আজকে বহুত ক্লান্ত। পোস্ট লেখা বা দেওয়ার ধৈর্য্য কিছুই ছিলো না। কয়েকদিন ধরে গুগলের কাস্টম সার্চ নিয়ে মাতবরি করতেছিলাম। তো ঘুরতে ঘুরতে আজকে ঢুকলাম: http://www.somewhereinblog.net/images/ ডাইরেক্টরিতে। ফাইলগুলা দেখতেছিলাম। সবই সাইটের বিভিন্ন স্ট্যাটিক কন্টেন্ট আর ছবি। হঠাৎই একটা ফাইলে চোখ আটকে গেলো। ফাইলটার নামটা বেশ অদ্ভূত! mizanmama1-iqtest.jpg। এরকম জায়গায় এরকম বেখাপ্পা একটা ছবি থাকার কথা না। ছবিটা একটা নরম্যাল স্ক্রিণশট। তবে বোঝাই যাচ্ছে এটা কোন ডেভোলপার এর পিসির স্ক্রিণশট। এবার আরেকটু আগালাম, মিজান মামার পরিচয় খুঁজে পাওয়ার ইচ্ছে জাগলো। যেমন ভাবা তেমন কাজ। গুগলে গিয়ে সার্চ দিলাম http://www.somewhereinblog.net/blog mizan লিকে। ৫নং রেজাল্টটায় ঢুকে গেলাম saidur.wordpress.com। এখানে About Me তে লেখা: I am self motivated software engineer. I am a Zend PHP5 Certified Engineer. বুঝলাম জায়গা মতো এসে গিয়েছি। এবারে তার লিংকগুলো দেখলাম:
* ahsan bhai
* Aman
* Anis blogging web
* Emran’s Blog
* Hasin bhai blog
* Jessedterry
* Masud
* Misho’s Blog
* Mizan bhai
* Sabuj Kumar
* Salman
* SomewhereIn’s Official Blog
Mizan bhai আর SomewhereIn’s Official Blog একই জায়গায়, আরও শিওর। আহ্! শিহরনে গা কাঁপছে!
পেয়ে গেলুম মিজান ভাইকে!!!
উনার About Meটা দেখে আমার মাথাটা একটু ঘুরালো:
I am Mizanur Rahman from Bangladesh. I am a Software Engineer by profession. I love to work on open source projects and specially web based systems. I am a moderator of the PHPExperts, the largest PHP Users group in Bangladesh.
আমি তাকে আগে চিনতাম না, তবে অনেকেই হয়তো চেনেন। এই নমস্য ব্যাক্তিকে জানাই শ্রদ্ধা!
ফাইলটা আরেক জায়গায় আছে: http://www.somewhereinblog.net/images/authors/ কিন্তু অনেক ছোট সেখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

