আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় রেসিডেন্ট ভাঁড় 
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫
![]()
রেসিডেন্ট ভাঁড় - মতান্তরে ব্লগের সবচেয়ে সুবিধাজনক পদগুলোর একটি.......যুগে যুগে আর কালের ধারাবাহিকতায় সৃষ্টির প্রথম প্রহর থেকেই সামহোয়্যার মুখরিত হয়েছে রেসিডেন্ট ভাঁড়দের পদচারণায়। ব্লগের এই বিশেষ পদটির সৃষ্টি হয়েছিলো প্রয়োজনের তাগিদে, নিতান্তই শখের বশে নয় - তাই প্রোফেশনালিজম এর রন্ধ্রে রন্ধ্রে বয়। আর তাই ব্লগের এই বিশেষ পদটি দাবী রাখে প্রয়োজনের চেয়ে একটু বেশি আলোচনার। আজকের আলোচনাটি শুধু একটি টিউটোরিয়ালই নয়, একইসাথে একটি মিনি হ্যান্ডবুকও বটে।
প্রথমেই জেনে নেই আসুন রেসিডেন্ট সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নাবলী (FAQ) ও তাদের উত্তর:
১. কারা রেসিডেন্ট?
উঃ কর্তৃপক্ষের বিশেষ আনুগত্য লাভকারী ব্লগারগণ যারা ব্লগে দৃপ্ততার সাথে বিচরণ করেন ও কর্তৃপক্ষের জন্য ক্লিয়ার জোন সৃষ্টি করেন ও বিনিময়ে কর্তৃপক্ষের কাছ থেকে নানারকম সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। সমার্থক শব্দ: রেসিডেন্ট, ভাঁড়।
২. রেসিডেন্ট হয়ে কি লাভ?
উঃ রেসিডেন্ট হলে আপনাকে ব্লগে ব্যান খাওয়ার চিন্তা করতে হবে না, যা খুশি তাই ও যেভাবে খুশি বলবার অধিকার আপনি পাবেন। এবং শুধু ব্লগেই নয়, ব্লগের বাইরের জীবনেও এর সুফল আপনি পাবেন।
৩. কি কি বিষয়ের উপর রেসিডেন্ট হওয়া না হওয়া নির্ভর করে?
উঃ আপনার আর্থ-সামাজিক অবস্থান, সোশ্যাল স্ট্যাটাস, কর্মজীবন, মামুর জোর প্রভৃতি বিষয়াদির উপর রেসিডেন্ট হওয়া না হওয়া নির্ভর করে।
৪.কর্তৃপক্ষ কেন রেসিডেন্টদের নিয়োগ দেন?
উঃ ব্লগে কর্তৃপক্ষের নিজের অবস্থানটা বেশ টালমাটাল। তারা নিজেরা আগ বাড়িয়ে কিছু বলতে গেলে ব্লগারদের দাউড়ানি খেয়ে ২পা পিছিয়ে আসেন। আর তাই প্রয়োজন হয় রেসিডেন্ট নামক এইসব Inside manদের। এরা সাধারণ ব্লগারদের ভিড়ে নিজেদেরকে মিশিয়ে (শেষ অব্দি অবশ্য পারেন না. ল্যান্ঞ্জা ঠিকই দেখা যায়) কর্তৃপক্ষের সাফাই গান এবং কর্তৃপক্ষের নিতান্তই কোন অবাঞ্ছিত পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন যাতে করে কর্তৃপক্ষের সিদ্ধান্তটি তথাকথিত জনসমর্থণ পায়।
৫. রেসিডেন্টদের জীবন কি কষ্টকর?
উঃ যদিওবা অধিকাংশ রেসিডেন্টই এই ব্যাপারটি গোপন রাখতে চান তথাপি রেসিডেন্টদের জীবনটা আসলে বেশ কষ্টের। তারা কখনোই কর্তৃপক্ষের বিরুদ্ধচারণ করতে পারেন না আবার সাধারণ ব্লগারদের সাথে নিজেকে পুরোপুরি মিশিয়েও ফেলতে পারেন না - উপরন্তু তাদের দ্বারা ক্ষণিকে ক্ষণিকে লাঞ্ছিত হন। দুই নৌকায় পা রেখে কখনোই শান্তিতে কাজ করা যায় না। But that's how it goes - you can't have better of the both worlds. কিছু পেতে হলে, কিছু হারাতেও হয়।
৬. রেসিডেন্টদের আর কোন বিশেষ ক্ষমতা আছে কি?
উঃ উপরোল্লখিত ক্ষমতাবলী ছাড়াও রেসিডেন্টদের আরো কিছু বিশেষ ক্ষমতা আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে স্টিকি পোস্ট নির্ধারণী ক্ষমতা। রেসিডেন্ট ভাঁড়গণ কোন সাধারণ পোস্টে গিয়ে - "স্টিকি করা হোক" কথাটি উচ্চারণ করা মাত্রই ব্লগে যেনো ঝড় বয়ে যায় এবং মিনিটখানেকেও মধ্যেই পোস্টটি স্টিকি হয়। কবে আরো এক্ষেত্রে আরো বেশি কার্যকর হলো কর্তৃপক্ষকে ফোন করে স্টিকি করতে বলার পদ্ধতিটি। ঠিক এই একই কাজটিই কয়েকশ' ব্লগার মিলে গলা ফাটিয়ে, চিল্লিয়ে বা মেইল করে কর্তৃপক্ষকে জানালেও এ্যাকশন নিতে কর্তৃপক্ষের একযুগ সময় লাগে। রেসিডেন্টদের আরো একটি বিশেষ ক্ষমতা হলো সীমিত আকারে মোডারেশন ও ব্লগ পরিচালনার ক্ষমতা। অতীত সাক্ষী আছে, ব্লগের বিভিন্ন ক্রান্তিলগ্নে এইসব রেসিডেন্টদের অঙ্গুলীর নির্দেশেই শত শত নির্দোষ ব্লগার জেনারেল, ওয়াচ অথবা ব্যানড হয়েছিলেন, মুছে ফেলা হয়েছিলো শত শত পোস্ট। এই বিশেষ ক্ষমতাটি প্রয়োগে রেসিডেন্টকে মুখের কথাটি কর্তৃপক্ষের কানে ঢালার কাজটিই করতে হয় শুধু। কর্তৃপক্ষও ব্লগে নিয়োগদানকৃত তাদের এইসব এজেন্টদের মতামত দ্বারা প্রভাবিত হয়েই মোডারেশন ও ব্লগ পরিচালনা করেন।
৭. আমিও কি রেসিডেন্ট হতে পারবো?
উঃ এ প্রশ্নটির উত্তর দেয়া মুশকিল। কেননা রেসিডেন্ট কেউ হয় না, বানানো হয়। তাই পুরো ব্যাপারটিই নির্ভর করছে কর্তৃপক্ষের ইচ্ছা ও পছন্দের উপর। ব্লগের সব রেসিডেন্ট একই রকম নন, বিশেষ বিশেষ ও সুনির্দিষ্ট কার্যসম্পাদনেই মূলতঃ তাদের সৃষ্টি। তবে রেসিডেন্ট হবার সকল যোগ্যতাবলী ও কর্তৃপক্ষের সুনজর থাকলে - কেন নয়? আপনিও হয়ে উঠতে পারেন একজন পূর্ণাঙ্গ রেসিডেন্ট ভাঁড়।
আসুন এবারে এক নজরে দেখে নেই রেসিডেন্ট ভাঁড় হওয়ার প্রক্রিয়াসমূহ:
পূর্বশর্ত:
১. যেকোন একটি কর্পোরেট বা বেসরকারী প্রতিষ্ঠান বা ফার্মে স্থায়ী চাকরী।
২. জন্মগত পা-চাটা/চামচামির স্বভাব।
৩. দৃপ্ত মানসিকতা ও আত্মবিশ্বাসী ব্যাক্তিত্ব।
৪. ব্লগ সিস্টেমের ফাঁক-ফোঁকরগুলো সম্বন্ধে সম্যক ধারণা।
৫. প্রশাসনে ও বিভিন্ন কর্মক্ষেত্রে মোটামুটি উপরের লোক হাত হাতে থাকা, ফোনবুকে তাদের সকলের নম্বর সংরক্ষণ এবং প্রয়োজনে ফোন করে কাজ করিয়ে নেওয়ার গুণ।
৬. সুমিষ্ট হাসি যা যে কাউকে প্রভাবিত করে ফেলবে (অপশনাল)
ব্লগে কর্তব্যসমূহ:
১. নোটিশবোর্ডের প্রতিটি পোস্টে কমপক্ষে একটি প্রশংসামূলক কমেন্ট করা চাই এবং সম্ভব হলে প্রথম কয়েকটি কমেন্টের একটি।
২. কর্তৃপক্ষের বিরুদ্ধচারণকারী ব্লগারদের ঠ্যাঁটানি দিতে বা নিজের বাক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে ব্লগারদের পোস্টে গিয়ে হুমকি-ধমকি, একাধিক নিকের ব্যবহার করে মন্তব্য প্রদান ও প্রয়োজনে গালির বর্ষণ (কর্তৃপক্ষের পিকনিকে যাওয়ার শর্তসাপেক্ষে)।
৩. কর্তৃপক্ষের নির্দেশে ব্লগে চুপচাপ থাকা বা সরব হওয়া।
৪. মাঝে মাঝেই বিভিন্ন জনকল্যাণকর (!) পোস্ট দিয়ে ব্লগজাতিকে উপকৃত করা।
৫. ব্লগে দিন-রাত ২৪ ঘন্টা কর্তৃপক্ষের বডিগার্ডগিরী করা।
৬. বিভিন্ন বিতর্কিত পোস্টে কমেন্ট করে ব্যাক্তিনিকধারী কর্তৃপক্ষ/নোটিশবোর্ডের জন্য কমেন্ট করার উপযুক্ত পরিবেশ তথা Clear Zone সৃষ্টি করা।
৭. আঙ্গুলের ইশারায় বা তাৎক্ষণিক ফোনকলের মাধ্যমে কর্তৃপক্ষকে কোন ব্লগারকে ব্যান/জেনারেল করার বা পোস্ট মুছে ফেলার ঔদাত্ম আহবান জানানো।
৮. কর্তৃপক্ষের উদ্দ্যোগসমূহে প্রয়োজনীয় সাহায্য করার আশ্বাস ও যথাযথ ব্যবস্থা গ্রহণ। (এটার কিছু ভালো দিক আছে)
ব্লগের বাইরের দায়িত্বসমূহ:
১. ব্লগের বিভিন্ন উদ্দ্যোগ, উৎসব বা আয়োজনে নিয়মিতভাবে আবির্ভূত হওয়া।
২. শুধু ব্লগের ভেতরেই নয়, ব্লগের বাইরেও কর্তৃপক্ষের সাথে সুহৃদ সম্পর্ক বজায় রাখা।
অতিরিক্ত দায়িত্বসমূহ:
১. মডুর বাজার করে দেয়া।
২. বিভিন্ন কাজে মডুকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।
রেসিডেন্ট হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আরো জানতে আপনি "ভাঁড় হয়েছি, ভার লয়েছি" নামক বইটির সাহায্য নিতে পারেন। বইটি লিখেছেন বিশিষ্ট রেসিডেন্ট টাকিলা। বইটি বাজারে এনেছে না.ই. প্রকাশনী। ৪২৫ পৃষ্ঠার এই বইটির মূল্য মাত্র ৩৮০ টাকা।
![]()
* পোস্টটি ব্লগার কায়েস মাহমুদ এর অনুরোধে লেখা
পূর্বের টিউটোরিয়াল সমূহ:
১. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ছাগু
২. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
৩. টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
৪. টিউটোরিয়াল - কিভাবে লিখবেন স্টিকিযোগ্য পোস্ট
৫. টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
~স্বপ্নজয়~ বলেছেন:
বিরাট পোষ্ট, পইড়া পরে কমেন্টের মন্তব্য দেই, আগে পিলাচ লেখক বলেছেন: আচ্ছা! ![]()
দেশী পোলা বলেছেন:
এই পোস্ট "স্টিকি করা হোক"
লেখক বলেছেন: হয় নাই, রেসিডেন্টের মতো হয় নাই.........![]()
দেশী পোলা বলেছেন:
অফটপিক, আমার বই কই?
লেখক বলেছেন: বইটা কি নিয়ে হবে?
লেখক বলেছেন: আপচুস!
পোস্ট কি খুব বড়?
লেখক বলেছেন: হ! ![]()
নকীবুল বারী বলেছেন:
হে হে হে হে
লেখক বলেছেন: হো হো.........![]()
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
দেশী পোলা বলেছেন:
লেখক বলেছেন: বইটা কি নিয়ে হবে?ব্যান খাওয়া ব্লগারের হাত-পা-মুখ বাধা ব্লগজীবনকাহিনি
লেখক বলেছেন: আচ্ছা.......ঠিক আছে........![]()
লেখক বলেছেন: না আগে কখনোই দেইনি.........আপনি মনে হয় অন্য কোনটার সাথে মিলিয়ে ফেলছেন........
লেখক বলেছেন: আহারে! ![]()
হোলসেল বলেছেন:
খ্যাক খ্যাক। দুই এক জনের উদাহরন দেওয়া যাইবে না? সামহোয়ারের অনুকরনীয় (রোল মডেল) রেসিডেন্ট ভাড় দুইজন কে কে?
লেখক বলেছেন: উদাহরণ সাধারণত দেই না........রিস্ক আছে........![]()
লেখক বলেছেন: হ! উনি বড়ই নমস্য! ![]()
লেখক বলেছেন: খেঁক খেঁক.........![]()
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
এমন মেরুদন্ডহীন মানুষ এবং ব্লগার হতে চাই না ।
লেখক বলেছেন: সেটাই........
লেখক বলেছেন: বাহ্ বাহ্! ![]()
লেখক বলেছেন: হায়! ![]()
লেখক বলেছেন: "আধার" নাকি "আঁধার"? ![]()
লেখক বলেছেন: "রেসিডেন্ট ভাঁড়" হচ্ছে পুরো কথাটা। তাই ক্ষেত্র বিশেষে সংক্ষেপে শুধু "রেসিডেন্ট" বা "ভাঁড়" লেখা হয়েছে। দু'টো সমার্থক নয়। রেসিডেন্ট = আবাসিক/গৃহপালিত।
লেখক বলেছেন: টাকিলা হ্যায় না.........![]()
লেখক বলেছেন: হ! ![]()
গিফার বলেছেন:
কর্তৃপক্ষের বিশেষ আনুগত্য লাভকারী ব্লগারগণ যারা ব্লগে দৃপ্ততার সাথে বিচরণ করেন ও কর্তৃপক্ষের জন্য ক্লিয়ার জোন সৃষ্টি করেন ও বিনিময়ে কর্তৃপক্ষের কাছ থেকে নানারকম সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। সমার্থক শব্দ: রেসিডেন্ট, ভাঁড়। এই লাইন ডা চিনা চিনা লাগতাসে।
লেখক বলেছেন: এই লাইনটা আমি সম্ভবতঃ কোন মন্তব্যে ব্যবহার করেছি.........
কাঙাল মামা বলেছেন:
যত যাই বলেন, রেসিডেন্ট কিন্তু আসলেই দরকার আছে। নোটিশবোর্ডরা সবসময় ব্লগ পাহারা দিতে পারে না। তাদেরও জীবন আছে। সুতরাং ব্লগের মধ্যেই এমন নিরপেক্ষ কাউকে এই কাজটা সীমিত আকারে দিলে মন্দ কি যদি সে ২৪ ঘন্টা ব্লগে থাকে? তার কাজ হবে ওয়াচম্যানের মত শুধু রিপোর্ট করা........কিন্তু এই লোকগুলা ক্ষমতা হাতে পেয়ে এমন সব কাজ করছে, তারজন্য রেসিডেন্ট শব্দটা এখন আমাদের খারাপ অর্থে ব্যাবহার করতে হয়। নোটিশরাও নিশ্চয়ই এরকম কিছু আশা করে নাই।
লেখক বলেছেন: ১ম প্যারার সাথে সহমত! সেক্ষেত্রে শুধু রেসিডন্ট কেন? তাহলে ব্লগারদের মধ্যে থেকেও প্রতিনিধি করা হোক.....কি বলেন?
২য় প্যারার সাথেও সহমত তবে কর্তৃপক্ষের অনেক কিছু করার ছিলো যা তারা করে নাই।
লেখক বলেছেন: আমি নিজেও জানি না........এইসবের হিসাব রাখি না.........![]()
কাঙাল মামা বলেছেন:
@ গিফার, আপনি আমার ৫০ নাম্বার পোস্টে জানতে চাইছিলেন রেসিডেন্ট কি, তখন এই লাইনডা হুবাহু তুলে দিয়ে নাফিসের নাম দিয়া দিছিলাম.........
লেখক বলেছেন: খুব খারাপ। আমার ডিকশনারী থেকে কপি-পেস্ট.........![]()
১. বইটি বাজারে এনেছে .......সা.ই. প্রকাশনী।
২. পৃষ্ঠার সংকা ৪২০ লিকেন.
৩.এই বইটির মূল্য মাত্র ৪২০ টাকা।করেন....
=======================================
একটা প্রয়োজনীয়া প্রচ্নঃ রেচিডেন্ট ভারের চেহারা মুবারক দেকতে কিরকম?
উততরঃ কি টাক পরা?
হইব............
=======================================
এই জিবনের রেচিডেন্ট ভার হওনের একটাও যুগ্যতা আমার নাই ক্যান....
আপচুস...........
লেখক বলেছেন: না.ই. = নাফিস ইফতেখার। এইটা মইরা গেলেও চেন্ঞ্জ করুম না.........
ভাঁড় হওয়ার যোগ্যতা না থাকায় সমবেদনা........![]()
নিরক্ষর বলেছেন:
লেখক বলেছেন:
রিসাত বলেছেন:
কথা সত্য মাইনাস প্রদান কারী বুকের পাটা থাকলে সামনে আসেন,,, নাইলে কইলাম এখ্খনি ওহী নাজেল হইবেক,,,,,লেখক বলেছেন: ওহী?
কায়েস মাহমুদ বলেছেন:
আমি জানতাম আপনি/তুমিই পারবা।
লেখক বলেছেন: ধন্যবাদ! এই পোস্টটাকে গিফট বলতে পারেন.........![]()
এইবার পিঠচুল্কা চুল্কির উদাহরন নিয়ে পোষ্ট প্রদান করা হউক।
[রেসিডেন্টদের চামচা চেনার উপায় দেয়া হয় নাই বলে পোষ্টা অসম্পূর্ন লাগছে।]
লেখক বলেছেন: পিঠ চুল্কা-চুল্কি মানে ঠিক কোনটার কথা বলছেন? অনেকগুলোই তো চালু আছে ব্লগে.........![]()
লেখক বলেছেন: মজা দিয়ে মজা পেলাম.........![]()
কাঙাল মামা বলেছেন:
ব্লগের প্রতিনিধিকেই আমরা মজা করে রেসিডেন্ট বলি.......রেসিডেন্ট নির্ধারন করার বেলাতেও নোটিশ ব্লগারদের বিবেকবুদ্ধি কে দাম না দিয়ে টাকাপয়সা-চাকরি স্ট্যাটাসকে প্রাধান্য দিয়ে ভুল করছে।
লেখক বলেছেন: ইয়াপ!
কায়েস মাহমুদ বলেছেন:
এখন হয়ত এই পোষ্ট টা ডিলিটি ও নাফিসকে ব্যান করার জন্য বহুত ফোন কল হৈতেছে।
লেখক বলেছেন: খাইসে! ভাবতেই ভয়ে হাত পা.........
এরশাদ বাদশা বলেছেন:
পুস্ট স্টিকি করা হউক!!! খ্যাক খ্যাক।
লেখক বলেছেন: করা হৌক........![]()
নাফিসের কম্পুতে অনুপ্রবেশ করে ব্লগেরই একটা চক্র এই মাছের জাল পোষ্ট দিতে পারে
এই জালের ফাদে আটকাবেন না ।
আসেন এটা আমাদের নাফিস কিনা যাচাই করি .......
লেখক বলেছেন: সর্বধরনের পরীক্ষার জন্য প্রস্তুত..........![]()
পাগলা আইজু বলেছেন:
রেসিডেন্ট ভাড়ের একটা উদাহারন হৈলো এই পোষ্ট Click This Link ৬ নাম্বার মন্তব্যের গালিটা মুছে ফেলা হয়েছে। যা ১৪ ও ১৬ নাম্বার কমেন্টে আরেক ব্লগার রিপিট করেছেন। তবুও এও ভাড়ের বিরুদ্বে কোন ব্যবস্হা নেওয়া হয় নাই।
লেখক বলেছেন: পিকনিক উপাখ্যান! ![]()
লেখক বলেছেন: সহমত!
লেখক বলেছেন: খেঁক খেঁক........![]()
লেখক বলেছেন: আপনি না, তুমিই হবো। বোধোহয় আমি আপনার চেয়ে অনেক ছোট।
এই উজালা থেকে বাঁচতে চাই সানগ্লাস ![]()
তাগো ধারনা দেওনের জন্র একটা পটু দেওয়া হইল....
বি.দ্রঃ ব্লগের কারুর সাথে মিইল্যা গেলে আমী দায়ী নয়। তবে এটা কুনু ব্লগারের চবি না।
লেখক বলেছেন: টাকিলারে চিনসি! ![]()
আসিফ রহমান বলেছেন:
আগে লুকজন বাড়ি পাহারার জন্য ডালকুকুর পালত। এখন সামুর মালিকেরা সামু পাহারার জন্য ডালব্লগার পালে। মাঝে মাঝে ডাইকা কফি খাওয়াই। রেসিডুরা এই পাইয়াই খুশি। আমি টাকমিদুল নামক এক রেসিডেন্টের আক্রোশের শিকার।
লেখক বলেছেন:
মাঝরাতে উঠে পোস্ট লিখেছে রেসিডেন্ট
খুঁজে পাচ্ছে না বাথরুমে সে পেপসোডেন্ট
এন এইচ আর বলেছেন:
বড়ই জটিল হইয়াছে। তবে এরকম গুণাবলির ব্লগার কেউ কি আছে যে এখনো সদস্য পদ পায়নি?
লেখক বলেছেন: খুঁজে দেখতে হবে। কেন, আপনার কোন রেকোমেন্ডেশন আছে নাকি? ![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
অতিরিক্ত দায়িত্বসমূহ:
১. মডুর বাজার করে দেয়া।
---------------
তাইলে তো আমারো মডু হইবার মুন্চায়
লেখক বলেছেন: আপচুস, মডু হওয়ার কোন টিউটোরিয়াল এখনো তৈয়ার করা সম্ভব হয় নাই...........![]()
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন:
ভাইরে! এখন তোমারে তো আর নোবেল-বুকার-পুলিৎজার দিয়েও পোষাবে না!......স্বতন্ত্র 'নাফিস ইফতেখারীয়' পুরস্কার প্রবর্তন করা লাগবে............ভাবনা চিন্তা কইরে তুমিই একটা সুন্দর, সুমধুর, শ্রুতিমধুর, সাবলীল......( ঘুম ঘুম লাগতেসে তো, তাই শব্দেরা কই জানি লুকায় গেছে, খুঁজে পাইতেসি না)......এক্টা নাম দিয়ে দিও সেই মহার্ঘ্য পুরস্কারের............
প্লাস দিসি......মনের আনন্দে.....................
লেখক বলেছেন: আপনার তো তাও ঘুমের কারনে, আর আমার মুখের সব সুমধুর আর মিষ্টি শব্দগুলো লোডশেডিংয়ের আঁধারে হারিয়ে গিয়েছে। তবে পোস্টে মজা পেয়েছেন জেনে আমিও আনন্দিত হলাম.........![]()
লেখক বলেছেন: সলিড! ![]()
লেখক বলেছেন: দু'জন "ভাঁড়" এই পোস্টের "ভার" সহ্য করতে না পেরে, পোস্টদাতার ওপর "ভারী" রাগ করে মানসিক "ভার"সাম্য হারিয়ে দুঃখ "ভারা"ক্রান্ত মনে মাইনাস প্রদান করে গিয়েছেন। ঈশ্বর তাদেরকে এই শোক সইবার ক্ষমতা দিক। ![]()
লেখক বলেছেন: খাইসে! কারে বুঝাইলেন?
নাফিস সামু ব্লগের ব্লাক শিপ (কফিখোরের চোখে )?
লেখক বলেছেন: আমি শঙ্কিত! ![]()
সোজা কথা বলেছেন:
জানার কত কিছু আছে এই পৃথিবীতে!
লেখক বলেছেন: আসলেই! ![]()
অমি রহমান পিয়াল বলেছেন:
চরম এবং ব্যাপক
লেখক বলেছেন: আহা! প্রাণটা জুরায়ে গেলো.......![]()
লেখক বলেছেন: দেখা যাক.......
ল্যাটিচুড বলেছেন:
নাফিস ভাই - এই পোষ্ট এর সাথে সম্পৃক্ত নয় জেনেও আপনার দৃষ্টি আর্কশনের জন্য এখানে লিখছি।আপনার পরামর্শমত দির্ঘদিন NOD32 ব্যাবহার করছিলাম, অতি সম্প্রতি নতুন করে উইন্ডোজ দিয়েছি - আগের মত NOD32 ইন্সটল করেছি কিন্তু এখন ভাইরাস সিগনেচার আপডেট হচ্ছে না। আপনার দেওয়া ওয়েব সাইটের সবগুলো সবুজ নেম ও পাসওয়ার্ড একে একে দিয়েও কোন কাজ হচ্ছে না ।
এখন উপায় কি?
লেখক বলেছেন: এই সমস্যাটার শিকার আমিও হয়েছি অতীতে। একটা কাজ করতে পারেন। এখন যে NOD32টা আছে সেটা আনইন্সটল করে ওদের ওয়েবসাইট থেকে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে ইন্সটল দিন। তারপর আগের মতোই ইউজার নেইম আর পাসওয়ার্ড ব্যবহার করুন। ঠিক হয়ে যাবার কথা। আরো একটা জিনিস জানলে ভালো হতো, কতোদিন ধরে আপডেট হচ্ছে না? আর আপডেট দিতে নিলে কি বলছে - আপডেটের প্রয়োজন নেই নাকি ইউজার নেইম আর পাসওয়ার্ড ভুল?
মিছরির ছুরি বলেছেন:
সাহস কইরা একটা তালিকা দিলামঃ১. লোকাল টক
২. কৌশিক
৩. মিল্টন
৪. বাবুয়া
৫. রাতমজুর
৬. কালপুরুষ
৭.সবাক
অক্ষর বলেছেন:
রেসিডেন্ট ভাড়েরে নিয়া এমন পোস্ট দেওনের তীব্র ধিক্কার জানাইলাম।
ধিক্কারে ধিক্কারে সয়লাব কৈরা দিলাম
লেখক বলেছেন: হাড্ডি চাটন ভালো হইসে অক্ষর! ![]()
নির্বাসন বলেছেন:
আফনে এত টাইম পান ক্যামনে কন তো??
লেখক বলেছেন: সেটা আমারো প্রশ্ন........![]()
লেখক বলেছেন: কুঁই কুঁই কুঁই.........![]()
রিসাত বলেছেন:
ওহী হইলো এক ধরণের উপমামৃত,,,,,,,,,,,,,,,,,,,,, বচনামৃত,,,,,,,,,,,,,,,,,,,,,, অথবা দৈব বানী,,,,,,,,,,,,,,,,, এই বিষয়ে খারেজি এক্সপার্ট,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এই যেমন একটা নাযেল হইল,,,,,,,,
----------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
মিছরির ছুরি বলেছেন: সাহস কইরা একটা তালিকা দিলামঃ
১. লোকাল টক
২. কৌশিক
৩. মিল্টন
৪. বাবুয়া
৫. রাতমজুর
৬. কালপুরুষ
৭. সবাক
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সামনে আরও নাযেল হইবে,,,,,,,,,,,, এতে আমাদের মতো বে এলেম এবং নাদানদের সুবিধা হইতেছে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(ধর্মীয় অনুভুতিতে আঘাত হিসেবে নিয়েন না,,,,,, যাস্ট বলা আর কি,,, একটু বেয়াদবি হইছে অবশ্য এইভাবে বলা হয়তো উচিৎ হয় নাই)
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
মোতাব্বির কাগু বলেছেন:
+++++++++
লেখক বলেছেন:
![]()
নাফিস ইফতেখার বলেছেন:
ঠেলা।
লেখক বলেছেন: ধন্যবাদ! কিন্তু রথে চেপে এলেন কোথা থেকে? ![]()
পাপারাৎজ্জি বলেছেন:
রেসিডেন্ট হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আরো জানতে আপনি "ভাঁড় হয়েছি, ভার লয়েছি" নামক বইটির সাহায্য নিতে পারেন। বইটি লিখেছেন বিশিষ্ট রেসিডেন্ট টাকিলা।লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান তথ্য ও উপাত্তের জন্য! ![]()
নতুন রাজা বলেছেন:
ভাইজানতো ফাটাইয়া দিছেন... খিকজ খিকজ খিকজ...
লেখক বলেছেন: আপনি নতুন রাজা? পেন্নাম হই রাজামশাই! ![]()
লেখক বলেছেন: ধইন্যা রাজামশাই! ![]()
শয়তান বলেছেন:
মিস করছিলাম ।
লেখক বলেছেন: হেঁ হেঁ..........![]()
লেখক বলেছেন: তাইলে লিংকে দেখেন আরো কিছু মিসাইসেন কিনা! ![]()
লেখক বলেছেন: ![]()
একজন সুখীমানুষ বলেছেন:
দারুন হইসে
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
ভাইজান, একখান কথা ডর কইরা জিগাই, আপনে কুন দলে?
লেখক বলেছেন: আমার দল না.ই. ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






























