লিংকটাতে যাওয়ার টাইম নাই তাদের জন্য কিছু লুল কাব্য --

আলিফ দেওয়ান :
কলকল চলচল
কালু ফেলে ঠলমল
লুল পেলে জরতুপানেথে
লুল পালাইও কালু বিশম দইরাথে!

বিষাক্ত মানুষ :
কোথায় বৃন্দাবন
কোয়ায় নন্দন
কে বলে তা বহুদুর!

রোবোট :
বলগের মাঝে আছে বৃন্দাবন
বলগেতে লুলালুল

আবদুর রাজ্জাক শিপন :
লুল দেখে তুই করিসনে ভয়
আড়ালে তার *ল্লু হাসে

কন্টক :
যে সকল লোলেতে জন্মি হিংসে লোলীয় বাণী
সে সকল কোন লোলপুরুষের বংশ নির্ণয় ন'জানি

তামিম ইরফান :
লোলের তুমি,লোলের আমি
লোলের কমেন্ট বড়ই দামী

কৃতগ্গতা স্বীকার:আলিফ দেওয়ান,বিষাক্ত মানুষ,রোবোট,আবদুর রাজ্জাক শিপন,কন্টক,তামিম ইরফান
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: মজার ব্যাপার হচ্ছে এই পোস্টটা দেইখাই আমার পোস্টটা দেওয়ার ইচ্ছাটা বাড়ছিলো ;)

কমেন্টগুলা দেইখা পুরা হা হা প গে.........:)

২২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৫
চাণক্য বলেছেন: আচমকা ব্লগে আসিয়া পপুলার হইবার উপায় সমূহ:

১। ব্লগে ঘোরাঘোরি করিয়া সেই সব ব্লগারকে চিহ্নিত করা যাহাদের কর্মকান্ড সাধারণ ব্লগারগনের চোখে পড়ে (উদাহরন স্বরুপ এ-টিম, ছাগু)

২। ঐ সকল বিশেষ ব্লগারের আগ্রহের বিষয় চিহ্নিত করণ।

৩। অতঃপর উক্ত ব্লগারদের মনোরঞ্জনের দিকে লক্ষ রাখিয়া নিয়মিত পোস্ট প্রদান। নিজেদের আগ্রহের বিষয় দেখিয়া উক্ত ব্লগারগন ঝাপাইয়া পড়িবে যাহা নতুন ব্লগারের হিট/মন্তব্য/রেটিং বাড়াইবে।

৪। মাঝে মাঝে চেতনদধারী বা তথ্যপূর্ণ কিছু কপিপেস্ট ছাড়া।

এই চার যজ্ঞের ফলাফল দাড়াইবে

# ব্লগ লিখেছেন: ৭ মাস ১ সপ্তাহ
# ব্লগটি মোট ১১০৯০৭ বার দেখা হয়েছে


বৎস নাফিস, চিপাগলি দিয়া খানিকের তরে হয়ত একটু বেশি আগানো সম্ভব তবে মূল দুরত্ব প্রধান সড়ক দিয়াই অতিক্রম করিতে হয়। অতএব, খেয়াল কৈরা.............
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: আমার ইভ্যালুয়েশন করবার প্রয়োজন আছে কি চাণক্য মশাই? আমি কি ব্লগ লিখে টাকা পাই নাকি চাই? শর্টকাট, চিপাগলি না মেইনরোড নিলাম সেটা বিবেচনা করে কি লাভ? ব্লগীং ব্লগারের জন্য কোন ব্যবসা বা চাকরী নয়। নাকি আপনার তাই বলে মনে হয়? ;)

# ব্লগ লিখেছেন: ৭ মাস ১ সপ্তাহ
# ব্লগটি মোট ১১০৯০৭ বার দেখা হয়েছে

তো কি হয়েছে? নোবেল/অস্কার তো তো পাই নাই চাণক্য সাহেব। ৭ মাস ধরে ব্লগে শুইয়া বইসাও ১,০০,০০০ হিট কামানো হয়তো সম্ভব। তাতে কি ** ছিঁড়া যাইবে? ব্লগিং করে মজা পাই, মজা দেই। শর্টকাট না লংমার্চ করলাম দেখবার সময় নাই, প্রয়োজনও বোধ করি না।

আপনি বলিয়াছেন: মূল দুরত্ব প্রধান সড়ক দিয়াই অতিক্রম করিতে হয়।

আপনাকে কে বলেছে যে আমি মূল দূরত্ব অতিক্রম করিতে চাই? আপনার খায়েশ হইলে আপনে করেন। উহা তথাকথিত এলিট ব্লগারদের পথ। এলিট ব্লগার হবার ইচ্ছে বা খায়েশ যেটাই বলেন না কেন কোনোটাই আমার নেই।

সবাই যদি টেস্ট ম্যাচ খেলে আমি না হয় একটু ওয়ানডে বা টুয়েন্টি-টুয়েন্টি খেললামই। আমি তো আর আসিয়া কাউকে কহিতেছি না কেন আমাকে টেস্ট দলে স্থান দেয়া হচ্ছে না? ব্লগ লিখে মজা পাই, যেমন পাই চার-ছক্কা মেরে। হল-অব-ফেইমে যাদের ছবি টাঙ্গানোর কথা তাদেরটাই বরং থাক না, সবার তো হল-অব-ফেইমে যাওয়ার দরকার নেই ;)

২৩. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২২
পারভেজ রবিন বলেছেন: আপনাকে মনে রাখতে হবে লুলদের পথে অনেক বাধা-বিপত্তি আসেবে, জুটবে অনেক অনেক চপেটাঘাত আর লেডিস স্যান্ডেলাঘাত - কিন্তু আপনার দমে যাওয়া চলবে না। মনে রাখবেন: Once A লুল, Always a লুল।
ওহ্ এই যায়গাটা অসাধারণ হয়েছে। ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আর মেঘাচ্ছন্ন ণীল আকাশের কথা, যখণ বিকেলে গাল শেভ করে সরিষা ক্ষেতে গিয়ে বসে দেখতাম গগনপানে তাকিয়ে দেখতাম।

হয়েছে? আমার ভবিষ্যৎ কেমন?
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: আপনার ভবিষ্যৎ আপনারই হাতে জনাব...........;)

২৪. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৪
আট আনা বলেছেন: @ লংকার রাজা, দারুন লিঙ্ক দিছেন ভাই। চরম। পাব্লিকের ছ্যাব্লামি দেইখ্যা হাস্তেই আছি।

নাফিস, দেখি চেষ্টায় করমু লুল হওন যায় কিনা আপনার বলা টেকনিক ফলো কইরা। ;)
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১০

লেখক বলেছেন: আর যাই হন, লুল হইয়েন না জনাব। লুল বড়ই খাঁচড়া জিনিস..........;)

২৫. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪২
প্রলয় হাসান বলেছেন: সোজা প্রিয়তে।


আমি ইকটু এ্যাড করতে চাইঃ

যাদের যাদের কাছ থেকে আপনি আপনার পেশাদার লুলামীকে সার্টিফাই করতে পারার যোগ্যতা রাখে

১. জনাব কালাংকেল উরফে কেপি।
২. লইথুনানন্দ।
৩. লুধাও ভাবুক।
৪. লুস্কর চৌধুরী।
৫.
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: হুমমম........

২৮. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৮
হাইফেন বলেছেন: আইজই পরথম মন্তব্য করতাছি ভাইজান। একখান কতা কন, আন্নের কুনো কাজ-কাম নাই???
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: নাহ্! নাই! ;)

২৯. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৩
অ্যামাটার বলেছেন: এক নম্বরে লৈথুনানন্দ; তাহার উপর নাইরে নাই...!
৩০. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৪
কঁাকন বলেছেন: তামিম ইরফান বলেছেন: ওহ! এতো সুন্দর করে লিখছেন....সর্বাঙ্গের রোম দাড়িয়ে গেলো এমন জীবনঘনিষ্ঠ লেখার প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি.....।অসাধারন.....কখনও লুলদের হাতে পড়লে আমাকে আপনি আমায় উদ্ধার করতে আসবেন তো?

১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: খাইসে! :|

৩১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৫
এরশাদ বাদশা বলেছেন: লুলের গন্ধে এমনিতেই টেকা দায়। তার উপর আবার এই গর্জিয়াস টিউটোরিয়াল! যুবক সম্প্রদায় উৎসাহিত হইবার সমূহ সম্ভাবনা!!

মাইনাস দেবো কিনা চিন্তা করতেছি...........

১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: দিয়া দেন মাইনাস..........;)

৩২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০২
এরশাদ বাদশা বলেছেন: ভালো কথা; ক্যাটরিনাটা কে? তিনি কোথায় ব্লগান?;)
১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: ব্লগার ক্যাটরিনা সামুর একজন কাল্পনিক ব্লগার, একটা ভালো মেয়ের নাম দরকার ছিলো। মাথায় ক্যাটরিনা আসছিলো, তাই দিয়ে দিলাম। দেয়ার আগে চেক করেছি এই নিকটা রেজিস্টার্ড কিনা..........;)

১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: আমার টার্গেট অলরেডি ক্যাপচারড.........;)

১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: কেডা? ;)

১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: হি হি হি........;)

৩৬. ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৩
নরাধম বলেছেন: তামিম ইরফান বলেছেন: খেক খেক খেক............ বুখে আয় বাবুল

পুনশ্চ: ইহা কিন্তু কগয় কেস না




১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: খাইসে! :(

৩৭. ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৪
রাতুল" বলেছেন: খেক খেক খেক:D............ বুখে আয় বাবুল:D

পুনশ্চ: ইহা কিন্তু কগয় কেস না:P
১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: তোমরা সবাই খুব পঁচা! :(

৩৮. ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২
মুকুট বলেছেন: হা হা হা!!!

নেক্সট কি হবে? কিভাবে নিজেই একটা ব্লগের মালিক হবেন ;)
১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: হতে পারে.........তবে ব্লগের মালিক হওয়াতো সোজা.........;)

৩৯. ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৭
যুগান্তকারী বলেছেন: হাহাহাহাহা................পেলাচ
১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: :)

৪০. ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪০
আখসানুল বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
এই বিষয়ে আমিও একটা ব্লগ লিখমু ভাবছিলাম। আপনি যে রকম লিখলেন, এরপর আমারটা আর লেখার দরকার নাই।
চালায়া যান।+
১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: থ্যান্কু! :)

১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আর চাইটেন না.........আমার মনিটরের ছাল উইঠা যাইতেছে.........;)

৪২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ব্যাফক ণাপিষ মাম্মো......:)
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: ;)

৪৩. ১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৪
শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহহাহাহাহাহাহ। আবার লেইখা দিয়েন না জীবিত বা মৃত কাহারো সাথে ইহার সম্পর্ক নাই।
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: মানে বুঝলাম না! :)

৪৪. ১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৫
শিট সুজি বলেছেন: লাজওয়াব :P !!!!!!!!!!!!!!!!!
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: :P

৪৫. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০
...অসমাপ্ত বলেছেন: লুলশিক্ষা রকস ;) ....স্টিকি করা হউক।

ব্লগের তরুন লোল সমাজের জন্য অবশ্য পাঠ্য আর বুইড়া লোলমিয়াদের জন্য ট্রাবলশুটিংগাইড।

...নাফিস ইফতেখার ...অসাধারণ ভাই। :)
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: স্টিকি করা হউক.........;)

৪৬. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: কোথায় কলু কোথায় লুলু
কে বলে তা বহুদুর
ছামালুতেই কলুলুলু
করে চুদুরবুদুর
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: ;)

৪৭. ১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
নাজিরুল হক বলেছেন: ব্যাপক হইছে।

শারফু বাইরে এই সময়ে মনে পরতাছে।বহুত খুশি হইতে এই পোস্ট দেইখা। লোল বিরোধি আন্দোলনে একমাত্র পারসন। :)
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: খিক খিক........:)

৪৮. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৪
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: হাহাহাহাহোহোহোহইহিহিহিহিহহ!!! খিকফিকমিক!!! :) ;)

চরম হিউমার...জটিল থিসিস!!! তোমাকে উত্তমমধ্যম জাঝা !!! ;)
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু! আপনার ভাইটাকে কিছু বলেন, সারাদিন XBOX 360তে গেইম খেলে। এমন করলে ক্যামনে হবে বলেনতো? আমাদেরও তো সাধ-আল্হাদ বলে কিছু আছে নাকি? :(

১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: :)

৫০. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৬
জেরী বলেছেন: হাসতেই আছি:):):):)

@অচেনা বাঙালি ভাইয়ের ছবিটা জোশ হইছে তো??:):):)
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: হাসতেই থাকুন! :)

৫১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
প্রণব আচার্য্য বলেছেন: লংকার রাজা বলেছেন: ৬।ল্রণব আচার্য্য (প্রণব আচার্য্য?)

আপনার লিঙ্ককৃত পেষ্টের জন্য যদি আমার এই লোল উপাধি প্রাপ্তি ঘটে, তবে মেনে নিলাম। @লংকার রাজা

পোষ্টে প্লাস +++
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৫২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: লেখক বলেছেন: মেয়ে আর লুল শব্দ দু'টা পাশাপাশি খুবই বেমানান........


মুন্নাআআআআ...তুমার বাবলী কুতায়?

১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: বাবলী তুমি কুতায়............? ;)

১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: :) :)

৫৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২
প্রলয় হাসান বলেছেন: চানক্যর প্রবলেম্টা কি?
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: সেটা না হয় উনাকেই জিজ্ঞেস করুন.........

৫৫. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
পারভীন রহমান বলেছেন: মারহাবা মারহাবা

কে বা লুলুর বা লুলু কাহার
এই জগতে হায় লুলুরাই বেচে জায়
স্যা ন্ডলাঘাত খেয়ে খেয়ে ও

তালিয়াআআআআআআআআআআআ
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: তালিয়া.........;)

৫৬. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৩
জিগ স বলেছেন: "তবে নাম মফিজ, নাফিস গোছের কিছু হলে সেটা ব্যবহার না করাই ভালো।"

তবে আপনি নাফিস নামে ক্যান খুলছেণ?

আরেক্টা প্রশ্ন...লুল সম্পর্কে আপনি এত জানেন ক্যামতে? সামহয়ারের শীর্ষ লুল নিক গুলোর একটি আপনার নয় তো? কিংবা আপনার নতুন কোন লুল নিক শিঘ্রই মুক্তি পাচ্ছে না তো? ;) (কন্সপিরেসি থিওরী'র এখানেই শুরু)

আরেকটি ঝাড়ি...

লেখক বলেছেন: ধন্যবাদ আপু! আপনার ভাইটাকে কিছু বলেন, সারাদিন XBOX 360তে গেইম খেলে। এমন করলে ক্যামনে হবে বলেনতো? আমাদেরও তো সাধ-আল্হাদ বলে কিছু আছে নাকি?

সাধ আল্লাদ বলতে কি বুঝাতে চাইছেন? ছি ছি... ;)
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: নাফিস নামে যে খোলা উচিৎ না সেটাতো ব্লগে আসার পরে বুঝেছি.........;)

তুমার লবা "কন্সপিরেসি থিওরী'রে" "চিমা করে চাল"। ;)

ঝাড়ি গৃহীত হইলো না..........তুমার XBOX 360টা আমারে দাও! ;)

৫৭. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৯
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: ঝাড়ি বলে নিয়ে ঝাড়ি দেয় আবার!!! খুকমুক!

গোল্লা মানুষকে বিরক্ত করে না, লক্ষী বাচ্চা হয়ে চলো! (১০০% চোখে চশমা দেয়া বড়বোনসুলভ এ্যটিচিউডে :P)
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৯

লেখক বলেছেন: :P থ্যান্ক্যু আপু গাধাটাকে ঝাড়ি দেবার জন্য! ;)

৫৮. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩২
জিগ স বলেছেন: তুমার লবা "কন্সপিরেসি থিওরী'রে" "চিমা করে চাল"।

এমন পারিবারিক পরিমন্ডলে অশ্লীল বক্তব্যের জন্য আপনার ব্যান ব্যানানী দাবি কর্তেছি। ;)
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: তুমার XBOX 360রেও "চিমা করে চাল" ;)

৫৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:১০
রাসেল ( ........) বলেছেন: ব্যপক মজা পাইলাম।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১১

লেখক বলেছেন: :)

৬০. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৬
প্রলাপ বলেছেন: আমারও লুল হইতে ইচ্ছা করিতেছে
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: আপনিই কি লুলুপাগলা? দু'টা নিকের প্রোফাইলের ছবিতো একই। তাহলে তো আপনি অলরেডি লুল (লুল ও পাগলা = লুলুপাগলা) ;)

১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: :)

৬২. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫১
তামিম ইরফান বলেছেন: চাণক্য আর প্রাচীনের এতো লাগতেছে কেন বুঝলাম না........ঐ দুইটা কি হিডেন লুল নাকি ছাগু।

নাফিসের কাছে কি ঐ ২জন তাদের আগের নিকে ডলা খাইছিলো নাকি?
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: চাণক্যরে তো ভালা পাইতাম, হঠাৎ কি হইলো তার বুঝলাম না। আর প্রাচীন ব্যাটার খবর কে রাখে?

৬৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৯
মেহবুবা বলেছেন: "৯. যখনই ব্লগে কোন মেয়ে কোনরূপ লাঞ্ছনার শিকার হবে জাতি সবার প্রথম পোস্টটি আপনার কাছ থেকেই আশা করে।".......
সেক্ষেত্রে নাফিসের কাছ থেকেও আশা করা সমীচীন নয় কি ?
তোমার এবারের গবেষনার বিষয় লুল , সেখানে মেয়েদেরকে নিয়ে ঠিক মন:পুত হল না ।
( যদিও লুল বলতে কি বোঝায় জানি না ভাল অথবা এটা না জানলেও চলবে )।
শুভকামনা রইল ।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: অবশ্যই সমীচিন, কেন দেবো না? তবে লুলদের প্রতিবাদের ভাষা আপনি কখনো দেখেননি হয়তো। লুলরা কোন মেয়ে লাঞ্ছনার শিকার হলে প্রতিবাদ করে পোস্ট দেয় ঠিকই তার সাথে ঐ মেয়ের সাথে নিজেকে জড়িয়ে গা ঘিন ঘিন করা মন্তব্য সাথে জুড়ে দেয়। আর তাই, আর সবার প্রথম প্রতিবাদ পোস্টটি দেয়া আর একজন লুলের প্রথম প্রতিবাদ পোস্টটি দেয়ার মধ্যে অনেক পার্থক্য...........

লুল হচ্ছে প্রচলিত ভাষায় যাকে আমরা বলি লুইচ্চা বা লুইস, যারা নির্লজ্জ্বের মতো মেয়ে তাড়া করে ফেরে..........আশা করি এবার আপনি বুঝেছেন.........

৬৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫
প্রলাপ বলেছেন: নারে ভাই, এখনো লুলুপাগলা হইতে পারি নাই, তারে অনুসরণ করিতেছি মাত্র।
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: ভালোই! :)

৬৫. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৩
নাফিস ইফতেখার বলেছেন: কুরুচীকর মন্তব্যের জন্য আমার ব্লগে প্রথম ব্যাক্তি হিসেবে ব্লগার প্রাচীন ব্লকড হলেন। সাথে দু'টি মন্তব্যই মুছে দেয়া হলো..........
৬৬. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১
মইন বলেছেন: যদিও প্রিয় পোস্টে যায় নাই, তবুও অনেক মজা পাইলাম।
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: হুমমম.......

৬৭. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯
আলমগীর কুমকুম বলেছেন: চানক্য হালার পুতের মাথায় কিছু নাই, সেন্সলেস আবুল একটা! হেরে গুরুত্ত দেওয়ার কিছু নাই।
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: বাদ দেন.........

৬৮. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪
রেজওয়ান শুভ বলেছেন: কিন্তু ভাইজান , ব্লগীয় "ক্যাটরিনা" রা এতো র্দুর্বোধ্য ( এবং অবোধ্য ) কবিতা লেখে যে অর্থই বুঝিনা , কমেন্ট দিব কেমনে .....

অাপনারে অার অাখসানুল ভাইরে "পিলাচ" কইতে লজ্জা লাগে ... তারপর ও +
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: হেঁ হেঁ :)

৬৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬
তপন চৌধুরি বলেছেন: এইগুলি তো নতুন কিছুই না, সবাই মোটামুটি জানে৷
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: এটা যারা জানেনা তাদের জন্য, লেখাই তো আছে টিউটোরিয়াল.........

৭০. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
স্বজন বলেছেন: যেমন পোষ্ট মন্তব্যগুলি ও সেইরকম। অচেনা বাঙালির ছবি জোশ হইছে। হাসতি আছি হাসতেই আছি.... :);)=p~
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: হাসতেই থাকুন! ;)

৭১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
রেজওয়ান শুভ বলেছেন: নাফিস ভাই , এইটা ঠিক না , Furious Four এর ইন্গিত দিলেন , link দিলেন না , অামরা যারা ব্লগে নতুন তাদের ও তো Furious Four কে দেখতে মন চায় , তাড়াতাড়ি link দেন ........
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: Furious Four এর তালিকা দিলে যে আমি জেনারেল হয়ে যাবো সে ব্যাপারে কি আপনার কোন সন্দেহ আছে? ;)

৭২. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
ইরতেজা বলেছেন: ৩৯ । আবার জিগায়?
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: :)

৭৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আমার গোল্লাকে গাধা বলো না! :( ও খালি ক্যতা করে... এত মানুষ করলে ও কেন পারবে না ? কেন কেন কেন ? (স্টার প্লাসের তিনবার রিপিটেড স্ক্রিন ঝাকানো সিরিয়াল স্টাইলে)... জাতির বিবেকের কাছে এক অসহায় বোনের আহাজারি!!! :(
১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: আহা!!! :(

৭৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
সৌম্য বলেছেন: কঠিন হইছে। আচ্ছা আমিও তো নিজের নামে ব্লগ করি। আমার নামে লুলামী নাইতো?
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: আরে না! শুধু নামেই কি কেউ লুল হয় নাকি? ;)

৭৫. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৯
সত্যেন্দ্র ছাতু বলেছেন: চাণক্য বলেছেন:মূল দুরত্ব প্রধান সড়ক দিয়াই অতিক্রম করিতে হয়।

মূল দুরত্ব কী?
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: সম্ভবত রেসিডেন্ট ভাঁড় তথা এলিট ব্লগার হবার পথ.........;)

৭৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২৪
শিবলী বলেছেন: আহা লুলদের বিরুদ্ধে কিছু করিতে পারতাম...
লুলামী দেখিতে দেখিতে অতিস্ঠ হয়ে গেলাম!!!
২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন: আমিও! :(

৭৭. ২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
অক্ষর বলেছেন: এমনিতেই বাঁচা যায় না, তার উপর টিউটোরিয়ালX((
২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: হে হে.........;)

৭৮. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬
অক্ষর বলেছেন: আবার হাসে দেখি:-&
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: তো কি করুম?

৭৯. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৮
অক্ষর বলেছেন: চুপ কৈরা বৈয়া থাকবি
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: /:)

৮০. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১০
অক্ষর বলেছেন: এইতো ভালা পুলা
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: :(

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: হুমমম.........

২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: কি হাচা? :)

৮৩. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪
রোবোট বলেছেন:

যে জন বলগে মনের হরসে করেছে লুগারবাজি
জীবনে তাহার বেগম হইতে কেহ হবে না রাজি

শব্দার্থ
লুল ব্লগার= লুগার
২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন:

যে জন বলগে মনের হরসে করেছে লুগারবাজি
জীবনে তাহার বেগম হইতে কেহ হবে না রাজি

জটিল ও সহমত! কার লেখা? :)

৮৪. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
তপন চৌধুরি বলেছেন: এইটা খেয়াল করে দেখেন যারা যারা ব্যান খাইছে তারা সবাই জামাত বিরোধী৷ আর জামাতীরা (যেমন বেলি ডান্স দর্শক বাবুয়া) খুব ভাল আছে এবং এখন সার সম্পর্কে জ্ঞ্যানগর্ভ পোস্ট দিচ্ছে আর ব্যান খাওয়া পাবলিক পচতাছে ৷ সা ইনের মডুরা জামাতীদের সাথে এইরকম পক্ষপাতিত্তমুলক আচরন করছে৷ এর তীব্র প্রতিবাদ জানাই৷
২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: ভাইরে! কি বললেন আপনি সেটা তো অনেক পরের কথা, কিন্তু পোস্টের বিষয়বস্তুর সাথে তো আপনার কথার কোন মিল পেলাম না........

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৮৬. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩২
রোবোট বলেছেন: আরে নাফিস মানুষ হইলো না। প্রথম পাতাও দেখে না। আমার রচনা

Click This Link
৮৭. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫
তপন চৌধুরি বলেছেন: কি ব্যাপার জামাতীদের বিপক্ষে বললে গায়ে লাগে নাকি?
২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: সবাইকে একরকম ভাববেন না। আপনি হঠাৎ করে পোস্টে এসে দুম করে হাওয়া থেকে পোস্টের সাথে অসঙ্গতিপূর্ণ ও খাপছাড়া একটি মন্তব্য করেছেন, তাই আমি ঐ কথাটা বলেছি।
আপনি কি সবাইকে জামাত ভাবেন নাকি? তাইলে ভুল যায়গায় আসছেন। জামাতের ছায়াকেও ঘৃণা করি আমি। ক্ষমার অযোগ্য স্বাধীনতার ঐ শত্রুদের মুখে আমি থুথু মারি..........বাংলাদেশের আর সব কয়টি রানৈতিক দলকে ঘৃণা করার হাজার হাজার কারন থাকতে পারে, কিন্তু জামাতকে ঘৃণা করার ৩০ লক্ষ কারন আছে..........

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: আপনি এই একই কাজ এই পোস্টেও করেছেন: Click This Link

এটা কোন ধরনের ধান্দাবাজি বললে খুশি হই..........

৮৮. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
হাসিব বলেছেন: ুলচীফরে আইজকাল ঘন ঘন দেখা যায় না :(
২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: ব্লগের পাবলিক সেয়ানা হয়ে গিয়েছে.........হয়তো তাই........

৮৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৭
রিসাত বলেছেন: অবজেকশন!!! আমি নাফিজ নামে আইডি বানায়া loooooooooool হইতে চাই ই চাই:D
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: দুঃখিত, কিন্তু ইহা অসম্ভব! ;)

৯০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪১
শান্তির দেবদূত বলেছেন: ওরে ওরে !! এই পোষ্ট কেমতে মিস করছি !!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: :)

৯১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৭
রাজর্ষী বলেছেন: ধন্যবাদ। খুবই কাজের জিনিষ। প্রতিদিন এটা পড়েই ব্লগিং শুরু করতে হবে।


০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: এইতো এটার মাহত্ম বুঝতে পেরেছেন! ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: আনন্দ দিতে পেরে আনন্দ পেলাম..........:)

৯৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৯
মেঘ বলেছেন: জটিল পোস্ট। ঝাকানাকা
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৯৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৬
নিশ্চুপ নিরবতা বলেছেন: ঐ নাপিষ মিয়া, আন্নেরে ব্লগে দেখি না কেন? লুলামির এমন মচৎকার বর্ননা আপনারে দিয়েই সম্ভব। হা হা। কেমন আছেন?
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: ব্লগে আসি তো। মাঝখানে একটু অনিয়মিত ছিলাম..........আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: সময়োপযোগী গুঁতা! ;)

৯৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৯
চোরকাঁটা বলেছেন: এক্কেরে সেইরম হইছে ;)
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ;)

৯৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩
বিডি আইডল বলেছেন: প্রলয় হাসান বলেছেন: সোজা প্রিয়তে।


আমি ইকটু এ্যাড করতে চাইঃ

যাদের যাদের কাছ থেকে আপনি আপনার পেশাদার লুলামীকে সার্টিফাই করতে পারার যোগ্যতা রাখে

১. জনাব কালাংকেল উরফে কেপি।
২. লইথুনানন্দ।
৩. লুধাও ভাবুক।
৪. লুস্কর চৌধুরী।
৫.
৯৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩
বিডি আইডল বলেছেন: ৫ নম্বরটা খালি আচিল...
৯৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
ফারহান দাউদ বলেছেন: খিক খিক,বিডি আইডল,৫ নম্বরটা ফিলআপ হয়া গেসে,তবে তারে এখন ১ নম্বরে বসানি লাগবো।
১০০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮
আকাশ_পাগলা বলেছেন: আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে, যার নাম নাফিস। নামে নামে মিলে যাওয়ার কারণে ও আপনার লেখার গুণের কিছুটা পেয়ে গেল কীনা ভেবে হিংসা হচ্ছে।++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: আপনার সে বন্ধু নাফিসের সাথে আমার নাম মিলে যাওয়ায় মজা পেলাম। ভাইরে, আপনি আমারে প্রশংসার সাগরে ভাসায় ফেলতেসেন। আমি কিন্তু আসলেই অতো ভালো লিখিনা যতোটা আপনি বলতেসেন। আর তাছাড়াও আমরা সবাই তো ব্লগে লিখি, মনের কথাগুলাই লিখি সেখানে - এর মধ্যে আসলে ভালো-খারাপ বিচার করা সম্ভব না..........:)

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: আমি যখন আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক লেখাগুলো পড়ি তখন ঠিক এই কথাটাই আপনমনে মুখ থেকে বের হয়ে আসে..........:)

১০২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩
সন্দীপন বসু মুন্না বলেছেন: অনেক মজা পাইছি নাফিস ভাই।
থ্যাংকস ম্যান।
( সমালোচিত পোষ্টটার প্রথমদিকে কিন্তু আমারও কমেন্ট ছিল, কবিতা তেমন বুঝিনা তাই অনুবাদ চায়া পাঠাইছিলাম। মাথার উপর দিয়া গেছে।)
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: হেঁ হেঁ........:)

১০৩. ১৬ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৪
হিউগো বলেছেন: হা হা হা হা হা...............

লুলগিরি সম্পর্কে বোধহয় ভালই রিসার্চ করা হয়েছে, না? কিছু মনে করবেন না, কিন্তু প্রশ্নটা না করেও পারছিনা, আপনার বাস্তব অভিজ্ঞতা আছে নাকি লুলগিরি করার? নাকি ব্লগের লুলদের দেখেই এত কিছু বোঝা হয়ে গেছে??

তবে লুলদের ভালই ধোয়া হয়েছে, তাই প্লাস........
১৬ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ! ব্লগের লুলরাই এই লেখার প্রেরণা ও একই সাথে উৎস..........:)

১০৪. ১৬ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৫
হিউগো বলেছেন: একটা অফটপিক প্রশ্ন করি, আপনি কি বুয়েটের? হলে কোন ব্যাচ?
১৬ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: না না। আমি বুয়েটের না, ল' এর স্টুডেন্ট..........:)

১০৫. ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৮
অন্ধকারের রাজপুত্র........ বলেছেন: আমার নিকটা কি লুল হবার উপযুক্ত!?
১৬ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ৯৮% রেডি.........আশঙ্কাজনক! :|

১০৬. ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:০৬
হিউগো বলেছেন: হে হে, তাহলে তো আরো ভাল, এরপরের বার ব্যান দিলে মানহানির মামলা টামলা দিয়ে দিয়েন একটা........................ ;););)
১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: নারে ভাই। এরা তো আমারে খুন কইরা তারপরে কয় শুভ ব্লগিং........শুভ ব্লগিং এর পরে আর কি কওয়া যায় কন! ;)

১০৭. ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৪
তুইরাজাকার বলেছেন: লুল হাসান সব লুলরে ফেল মাইরা বীরবিক্রমে দৌড়াইতেছে। কতভচচুত, অরন্য(এইরকমই),প্লয় হাসান, দুইজন ব্লগার, স্বপ্ন দুয়ার, শাহরিয়ার হাসান---আরও যে কত দিক লুল দিয়া লুলাইয়া ব্লগের ভাড় হইসে তার হিসাব কিন্তু ব্লগে পাওন যায়!

আরেকটা রাজনৈতিক লুল এখন লুল ফেলতে ফেলতে পাগল হইয়া যাইতেছে। লুলিয়াস ভিখারী! হাসিনার পারলে পাডা চাইট্যা দেয়!

তয় আদিকালে আরেকজন আছিলেন যিনি মেয়েব্লগার নাম লইয়া কবিতা রচিতেন। এখন আর তার অমন জুশ নাই। বয়স হইয়া রিটায়ার্ড করতে যাচ্ছেন!

পয়েন্টগুলা একেবারে খাসা!
১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: B-)

১০৮. ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৭
সব্যসাচী প্রসূন বলেছেন: আপনার জবাব নেই.... আবার লেখা শুরু করেছেন দেখে ভাল লাগল.... (ইহা লুলীয় মন্তব্য নহে)... :)
১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৯

লেখক বলেছেন: আমি পুলা.......লুলীয় মন্তব্য আশাও করি না........;)

১০৯. ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:২৪
আই লাভ ব্লগিং বলেছেন: নতুন টিউটোরিয়াল লিখতে পারেন - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ঠগ।
১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: এর ধারেকাছেরই একটা লিখছি.........;)

১১০. ২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৭
অন্যরকম বলেছেন: নাজিরুল হক বলেছেন: ব্যাপক হইছে।

শারফু বাইরে এই সময়ে মনে পরতাছে।বহুত খুশি হইতে এই পোস্ট দেইখা। লোল বিরোধি আন্দোলনে একমাত্র পারসন।

২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: :)

১১১. ২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৪
অন্যরকম বলেছেন: আহ..... পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো....!!!!!
+ শোকেসে..... এবং ধন্যবাদ @ ডা. 'লা'ফিস, পি.এইচ ডি ইন লোল সাহিত্য, লোলজ একাডেমী!

Click This Link
২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! :)

১১২. ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৩০
অন্যরকম বলেছেন: শারফুর লগে কিছু আগে ফুনে কথা হইছিল। সে তখন দেশে আসছিল। এখন আর আগের মত ব্লগানোর টাইম পায় না। যার জন্য সে আর ব্লগায় না!!!! :(

আহারে.... বড় ভালা পোলা আছিল!!!!! :(
১৮ ই জুন, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: হায়! :(

১১৩. ১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
লালসালু বলেছেন: লুলগো লইয়া একটা কোবতে লেখছি। পারলে পইরা দেখেন।
Click This Link
১১৪. ১৪ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৯
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: হারিয়ে যাওয়া শৈশবের যেনো একটা মিষ্টি আভাস পেলাম আপনার লেখা লাইনগুলোয়। উদাস হয়ে গেলাম...........! :#)
১১৫. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৯
সেই সাম্য বলেছেন: তবে নাম মফিজ, নাফিস গোছের কিছু হলে সেটা ব্যবহার না করাই ভালো :P

হা হা প গে
১১৬. ২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৩
হার্ট লকার বলেছেন: আপনি আমায় উদ্ধার করতে আসবেন তো?
হাসি থামাতে তো পারি না নাফিস ভাই
১১৭. ০১ লা এপ্রিল, ২০১১ ভোর ৫:৪০
শাহরিয়ার কবির ড্যানি বলেছেন: আমার ঐ লাইনটির জন্য কেউ আঘাত পেয়ে থাকলে তার কাছে আমি করজোরে ক্ষমা চাইছি। একইসাথে ক্ষমা চাইছি ব্লগের প্রতিটি ব্লগারের কাছে আমার অর্বাচীনতার জন্য। অনেক অনেক দেরিতে হলেও আমি আমার ভুল বুঝতে পেরেছি। এ জন্য আমি লজ্জিত।[/sb

why man?

আপনাকে মনে রাখতে হবে লুলদের পথে অনেক বাধা-বিপত্তি আসেবে, জুটবে অনেক অনেক চপেটাঘাত আর লেডিস স্যান্ডেলাঘাত - কিন্তু আপনার দমে যাওয়া চলবে না। মনে রাখবেন: Once A লুল, Always a লুল। ভয় পেলে, লজ্জা পেলে চলবে না। লজ্জা পেয়ে আজ অব্দি কেউ লুল হয়নি, আপনিও হবেন না।
১১৮. ১৬ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৭
অণুজীব বলেছেন: গাছ এর মত বলেছেন: গুতা
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:১৭

লেখক বলেছেন: ;)

 

মোট সময় লেগেছে ১.১৭৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই