আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

সামহোয়্যারের যেকোন কমেন্টের জন্য লিংক তৈরি করুন B-)

১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৯

শেয়ারঃ
0 0 0



এটা আসলে নিতান্তই আজাইরা একটি সুবিধা। অনেক সময় দেখা যায় আমরা কাউকে সামহোয়্যারের কোন একটি পোস্টে গিয়ে নির্দিষ্ট একটি কমেন্ট বা অমুক নম্বর কমেন্টটি দেখে আসার জন্য বলি এবং ঐ পোস্টের লিংকটি তাকে দেই। কিন্তু অনেক সময়ই দেখা যায় পোস্টে শত শত কমেন্টের ভিড়ে একটি কমেন্ট খুঁজে বের করা কষ্টকর হয়ে যায়, স্ক্রল করতে করতে বিরক্তি আসে। বহু পূর্বে সম্ভবতঃ নুশেরা আপু একটা আবদার করেছিলেন সামহোয়্যারের কাছে, পোস্টের কমেন্টগুলোকে লিংক করার একটি অপশন দিতে (এটাকে খুব সম্ভবতঃ Permalink বলে। আমি শিওর নই, টেকিরা ভালো বলতে পারবেন)। যাই হোক সামহোয়্যার দিক আর না দিক এরকম ফিচার বর্তমান সামহোয়্যারকে কাজে লাগিয়েও করা তৈরি করা সম্ভব আমার এবং আপনার দ্বারাই। আসুন যাই উদাহরণে -

মনে করি আমি আমার এই পোস্টের: http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar/28931080 একটি কমেন্টের লিংক বানাতে চাই। মনে করি কমেন্টটি হলো তাজুল ইসলাম মুন্নার করা ১২৫ নম্বর কমেন্টটি।

প্রথমে আমি মুন্নার কমেন্টটা মাউস দিয়ে পুরোটা ( উপরে কমেন্ট নং ও তারিখ-সময় সহ) Select করবো এবং Right Click করে View Selection Source অপশনে ক্লিক করবো।



এবারে একটি বক্স খুলবে। লক্ষ্য করুন একদম প্রথমে div id = "c2638878" এই ধরনের একটা কথা দেখা যাচ্ছে। এখানে থেকে শুধু নম্বরটি অর্থাৎ c2638878 অংশটি কপি করুন:



ব্যস! এবারে পোস্টের লিংকের পরে একটি # চিহ্ন এবং তারপর এই নম্বরটি বসিয়ে দিলেই আপনার কমেন্টের লিংকটি তৈরি। এক্ষেত্রে আমাদের লিংকটি হলো: http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar/28931080#c2638878

মনে হয় না এটা খুব একাট আহামরি বা কাজের কিছু, কিন্তু তবুও দিলাম! :P

বিঃ দ্রঃ দুর্ভাগ্যবশতঃ View Selection Source অপশনটি শুধুমাত্র Firefox এ আছে। অন্যান্য অনেক জনপ্রিয় ব্রাউজারগুলোয় এটি নেই। তবে চাইলে কিছু কিছু ব্রাউজারে এটি যোগ করা সম্ভব। তবে এই পোস্টে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো না। নিচে পদ্ধতি বর্ণনা করা আছে এমন লিংক দেয়া হলো:

Internet Explorer ব্যবহারকারীদের জন্য লিংক: View this link

Opera ব্যবহারকারীদের জন্য লিংক: View this link

Mac এর Safari ব্যবহারকারীদের জন্য লিংক: View this link

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৩
পুরাতন বলেছেন: আগে পিরিয়তে রাখি............পরে টেরাই করুমনে.........(খাওনের টাইম অইছে;))
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: ওকে! ;)

২. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৫
তায়েফ আহমাদ বলেছেন: মানুষজন রে তো সোর্স ফাইল ঘাঁটাঘাঁটি করা শিখায়া ফালাইতেছ!
আম্রার কী হইবো!
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: তাই তো! ;)

৩. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৮
আবু সালেহ বলেছেন:
পরে টেরাই কইরা দেখতে হবে......
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: ওকে! :)

৪. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৯
সৌরভ১৩ বলেছেন: ভালা জিনিস... ;) থ্যাংকু...
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: ধইন্যা! :)

৫. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২
ম্যাক্স পেইন বলেছেন: ব্যাফুক টেকি!!!
ব্যাফুক!!!
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: ক্ষিকজ!

১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: মিটারযুক্ত সিএনজি এবং ক্যাবের ভাড়া প্রসঙ্গে, ১ম কমেন্ট! কাজ হয়েছে! ;)

৮. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৫
নকীবুল বারী বলেছেন: কাজ হয়.................ম্যালা ম্যালা ধন্যবাদ
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ক্ষিকজ! :)

৯. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৭
এইতো আমি বলেছেন: ধইন্যা তয় IEতেও সরাসরি view source থেইক্যা id নিয়া একই কাম করন যায় :D
ctrl+F দিয়া কমেন্টটা ইট্টু খুঁইজ্যা লইতে হয়,এই যা ;)
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: IE কে ব্রাউজার বলে মনে করি না আর! ;)

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: :)

১১. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৭
“রুবেল” বলেছেন:
গুরু জিনসটা শিখলাম।
ধন্যবাদ।
১৪. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৫
নাফিস ইফতেখার বলেছেন: বাইরে যাচ্ছি একটু, কমেন্টের জবাব পরে দেবো........
১৫. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৫
প্রিয়তমেষু বলেছেন: ++++++++++++ + + + + + + + + ++ + + + jotil!! apnake ekta "a-plus" deya hok!!
১৬. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নাফিস ভাই, বিয়াপক কাজের জিনিস!! B-)



আর IE এই বিলুপ্ত ব্রাউজার আপনি পাইলেন কই? এইডা তো সেই ২০০৫ সালে বিলুপ্ত হয়া গেসে!
১৭. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
মনির হাসান বলেছেন: চরম উপকারী জিনিষ ... এখন ট্রাই করতে পারছিনা ... ফায়ার ফক্স ইনস্টল করে নেই ...

নাফিস'রে ব্যাপক্স ধইন্যা
২১. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫২
ফারহানা আহমেদ বলেছেন: হইসে........ব্যাপক ধইন্যা, নাফিস
২২. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৩
অপরিচিত_আবির বলেছেন: খূবি ভালা জিনিস নাই ভাই। তবে এক্টা জিনিস কি কইতারেন, কোন পোস্টে একাধিক ছবি আপলোড করলে কোন ছবিটা উপ্রে যাবে এটিা কেমনে ঠিক করে???
২৪. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩
দুখী মিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।দারুন জিনিস শিখলাম।আমার একটা প্রশ্ন আছে।এই পদ্ধতিকি অন্য কোথাও ইউজ করা যাবে???
২৫. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫০
সমর্পণ বলেছেন: দেখি তো ট্রাই করে!!
২৭. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৫
নতুন রাজা বলেছেন: একটা ট্রাই মারলাম... হইলো কিনা জানি না... যদি হয়, তাইলে এইটা আপনের জন্য...

Click This Link

আর না হইলে প্লিজ এই কমেন্টটা মুছে দিবেন ভাইয়া...

ভালো থাকবেন...

ও হ্যাঁ, পোষ্টে +++
২৮. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৩
টেকনো বলেছেন: বরাবর এর মত নাফিস ভাই এর করা এবং জোসসসস পোস্ট।
ধন্যবাদ
৩১. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩১
আমিই রূপক বলেছেন: দেখা যাক কি হয়।


Click This Link -10px; height: auto; width: 410px;


ধন্যবাদ ভাই। ++++++
৩২. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩২
আমিই রূপক বলেছেন: কি হইলো? কিছুইতো টের পাইনা।
৩৩. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪
আমিই রূপক বলেছেন: লম্বর কই?

"10px; height: auto; width: 410px;" এইডা কি জিনিস?
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: কমেন্টটা মাউস দিয়ে পুরোটা ( উপরে কমেন্ট নং ও তারিখ-সময় সহ) Select করতে হবে এবং Right Click করে View Selection Source অপশনে ক্লিক করতে হবে। এবারে একটি বক্স খুলবে। লক্ষ্য করুন একদম প্রথমে div id = "c2638878" এই ধরনের একটা কথা দেখা যাচ্ছে। এখানে থেকে শুধু নম্বরটি অর্থাৎ c2638878 অংশটি কপি করুন........

১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: আর কতো! :)

৩৫. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: Click This Link



;)



ভাই, আপনের ক্যাপচারের ফন্টগুলা এইরকম ভাঙ্গা ভাঙ্গা কেন???
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ফন্ট ভাঙ্গা না মুন্না.......ক্যাপাচারগুলো ফটোশপে নিয়ে শার্পনেন বাড়িয়েছি তাই অমন দেখাচ্ছে! :)

৩৯. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৮
হাসান মাহবুব বলেছেন: কাম হৈসে :) নাফিস, ইউ আর ডা ম্যান!!
৪০. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৩
পল্লী বাউল বলেছেন: চরম কাজের .........ব্যাপক ধইন্যা।
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: এটা তো ঠিক মতোই কাজ করছে!

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: এটা ভুল দিয়েছেন!

৪৮. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৩
কামাল পাশা (2য়) বলেছেন: কই! আমার তো হচ্ছে না!! আমার লিংকে ক্লিক করে দেখুন তো কোন কমেন্টরে কথা বলতে চাচ্ছি? ওটার ডিভ আইডি ছিলো c3198310
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: আপনার দেয়া প্রথম লিংকটি কাজ করছে তো! আপনি ব্লগার রাতমজুরের কমেন্টটিকে নির্দেশ করেছেন আমি দেখতে পাচ্ছি। আপনি পাচ্ছেন না?

৪৯. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নাফিস ভাই, জিনিস্টা ঠিক বুঝলাম না! আমি কিভাবে বুঝবো যে কোন কম্রন্ট নির্দেশ করা হচ্ছে? কামাল পাশার লিঙ্কে গিয়র কোন পার্থক্যই বুঝতে পারলাম না।
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: সাধারণতঃ একটা নতুন পেইজ খুললে সেটা একদম প্রথম থেকে দেখায় ব্রাউজারে। কিন্তু এভাবে কমেন্ট লিংক করা পেইজে ঢুকলে পাতাটা অটোম্যাটিকালি স্ক্রল করে মন্তব্যটা যে যায়গায় আছে আপনাকে সেখানে নিয়ে যাবে। কামাল পাশার প্রথম লিংকটি চেষ্টা করুন, পরেরটা উনি ভুল দিয়েছেন। আর পেইজ পুরো লোড হওয়ার অপেক্ষা করুন।

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ;)

২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: হয়নি........

৫২. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৪
চাচামিঞা বলেছেন: হইলো নাতো....বিষয়টা কি.......
একবার না পারিলে দেখো শত বার.........
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: আপনি পোস্টটি হয়তো ভালো করে পরেননি। পোস্টের লিংকের পরে একটি # চিহ্ন এবং তারপর এই নম্বরটি বসিয়ে দিলেই আপনার কমেন্টের লিংকটি তৈরি হবে।

২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: আপনি "নতুন রাজা"র কমেন্টের লিংক দিতে চেয়েছিলেন। আসলে লিংকটা হবে এমন: http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar/28996352#c3196834

৫৩. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: চমৎকার জিনিশ শিখলাম। কত অজানারে... /:)
৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: /:)

৫৪. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২১
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
নাফিসমিয়া, আমার নতুন ব্লগ লেখুন পাতার অর্ধেক খালি আর অর্ধেক ঢাকা লেখায়, কেমতে কী করা।

আর এই পোস্টের জিনিস দেখি একটা জিনিসবস্তু ।
৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: সমস্যাটা কি এখনো আছে? :)

৫৫. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৭
সৌরভ১৩ বলেছেন: Click This Link

প্র্যাকটিকাল কইরা দেখতেছি... না হইলে মুইচ্ছা দিয়েন...
৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: না মুছুম না! :)

৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: :)

৫৭. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অঅঅঅঅঅঅ






আর কত কইবার পারুম না। তয় আপ্নের সব পোস্টই প্রিয়তে যাওনের কাম। কিন্তু সবডিরে একলগে নিলে আমার ব্লগ আর ওপেন অইবোনা পোস্টের লিস্ট ওপেন হইতে হইতে..............;) তাই লই না।।।।





আমার ভাইরাস সমস্যার অহনো সমাধান অয়নাইক্কা। আইজকা সেইম লোকেশনে ১৪টা পাইছে................:((






আপনার Click This Link এই পোস্টে বিস্তারিত লেখছি। হেল্পান ভাই।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: অবশেষে সমস্যা গিয়েছে তোমার! :)

৫৮. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২
সিউল রায়হান বলেছেন: # দিয়ে শুরু হওয়া মানে অ্যাংকর টেক্সট....... এটা খুব চমৎকার একটা জিনিস........ :)


অফ টপিক: নাফিস ভাই, একটা সাইট তৈরী করেছি (ডিজাইন,কোডিং সব আমার করা)....... আপনি সাইটটার বেটা টেস্টার হতে পারবেন ???



৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: এ্যাংকর টেক্সট! নামটা শুনে এ্যাংকর মিল্কের কথা মনে পড়ছে! :)

৫৯. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫
রিসাত বলেছেন: আলুতে পর্যন্ত এই সিস্টেম আছে,,,,,,,:o
৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: তাই? জানতাম না!

৬০. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৪
মোহাম্মদ লোমান বলেছেন: প্রিয়তে রাখলাম। আর একটু ভাল করে বুঝতে হবে তাই।
৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: ওকে! :)

৬১. ২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
রূপক  বলেছেন: এইটা তো এইচটিএমএল এর একটা বেসিক জিনিস। যারা ইভেন এইচটিএমএল ও জানে না, তাদের জন্য উপকারী। এইতো আমাদের নাফিস মিয়া প্রোগ্রামার হইয়া যায় ;)

শেয়ার করে ভালো করসো... পাব্লিকের কাজে আসতে পারে... আমি মেইনলি আইফ্রেইমে এইটা ইউজ করি... আর তুমি যেই উদ্দ্যেশ্যে দিসো, ওইটা তো আছেই...

অফটপিক: মুন্নার প্রোফাইল পিক দেখে লুলাইতে মন্চায় :P
৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৮

লেখক বলেছেন: ওয়েল........বেশিরভাগ মানুষই যেটা জানে না/জানার প্রয়োজন পড়ে না সেটা না জানার জন্য "ইভেন" শব্দটা খুব অন্যায্য হয়ে যায়.........

৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: :)

৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৯

লেখক বলেছেন: :)

৬৪. ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০২
বিডি আইডল বলেছেন: java enable takte hobe....ami security reason a maje maje java off kore rakhi..

kajer jinish
৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: জাভার তথ্যটা জানতাম না। ধন্যবাদ! :)

* আপনার তো আজকাল দেখা পাওয়াই ভার! :(

৬৫. ৩০ শে জুন, ২০১০ বিকাল ৫:০২
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
যখনই আপনার ব্লগে আসি, একটা না একটা কাজের জিনিস পেয়ে যাই।
৬৬. ৩০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৪
আ শী ষ বলেছেন: এইডাবের আপনি আজাইরা পোস্ট কইতেছেন....তাহলে বাজাইরা কোনটা? আপনারতো মিয়া কাণ্ডজ্ঞান বড়ই সীমিত। লন, পিলাচ লন।

 

মোট সময় লেগেছে ১.২১০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই