আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

আসুন আমরা সামহোয়্যারে ৫০০ কিলোবাইট পর্যন্ত সাইজের যে কোন ফাইল আপলোড ও শেয়ার করি (টাউটোরিয়াল) B-)

০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

শেয়ারঃ
0 0 0



সামহোয়্যার ইন...ব্লগের এর একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে খুব সহজেই ৫০০ কিলোবাইট সাইজ পর্যন্ত ফাইল সামহোয়্যারের সার্ভারে আপলোড ও শেয়ার করা সম্ভব। নিচে পদ্ধতিটি বলা হলো -

প্রথমেই My Computer এ যান এবং উপরের Tools মেন্যু থেকে Folder Options সিলেক্ট করুন। এবারে View ট্যাবটি সিলেক্ট করুন এবং Hide extensions for known file types এর ঘরের টিক চিহ্নটি তুলে দিন। Apply ও OK দিন।



এবারে আসল কাজ শুরু। যে ফাইলটা আপলোড দিবেন সেটার ফাইল নেইমের শেষের এক্সটেনশনটা পরিবর্তন করে jpg দিন। যেমন ফাইলের নাম যদি হয় somewhere.mp3 তাহলে .mp3 অংশটুকু মুছে দিয়ে somewhere.jpg করে দিন। একটা ওয়ার্নিং দেবে। Yes দিন।

এবার নতুন পোস্ট লেখার অপশনে গিয়ে ফাইলটাকে আপলোড করুন স্বাভাবিকভাবে যেমন ভাবে আর ১০টা ছবি পোস্টে যুক্ত করেন। কিন্তু আপলোড শেষ হলে দেখবেন ছবিটা ঠিকমতো আসেনি (আসার কথাও না, ওটা তো আসলে ছবি না)। এরকম একটা কিছু দেখাচ্ছে:



এটাও ব্যাপার না। আপনি ছবিটার থাম্বনেইলে ক্লিক করুন ও Insert অপশনটি সিলেক্ট করুন:



এবারে পোস্টে আপনার ছবিটার লিংক যোগ হবে। দেখতে হবে অনেকটা এরকম:



কিন্তু এটা আপনার আসল ছবিটার লিংক নয়। লিংকটার প্রথমের [ img | অংশটি, মাঝের thumbs কথাটি এবং শেষের ] ব্র্যাকেটটি মুছে দিন।
এবারে আপনি যে লিংকটি পাবেন সেটি আপনার মূল ছবিটির লিংক। দেখতে হবে অনেকটা এমন:



ব্যস এই লিংকটাই আপনার গান বলুন আর ছবি বলুন সেটার লিংক। এবারে এই লিংকটি যেকোন পোস্টে বা কমেন্টে যোগ করে দিন।

ডাউনলোড করার পদ্ধতি:

ডাউনলোডের সময় লিংকটির উপর রাইট ক্লিক করে Save as সিলেক্ট করতে হবে:



তারপর পিসিতে সেইভ করতে হবে। সেইভ করে ফাইলের নামের শেষে .jpg কথাটা তুলে দিয়ে .mp3 লিখে দিন। ব্যস এসে গেলো আপনার গান। B-)

আমি কয়েকটা উদাহরণ ফাইল দিলাম:

১. এটা একটা .mp3 ফাইল। ডাউনলোডের পর .jpg তুলে দিয়ে .mp3 লিখতে হবে। লিংক: View this link

২. এটা একটা Word ফাইল। ডাউনলোডের পর .jpg তুলে দিয়ে .doc লিখতে হবে। লিংক: View this link

৩. এটা একটা .pdf ফাইল। ডাউনলোডের পর .jpg তুলে দিয়ে .pdf লিখতে হবে। লিংক: View this link

এটা মোটেও কোন আবিষ্কার না, বরং কমন সেন্স। আমি বেশ আগে লক্ষ্য করেছিলাম সামহোয়্যার ইন....ব্লগের সার্ভারে প্রতিটি ছবির ফাইলটি অপরিবর্তিত অবস্থায় সংরক্ষিত থাকে। এমনকি ছবির সাথে কোন ট্যাগ বা মেটাডাটা থাকলে সেটাও থেকে যায়। আর তাই যেকোন ছবি কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে তাও জানা যায়। স্রেফ মজা করার জন্য দিলাম। পদ্ধতিটা বেশ ঝক্কিরও বটে। ফাইল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে একে। এর চাইতে মিডিয়াফায়ারে আপলোড করাই হয়তো সোজা। ৫০০ কিলোবাইট সাইজ হিসেবে খুবই অপরিমিত, কিন্তু অধিকাংশ ওয়ার্ড/এক্সেল/টেক্সট/পিডিএফ/রেজিস্ট্রি/প্রোজেক্ট/সেটিংস ফাইলের সাইজ এমনটাই হয়ে থাকে। তাই ছোট ফাইলের ক্ষেত্রে এটা একটা বিকল্প পন্থা হতে পারে।

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: :P

০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: হেঁ হেঁ.........:)

৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
মুকুট বলেছেন: বাহ বাহ, চমৎকার! মডুরা এটা দেখে সাবধান হবে নাতো? ;)
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: হতেও পারে। কোন বিশ্বাস নাই.........;)

৪. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
হমপগ্র বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ব্যাপারটি তুলে ধরার জন্য!

:P
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ বিষয়টির গাম্ভীর্য্য অনুধাবন করার জন্য :P

৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
লেখাজোকা শামীম বলেছেন: এই বেডাগো তো সর্বনাশ করলেন। এখন যদি সবাই মিল্লা ফাইল রাখা শুরু করে তবে তো সর্বনাশ।
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: চিন্তা কইরেন না, এতো ঝামেলা কইরা আমার মতো পাগল বাদে আর কেউ ফাইল রাখবে বলে মনে হয় না.........:P

৬. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
কায়েস মাহমুদ বলেছেন:

মডু, মডুদের বিচার করবে কারা, আজ জেগেছে ব্লগারেরা।
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: গানটা ডাউনলোড করেছেন তাহলে.........:)

৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৫
সিউল রায়হান বলেছেন: নাফিস ভাই এইটা মজার জিনিস সাথে যে অবশ্যই লিগাল ব্যাপার এইটাও বলতেন পোস্ট এ........নয়তো কোন আবাল বলে উঠবে এসব ভুল বের করা ঠিক না...

যেকোন সার্ভার সাধারনত শুধুই এক্সটেনশন চেক করে... কন্টেন্ট মনে হয় খুব কম সার্ভারই চেক করে.......

যাইহোক, কোনভাবে যদি বের করতে পারেন কিভাবে .php এক্সটেনশনের ফাইল আপলোড করা যায় তাইলেই হয়...... সামু হ্যাক করা যাবে :)
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন:

সামু হ্যাক করা যাবে

ভয়ংঙ্কর প্ল্যান! :)

৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৮
বিডি আইডল বলেছেন: সামুতে ১-৩ মেগার ফাইল শেয়ারিং অপশন রাখতে পারে..ব্লগাররা অনেক কিছুই শেয়ার করতে পারে...
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৬

লেখক বলেছেন: সহমত!

৯. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২০
ব্লগেশ্বর বলেছেন: গুড পোস্ট। এখন মিডিয়াফায়ার, র‌্যাপিডশেয়ার, ইজিশেয়ার, মেগাআপলোড, এ ড্রাইভ এদের কি হবে? :)
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: আরে ভাই এটাতো সিরিয়াস কিছু না। মিডিয়াফায়ার বা অন্যান্য ফাইল শেয়ারিং সাইটগুলোর চাহিদা এটা দিয়ে শত জনমেও পূরণ হবে না। ঐগুলা তাদের নিজ নিজ জায়গাতেই থাকবে........:)

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: ধন্যবাদ! তবে কার জন্মদিন? আমারটা তো ১৭ই আগস্ট!

১১. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৬
অ্যামাটার বলেছেন: দারুন তো! কিন্তু একটা বিষয়, সার্ভারে বেশি চাপ পরাতে স্লো হয়ে যাবে না?
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: কয়জন আর ব্যবহার করবে বলুন? চাপ পড়ার প্রশ্নই আসে না..........:)

১২. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৯
অ্যামাটার বলেছেন: তয় সাম হয়ার দেখি রেপিড শেয়ারের ভাত মারার ষড়যন্ত্রে লিপ্ত, কেননা, হোম ইউজারদের বেশিরভাগ লেনাদেনা হয় ছোট ফাইলে, পাঁচশ কেবির নিচেই থাকে বেশিরভাগ:)
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন:

পাঁচশ কেবির নিচেই থাকে বেশিরভাগ

এই যেমন - প্যাচ, কি-জেন, ক্র্যাক..........;)

১৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৮
আবু সালেহ বলেছেন:
জটিল জিনিস দিছো তো..........
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৪. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৬
বুলবুল আহমেদ পান্না বলেছেন: Click This Link


নাপিষ পুলাডারে বালা জান্থাম....
তলে তলে এইসব.........;)
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: উনি আমার উপর চ্যাতা আছেন অজানা এক কারনে। উনার আরো ২টা নিক আছে - খলিল মাহমুদ এবং খলিল মাহমুদ'। লিংক: View this link এবং View this link

ঐ নিকে উনার একটা টেকি সমস্যা ছিলো যেটা আসি অনেক চেষ্টা করেও ঠিক করতে সমর্থ হই নাই অথবা উনি ঠিকমতো করতে পারেন নাই
তারপর উনি একটা মন্তব্য করসিলো। আমি ওটার জবাব দিয়া দেখি আমার আগের সব কমেন্টসহ ঐটাও মুছে দিসে আর আমারে ব্লক করে দিসেন। অদ্ভূত! মানুষের এতো কম সহনশীলতা:



সেই পোস্টের লিংক: View this link

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: আপনার এতোক্ষণে বুঝার কথা ঐ পোস্টে প্লাসগুলা কারা দিসে........;)

১৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৭
গিফার বলেছেন: ওরে তাইলে ভিডিও আপলোডামু নাকি ? ;)
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: ৫০০ কে.বি. তে ভিডিও??? মোবাইলের হইলে দেওয়া যাবে অবশ্য! :)

১৬. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৯
তানভির আহমেদ বলেছেন: ইন্টারনেটে এতো জায়গা থাকতে। একটা লেখালেখির ব্লগে ফাইল আপলোড করার কি দরকার? মানেটাই বুঝলামনা ?
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: স্রেফ মজা, আর কিছু না.........ফাইল শেয়ারিং এর জন্য ফাইল শেয়ারিং সাইটগুলোই কার্যকর.........:)

১৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১২
পারভেজ বলেছেন: দেখা যাক প্রতিক্রিয়া :)
তবে ব্যাপারটা ইল্লিগ্যাল মনে হচ্ছেনা।
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: ইল্লিগ্যাল হওয়ার প্রশ্নটা আসছে কেন? :)

১৯. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
২ নি নিক শিওর হওয়া গেছে????
____________________

আরে ক্যাপ্টেন অন্যলোক, সেটা আমি জানি, মানে আমি চিনি। আপনে আমার একটা পোস্ট দেখলে, এই বিষয়টা বুঝতে পারবেন

Click This Link

একেবারে শেষের দিকে, কমেন্ট দেখেন
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: ও আচ্ছা! এখন বুঝছি! ঘটনা তাইলে এই! :)

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: দেন।

২১. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: -------------আপনে একটা মেইল দেন, আমি বাকিটা কইতাছি
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: :P

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: কুনো লাভ নাই........:)

২৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪
শিবলী রহমান বলেছেন: হি হি ভালা ভালা
আর অন্য শেয়ারিং সাইটে যাওয়া লাগব না।
মামু তুমার রেটিং সামুর বাগে দিয়া গ্যাছে
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: সামু বাগরে মাইনাস! :)

২৬. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৩
রূপক  বলেছেন: Click This Link পোষ্টে আমার কমেন্ট দেখ...
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: দেখসি........চমৎকার হইসে কমেন্টটা........:)

২৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮
অক্ষর বলেছেন: ভিস্তা দিলেই এভিজি ভাইরাস পায়। আর কোনো প্রোগ্রাম ওপেন কর্তে দেয় না। এখন আবার এক্সপিতেই :(
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: :(

২৮. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৮
শিবলী রহমান বলেছেন: @ অক্ষর উইন্ডোজ ফেলায়্যা দেন, Ubuntu বুট দেন
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: সহমত!

২৯. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৫
অক্ষর বলেছেন: @শিবলী রহমান, উবুন্টু দিছিলাম। কিন্তু ঐটা চালানো আমার কাছে অনেক ঝামেলার মনে হৈছে। আর সফটওয়্যার-ও সব কাম করে না
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: হবে! :)

৩১. ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৭
গিফার বলেছেন: @অক্ষর

তাইলে ব্ল্যাক কপি নাম দিয়া এক খানা অপেরেটিং ছিছটেম বানাবা নাকি ?
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: ;)

৩২. ১০ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৮
যুগান্তকারী বলেছেন: ভালো পোস্ট।প্লাসাইলাম।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৩. ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৬
নাহিন বলেছেন: এক্সটেনশন নিয়ে যন্ত্রণা বড় ভাইরে করছি বহুত, কিন্তু এইটা বেশি মজার :)
ধন্যবাদ :) :) :)
৩৪. ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২০
নাজমুল আহমেদ বলেছেন: অপ্রাসঙ্গিক মন্তব্য করার জন্য দু:খিত:


নাপিস ইফতেখার একসময় প্রোফাইলে লিখছিল, নাফিস কোনদিন আলু ব্লগে যায় নাই। ঈমানে কইতাছি আমি ২/১ ঢু মারছিলাম। তবে নাপিস ইফতেখারকে সম্পূর্ন নতুন রূপে আবির্ভূত একটা ব্লগে একবার ঢু মারার জন্য অনুরোধ জানাচ্ছিঃ

http://www.amarblog.com
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ! তবে আমার আর কোন ব্লগে যাওয়ার ইচ্ছে নেই, কখনোই ছিলো না। মন টানে না।

সাইটের নতুন ব্যানারটা বেশ ভালো লেগেছে। আমার ব্লগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

৩৫. ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ... অখন বুজলাম...
এইগুলা হৈল স্যাবুটাঝ.... আর কাইন্টার স্যাবুটাঝ

হেই মাসুদ রানা তুমি কুথাই.....;)
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: হেই মাসুদ রানা তুমি কুথাই......;)

১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: ;)

৩৭. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৫
তায়েফ আহমাদ বলেছেন: আমার মাত্র (!) ৫০০ কিলোবাইটে হয় না!
১ টেরাবাইটের নিচে আমি কথা বলি না!
পিলাইচাইলাম না!
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: খাইসে! ভয় পাইলাম! :|

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই