আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
সব ভাইরাস যায় না সহজে

০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬
![]()
গোটাকয়েক এ্যান্টিভাইরাস আর এ্যান্টিস্পাইওয়্যারের মালিক হয়ে গিয়েছেন তো ভেবেছেন ভাইরাস, ট্রোজান আর কোন ব্যাপার না? ভুল! এমন অনেক ভাইরাস আছে যা প্রথাগত এ্যান্টিভাইরাস দিয়ে রিম্যুভ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন হয় বিশেষ কিছু এ্যান্টিভাইরাসের। ![]()
১. আওয়ামী লীগ ট্রোজান (Awami League Trojan)
অফিসিয়াল নাম: Win32/Trojan.AwamiLeague.DGTL
উৎপত্তিস্থল: ধানমন্ডি
লক্ষণ: ভাইরাসটি পিসির C:\Windows\System32 ফোল্ডারে ডিজিটাল বাংলাদেশ নামে একটি Digital Bangladesh.mp3 একটি ফাইল তৈরি করবে যা একটি নির্দিষ্ট বিরতিতে প্লে হবে ও শোনাবে - "২০২১ সালের মধ্যে একটি স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে......." এবং আপনার কান ঝালাপালা করবে।
![]()
এছাড়াও ভাইরাসটি Facebook, YouTube, Mediafire, upload-mp3.com প্রভৃতি সাইটের এ্যাকসেস বন্ধ করে দেয়।
রিম্যুভাল: Godam Laththi Antivirus 2009 এই ভাইরাসটিকে ডিটেক্ট ও সমূলে উৎপাটনে সক্ষম।
২. জামায়াত ভাইরাস (Jamaat Virus)
অফিসিয়াল নাম: Win32/TrojanDownlaoder.Jamaat.RAJKR। এছাড়াও Win32/TrojanDownlaoder.Chagu.MOGBZR নামেও পরিচিত।
উৎপত্তিস্থল: মগবাজার
লক্ষণ: ট্রোজানটি আপনার ওয়েব ব্রাউজারের হোমপেইজ পরিবর্তন করে www.jamaat-e-islami.org করে দেয়। একই সাথে ট্রোজানটি আপনার পিসি থেকে একাধিক মুক্তিযুদ্ধের তথ্যাবলী সমৃদ্ধ ওয়েবসাইট ও ব্লগসাইটে এ্যাকসেস বন্ধ করে দেয়। এটি ক্ষণিকে ক্ষণিকে ডেস্কটপের ওয়ালপেপার পরিবর্তন করে মরুর ও পাকিস্তানের নয়নাভিরাম দৃশ্যাবলীসম্বলিত ওয়ালপেপার সেট করে।
![]()
![]()
![]()
এ ছাড়াও এটি আপনার ডেস্কটপে মুক্তিযুদ্ধে জামায়াতের বীরগাথার (!) বর্ণনা করে রচিত বিভিন্ন আর্টিকেলের শর্টকাট রাখবে।
![]()
এগুলোতে ক্লিক করা মাত্রই বিভিন্ন নূরানী-ইরানী ওয়েবসাইট থেকে আর্টিকেলগুলো PDF ফরম্যাটে ডাউনলোড হবে।
রিম্যুভাল: Sochetonota AntiSpyware v11 build 1971 এই ট্রোজানটিকে ডিটেক্ট ও সমূলে উৎপাটনে সক্ষম।
৩. বিএনপি ভাইরাস (BNP Virus)
অফিসিয়াল নাম: Win32/Backdoor.BNP.TAREKOKO
উৎপত্তিস্থল: জলপাই সদরদপ্তর অথবা সৌদি আরব।
লক্ষণ: এই ব্যাকডোর ট্রোজানটি আপনার পিসিতে সংরক্ষিত যাবতীয় ব্যাঙ্ক একাউন্ট তথ্য, মানি ট্রান্ঞ্জ্যাকশন তথ্য, পাসওয়ার্ড প্রভৃতি চুরি করে ও মালয়শিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, সুইজারল্যান্ড, ইংল্যান্ডসহ আরো বিভিন্ন দেশে পাচার করে দেয়। একই সাথে ট্রোজানটি আপনার পিসির ফায়ারওয়্যালকে নিষ্ক্রিয় করে দিয়ে পিসিতে বহির্শত্রুর আক্রমণের আশঙ্কা বাড়ায়। দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক ইনকিলাব সহ আরো কয়েকটি গুটিকয়েক সংবাদপত্র বাদে বাদবাকি সবকয়টি সংবাদপত্রের ওয়েবসাইটের এ্যাকসেস বন্ধ করে দেয়।
রিম্যুভাল: আশ্চর্য্যজনকভাবে Dudok Internet Security এর 2007 এবং 2008 সংস্করণ দু'টি ট্রোজানটি শনাক্ত ও সমূলে উৎপাটনে সক্ষম হলেও Dudok Internet Security এর 2009 সংস্করণ ট্রোজানটি শনাক্ত করতে পারে না। তাই পূর্ববর্তী সংস্করণ দু'টি ব্যবহার করার পরামর্শ রইলো।
৪. এরশাদ ভাইরাস (Ershad Virus)
অফিসিয়াল নাম: Win32/Exploit.Ershaad.BIDISHA
উৎপত্তিস্থল: রংপুর
লক্ষণ: এই ভাইরাসটি বর্ণচোরা প্রকৃতির। এটি ক্রমাগত পিসির থিম ও ওয়ালপেপার পরিবর্তন করে রূপ বদলাতে থাকে ও তাই সকালে এক রূপ এবং বিকেলে অন্য আরেক রূপ ধারণ করে। এছাড়াও এটি ব্রাউজিংয়ের সময় বিভিন্ন পর্ণ ওয়েবসাইট পপ-আপ উইন্ডোরূপে ওপেন করে।
রিম্যুভাল: Godam Laththi Antivirus 2009 এই ভাইরাসটিকে ডিটেক্ট ও সমূলে উৎপাটনে সক্ষম।
৫. ছাত্রলীগ ভাইরাস (Chatro League Virus)
অফিসিয়াল নাম: Win32/Agent.ChatroLeague.VANGCHUR
উৎপত্তিস্থল: অজানা
লক্ষণ: ভাঙচুরে ওস্তাদ এই ভাইরাসটি আপনার পিসির ভগ্নদশা করতে অত্যন্ত দক্ষ। এটি প্রাথমিকভাবে আপনার হার্ডডিস্কের পার্টিশনগুলো ভেঙে দেবে ও ফাইল সিস্টেমের ১৩টা বাজাবে। ভাইরাসটির নিজেকে নিজেই ধ্বংস করার একটি লক্ষণও উল্লেখনীয়। ফলস্বরূপ আপনার ডেটা করাপ্টেড হয়ে যাবে ও শেষমেশ আপনি হার্ডডিস্ক পুনরায় ফরম্যাটে বাধ্য হবেন।
রিম্যুভাল: এখনও পর্যন্ত এই ভাইরাসটিকে কোন এ্যান্টিভাইরাসই কাবু করতে সক্ষম হয়নি। তবে সতর্কতাস্বরূপ চোখ-কান খোলা রাখুন।
৬. লুল ভাইরাস (Lool Virus)
অফিসিয়াল নাম: Win32/Exploit.Lool.LEWIS
উৎপত্তিস্থল: অস্ট্রেলিয়া এবং ঢাকা
লক্ষণ: ভাইরাসটি আপনার ইয়াহু ম্যাসেন্ঞ্জার, লাইভ ম্যাসেন্ঞ্জার ও ফেইসবুকের মেয়ে ফ্রেন্ডদেরকে অশালীন ও বিব্রতকর সব ম্যাসেজ পাঠাবে। একই সাথে ব্রাউজিংয়ের সময় বিভিন্ন পর্ণ ও অনলাইন ডেটিং ওয়েবসাইটের পপ-আপ উইন্ডো খুলবে। একই সাথে এটি মেয়ে ইউজারের ইয়াহু ম্যাসেন্ঞ্জার, লাইভ ম্যাসেন্ঞ্জার বা ফেইসবুক এ্যাকাউন্টের Saved আইডি ও পাসওয়ার্ড একটি অস্ট্রেলিয়ান সার্ভারে পাঠিয়ে দেয়।
রিম্যুভাল: Godam Laththi Antivirus 2009 এই ভাইরাসটিকে ডিটেক্ট ও সমূলে উৎপাটনে সক্ষম।
৭. ঠগ ভাইরাস (Thog Virus)
অফিসিয়াল নাম: Win32/LocalThog.ProofReader.PALO
উৎপত্তিস্থল: কারওয়ানবাজার
লক্ষণ: ভাইরাসটি ধরলে একটি "চাইনিজ আইপি" থেকে বারংবার আপনার পিসিতে অনুপ্রবেশের প্রচেষ্টা করা হবে। এটি একই সাথে আপনার সামহোয়্যার ইন...ব্লগের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করবে। ভাইরাসটি "বদলে যাও, বদলে দাও" নীতিতে বিশ্বাসী। আর তাই আপনার পিসির হুলিয়াতো এটা পাল্টাবেই, পেনড্রাইভের মাধ্যমে বা ল্যান নেটওয়ার্কের মাধ্যমে বাহিত হয়ে অপর একজনের পিসিরও হুলিয়াও পাল্টে দেওয়ার চেষ্টা করবে। আর তাই এটিকে একটি পরিপূর্ণ Worm বলা যেতে পারে।
রিম্যুভাল: ছাগভাঁড়স্কি এ্যান্টিভাইরাস ২০০৯ এই ভাইরাসটিকে ডিটেক্ট ও সমূলে উৎপাটনে সক্ষম।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অয়ন বলেছেন:
না পইড়াই পিলাচ। লেখক বলেছেন: আচ্ছা! ![]()
লেখক বলেছেন: আশঙ্কাজনক! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
অক্ষর বলেছেন:
৬ নাম্বারের সাথে একমত হৈতে পার্লাম না। এইটার উৎপত্তি অস্ট্রেলিয়াতে না। কোনখানে সেইটা আর কৈতে চাই না
লেখক বলেছেন: কিঞ্চিত পরিবর্তন আনা হয়েছে........![]()
যুগান্তকারী বলেছেন:
হা হা হা হা হা সব কিছুই ঠিক আছে তবে জামাতের ওয়ালপেপারটা মরুভুমি এবং উঠ না দিয়ে পাকিস্থান রিলেটেড কিছু দিলে ভালো হত।আমাদের দেশ সব ভাইরাসেই আক্রান্ত তাই এন্টিভাইরাসে কাজ হবে না চাই ফরমেট এবং নতুন অপারেটিং সিস্টেম।পোস্টে প্লাস এই ধরনের রুপক অথচ সত্য লেখার জন্য।
লেখক বলেছেন: ইচ্ছেপূরণ করা হলো.........![]()
চাচামিঞা বলেছেন:
আরেক ধরনের ভাইরাস আছে,মডুভাইরাস:
অফিসিয়াল নাম: Win32/Local/cnt.cox
উৎপত্তিস্থল: কারওয়ানবাজার
লক্ষণ: ভাইরাসটি ধরলে সেইফ মোড থেকে আপনি ওয়াচ মুডে চলে যাবেন, আপনার লিখা প্রথম পাতায় আর আসবে না, কমেন্টও রাইট পয়ানেলে স্র্রল করবে না.....।
এ থেকে বাচার উপায়?
ফলো নাফিস ইফতেখার
লেখক বলেছেন: বাঁচার উপায়: Nescafe Antivirus দিয়ে এই ভাইরাসটিকে Quarantine করে নিষ্ক্রিয় করে রাখা সম্ভব তবে সম্পূর্ণভাবে ডিলেট করা সম্ভব নয়।
লেখক বলেছেন: হা হা হা........![]()
লেখক বলেছেন: আমিও........![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! স্যার নিউটনের পদধূলিতে আমার ব্লগ ধন্য বোধ করছে........![]()
এই ব্লগারের Creativity আমাকে আনন্দদায়কভাবে আতংকিত করে!
দীর্ঘ মন্তব্য নিষ্প্রয়োজন!
লেখক বলেছেন: আমারতো দীর্ঘ মন্তব্যই বেশি দরকার। মাইনষেরে বুঝাইতে হইবো পোস্ট হিট.........![]()
রানা চৌধুরী বলেছেন:
এক কথায় জবাব নাই। দারুন,মারহাবা মারহাবা।
লেখক বলেছেন: আচ্ছা, ২ কথায় দেন........![]()
সৌম্য বলেছেন:
ভালো হইছে। অনেক হাসলাম।
লেখক বলেছেন: একটা প্রায় ভুলে যাওয়া দুর্লভ জিনিস আপনাকে উপহার দিতে পেরে আনন্দ লাগছে ![]()
এন এইচ আর বলেছেন:
সারাদেশ আওয়ামী লীগ ট্রোজান ভাইরাসে আক্রান্ত।
লেখক বলেছেন: ডিজিটাল বাংলাদেশে ভাইরাস কি আর এ্যানালগ হবে! তাই ওটাও ডিজিটাল! ![]()
লেখক বলেছেন: হো হো হো.........![]()
লেখক বলেছেন: কুটিলও বটে! ![]()
প্রণব আচার্য্য বলেছেন:
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আর ২ বাক্যে? ![]()
কাঙাল মামা বলেছেন:
আমার ডেস্কটপে খালি একটা এনিমেটেড পাকি পতাকা দেখায়.......আর মাই কম্পিউটার এর জায়গায় শিবির কম্পিউটার, ফোল্ডার ড্রাইভের আইকন গুলার জায়গায় দা, রামদা, ক্ষুরাকৃতি আইকন দেখায় এইটার জন্য কি Sochetonota AntiSpyware ট্রাই করবো?
লেখক বলেছেন: এক্ষুনি ট্রাই করুন। বেশি সমস্যা হলে কোন দক্ষ টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন। তবে ভুলেও মগবাজারের কোন টেকনিশিয়ানের কাছে পিসি দেবেন না।
লেখাজোকা শামীম বলেছেন:
++++++++++++++++++++++
লেখক বলেছেন:
![]()
দা এলকেমিস্ট বলেছেন:
Read frm mobile.sheshdik ashlona.excellent
লেখক বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। অপেরা মিনি দিয়ে ঢুকেছিলেন বোধোহয়, এটা অপেরা মিনির খুব কমন সমস্যা।
যুগান্তকারী বলেছেন:
লুল ভাইরাস দুই ধরনের অনেক পুরানা আর নয়া।পুরানাডা আক্রমন করে ধীরে ধীরে আর নতুনডা একটু তারাতারি।উ্মম মনে হয় এইটারে ট্রজান হর্স এর ক্যাটাগরিতে থাকলে ভালো হয় কারন প্রথমে উপকারী সফটওয়্যারের মত ঢোকে আর তার পর অপারেশান শুরু করে লেখক বলেছেন:
"প্রথমে উপকারী সফটওয়্যারের মত ঢোকে আর তার পর অপারেশান শুরু করে"
এটাতো তাহলে rouge software এর ক্যাটাগরিতে পরে। যেমন: এ্যান্টিভাইরাস ২০০৯ বা উইন্ডোজ এক্সপি এ্যান্টিভাইরাস নামের ভুয়া এ্যান্টিভাইরাসগুলোর মতো ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! প্রিয়তে নেয়ার মতো হয়েছে জেনে ভালো লাগছে.........ভালো থাকুন। ![]()
লেখক বলেছেন: হেঁ হেঁ.........আপনারে ধইন্যা.......![]()
যুগান্তকারী বলেছেন:
আরেকতটা মেলিশিয়াস সফটওয়্যার হচ্ছে গিয়ে গালিবাজ ওয়ার্মঅফিসিয়াল নামঃNet-Worm.Win32 Galibaj.Gh
উৎপত্তিস্থল:Undefined
লক্ষনঃ এই ওয়ার্মে আক্রান্ত হবার সাথে গালি গালাজ়ে আপনার পাতাভরে যাবে।
লেখক বলেছেন: হা হা হা........সহমত! ![]()
জিগ স বলেছেন:
দুদক আর ছাগ্ভারস্কির লোগো টা বেশি জোষ হইছে।লুল ভাইরাসের আবিষ্কারক অস্ট্রালিয়ায় অস্ট্রাসাইসড লুলয় হাসান সম্প্রতি পুলিশের্হাতে ধরা পর্ছে বইলা খবর বাইরাইছে
লেখক বলেছেন: হেঁ হেঁ........ব্রেকিং নিউজ দিলা দেখি! ![]()
লেখক বলেছেন: মজা দিয়ে মজা পেলাম! ![]()
লেখক বলেছেন: জনগুরুত্বপূর্ণ! ![]()
লেখক বলেছেন: হুমমম........
রোবোট বলেছেন:
+
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: স্বপ্নে পাই! ধন্যবাদ আপ্নারে! ![]()
তিথী ও টাটা বলেছেন:
লেখকের প্রতিভা বটে !! মাহাবুব মোর্শেদ ভাইরাসটি সম্পর্কে আলোচনা না হওয়াতে হতাশ হলাম।।প্লাস।
লেখক বলেছেন: মাহাবুব মোর্শেদকে ভাইরাস না বলে Hoax বললে অধিকতর সমীচিন হয়.........![]()
সাঈফ শেরিফ বলেছেন:
সুশীলদের সনাক্ত করতে এন্টি ভাইরাস নাই?
লেখক বলেছেন: Godam Laththi Antivirus 2009 এর জবাব নাই! ![]()
হাসান মাহবুব বলেছেন:
ফাটাফাটি।
লেখক বলেছেন: খিক্জ..........![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: সবগুলা এই লিংকে আছে: C:\Your Head\Bibek\Antivirus ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: খাইলেনও! ![]()
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: হ = সহমত? ![]()
লেখক বলেছেন: অভিনন্দন ভাইরাসমুক্ত হওয়ায়.........![]()
রোহান বলেছেন:
ওস্তাদ ওস্তাদ ;-)
লেখক বলেছেন: গুরু! গুরু! ![]()
হাসতে হাসতে চৌক্ষে পানি আইয়া পড়লো !!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: চউক্ষে পানি আনতে পেরে ধন্য..........![]()
সিউল রায়হান বলেছেন:
টাশকি খাইছি ভাই.........চরম চরম চরম..... পুরো ২৪ ঘন্টা পর নেট এ আসলাম , আর এসে এই মারদাঙ্গা পোস্ট..........
প্লাস দিয়ে ভাইরাস গুলো সম্পর্কে সচেতন হয়েছি তা প্রকাশ করিয়া লেখকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা হইল
লেখক বলেছেন: কৃতজ্ঞতা সাদরে গৃহীত হইলো........![]()
লেখক বলেছেন: হা হা হা........![]()
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
এই ভাইরাসটা খুবই উৎপাত করতাছে, কী কইরা তাড়ানি যায় ???
এন্টিভাইরাস মিল্বো নি?
লেখক বলেছেন: খুব সোজা। যদি ফায়ারফক্স ব্যবহার করেন তবে প্রথমে Adblock Plus ও তারপরে Adblock Plus Element Hider এ্যাড-অনটি ইন্সটল করুন। তারপরে সামহোয়্যার ইন....ব্লগের প্রথম পাতা খুলে Ctrl + Shift + K চাপুন এবং মাউস পয়েন্টার আপনি যে প্রোফাইল পিকচারটি গায়েব করতে চান সেটার উপর নিয়ে যান। দেখবেন লাল একটা বক্স দেখাবে চারদিকে। লাল বক্সটা নির্দেশ করে আপনি কতোটুকু সরাতে চান সেটা। পছন্দমতো যায়গা সিলেক্ট করে ক্লিক করুন, তারপর Add to filter rules এ ক্লিক করুন। ব্যস হয়ে গেলো। এরপর থেকে আপনাকে আর প্রথম পাতায় এই প্রোফাইল পিকটি দেখতে হবে না। ![]()
শাওন৩৫০৪ বলেছেন:
কত কিছু যে শেখার আছে দুনিয়ায়!!!!!!!!!!
লেখক বলেছেন: আসলেই! ![]()
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আরে ভাই, আপনে দেখি, সিরিয়াস সাজেসন দিসেন, আমি কম্পুটার একবারেই বুঝি না, ইন্ট'নেট সার্ফিং আর টাইপ ছাড়া কিছু পারিনা।
যাহোক, অশেষ ধন্যবাদ।
মজা করেওতো এটা ট্রাই করা যাবে কী বলেণ?
ধন্যবাদ।
লেখক বলেছেন: হেঁ হেঁ.......আমিও সিরিয়াসলিই একটু ফান করলাম আরকি! ![]()
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আমার নিকে সব পাখিদের নাম বলে এভিয়ান লিখেছি, এভিয়ান ইনফ্লুঞ্জা বা বার্ডফ্লু কে পান করে। যাইহোক, ধন্যবাদ নাফিস ভাই।
লেখক বলেছেন: "এভিয়ান ভাইরাস" কথাটা তখন খেয়াল করি নাই। মাত্র করলাম ![]()
গিফার বলেছেন:
ব্যপকজ হইছে...
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
রিসাত বলেছেন:
প্রথম ভাইরাসটা আপাতত: ভয়াবহ ভাইরাস,,, দুইমাসের মাথায়ই ডিজিটাল শব্দের যথার্ততা বুঝা যাইতেছে,,,বিদ্যুতের উপস্থিতি মানে হইল ১ আর অনুপস্থিতি মানে হইলো ০,, সুতরাং ডিজিটাল মানে হইল আপাতত লোডশেডিং
অফটপিক: (!) আপনি জামাত বানান ভুল করেছেন,,, জামায়াত হবে(jamayat)
লেখক বলেছেন: হা হা হা.........জামাত ইচ্ছাকৃত - মুখে ওটা আসে, তাই দিয়েছি। ![]()
লেখক বলেছেন: মারো! ![]()
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
ওহো! আসলে আমার কম্পূট্যার জ্ঞানের দৈন্যতার জন্য সিরিয়াস মজাটা নিতে পারনি। যাইহোক, যারা বোঝেন তারা তো নিচ্ছেন।
ধন্যবাদ
লেখক বলেছেন: আরেহ্ ধুর! জ্ঞান রাজ্যে কেউ দৈন্য না। আপনিও এমন অনেক কিছু জানেন যার বালুকণা পরিমাণও আমি জানি না। আর এটাই জ্ঞানের বিশেষত্ত্ব। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
"Sorry, your system cann't install this program. There is not enough space free. Error 1132:"অহন কি খইত্তাম????
লেখক বলেছেন:
There is not enough space free. Error 1132.
মানে তোমার মাথায় জায়গা শেষ। কিছু আজাইরা ডেটা ফালায় দিয়া জায়গা খালি করো, দরকার হইলে পুরা মাথাই আবার ফরম্যাট দাও। আর না হইলে এক্সটার্নাল হার্ডডিস্ক লাগাইয়্যা ট্রাই মারো।
লেখক বলেছেন: হি হি হি.........![]()
লুকার বলেছেন:
ঝাক্কাস হইছে!
লেখক বলেছেন: ![]()
মাহাফুজ বলেছেন:
++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
এক্সটারনাল হার্ডডিস্ক কই কিনতে পাওন যায়?
লেখক বলেছেন: ল্যাবরেটরীতে! ![]()
লেখক বলেছেন: খিক্জ! ![]()
শওকত বলেছেন:
ভাই, ছাত্রদল আর শিবির ভাইরাসের কথা বললেন না যে।
হামিদ পায়োনিয়ার বলেছেন:
তাজুল ইসলাম মুন্না বলেছেন: জট্টিল...... এইবার ডাউনলোড লিংক দেন।।।।।।।।।।।।
০৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৬
লেখক বলেছেন: সবগুলা এই লিংকে আছে: C:\Your Head\Bibek\Antivirus
____________________________________________________
তাজুল ইসলাম মুন্না বলেছেন: থ্যাংকু। ডাউনলোডাইয়া ইন্সটল মারতেছি...........
০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৮
লেখক বলেছেন: মারো!
___________________________________________________
তাজুল ইসলাম মুন্না বলেছেন: "Sorry, your system cann't install this program. There is not enough space free. Error 1132:"
অহন কি খইত্তাম????
_____________________________________________________
তাজুল ইসলাম মুন্না বলেছেন: "Sorry, your system cann't install this program. There is not enough space free. Error 1132:"
অহন কি খইত্তাম????
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৪
লেখক বলেছেন:
There is not enough space free. Error 1132.
মানে তোমার মাথায় জায়গা শেষ। কিছু আজাইরা ডেটা ফালায় দিয়া জায়গা খালি করো, দরকার হইলে পুরা মাথাই আবার ফরম্যাট দাও। আর না হইলে এক্সটার্নাল হার্ডডিস্ক লাগাইয়্যা ট্রাই মারো।
___________________________________________________
-----------------------------------------------------------------------------
অসাধারন
+
অতুলনীয়
েতজপাতা বলেছেন:
র্যাব ভাইরাস এর কথা লিখেন নাই ভাই।।এই ভাইরাস একটু পরপর ঠাসঠুস আওয়াজ করে আর পিসির ফোল্ডার গায়েব হইয়া যায়।। তারপর ম্যাসেজ আসে... সেইভড ইউর পিসি।।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

































