আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

স্ল্যাং ও অপ্রথাগত ইংরজীর শব্দের একটি পূর্ণাঙ্গ Dictionary (PDF) (১৮+) B-)

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫০

শেয়ারঃ
0 0 0



আবারো স্ল্যাং তবে এবার ইংরেজী। এর আগে বাংলা স্ল্যাংয়ের অভিধান নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে সেটির কোন PDF দেয়া সম্ভব হয়নি। আরো একটি পোস্ট করেছিলাম Chat করার সময় ব্যবহৃত শব্দাবলীর অর্থগুলোর একটি সংকলণ নিয়ে। আর এবারে ইংরেজী স্ল্যাং। বাংলা স্ল্যাং আর ইংরেজী স্ল্যাংয়ের তুলনায় যাওয়াটা বোকামি হবে তবে ইংরেজী স্ল্যাং ক্ষেত্রবিশেষে সুপ্ত অর্থ বহন করে যা সাধারণভাবে বোঝা সম্ভব নয়। আমরা যারা ইংরেজী ম্যুভিগুলো দেখি বা ইন্টারনেটে বিভিন্ন ফোরামগুলোতে যাই ইংরেজী গালি তাদের নিত্য সঙ্গী। তার কোনটির অর্থ হয়তো আমরা বুঝি আবার কোনটির নয়। The Concise New Partridge Dictionary of Slang and Unconventional English সেই সমস্যার অনেকাংশেই সমাধান করবে বলে আমার বিশ্বাস। তবে শুধু স্ল্যাং নয় এটি একই সাথে সেইসব অপ্রথাগত ইংলিশ Words, Terms ও Phrase এরও Dictionary যেগুলো ভদ্রসমাজে ব্যবহৃত হয় না। যেমন ধরুন, Uncle Sam শুনলে আপনার আমার কাছে কিছু মনে হয় না কিন্তু আন্ডারওয়ার্ল্ডে Uncle Sam বলতে US federal governmentকে বুঝানো হয়। :) Dictionaryটিতে একই সাথে অধিকাংশ শব্দের উৎস, বিবর্তন এবং স্ল্যাংয়ের সাথে স্ল্যাং মিশে উদ্ভব হওয়া নতুন স্ল্যাংসমূহ! সব কিছুই হাতের মুঠোয়, নেই ওয়েবে ঢুকে সার্চ করার বালাই! :)

ডাউনলোড লিংক (১১.৪৩ মেগাবাইট, PDF): http://www.mediafire.com/?nwmyzaytm11

স্ল্যাং ও Dictionary নিয়ে পূর্বের দু'টি পোস্ট:

১. একটি ব্যতিক্রমধর্মী অভিধান: বাংলা স্ল্যাং, নতুন করে আবিষ্কার করুন বাংলা গালির সম্ভার
২. Chat ডিকশনারি - স্ল্যাং ও অর্থসহ (একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট) (১৮+ পোস্ট)

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৩
অমিত০৯৭ বলেছেন: Click This Link

এইটাও একটা অনলাইন স্ল্যাং ডিকশনারি। বাংলা গালিসহ :P
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: এটার কথা আগেই জানি। ভালো জিনিস। তবে এটা শুধু স্ল্যাংয়ের ডিকশনারী নয়, একই সাথে Unconventional English এরও ডিকশনারী। :)

২. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪
অদ্রোহ বলেছেন: আমি সুশীল মানুষ,কটুবাক্য পছন্দ করিনা ;)
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: যাই! ওজূ কইরা আসি! :|

৩. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪
রাফাত সাদাত বলেছেন: তুমার কুনু জুড়ি নাই। নাও প্লাস নাও। :)
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: হেঁ হেঁ........ধইন্যা! :)

৪. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৮
ওয়ার হিরো বলেছেন: দিলাম একটা পেলাস। কি আর দিমু তুমারে?
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: যেটা চাই সেটা তো দিতে পারবেন না! ;)

৫. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০২
আরিফ থেকে আনা বলেছেন: ধুর মিয়া, এইডা ডাওনলোডামু কখন ? :(
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: পর্ণ নামানোর ফাঁকে! ;)

৬. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৪
সামী মিয়াদাদ বলেছেন: গুড কালেকশান.....জামাত-শিবির-মোল্লাগো লাইগা আমি A to Z বরাদ্দ রাখলাম
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: আহা! :)

৭. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৪
মইন বলেছেন: পরের বলেই আবারো ছক্কা পিটালেন ইফতেখার। ভাই এতত্তো এত্তো হিট সাবজেক্ট পান কিম্বা?
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: ভাই! আপনারা স্লো শর্ট অফ এ্যা লেন্গথ বল দিলে - "আই কি কইত্তাম!" ;)

৮. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৫
গাই অব গিসবর্ন বলেছেন: অমিত০৯৭ এর পোষ্টে গিয়ে অপরিচিত_আবিরের কমেন্ট পড়ে গেলাম আরবান ডিকশনারীতে। এরপর থেকে হাসতেই আছি...;)

এই পোষ্টটা আপাতত: ফেভারিটে নিলাম।
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: হাসতেই থাকুন! অমিত ভাই ভালো জিনিস দিয়েছেন :)

৯. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নাফিস ভাই কি জিনিস দেখাইলেন... ওলে ওলে! :)
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ওলে ওলে দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেলো! :)

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: কেমন আছেন? অনেকদিন পর! :)

১১. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫২
সংগ্রামী অলস বলেছেন: সামী মিয়াদাদ বলেছেন: গুড কালেকশান.....জামাত-শিবির-মোল্লাগো লাইগা আমি A to Z বরাদ্দ রাখলাম


সবার আগে নিজের ঘাড়ে A to Z নিয়ে নিলেন।
১২. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৯
সাগর ঢাকা বলেছেন: এখন নামাতে পারতেসিনা /:) গুওও গেম টা নিয়া বাস্ত আছি ....আপাতত একটা বড় প্লাস দিলাম হে হে !
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: বাহ্! এ্যাত্তো ব্যস্ত!?! :)

১৩. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫১
মোতাব্বির কাগু বলেছেন: গুওও গেম টা নিয়া বিপদে আছি।

ব্যালেন্স লেভেলটা কেমনে পার হমু??
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: একদম ইজি! :) প্রথমে দুই চাকার দুই পাশে সবুজ বলগুলো ( এ কাজে কোনোমতেই কালো বলগুলো ব্যবহার করবেন না, তাহলে পরে পর্যাপ্ত বল পাবেন না) দিয়ে নিচের দিকে নেমে মাটিতে পড়ে থাকা ঘুমান্ত বলগুলোকে জাগাতে হবে। এরপরে চাকার ঠিক ওপরে সবুজ বলগুলো দিয়ে পাইপের দিকে পথ তৈরি করতে হবে। পাইপের সাথে পথ তৈরি হয়ে গেলে চাকার দুইপাশের সবুজ বলগুলো দিয়ে বানানো পথগুলো খুলে ফেলুন এবং ঐ সবুজ বলগুলোকেও পাইপের ভেতরে যাওয়ার সুযোগ করে দিন। বিস্তারিত, নিচের ভিডিও দ্রষ্টব্য:



বিঃ দ্রঃ একান্তই নিরুপায় না হলে কোন সাইটে গেইমটার কোন লেভেলের সমাধান দেখতে যাবেন না। তাহলে গেইমের মজাটা নষ্ট হয়ে যাবে। :)

১৪. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৫
অপরিচিত_আবির বলেছেন: নাফিস ভাই গালির জন্য আরবান ডিকশনারীও দেখতে পারেন। বিভিন্ন ভাষার গালির জন্য এর উপ্রে নাই কিসু। ছোট্ট একখান নুমুনা -

Click This Link

বাক্যরচনাগুলি খিয়াল কৈরেন।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: আরবান ডিকশনারীর কথা জানি। ঐটা জোশ! আপনি এই পোস্টটাও দ্যাখেন: Click This Link বাংলার জন্য আলাদা বর্ণানুক্রমিক স্ল্যাং ডিকশনারীই আছে।

আমার কাছে ৪টা বিশেষ পাতা স্ক্যান করা আছে ঐ ডিকশনারীর। মেইল এ্যাড্রেস দিলে পাঠিয়ে দেবো। হাসি গ্যারান্টিড! :)

১৫. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৬
প্রক্সিনিক বলেছেন:

হেভি কামের জিনিস মুনায়, বাংলায়ও আছে কিন্তু এমন।

কন যে গ্লিসারিন ফিগার কী?
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: "গ্লিসারিন ফিগার" জানি না তবে "গ্লিসারিন ড্রেস" জানি! :(

গ্লিসারিন ড্রেস = স্বচ্ছ পোশাক, বিশেষতঃ মেয়েদের পোশাক যার মধ্য দিয়ে শরীর দেখা যায়।

১৬. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩১
অপরিচিত_আবির বলেছেন:

তাড়াতাড়ি মেইলায়েন।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: দিলাম মেইল! :)

১৭. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫৫
ঘুমরাজ বলেছেন: পুরা কোপাকোপি পুস্ট হইসে +++
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: :)

১৮. ১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১৪
মীর ইমাম বলেছেন: মেইল পাইতাম চাঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈই

+
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: হি হি হি.........:)

১৯. ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৬
অক্ষর বলেছেন: আমি একটা বৈ পাইছিলাম কয়েকশো পেইজের অজি স্ল্যাঙ্গের, নেই নাই
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: ভালা করসোস!

২০. ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৫
কাঙাল মামা বলেছেন: হেহেহে!!! এত গালাগালি শিখা কি করতাম?? :-/
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: কি আর করবেন? শিখাবেন! ;)

২১. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪০
রাহিদুল সামান্না রকি বলেছেন: ভালা লাগছে। তয় মাইনাচ দিচ্ছি খুশি মনে।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: আশা করি এটা পাগলের প্রলাপ নয়........

২২. ১৬ ই জুন, ২০১০ সকাল ৯:৫৮
হুপফূলফরইভার বলেছেন: গালাগালি মন্দ আর অক্ষম লোকেদের কাম !
২৩. ১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৪২
শিবলী বলেছেন: হেহেহে...

গালিগালাজের একটা আঈএলটিএস দরকার। সিধু তাইলেঐটায় ৯/৯ পাইব
২৪. ১৬ ই মার্চ, ২০১১ রাত ২:৫৭
মিষ্টিগল্প বলেছেন: মিডিয়া ফায়ার খুলে না, ঝামেলা হচ্ছে, প্লিজ মেইল করুন : থ্যাক ইউ, ভাল থাকবেন।

 

মোট সময় লেগেছে ১.০৬১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই