আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন B-)

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫

শেয়ারঃ
0 0



আপনি কি চিন্তিত? বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন? মডু পোস্ট মুছে দিতে পারে? আপনি কি ব্যান বা ওয়াচে? নাকি সে...............ই কবে থেকে জেনারেল? তবে আপনার জন্যেই এই পোস্টটি।



১. কালোযাদু তথা যাদু টোনার আশ্রয় নিন। এজন্য কোনো পেশাদার জটাধারী কাপালিক তান্ত্রিককে ডেকে এনে যজ্ঞের আয়োজন করতে পারেন। যজ্ঞ চলাকালীন সময়ে যে পোস্টটি নিয়ে আপনি চিন্তিত সেটি ওপেন করে রাখুন

মন্ত্র হতে পারে নিম্নরূপ:

অং বং ছং হিং টিং ছট পোস্ট আমার হিট মডু তুই ফট

২. সর্পরাজের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট পোস্টের লিংক তাকে দিন। মডু আপনাকে ব্যান মারতে চায়? তো কি হয়েছে কোন চিন্তা নেই। আপনি তাকে উল্টো বান মারুন। এবার সে বুঝবে কতো ধানে কতো চাল! B-)



৩. রেড ইন্ডিয়ান তথা ইনকাদের ন্যায় আপনিও মডুদের প্রতীকি পুতুল বানিয়ে সেগুলো পিনবিদ্ধ করে ও আগুনের পুড়িয়ে তাদের ওপর ভুডু (Voodoo) প্রয়োগ করতে পারেন।

পোস্ট খেয়েছে মুছন জ্বলছে আমার মন সেই আগুনে জ্বলবে সকল মডুগণ





৪. পোস্ট দিয়ে পোস্টের সাথে একটি কালো তিলকের চিহ্নযুক্ত ছবি যুক্ত করে দিতে পারেন। এতে করে পোস্টে মডুদের নজর লাগবে না। আর যদি কোন নির্দিষ্ট পোস্ট নয় বরং নিজের সম্পূর্ণ ব্লগটাকেই রক্ষা করতে চান সেক্ষেত্রে প্রোফাইলে লেবু-কাঁচামরিচের মালাযুক্ত ছবি দিন। মডু আপনার ব্লগের ত্রিসীমানায়ও পা মাড়াবে না। প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করতে হলে নিজের কপালে কালো কাজলের তিলক বা ফোঁটা লাগিয়ে ছবি তুলে সেটি ব্যবহার করুন।



৫. ব্লগে মডুর নজর লেগেছে? জেনারেল দশা কি কাটতেই চাচ্ছে না? তবে পাল্টে ফেলুন নিজের ভাগ্যকে রত্নপাথরযুক্ত আংটি ব্যবহার করে। সেইফ তথা নিরাপদ ব্লগার নির্দেশকারী সবুজ রঙের পান্না পাথরের ব্যবহার উল্লেখনীয়।

জীবনের রূপ বদলে যাবে ২৪ ঘন্টাতেই সেইফ হবে চলে যাবে সব হতাশা পাবে প্রিয়ার ভালোবাসা যদি করো খাঁটি পাথর ব্যবহার.......... ;)



৬. পীরবাবার আশির্বাদ পেতে তার আস্তানায় ধরনা দিন। সকল সমস্যা তাকে সবিস্তারে খুলে বলুন। তার দেয়া তাবিজ ও পানিপড়া সংগ্রহ করুন , এগুলো সদ্ব্যবহার করুন। আর ইয়ারউদ্দিন খলিফার দানবাক্সে একখানা ৫০০ টাকার নোট ফেলতেও ভুলবেন না যেনো।



৭. লক্ষণ যেমন করে ভাবী সীতার নিরাপত্তার জন্যে লক্ষণ রেখা এঁকে দিয়েছিলো সেভাবেই লেখা পোস্ট দিয়ে মনিটরে পোস্টের আশে পাশে লিপস্টিক (পরিবারের মহিলা সদস্যদের কাছ থেকে সংগ্রহনীয়) বা সাইন পেন দিয়ে লক্ষণ রেখা এঁকে দিন। মডু আপনার পোস্টকে ছুঁতেও পারবে না।

৮. এতো কিছুর পরও যদি শেষ রক্ষা না হয়, মডুরা পোস্ট মুছেই দেয় তবে নিম্নলিখিত পদ্ধতিসমূহ অনুসরন করুন: একাধিক ব্লগারকে নিয়ে একজোট হয়ে প্ল্যানচেটের আয়োজন করুন এবং মৃত পোস্টের আত্মাকে ডেকে নিয়ে আসুন, তাকে জিজ্ঞেস করুন তার মৃত্যুর জন্যে কে দায়ী।

বিঃ দ্রঃ কোটিপতি ও শিল্পপতিদের জন্য পোস্টটি নয়।

পূর্বের টিউটোরিয়ালসমূহ:

১. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ছাগু
২. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭
বিডি আইডল বলেছেন: ফুন করার ব্যাপারটা বাদ গেছে
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: ওটা বেশি বাস্তবসম্মত.........

২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮
সিউল রায়হান বলেছেন: প্লাসাইলাম........... :d

আমি এখনো জেনারেল........ চিন্তা করতিছি কোন প্রসেসটা ফলো করি........ :|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: দ্যা চয়েজ ইজ ইয়োরস এ্যান্ড ইয়োরস অনলি.........গুডলাক..........;)

৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯
কায়েস মাহমুদ বলেছেন:


জানা আপুর হাত থেইকা বাছবার চাই। ঐটার উপায় ও একই কিনা?

ওটার জন্য আরো বড় কিছু লাগবে হয়ত।
৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আপনারে মনে হয় আবারো জেনারেল কইরা দিবো। যা করতাছেন :)
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: দেখুন। এগুলো নিতান্তই ফানপোস্ট। অফেন্সিভ কিছুই নেই।

৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯
গিফার বলেছেন: হা হা হা সেইরাম পুষ্ট।
আপনারে আবার ব্যান মারব না তো এই পুষ্টের পর? :P
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ব্যান মারার মতো তো কিছু লিখিনি.........

৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫০
আমি রোদের ছেলে বলেছেন: নাফিস একখান জিনিস...

সুমাপাকালিছু..(আপনার জন্য দোয়া)
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: সুমাপাকালিছু! এটার অর্থ বুঝলাম না :|

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: :)

৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬
গিফার বলেছেন: কায়েস মাহমুদ কয় কি? হা হা হা
৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
অক্ষর বলেছেন: হট কানেকশান, মানে লাল ফোনের ব্যাপার্টায় কাজ আরো তাড়াতাড়ি হৈবো
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: গতকালের দিনটা ছিলো অক্ষরের........:)

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: ভাইরে ভাই!!!! :D:D:D

১১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০০
রাজর্ষী বলেছেন: চমৎকার আইডিয়ার জন্য ধন্যবাদ। কাজল টিপ দিয়ে রাখতে হবে। আর ব্ল্যক কফি পড়া (পানি পড়ার মত) দেওয়া যায়।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: না! না! ভুলেও ব্ল্যাক কফি পানিপড়ার পরিবর্তে ব্যবহার করবেন না যেনো। ব্ল্যাক কফি অশুভ শক্তিকে বয়ে নিয়ে আসে :|

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আহ্! মনে পড়ে যায় ব্লগে আমার সেই প্রথম দিনগুলোর কথা.........;)

১৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৪
আমি রোদের ছেলে বলেছেন: লেখক বলেছেন: সুমাপাকালিছু! এটার অর্থ বুঝলাম না :|

আমিও না :(:(
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: :( :(

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ঈদ মুবারক! ;)

১৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১২
আকাশ_পাগলা বলেছেন: বেস্ট অব দ্য বেস্ট। আমি এখানে একদম নতুন। আমার কাছে কিছু জমতেছিলনা। ভাইজান, আপনি আমায় এখানে আটকে দিলেন। আপনার সাথে আলাদা ভাবে খাতির করার কোন সিস্টেম আছে কী??
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: আমার সাথে আলাদা করে খাতির করে কোন লাভ নাই রে ভাই। সবকিছু উপভোগ করুন আর কোনোকিছুই পার্সোনালি নিয়েন না, তাহলেই আর এই যায়গায় দম বন্ধ হবে না নিশ্চয়তা দিচ্ছি। ব্লগে অনেক ভালো ভালো লেখকের ভালো ভালো লেখা আসে। সেগুলো মন দিয়ে পড়ুন, আর যাই হোক বোর লাগবে না..........:)

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: ;)

১৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩
মোতাব্বির কাগু বলেছেন: নাফিসের আইডি মনেহয় হ্যাক হইছে কারন তার বসবোধ কইমা যাইতাছে:।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: কথা সত্য.........;)

১৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
অঞ্জন সানি বলেছেন: আপনি কি মাথায় কোন ড্রাগ নিসেন ? আপনার ডোপ টেস্ট করা দরকার...।। এত্ত ভাল পোস্ট কেম্নে মাথায় আসে ? পিলাচ............
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ! আমি মরফিন নেই..........;)

১৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
ড্রাকুলা বলেছেন: বেশী সমস্যা হইলে, নাফে ভাইয়ের কাছ থেকে কিছু হড়ড় ক্যারেকটার ভাড়া নেওয়া যাইতে পারে, মডুগো ভয় দেখানোর জন্য। ;)
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: আইডিয়াটা মন্দ নয়.........;)

২০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৩
একরামুল হক শামীম বলেছেন: ব্যাপকসসস ব্যাপকসস :):):)
;)
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ;) :)

২১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
এন এইচ আর বলেছেন: ৪ নং এর ঘটনা সত্য আমার কপালে একটি কালো ফোটা আছে জন্ম সুত্রে
যার কারনে হয়তো এখনো মডুদের নজরে পড়িনি।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: বাহ্! বাস্তব প্রয়োগ :)

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: খিক্জ........:)

২৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪০
অক্ষর বলেছেন: আবে না, ৩৬৫ দিনই

(শূন্য আরণ্যক কি আছে? হেয় থাকলে কিছু কমু না)
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: তুই শূন্য আরণ্যকের উপর ক্ষেপলি ক্যান? উনি তো ভালো মানুষ। খালি একদিন ফান বুঝতে একটু সময় লাগছে এই আর কি! :)

২৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫
~স্বপ্নজয়~ বলেছেন: জটিলযযযযযযযয :D
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: :D :D :D

২৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৪
ফিউশন ফাইভ বলেছেন: মডুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া কুনুতই বেস্ট।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ........আপনিও তো রক্ষা পেলেন না দেখছি। ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: এত্তো প্লাস! :)

২৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৪
রাতমজুর বলেছেন:
রেছি:ডেন হৈবার উফায় বাৎলান :)
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: নিজেকে স্পেশাল ভাবতে থাকুন.........তাহলেই হবে..........;)

২৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৪
পুরানপাগল বলেছেন: আমার সমস্যা নাই মডুদের কালো হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উপর মহল থেকে ফোন করাব। এক ফোনই যথেষ্ট। শত হইলেও দল ক্ষমতায়।


পোষ্টে যথারীতি প্লাস
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: খাইসে! আপনার তো ম্যালা ক্ষমতা! :(

২৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৪
পারভেজ রবিন বলেছেন: তিন নাম্বার টিতে একটু তথ্যগত সমস্যা রয়েছে। ভুডু ইনকাদের নয় ক্যারিবিয়ান সাগরের দ্বীপ সমূহের কিছু জনগোষ্ঠীর প্রথা।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: আমিতো জানতাম রেড ইন্ডিয়ানরাও এটা ফলো করে........:(

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: :) :)

৩১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫
দূরন্ত বলেছেন: দারুণ দারুণ সব আইডিয়া।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা! :)

৩২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৬
নিঃসঙ্গ বলেছেন: পোস্টের লগে এখন একটা করে কালির টিপ দিয়ে দিতে হবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: হ! ;)

৩৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯
সামুরাই বলেছেন: হেহ হেহ +++

(আগের গুলান বেশি ভাল হইছিল মানে ৫+;
চলুক)
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: আপনারে ধইন্যা! :)

৩৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০
রোবোট বলেছেন: পীরবাবা হজরত মওলানা শাহ সুফী আরিলউদদীন নরওয়েজীর কাছ থেকে তাবিজ নিয়ে মাউসে বেধে রাখুন। কালো কফি পড়া খেতে পারেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: এতো সাহস নাই! :|

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: :P

৩৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৯
যুগান্তকারী বলেছেন: আমাকে একবার জ়েনারেল বানানো হয়েছিল কিন্তু একদিন পরই দেখি সেফ।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: ভাগ্যবান! :)

৩৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২২
নাজনীন১ বলেছেন: ৫ নং টা পছন্দ হয়েছে। সবুজ পান্না পাথর কই পামু? কত টাকা লাগবো কিনতে? হি হি...
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: যেকোন জুয়েলারীর দোকানে খোঁজ করুন.........:)

৩৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
মুকুল বলেছেন: প্লাস। সেই সাথে ভালো রেসিডেন্ট ভাঁড় হতে হলে কী করতে হবে, এই বিষয়ে একটা পোস্ট দিতে পারেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: কিছুই করতে হবে না.........নিজেকে স্পেশাল ভাবতে থাকুন.........তাহলেই হবে..........;)

৩৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি ভালই আছি। সেইফ........ :) তয় জেনারেল হয়া আপনাগো দলে আইবার চাই। কি করতে অইবো???
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: শিল্পপতিকে নিয়ে পোস্ট দাও! :)

৪০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৬
রিসাত বলেছেন: পোস্ট ভাল হয় নাই:|
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: আইচ্ছা! ;)

৪১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯
ইসানুর বলেছেন: ড্রাকুলা বলেছেন: বেশী সমস্যা হইলে, নাফে ভাইয়ের কাছ থেকে কিছু হড়ড় ক্যারেকটার ভাড়া নেওয়া যাইতে পারে, মডুগো ভয় দেখানোর জন্য।

হিহিহি
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: ড্রাকুলার সাথে সহমত! ;)

৪২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ব্যাপক গ্যাণী লেকা.....
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: কথা সত্য! ;)

৪৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪
অকাটমুর্খ বলেছেন: গিয়ানী গিয়ানী কমেন্টস
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: হ! ;)

৪৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কুন শিল্পপতি। শিল্পডা কিঠ্যায়???
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৫

লেখক বলেছেন: ব্লগ ছাইড়া দাও মুন্না। শিল্পপতিরে না চিনলে ব্লগ জীবনই বৃথা...........:|

৪৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৬
রাফা বলেছেন: শিল্পপতিটা কেডায় ? ঘটনার পুর্ণ বিবরন চাই।ধন্যবাদ
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৩

লেখক বলেছেন: শিল্পপতির পরিচয় না জেনে ব্লগীং করা বিপদজনক........:|

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন: একটা পুস্ট দাও শিল্পপতির পরিচয় জানতে চাইয়া। দেখবা পাবলিকে কেমনে ধুমায়া তুমারে মাইনাস দিবো। আর আমি যদি এখন তুমারে পরিচয় কইতে যাই আমারে জিনারেল বানায় দিবো (কারন শিল্পপতির নাম মুখে আনা মানেই সাথে গালিও চইলা আইবো)

২৩ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: হেঁ হেঁ........:)

৪৮. ২৩ শে মে, ২০০৯ ভোর ৬:১০
সপ্ন পুরন বলেছেন: ++++++++++

আপনে ১টা বস মিয়া।মাগার জানেন না।
২৪ শে মে, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: হা হা হা!! :)

৫১. ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৫
টুকিঝা বলেছেন: অং বং ছং হিং টিং ছট পোস্ট আমার হিট মডু তুই ফট B-))
৫২. ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪০
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: টুকিঝা বলেছেন: অং বং ছং হিং টিং ছট পোস্ট আমার হিট মডু তুই ফট B-))

 

মোট সময় লেগেছে ২.৮৮৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই