আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (২য় পর্ব)
১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২
কতোরকম সফটওয়্যার আমরা ব্যবহার করি। এগুলোর অধিকাংশেরই নামকরণের পেছনে রয়েছে মজার মজার কিছু গল্প। এই পোস্টে তারই কয়েকটি তুলে ধরা হয়েছে। পুরো ব্যাপারটাই নিতান্তই শখের বশে করা.........
![]()
১. Intel: ইন্টেলের দুই সহপ্রতিষ্ঠাতা হলেন গর্ডন মুর (Gordon Moore) ও রবার্ট নয়েস (Robert Noyce)। প্রথমে তারা তাদের এই নতুন কোম্পানীটির নাম দিতে চেয়েছিলেন তাদের দু'জনের নামের সমন্বয়ে - Moore Noyce। কিন্তু এটা শুনলে মনে হয় যেন বলা হচ্ছে More Noise (আরো আওয়াজ)। অতঃপর তারা এনএম ইলেক্ট্রনিক্স (NM Electronics) নামটি প্রায় এক বছর কাল যাবত ব্যবহার করেন। কিন্তু পরে সেটাও পরিবর্তন করে নাম রাখা হয় INTegrated ELectronics - ছোট করে Intel। কিন্তু তাতেও সামান্য সমস্যা ছিলো কারন Intel তৎকালীন সময়ে ছিলো একটি হোটেল গ্রুপের নাম। পরে চিপনির্মাতা প্রতিষ্ঠান Intel নামটির স্বত্ত্ব কিনে নেয়।
![]()
২. BenQ: BenQ হচ্ছে Bringing Enjoyment aNd Quality to life কথাটির সংক্ষিপ্ত রূপ।
![]()
৩. Maxell: Maxell হচ্ছে MAXimum capacity dry cELL কথাটির সংক্ষিপ্ত রূপ। Maxell এর শুরুটা ড্রাই সেল ব্যাটারি উৎপাদন দিয়েই।
![]()
৪. Wikipedia: হাওয়াইয়ান শব্দ Wiki এর অর্থ হচ্ছে Quick - অর্থাৎ কিনা দ্রুত। WikiWikiWeb ছিলো প্রথম Wiki ঘরানার ওয়েবসাইট। ১৯৯৪ সালে ওয়ার্ড কানিংহাম (Ward Cunningham) এর সূচনা করেন। তাই একে Wards Wiki ও বলা হয়ে থাকে। ওয়ার্ড কানিংহাম যখন হাওয়াই এর রাজধানী হনলুলুতে বেড়াতে গিয়েছিলেন, তার খেয়াল আছে তখন হনলুলু আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টারে বসে থাকা এক কর্মচারী Wiki Wiki Shuttle বাস সার্ভিসটি ব্যবহার করতে বলেছিলেন।
![]()
Wiki Wiki Shuttle বাস
Wiki Wiki অর্থ দাঁড়ায় Very Quick। আর এখান থেকেই কানিংহাম এই Wiki শব্দটির সন্ধান পেয়েছিলেন। কানিংহাম প্রজেক্টের জন্য Wiki শব্দটি ব্যবহার করেছিলেন Wiki সার্ভিস এর দ্রুততার সাথে তথ্য আদান-প্রদান ও সম্পাদনার সুবিধার সামন্ঞ্জস্যপূর্ণ বলে। Wikipedia নামটির উদ্ভব এই Wiki শব্দ ও Encyclopedia শব্দ দু'টির সমন্বয়ে।
![]()
৫. HP: এর পূর্ণরূপ হচ্ছে Hewlett-Packard যা এসেছে প্রতিষ্ঠানটির দুই সহপ্রতিষ্ঠাতা উইলিয়াম বিল হিউলিট (William Bill Hewlett) ও ডেভিড প্যাকার্ড (David Packard) এর নাম থেকে। ৬০' এর দশকে HP একটি পৃথক ক্ষুদ্র প্রতিষ্ঠান গঠন করে যার নাম দেয়া হয় Dynec। Dynec নামটির উৎস ছিলো HP এর লোগোটি। HP এর লোগোটি হচ্ছে ছোট অক্ষরে hp লেখা। এক উল্টে দিলে পাওয়া যায় dy।
![]()
৬. Windows 7: মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের তালিকায় সর্বশেষ সংযোজন হলো Windows 7 যা এখন বেটা পর্যায়ে আছে। অনেকেরই একটি জিজ্ঞাসা হচ্ছে Windows 7 নামটির পেছনে কি কারন? এর কারন হলো মাইক্রোসফটের প্রতিটি অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট Build Version থাকে।
যেমন:
১৯৮৫ সালের নভেম্বরে Windows 1.01 রিলিজ করা হয়েছিলো, ১৯৮৭ সালের নভেম্বরে রিলিজ হয়েছিলো Windows 2.03। মে, ১৯৯০তে রিলিজ পায় Windows 3.0।
![]()
১৯৯৫ সালের আগস্টে Windows 95 এর আগমনের মধ্য দিয়ে মাইক্রোসফট তার অপারেটিং সিস্টেমের Build Version কে 4.0 তে উন্নীত করে। Windows 95 থেকে শুরু করে Windows NT 4.0, Windows 98, Windows 2000, Windows Me পর্যন্ত সব কয়টি অপারেটিং সিস্টেমেই Version 4.0 এর বিভিন্ন Build বিদ্যমান থাকে।
![]()
২০০১ এর অক্টেবরে Windows XP এর আগমনের মধ্য দিয়ে Build Version 5 এ উন্নীত হয়।
![]()
এরপর আসে Windows Vista, ভার্শন উন্নীত হয় 6 এ।
![]()
এবং তারই ধারাবাহিকতায় আসে Windows 7। Windows 7 নামটার মধ্যে চমক আছে কেননা Windows NT 4.0 এর পর এই প্রথম মাইক্রোসফট তাদের কোন অপারেটিং সিস্টেমের নামকরনে Version এর নামকে ব্যবহার করেছে। তবে মজার ব্যাপার হলো, Windows 7 এর Beta এর Build Version এখনো 6.1, অর্থাৎ 7 এ উন্নীত করা হয়নি।
![]()
তবে Beta থেকে ফুল ভার্শনে উন্নীত হলে এর Build Version নম্বরও উন্নীত হবে বলে আশা করা যায়।
আগের পর্ব: কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (১ম পর্ব)
কৃতজ্ঞতা:
এই পোস্টের সকল বহির্গামী লিংক উইকিপিডিয়া থেকে প্রাপ্ত।
এই পোস্টে উপস্থাপিত তথ্যাবলীর অধিকাংশ উইকিপিডিয়া ও গুগল সার্চ থেকে প্রাপ্ত কিছু সাইট থেকে নেয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জাহিদুল হক জিকো বলেছেন:
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ!
লেখক বলেছেন: ধন্যবাদ!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
দারুন পোস্ট। +++
লেখক বলেছেন: ধন্যবাদ!
লেখক বলেছেন: হুমমম.........![]()
লেখক বলেছেন: মন এখনো খারাপ.........
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন:
সবই জানতাম। গত পর্বে নতুন কিছু শিখেছিলাম। তাও কষ্ট করে লিখে অন্যদের জ্ঞানী বানানোর চেষ্টা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ এবং বড় একটা প্লাস।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ![]()
মদন বলেছেন:
+
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: তুমি আইসো বুকা? ![]()
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন:
@আশরাফ৪৫৯, ছবি অনেকদিন ধরে ব্যাবহার করি। কোন সমস্যা?
ইরতেজা বলেছেন:
+++++++++
লেখক বলেছেন:
![]()
এই ছবি কিছুদিন আগপর্যন্তও আমি ব্যাবহার করতাম। তখন কাউকে ব্যবহার করতে দেখেছি বলে মনে পরেনা। ভাবছিলাম আবার ব্যবহার করব!!
বাফড়া বলেছেন:
থ্যংস এগেন... যদ্দুর মনে পড়ে ভোরের কাগজ না যেন পরথম আলোয় মনে হয় পড়ছিলাম উইকি একটা জাপানী শব্দ... পাইলে থাবড়া দিতাম এখন।benq এর নামকরন দেইখা durex কনডমের নামকরন মনে পইড়া গেল। কোন এক চ্যানেলে (মনে হয় এমটিভি) দেখাইছিল যে ড্যুরেক্স নাম টা আসছে DUrable, REliable, EXcellence এর পয়লা অক্ষর নিয়া।
লেখক বলেছেন: উইকি একটা জাপানী শব্দ........হায়রে! ![]()
durex = DUrable, REliable, EXcellence। এটা জানতাম, উইকিপিডিয়াতে দেখেছিলাম! ![]()
রেজওয়ান শুভ বলেছেন:
অাচ্ছা Google এর অর্থ কি ??
লেখক বলেছেন: এটা ২য় পর্ব, ১ম পর্বে Google ও আরো বেশ কয়েকটার লেখা ছিলো।
![]()
১. Google: "Google" শব্দটির উদ্ভব "Googol" শব্দটি থেকে, গণিতে যার অর্থ ১০ এর ১০০তম ঘাত (10 to the power 100) বা ১ এর পরে ১০০টি ০ বসালে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি।
অর্থাৎ 1 Googol = 10^100 = 10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000
1 Googol এর মানকে ইংরেজীতে ১০ ডুয়োট্রিগিন্টিলিয়ন (Ten Duotrigintillion) বলা হয়। ১৯৩৮ সালে মার্কিন গণিতজ্ঞ এডওয়ার্ড ক্যানসার (Edward Kasner) এর ভাতিজা মিল্টন সিরোটা (Milton Sirotta) এই শব্দটির প্রচলন করেন। পরবর্তীকালে এডওয়ার্ড ক্যানসার ১৯৪০ সালে তার লিখিত Mathematics and the Imagination বইয়ে উল্লেখের মাধ্যমে শব্দটিকে জনপ্রিয় করেন।
১ম পর্বের লিংক: Click This Link
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন:
@আশ্রাফ৪৫৯, ছবিটা আমি ব্যবহার করছি এক বছর। হয়তো আপনিও ব্যবহার করেছেন, আমি দেখি নি। অ্যানিওয়ে, গুগল করে পাওয়া ছবি। আইনস্টাইন ভদ্রলোকটাকে আমি গুরু মানি। ছবি ব্যবহারের কপিরাইট দেখেই নিয়েছিলাম। যেহেতু এই ছবির আমি মালিক না, আপনি চাইলেই ব্যাবহার করতে পারেন। তখন কি আর করবো? অন্য ছবি খুঁজতে হবে। যাই হোক, ভালো থাকবেন।
মোতাব্বির কাগু বলেছেন:
দারুন পোস্ট। +++
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
সাদাকালোরঙিন বলেছেন:
ভালো লাগলো । +
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















