আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

টিউটোরিয়াল - কিভাবে বুঝবেন সিনিয়র ব্লগার হয়ে গিয়েছেন বা হতে যাচ্ছেন B-)

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

শেয়ারঃ
0 3 0



সিনিয়র ব্লগার - কারো কারো কাছে স্বপ্ন আর কারো কাছে বা দুঃস্বপ্ন! একসময় ব্লগে স্রেফ মৌজ মাস্তিতে মেতে থাকা এই আমরাই এক বছর যেতে না যেতেই পরিণত হই আঁতেল, বিজ্ঞ ও Boring সিনিয়র ব্লগারে। আসুন দেখে নেই কিভাবে বুঝবেন আপনিও একজন সিনিয়র ব্লগার হয়ে গিয়েছেন বা হতে চলেছেন -

১. আগে ব্লগে দিনে ৪/৫টা করে পোস্ট দেয়া হতো, কিন্তু এখন মাসে ৪/৫টা পোস্ট দিলে ব্লগ ধণ্য হয়।

২. ব্লগের প্রোফাইলে লেখা Anti ব্লগিং টাইপ কথাবার্তা, যেমন - Say No to ব্লগিং, I Hate ব্লগিং বা "ব্লগিংটা ছাড়ার চেষ্টা করছি......" প্রভৃতি। :D

৩. আগে ৩৭, ৫৩, ৭১ তম পোস্ট হলেও সেটা উদযাপন করে পোস্ট দিতেন কিন্তু এখন ২০০, ৩০০ তম পোস্ট চলে গেলো কিন্তু কোন উচ্ছ্বাস নেই। একই কথা হিটের বেলায়ও প্রযোজ্য। :|

৪. আগে আপনার কমেন্টে কমেন্ট মুখরিত হতো ব্লগের পোস্টগুলো। পোস্ট পড়ে বা না পড়ে কমেন্ট দিতেন চোখ বুঁজে। কিন্তু এখন একটা পোস্টে কমেন্ট করার আগে ভালো করে চোখ বুলান - এটা কার পোস্ট, পোস্টের বিষয় বিতর্কিত কিনা, আর কে কে কমেন্ট করেছে পোস্টে, পোস্টদাতার সাথে আপনার কোন পূর্বশত্রুতা আছে কিনা। :|

৫. কমেন্টের পরিমাণের সাথে সাথে সাইজেও এসেছে পরিবর্তন। আগে কমেন্ট আসতো প্যাকেজে প্যাকেজে। ছোট ছোট কমেন্ট, কিন্তু সংখ্যায় বেশি। আর এখন দয়া করে যদি কোন পোস্টে একটি কমেন্ট বা করেও ফেলেন সেটা হয় বিতর্ক প্রতিযোগিতার যুক্তিখন্ডনের ন্যায়। এতে পোস্টের বিশ্লেষণ, যাবতীয় খুঁত/ত্রুটি, বানান ভুল থেকে শুরু করে উপরে অন্যান্য কমেন্টকারীদের কমেন্টের ব্যবচ্ছেদ কিছুই বাদ যাবে না। মানুষ এখন আপনার কমেন্টরে ডরায়। কারন এই ধরনের কমেন্টই পোস্টকে অশান্ত করে তোলে (হয়তো পোস্টদাতার জন্য বিষয়টা অতোটা খারাপও না, অশান্ত পোস্টে আবার হিট আসে বেশি) ;)

৬. ইদানিং ব্লগের উদ্যোগী কর্মকান্ডে "সাথে আছি" থেকে বক্তব্যটা "কোথায় আসতে হবে, কি করতে হবে" টাইপ হয়েছে। ব্লগ আড্ডাগুলোতে (যদি অনুষ্ঠিত হয়) ঝালমুড়ি কিনে খাওয়ানোর প্রতি আগ্রহ বেড়েছে।

৭. ব্লগে এসেছেন ১ বছর হয়েছে কি হয়নি, এখনই ব্লগের পুরনো দিনগুলো (!) নিয়ে "পুরানো সেই দিনের কথা....." টাইপ পোস্ট দিয়ে স্মৃতি রোমন্থন করে নস্টালজিক হয়ে উঠছেন।

৮. বিভিন্ন কমেন্টে "ব্লগে আছি কমদিন তো হলো না......" বা "এতোদিনেও এই যায়গাটাকে চিনতে পারলাম না......" টাইপ কথাবার্তা। আসল চামে ব্লগে নিজের দাম প্রতিষ্ঠার একটা চিপাবুদ্ধি। B-)

৯. আপনার জন্মদিনের দিন রাত ১২টায় ব্লগের প্রথম পাতায় একইসাথে একইসময়ে কমপক্ষে ৫টি পোস্ট আবির্ভূত হওয়া (যার কয়েকটি আবার পোস্টদাতাকে আগে থেকে ম্যাসেন্ঞ্জারে বলে দেওয়ানো)। B-)

১০. আগে পোস্টে নতুন ১টা কমেন্ট পড়লেও লাফিয়ে উঠতেন আর এখন নতুন কমেন্ট দেখলে মেজাজ খারাপ হয় জবাব দিতে হবে ভেবে।

১১. আপনি ব্যান বা জেনারেল হলে প্রথম পাতায় পোস্টের পর পোস্ট আসতে থাকবে "অমুক ভাইকে কেন ব্যান করা হলো", "কর্তৃপক্ষ জবাব দিন", "ব্লগ কি ছাগুরা চালায়" প্রভৃতি। এর কতোগুলো আবার আপনার অন্য নিক থেকে করা। এসব পোস্টদাতাদের অনেকেই বিভিন্ন মেয়াদের শাস্তি পাবেন - জেনারেল, ওয়াচ এমনকি ব্যান পর্যন্ত। আপনার জনপ্রিয়তা বেশি হলে আপনার আনব্যান চেয়ে ব্লগাররা প্রোফাইলের ছবিতে "ব্যাজ" ধারন করতে পারেন। :P

১২. বেশ কিছুদিন টানা ব্লগে না আসলে কিছু ব্লগার আপনাকে নিয়ে পোস্ট দেবে - "অমুক ভাইকে অনেকদিন ধরে ব্লগে দেখি না", "কেউ কি অমুক ভাইয়ের খবর জানেন?", "অমুক ভাই আপনি কোথায়?" প্রভৃতি শিরোনামে।

১৩. বিভিন্ন ব্লগে কমেন্ট করলে যদি এমনরূপ জবাব পান - "আপনার পদচারণায় আমার ব্লগ ধন্য হলো" অথবা "ওরেরে! অমুক ভাই আমার ব্লগে আইসে!"

১৪. আগে কখনো কবিতা লিখেননি কিন্তু আজকাল কবিতাও পোস্ট করছেন। :-*

১৫. অপরবাস্তবের নির্বাচক প্যানেলে ডাক পেয়েছেন। B-)


* বিশাল একটা ধন্যবাদ কাঙাল মামাকে একাধিক পয়েন্ট যোগ করার জন্য। :)

পূর্বের টিউটোরিয়াল সমূহ:

১. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ছাগু
২. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
৩. টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
৪. টিউটোরিয়াল - কিভাবে লিখবেন স্টিকিযোগ্য পোস্ট
৫. টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী
৬. টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় রেসিডেন্ট ভাঁড়
৭. টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০১
সাইফুর বলেছেন: কিছু জিনিস সত্য
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: এবং কিছু অপ্রিয় সত্য! :(

২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২
সাইফুর বলেছেন: তাইলে আমিও সিনিয়র হইছি
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: আমার কোনই সন্দেহ নাই তাতে! :)

৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২
সৌম্য বলেছেন: আমারও তো একবচ্ছর হই গেছে। আঁতেল হইতে চাই।
এইখানে তো সিনিয়র হবার লক্ষন কইলেন উপায় কইয়া দেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: সবাই হবে না........আবার অনেকেই চাইলেও এড়াতে পারবেন না.......;)

৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৩
কাঙাল মামা বলেছেন: আরে ম্যান, আমি মাত্র ১টা পয়েন্ট বলছি! তাতে আমার নাম দেয়ার কোনো মানে ছিলো না!! (যদিও মনে মনে খুশি হইছি, হিট বাড়া দিয়া কথা :P)

যথারীতি নাফিসীয় ঝাক্কাস পোস্ট :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: যথারীতি মামার তেল চুপচুপে কমেন্ট! ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আপনি কি? ;)

৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি দেখা যায় সিনিয়র হইতে চলিতেছি।।।।।।।।।।। ;);););););)



কয়েকটা বাদে বাকি সবডি মিল্যা যায়.......:)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: খাইসে! তুমারে নিয়া চিন্তায় পড়লাম! :(

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: হ! :)

৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৪
_তানজীর_ বলেছেন: হা হা। মজা পাইলাম। কথা সত্য মনে হইল। ভালো হইসে।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সিনিয়র না জুনিয়র হইলাম বুজলাম না/:)
১. আগে মাসে ৩টা ৪টা দিতাম, এখনো তাই দেই
৩. কতোতম কবে করলাম, ঐটা ভুইলা যাই:(
৪.৫. আগেও কমেন্টাইতে আলসি লাগতো, এখনো আলসি লাগে। মাঝে মাঝে অবশ্য বিশাল বুদ্ধিজীবী কমেন্টাই;)
৯. জন্মদিনে কেউ পোস্তায় নাই:(
১০. পোস্টে কমেন্ট পড়লে এখনো লাফ দেই:`>
১৪. এখনো কোবতে কেমতে লেখে বুজলাম না:|
১৫. আমি কান পেতে রই...:P
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: আপনি দেখি Born সিনিয়র ব্লগার!! :P

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: বুঝালাম!

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: ;)

১২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৮
অরণ্যচারী বলেছেন: ৪ আর ৫ নাম্বারই আসল। B-)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: কথা সত্য! B-)

১৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১০
সিউল রায়হান বলেছেন: অসাধারন.......... পিলাচ পিলাচ :) :)

তবে বাঁচলাম কারণ একটা কোয়ালিটিও আমার মাঝে নাই..... এখনও নিজেরে ব্লগ রেজিস্টার করার দিনের মতই লাগে...... আমার পোস্টে কেউ কমেন্ট করলে মহা খুশী হই..... সুতরাং সিনিয়র হইনাই.....
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: আপনি আসলেই ভাগ্যবান! :(

১৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১২
আরিফুল হোসেন তুহিন বলেছেন: প্রায় দুইবছর হইয়া গেল এখনও সিনিয়র হইতে পারলাম না:)

এতটা অজনপ্রিয় ব্লগার হওয়াটাও কিছুটা কঠিন;)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: লেগে থাকুন! ;)

১৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৩
স্পেলবাইন্ডার বলেছেন: :)

* পোস্ট দেয়ার সাথে সাথে প্লাসের বন্যায় ভেসে যায় অর্থাৎ আমব্লগার না পড়েই আগে একটা প্লাস দিয়া আসে।
উদাহরণঃ
Click This Link
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: বুঝলাম না.........

১৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৯
এস বাসার বলেছেন: সিনিয়র হিসেবে আপনার বিশ্লেষন একদম ঠিক আছে!!!

আসলে অভিগ্ঘতার একটা মুল্যতো সবসময়ই থাকে!!! যেমন আপনি এখন পর্যন্ত কারো মন্তব্যের উত্তর দেননি!!! সিনিয়র বলে কথা!!!
ভালো থাকুন।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: একটু ভুল আছে, কারো মন্তব্যের উত্তর না দেয়ার রহস্যটা জানতে হলে আপনাকে পড়তে হবে এটি: Click This Link

;)

সিনিয়র ব্লগারের কিছু কিছু লক্ষণ আমাকেও ধরেছে এ কথা সত্য! :)

আপনিও ভালো থাকুন।

১৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১
অরণ্যচারী বলেছেন: ১নাম্বার পয়েন্টটা আমার বেলায় খুব খাটে, আমার ড্রাফটে রাখা ১৮৩টা পোস্ট আছে যার সবগুলাই অখাদ্য! তখন বুঝতাম না, এখন বুঝি, যা করেছি তার নাম ফ্লাডিং। আমার সেই ফ্লাদিং সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন, কিংবা নতুন বলে কারো নজরে পড়ে নাই তখন। :`>

২ নাম্বার আমার বেলায় প্রযোজ্য না।

৩ নাম্বার ঠিক আছে।

৪, ৫ এর কথা আগের কমেন্টেই বলেছি। ;)

৬ - আমি কেন জানি আড্ডাগুলা এড়ায়ে গেছি শুরু থেকেই, এবং আমি সে জন্যে খুশি। আমার মনে হয় ব্লগের ক্যাচালগুলা মূলত বাস্তব সম্পর্ক থেকেই শুরু হয়।

৭ - আসলেই মাঝে মাঝে নস্টালজিক লাগে। ;)

৮ - B-)

৯ - জন্মদিনে পোস্ট আসে নাই। :(

১০ - আমার পোস্টে কেউ কমেন্ট করলে ভালো লাগে এবং ভবিষ্যতেও লাগবেই, সেটা আমি যত সিনিয়র ব্লগারই হই না কেন।

১১ থেকে ১৫ - কোনটাই প্রযোজ্য না। :)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১১

লেখক বলেছেন:

"আমার মনে হয় ব্লগের ক্যাচালগুলা মূলত বাস্তব সম্পর্ক থেকেই শুরু হয়"

কথাটা হয়তো কিছু অংশে হলেও ঠিকই।

১৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
কাঙাল মামা বলেছেন: তেল না মারলে নাফিস পোস্ট দেয় না, তাই তেল মারা লাগে ;)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১১

লেখক বলেছেন: ;)

১৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
জনৈক আরাফাত বলেছেন: বুঝিলাম, কিয়দংশ প্রবীণ হইয়াছি! :(
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৪

লেখক বলেছেন: থুড়থুড়া বুড়া হইবেন কবে? ;)

২০. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
রাতমজুর বলেছেন: আমি বুইড়া ব্লগার ;)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৪

লেখক বলেছেন: যাক ছবিটা তাইলে স্বার্থক! ;)

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৫

লেখক বলেছেন: কমেন্টে + ;)

২২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২
রায়হান(তন্ময়) বলেছেন: আপনি নিজেও তো সেই দলে পড়ছেন আমার মনে হইতাছে ;)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৫

লেখক বলেছেন: সেটা জাহির করার উদ্দেশ্যেই এই পোস্ট! ;)

২৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
রাগ ইমন বলেছেন: ব্যাপক মজার হয়েছে ।

নাফিস, আমি তো মনে হয় মৃত ব্লগারদের দলে । মৃত ব্লগার চেনার উপায় কি? (মতান্তরে ফসিল ব্লগার)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: ব্লগার তোমার টাইপ কি? ব্লগে পরিচয়! ;)

২৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫
এস বাসার বলেছেন: নাফিস ভাই, লিংক দিয়া দেখি আরেকটা হিট বাড়ায়ে নিলেন! জয়তু সিনিয়র নাফিস!!!
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: আবার জিগস! ;)

২৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭
শূন্য আরণ্যক বলেছেন: অনেক গুলো সিমটম তো মিলে গেলো /:)

কি আর করা -- কিচ্ছু ভাল্লাগে না ।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২২

লেখক বলেছেন: কি আর করা! :(

২৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮
হাসান মাহবুব বলেছেন: পুরা পাংখা পোস্ট। তয় আমি মনে হয় জীবনেও সিনিয়র ব্লগার হৈতে পারুম্না সারাজীবন ব্লগাইলেও :(
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২২

লেখক বলেছেন: কেন কেন? তা কেন? :(

২৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
ন হন্যাতে বলেছেন: আমার আসল নিকটা তাইলে সিনিয়ার হবার পথে আছে... ;)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: তাই নাকি? নিকটি কি? ;)

২৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
একরামুল হক শামীম বলেছেন: ভালু ভালু :)

আমি সিনিয়র হৈতাম চাই ;)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: তাই নাকি? আমি তো ভাবসিলাম আপনি বুইড়া থুড়থুড়া ব্লগার! ;)

২৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: লেখক বলেছেন: একটু ভুল আছে, কারো মন্তব্যের উত্তর না দেয়ার রহস্যটা জানতে হলে আপনাকে পড়তে হবে এটি: Click This Link

;)


দারুন আইডিয়া!!!!!!!!!!!!!! আমি এখন থাইকা পোস্ট দিয়া ভাগমু...........এক ঘন্টা পরে আইসা কমেন্টাইমু
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: ব্যাপারটা আসলে তেমন না। কিছু কমেন্ট বাকি রেখে বাকিগুলোর উত্তর ঝটপট দিতে হবে যতোক্ষণ পোস্ট প্রথম পাতায় আছে। প্রথম পাতা থেকে সরে যাওয়া মাত্র স্পিড কমান। এখন ৩-৪ মিনিট পরপর একটি করে কমেন্টের জবাব দিন! ;)

৩০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৫
মনির হাসান বলেছেন: দুইতিন'টা ছাড়া বাকি সব লক্ষন মিলা গেছে ...
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: আপনারে ডরাইলাম! :(

৩১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৭
দ্রোহি বলেছেন: আমি চির নতুন চির দ্রোহী :D
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: :D

৩২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: নাফিস ভাইজানের মাথা সেইরকম খোলা :) :)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: মাথা খোলা মানে কি ভাইজান? :(

৩৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩১
ফিউশন ফাইভ বলেছেন:
সিনিয়র ব্লগার হওয়ার আসল দুইটা উপায় তালিকা থেকে বাদ গেছে-

১. যখন-তখন পোস্ট ড্রাফট করা। তারপর ব্যানারে "বিদায় সামহোয়্যারইন ব্লগ" লিখে দেওয়া। (অবশ্য ৯৯.৮% ক্ষেত্রে সপ্তাহখানেকের মধ্যেই তারা ফিরে আসে)

২. মাঝে মাঝে পোস্টে-মন্তব্যে কৃত্রিম হতাশা প্রকাশ করা এইভাবে- "কয়জন ব্লগার কালজয়ী কুদ্দুসের মত চোখে জল আনতে পারেন? কয়জন ব্লগার আবাল আবদুলের মত মনটা বিষন্ন করে দেন? কয়জন পারে জ্বলন্ত জলিলের মত লিখতে?"
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: হা হা হা! ২য় টার বানানো নামগুলোয় দারুণ মজা পেলাম! জ্বলন্ত জলিল! :)

পোস্টটা আসলে উপায় নিয়ে নয়, লক্ষণ নিয়ে ছিলো। উপায় নিয়ে হলে আপনি যেটা বলেছেন সেটা অন্যতম প্রধান একটা হতো সন্দেহ নেই!

৩৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহাহাহা
চরম মজা পেলাম :)

নাফিস ইফতেখার সিনিয়র হয়ে গেল
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: হায়! হয়ে গেলুম! :(

৩৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৫
রোবোট বলেছেন: আরেকটা লক্ষণ বাদ গেছে
- নতুন ব্লগারদেরকে নিরুৎসাহিত করার জন্য ফুলপ্যান্ট, থ্রী কোয়ার্টার প্যান্ট, হাফপ্যান্ট, কোয়ার্টার প্যান্ট সহ বিভিন্ন ভাগে ভাগ করা
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: :|

৩৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৭
রোবোট বলেছেন: আমি কি সিনিয়র ব্লগার?


২ ছাড়া আর ১টাও প্রযোজ্য না
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: ঐ হইসে! একই কথা! ;)

৩৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: আমি সম্পূর্ণ জুনিঅর ব্লগার !!
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: আপনার আমার ব্লগীয় বয়স কিন্তু সমান! ;)

৩৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১২
বিডি আইডল বলেছেন: :) ২ নং টা পরিচিত লাগলো ;)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: আরো বেশ কয়েকজনেরই পরিচিত মনে হবে..........;)

৩৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৯
অ্যামাটার বলেছেন: বুঝলাম, বয়েস বেড়েছে খানিক!
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: খানিক না, অনেক! বৃদ্ধাশ্রমে যাওনের টাইম হইসে! :(

৪০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৯
কঁাকন বলেছেন: ১২. বেশ কিছুদিন টানা ব্লগে না আসলে কিছু ব্লগার আপনাকে নিয়ে পোস্ট দেবে - "অমুক ভাইকে অনেকদিন ধরে ব্লগে দেখি না", "কেউ কি অমুক ভাইয়ের খবর জানেন?", "অমুক ভাই আপনি কোথায়?" প্রভৃতি শিরোনামে।--- এটা তো নাফিস থেকে নেওয়া
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: পোস্টলেখক নির্ভিক চিত্তে স্বীকার করছেন যে তিনি এসবের অনেকগুলো প্রভাব থেকেই মুক্ত নন! ;)

৪১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৫
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
বাজিরে বেনমারা খাইতে খাইতে হুগা বিষ হৈ গ্যাছে
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: :(

৪২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৭
অরণ্যচারী বলেছেন: সিনিয়র ব্লগারের আরো কিছু লক্ষণ:

আফগানিস্তান থেকে সংঘবদ্ধ একটি ব্লগারের গ্রুপ আমার কম্পিউটারে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে - এ জাতীয় পোস্ট দেয়া।

স্ক্রিনশট ম্যানিয়া, মানে কথায় কথায় স্ক্রীনশট দেয়া।

রোবোট বলেছেন: আরেকটা লক্ষণ বাদ গেছে
- নতুন ব্লগারদেরকে নিরুৎসাহিত করার জন্য ফুলপ্যান্ট, থ্রী কোয়ার্টার প্যান্ট, হাফপ্যান্ট, কোয়ার্টার প্যান্ট সহ বিভিন্ন ভাগে ভাগ করা
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: :|

৪৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৬
ডট কম ০০৯ বলেছেন: আমি দেখা যায় সিনিয়র হইতে চলিতেছি
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: বাহ্!

৪৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৩
অন্ধ দাঁড়কাক বলেছেন: সিনিয়র হতে মন চাইলো :(
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: হয়ে যান! ;)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ক্ষিকজ! :)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: এটাতো গুগলের মোটো! :)

৪৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসস :)
৪৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩
তায়েফ আহমাদ বলেছেন: পোষ্ট তো যথারীতি ঝাক্কাস।
তারচাইতে বড় কথা হইলো, ণাপিষ আবার পুরানা ফর্মে ফিরা আইছে! :)

অনেকগুলা পয়েন্ট আমার লগে মিল্যা গেলো। সিনিয়ার হিট ব্লগার হইয়া গেছি নাকি! :((
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন:

"সিনিয়ার হিট ব্লগার হইয়া গেছি নাকি!"

মনে তো হয়........;)

৪৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯
সোনার বাংলা বলেছেন:

ব্যাপক সত্য পয়েন্ট আকারে দেয়ার জন্য প্লাস।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ!

৫০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫
যীশূ বলেছেন: বুড়া হইয়া যাইতেছি, যদিও চির যুবা থাকতে চাই। :)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: অসম্ভব নয়, তবে কষ্টসাধ্য! :)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৫২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৯
জেরী বলেছেন: হাহাহা.....সত্য বলেছেন:)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: :)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ!

৫৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১২
জেরী বলেছেন: *সিনিয়র ব্লগাররা অনেকসময় লগ অফ হয়ে ব্লগ পড়ে আবার ব্লগে লগ ইন থাকলে ও ২-৩টা দায়সারাভাবে কমেন্টস করে;)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: কথা সত্য! আমি নিজেই করি! :)

৫৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২১
মানুষ বলেছেন: আমি বুইড়া ব্লগারের দলে ভিড়তেছি। পোষ্ট লিখতে আলসেমি লাগে। কমেন্টের জাবাব দিতে আলসেমি লাগে।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: চমৎকার! ওয়েলকাম টু দ্যা টিম! :)

অ:ট: ছবিটা কার?

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৫৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
সামী মিয়াদাদ বলেছেন: তাইলে তো আমি সেই প্রথম দিন থাইকাই সিনিয়র ব্লগার :)

তবে বিশ্লেষন চরম হইছে.....এই পুলার মাথায় এতো বুদ্ধি ক্যান ?
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: আজীবন সিনিয়র! খাইসে! :)

৫৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বেশি চিন্তা কইরেন না।



অহনো পোস্টে নতুন কমেন্ট পড়লে লাফ দেই.....:):):)
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: তুমি জীবনেও সিনিয়ির হইতে পারবা না মনে হয়! :)

৫৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০
আহমেদ রাকিব বলেছেন: আমি কি ব্লগার বুঝতে পারতেছি না। আফসুস। মনে হয় এখনো সিনিয়র হই নাই। পুষ্ট যথারীতি ঝাক্কাস।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৬০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২
পুরাতন বলেছেন: জটিল পোষ্ট ++++++++++
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ধইন্যা! :)

৬১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১
বাঙ্গাল বলেছেন: এইটারে একটা ফেসবুক আপ্লিকেশন "আর ইউ আ সিনিয়র ব্লগার নাউ?" বানায়া ছাড়েন। দেখেন কিরম চলে? হাহা!+
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: চলবে মানে? দৌড়াবে! ভুলে গেলে চলবে না ফেইসবুকে এখন বাঙালিদের রাজত্ব! আর কিছুতে রাজত্ব করতে পারি আর না পারি এইটাতে ঠিকই পেরেছে! :)

৬২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৫
রিমি (স. ম.) বলেছেন: কঠিন হইসে বস। +
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ! মোম জ্বেলে আছেন কেন? :)

৬৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১
নির্ভয় নির্ঝর বলেছেন: খেক খেক খেক..... আল্লায় বাঁচাইছে.. :||



আমি এখনও জুনিয়র ব্লগারই আছি। নাকি কন নাপিষ ভ্রাতা??


খেক খেক... :) ;) :)
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: আর বেশি দেরি নাই! /:)

৬৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
বিবর্তনবাদী বলেছেন: লেখাটা ভালই হয়েছে [sb[আর কি!! অনেক দিনের ব্লগীয় অভিজ্ঞতার (৮)আলোকে কয়েকটি পয়েন্টেরই সত্যতা খুঁজে পাই। পোস্টের নয় নম্বর কমেন্টের ব্রাকেট বন্দী অংশটুকুর রেফারেন্স দেওয়া দরকার(৫)।

ফিউশন ফাইভের ১৩ নম্বর কমেন্টের সাথে একমত হইতে পারলাম না। আমিতো প্রথম চার/পাঁচ মাসের মাঝেই "বিদায়" নাটক মঞ্চস্থ করে ফেলেছিলাম। ফিরে আসতে সপ্তাহ নয় দুই দিন লেগেছিল(৫)।


পুরানো সেই ব্লগের কথা ভুলব কিরে হায় (৭)
সেই কমেন্ট করা, তর্ক করা
সে কি ভুলা যায় (১৪)


অতএব, কি বুঝলা;)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: বুঝলাম আপনি "সিনিয়র" টার্মটা গুলিয়ে খেয়ে বসে আছেন! ;)

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ;)

৬৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০২
রোবোট বলেছেন: ফিফার কমেন্টের ২য় অংশটি আমার ১টি কমেন্টের প্যারোডি। সেই কমেন্টে বোধ হয় নির্বাসিত, মানবী এদের রেফারেন্স দিয়েছিলাম। আমাকে পঁচাবেন ভালো কথা, এটা করতে গিয়ে যে অন্য ব্লগারদেরও খানিকটা অসম্মান করা হোল, সেটা কি ঠিক হলো?
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: :)

৬৮. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১১
নুশেরা বলেছেন: hmmmmmm nafis senior hoye gese onek aagei

Big Jajha to Nafis as usual and to Robot for comment # 35
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: আপু কেমন আছেন? ইংরেজীতে কেন? :)

৬৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০০
আনিক বলেছেন: কইনছেন দেহি , আমার কি অবস্হা ?
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: এখনো জুনিয়র!

৭০. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১
নির্ভয় নির্ঝর বলেছেন: নাপিষ ভ্রাতা, আরেকটা ফটুক দেখেন, আমার সিনিয়র হওয়া পিছাইয়া গেল... :( :( :( :| :| :(( :((




যা পাইছি, তার ডাবল দিছি...
আহারে, আমি খুব দয়ালু ব্লগার... ;) ;) ;) :P :P :P
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: ;) ;) ;)

৭১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১২
রোবোট বলেছেন: নাফিস
তোমার প্রোফাইল ছবি দেখে তো মনে হয় ক্লাস সেভেন পড়। আরেকটু বড় লাগে এমন ছবি দাও।

পোস্টে যে পিলাচ দেই নাই ভূলে গিয়েছিলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: আমি দেখতে একটু বাচ্চা-বাচ্চা টাইপই! :)

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: তবে এই ছবিটা আসলে ভালো লাগতেসে না। তাই চেঞ্জ করে আগেরটায় গেলাম.......যেটা আমার না.......

৭২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
'লেনিন' বলেছেন: হা হা হা একটাও মিললো না।

আমার মনে হয় ব্লগের কাক ভূষণ্ডি'র মতো স্পেলিংয়ে লেখা শুরু করা বা আলিফ কাগু'র মতো দু এক্টা বাথচিৎ দিয়ে ফেলাটাও পুরান পুরান ভাবের বহি:প্রকাশ। খেক খেক।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ক্ষিকজ! :)

৭৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: জটিল লিখা ।
আমার মেলার কোন চান্স ই নাই। আজ ই কমেন্ট করার একসেস পাইছি!
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: আরো ১ বছর! :)

৭৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৫
রিমি (স. ম.) বলেছেন: নাফিস ভাইয়া, ভাবতেসি তোমার টিউটোরিয়ালগুলির আলোকে ব্লগীয় জীবন গড়ে তুলব, মানে যতগুলি প্রযোজ্য আরকি। ;)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: এগুলো ফলো করাটা নট সো গুড আইডিয়া! ;)

৭৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১
মাহমুদ সিএসই বলেছেন:

নাফিস... সিনিয়র কিনা বোঝার বোধহয় আর একটি উপায় আছে....

ব্লগের প্রথম পাতায় "অনলাইনে আছেন" লিস্টের প্রথমের দিকে নিজের ছবি থাকলে কতটুকু সিনিয়র হয়েছে তা বোঝা যায়... যদিও সেটা বয়সের সিনিয়র, খ্যাতির নয়.... :)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: তা ঠিক! :)

৭৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১
জইন বলেছেন: আগেই বুড়াছিলাম.......আবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: হেঁ হেঁ........:)

৭৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬
বাউল! বলেছেন: আরেকখান পয়েন্ট বাদ পড়ছে, যখন আপনি "টিউটোরিয়াল - কিভাবে বুঝবেন সিনিয়র ব্লগার হয়ে গিয়েছেন বা হতে যাচ্ছেন " টাইপের পোষ্ট দিবেন তখন বুঝবেন আপনিও একজন সিনিয়র ব্লগার হয়ে গিয়েছেন বা হতে চলেছেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: একদম ঠিক! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: :)

৭৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
ল্যাটিচুড বলেছেন: ওরে মমিন ঠিক কইছস ........
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: খিকজ! :)

৮০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৩
জেসন বলেছেন: পোষ্ট দেই আর না দেই, সিনিয়ার হইয়া গেছি। মেক্সিমাম কথা গুলোই সত্য। আগে পোষ্ট দেওযার জন্য মন্ঞাইত কিন্তু ভাল লেখক না হওয়ার দরুন দিতে পারি নাই, আর এখন মাথায় লিখা আসে কিন্তু লিখতে ইচ্ছা করে না।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: তারপরও চেষ্টা করুন লেখার......

৮১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৯
শাফ্‌ক্বাত বলেছেন: এ্যাই ছোকরা!!

(আজকাল কার ছেলেপেলেরা...মুরুব্বি-আদব-কায়দা গিলে খেয়ে বসে আছে!
কলিকালে কতো কী আর দেখবো!!)
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ;)

৮২. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: দরকার নাই সিনিয়র হওনের। জুনিয়র আছি। তাই ভাল.............:):):)
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: :)

১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: গ্রেট! :)

৮৪. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
অমুক বলেছেন: আরে আমিতো দেখি সিনিয়র হইয়া গেছি, এই পোস্টেই আমার কথা অনেকবার বলছেন :)
২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: আপনার ভাই "তমুক"রেও ভালা পাই! :)

৮৫. ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৪
মেঘ দূত বলেছেন: কিছু জিনিস সত্য
২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: আসলেই......

৮৬. ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯
হোদল রাজা বলেছেন: ফাইলামী কইরা কইরা কঠিন সত্য বইলা দেলেন!
২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: হয়তো.......:)

৮৭. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
জামাল ঊদ্দিন বলেছেন: সিনিয়র হইবার চাই না। :(
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: :(

৮৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
চতুষ্কোণ বলেছেন: নাফিস ভাই এই লেখা আমার চোখে পড়েছিল। তখন ব্লগে একদমই নতুন। শুধুই ব্লগ পড়তাম, লিখতাম না। পোষ্টের উপরের ছবি দেখেই চিনেছি। তখন কেন এই পোষ্ট পড়লাম না, কেন কমেন্ট করলাম না এই চিন্তাতেই মাথার চুল ছিড়তে ইচ্চে করতেছে।:(

পোষ্ট পইড়া হাসতে হাসতে শেষ। জটিলস!! জসিলা!!!!!!!!!

B-) =p~ ;)
৮৯. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০০
সিউল রায়হান বলেছেন: নাফিস ভাই এই পোস্টেও একটা মাইনাস ??? :(
৯০. ২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৭
গিফার বলেছেন: পুরান দিনের কথা মনে আয় খালি :(
৯১. ১৫ ই মে, ২০১০ দুপুর ২:০৪
ডেমিয়েন থর্ন বলেছেন: আমার কি হবে????? কিছুই তো মিলে না!!!!!!!!!!!!!!
৯৫. ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনি তো সিনিয়রই না বুড়া হয়ে গেসেন বস :-B
৯৬. ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৯
রাজিয়েল বলেছেন: চরমমমমমমমমমমমমমমমমমমমমমমম

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
৯৯. ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১:২২
শ্রাবন্য বলেছেন: সত্য আর অপ্রিয় সত্য যাই হোক.....৯ নং টার মেসেঞ্জার পার্ট পইড়া তো আক্কেল গুড়ুম। সত্য হউক আর মিথ্যা হউক, এপরপ কারও জন্মদিন পোষ্ট পড়লেই এই কথা আগে মনে পড়বে /:)
ঝাতি হাপনার খাছে খৃথঘ্‌ঘো....
১০৩. ১০ ই মে, ২০১১ রাত ১২:১৫
আর.এইচ.সুমন বলেছেন: আমি তাইলে মদ্ধিখানের ব্লগার :)

 

মোট সময় লেগেছে ১.০৫৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই