আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
Cross এর গুষ্টি উদ্ধার

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬
![]()
Cross - শব্দটার অর্থ অভিধানে অতিক্রম, পেরনো বা নির্মূল অনেক কিছুই হতে পারে। আজ Cross এর গুষ্টি উদ্ধারের দিন.........তবে একটু অন্যভাবে........
![]()
Cross কানেকশন: সাম্প্রতিক ডিজিটাল ফোন আর মোবাইলের ঝড়ে অতীতের Analog ফোনগুলোকে প্রায় ভুলেই গিয়েছি আমরা। Cross কানেকশন ছিলো তখনকার নিত্তনৈমিত্তিক ঘটনা। জামাই বউ প্রেম পিরিতির কথা কইছে....অমনি মাঝখানে বেজে উঠলো কর্কশ ধ্বণি - "হ্যালো! এইডা কি কাশেম হার্ডওয়্যার......."। অতঃপর অপর ভদ্রলোককে এটা যে কাশেম হার্ডওয়্যার না তা বুঝাতে বুঝাতে জান শেষ এবং অল্পক্ষণের মাঝেই ফোন লাইন কেটে পুণরায় করা। অনেকে Cross কানেকশন পেলে চুপ করে অপর প্রান্তের কথা শুনতেন ও স্বভাবতঃই ব্যাপক মজা লাভ করিতেন। ![]()
![]()
Cross ফায়ার: অভিধান বলে Cross ফায়ার হচ্ছে দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে নিহত হওয়া বা ঐ অবস্থায় পতিত হওয়ার ঘটনা। অবশ্য RAB সম্ভবতঃ আমার সাথে দ্বিমত প্রকাশ করতে চাইবে। বাংলাদেশে Cross ফায়ার শব্দটির অর্থ দাঁড়িয়েছে - বিচার ব্যবস্থাকে CTN দিয়ে অস্ত্র উদ্ধারের নামে রাত-বিরেতে অপরাধীকে নদীর পাড়, বালুর ঢিবি, খোলা প্রান্তরে নিয়ে গিয়ে ঢিসকাঁও-ঢিসকাঁও করে মিডিয়াকে খবর দিয়ে জানানো তার নামে কোন থানায় কতটি মামলা ছিলো। Cross ফায়ারের প্রতিশব্দ হচ্ছে Encounter। কেউ কেউ Cross ফায়ারকে দেখেন ন্যায় বিচারের মাধ্যমরূপে আবার কারো কাছে বা Cross ফায়ার মানবতার প্রতি হুমকিস্বরূপ। আরো এক প্রকার Cross ফায়ার আছে, এটি হচ্ছে দু'টি গ্রাফিক্স কার্ডকে সমন্বিতভাবে কাজ করানোর একটি প্রযুক্তির নাম।
![]()
রেড Cross: Cross ফায়ারের মানবিক দিক নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে প্রশ্ন নেই রেড Cross তথা রেড ক্রিসেন্টের মানবিক দিক নিয়ে। সেই ১৮৬৩ সাল থেকে সংস্থাটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত আছে। যুদ্ধক্ষেত্রে নিরপেক্ষভাবে ও সাহসীকতার সাথে চিকিৎসা সেবা দেয়া থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগকালে ত্রাণ সরবরাহ এসব কিছুই করে আসছে সংস্থাটির রেড Cross। বর্তমানে সংস্থাটির বিশ্বব্যাপী ৯ কোটি ৭০ লক্ষ স্বেচ্ছাসেবী সদস্য আছে। আমাদের দেশের ঔষধের দোকান, ডিসপেন্সারী আর ফার্মেসীগুলো ও হুদা কামেই মাহত্ম্য অনুধাবন না করেই রেড Cross ও রেড ক্রিসেন্টের চিহ্ন দু'টি বহন করে। ![]()
ব্লু Cross: এটি একটি দুধ ও কনডেন্সড মিল্ক উৎপাদনকারী ব্র্যান্ডের নাম। জীবনে চেখে দেখি নাই। লোকমুখে শোনা এটা নাকি এদেশে কনডেন্সড মিল্কের প্রচলক -জানি না সত্যি কিনা।
হলিCross: ঢাকার স্বনামখ্যত গার্লস স্কুল ও কলেজ যা অস্বাভাবিক ভর্তি প্রক্রিয়া আর স্টাইলিশ এ্যাটিচিউডের ছাত্রীদের জন্য পরিচিত।
রেল Crossing: এটার অর্থ খুঁজতে আর অভিধানে গেলাম না। তবে বাংলাদেশের রেল Crossing ইতিহাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শনস্বরূপ বাংলা এ্যাকাডেমী চাইলে আগামী বছর এটার সমার্থক শব্দ হিসেবে "মরণফাঁদ" বা "মৃত্যুকূপ" প্রভৃতি শব্দগুলো অন্তর্ভূক্ত করতে পারে। ঢাকার দু'টো বিখ্যাত রেল Crossing হচ্ছে মালিবাগ আর মগবাজার রেল Crossing। না জানি কতোবার এই দুইটায় গাড়ি চিপাতে পইড়া স্যান্ডউইচ হইসে! সম্প্রতি ATN Bangla মগবাজার রেল Crossing এর দুর্ঘটনার দৃশ্য ধারণ কইরা যে ফালাফালি শুরু করসিলো তাতে রিপোর্টার আর মাহফুজুর রহমানরে ঠাঠায় চটকনা মারতে মন চাইসিলো। বিশেষতঃ ঐ রিপোর্টারের এইরূপ কথাবার্ত শুইনা হাত পা নিশপিশ করতে ছিলো - "আমি Luckily ঐ যায়গায় ছিলাম"; "আমাকে মানুষ ফোন দিয়ে জিজ্সে করসে ভাই আপনি কিভাবে এমন একটি স্মরণীয় দৃশ্য ক্যামেরাবন্দি করলেন।" আরেহ্ ব্যাটা, এইটা একটা দুর্ঘটনা - এইটাতে সৌভাগ্যের কি দেখলি? হ্যার ভাব দেইখা AXN, Discovery, National Geographic Channel আর Star World এ সারাদিন ধইরা দুর্ঘটনার দৃশ্যাবলী লইয়া বানানো Video Zonkers আর Destroyed in Seconds টাইপ অনুষ্ঠানগুলিরে নগণ্য মনে হইতেসিলো। ![]()
সহজ সরল কথায় -
পার হয়ে যায় গরু, তয় পার হয়না গাড়ি,
দুই ধার আটকা তার, মাঝে মৃত্যু-খাঁড়ি
![]()
জেব্রা Crossing: এইটার নাম আমরা শুনছি, কিন্তু ব্যবহার - রাম রাম! ক্যান করমু এইটা ব্যবহার আমরা? আমাদের যে চলন্ত রাস্তা দিয়া দৌড়াইতে ভালো লাগে বেশি, আইল্যান্ডরে আমরা বেশি ভালা পাই। আবার এইভাবে রাস্তা পাড় হইতে গিয়া চাপা পইড়া অনেকে "মেধাবী" উপাধি লাভ করে, কয়েকদিন ভার্সিটি বন্ধ থাকে স্পিড ব্রেকারের দাবীতে, ভিসির পদত্যাগের দাবী - ঐচ্ছিক। ![]()
![]()
Crossword: এ ধাঁধাঁ বা খেলাটি শব্দছক বা শব্দজট নামেও পরিচিত। অনেকে দৈনিক পত্রিকাতেই পাওয়া যায়।
![]()
Cross এর ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক মাহত্ম্য ও নানাবিধ কপি-পেস্ট তথ্যাবলী: Cross খ্রীষ্টান ধর্মের প্রতীক। একাধিক দেশের পতাকায় Cross আছে। কারো নাম বা ছবিতে Cross দেয়াকে ঐ ব্যক্তিকে খুন/নিশ্চিহ্ন করার ইঙ্গিতবহ! কোন কিছুর ভুল (বিশেষতঃ পরীক্ষার খাতায়) নির্দেশ করতে Cross ব্যবহৃত হয়। ইদানিং বাজারে যে লাল মুরগী (ফার্মের মুরগীর মতো নাদুশ-নুদুশ নয় আবার দেশী মুরগীর মতো টিঙটিঙেও নয় এমন লাল মাংস বিশিষ্ট মুরগী যার হাড্ডি চিবুনো মনুষ্য কর্ম নয়) পাওয়া যায় তাকে অনেকে Cross মুরগী বলে থাকেন - হয়তো নামটা এসেছে Cross ব্রিডিং থেকে। Cross Over নামে লিনাক্সের একটি সফটওয়্যার আছে (Wine থেকে উদ্ভূত) যা দিয়ে লিনাক্সে উইন্ডোজের অনেক সফটওয়্যার আর গেইম চালানো যায়। Cross-examination আদালতের একটি বিচারকার্যের একরকম পদ্ধতি। Cross-matching রক্তের একটি পরীক্ষার নাম যার মাধ্যমে কোন রক্ত/অঙ্গদাতার সাথে যাকে প্রদান করা হবে তার Compatibility পরীক্ষা করা হয়। অপারেটিং সিস্টেমগুলোর GUIতে Cross বাটন উইন্ডো বন্ধ করতে ব্যবহৃত হয়।
কারো আরো কিছু জানার দরকার হলে: http://en.wikipedia.org/wiki/Cross
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কাঙাল মামা বলেছেন:
হাহাহাহাহাহা!!! জটিল জটিল!! অনেকদিন পর সেই আগের মত পোস্ট পাইতাছি তোমার থিকা লেখক বলেছেন: ধন্যবাদ মামা! ![]()
লেখক বলেছেন: বলতে মনে ছিলো না.......পোস্টের ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেল থেকে নেয়া........![]()
লেখক বলেছেন: বলেন! ![]()
লেখক বলেছেন: পল্লী বাউল বলেছেন: .... ক্রস ফায়ারের ভয়ে ![]()
লেখক বলেছেন: নাম শুনিনি.......
কেমন আছেন? ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ![]()
বন্দী বলেছেন:
মজা পাইলাম।
লেখক বলেছেন: ![]()
বন্দী বলেছেন:
ভাই...অফটপিক---আমার মডেম মবিডাটা...শুনসি লেটেস্ট কার্নেলে এইটা ফিক্স করসে..এখন কার্নেল আপডেট করতে চাই...এটা উইন্ডোজ থেকে নামায়ে কেমনে করবো?? একটু বিস্তারিত কইবেন কি??এছাড়া আর কোনো সোজা উপায় আসে??
একটু সবক দেন....
লেখক বলেছেন: আপনি লিনাক্সের কার্নেল কিভাবে উইন্ডোজ দিয়ে নামাবেন বুঝলাম না। লিনাক্সের কার্নেল আপগ্রেড করতে হলে অটো আপডেট থেকে আপনার উবুন্টু লিনাক্সটির সবগুলো আপডেট ইন্সটল করুন, এ জন্যে পিসিতে অন্য নেট কানেকশন ব্যবহারের প্রয়োজন পড়বে (যেহেতু মবিডাটা এজ মোডেম কাজ করছে না)। আরেকটা ব্যাপার যেটা আমি জানি না সেটা হলো এখানে কি জন্টি জ্যাকালপ এর এর কার্নেল আপডেটের কথা বলা হচ্ছে নাকি উবুন্টুর আপকামিং ভার্শন কার্মিক কোয়ালার কার্নেলের কথা বলা হচ্ছে? যদি কার্মিক কোয়ালার কার্নেল হয়ে তাকে তাহলে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
লেখক বলেছেন: ********নিচে থেকে একটি মন্তব্য তুলে দিলাম*******
ইন্জিনিয়ার বলেছেন: "আরেকটা ব্যাপার যেটা আমি জানি না সেটা হলো এখানে কি জন্টি জ্যাকালপ এর এর কার্নেল আপডেটের কথা বলা হচ্ছে নাকি উবুন্টুর আপকামিং ভার্শন কার্মিক কোয়ালার কার্নেলের কথা বলা হচ্ছে?"
জ্যাকিলোপ বা কোয়ালা কার্নেল বলে কিছু নাই। লিনাক্স কার্নেল। সেটা স্বাধীনভাবে রিলিজ হয়। যার খুশি ব্যবহার করে। জ্যাকিলোপের কার্নেল আপডেট করে নেয়া যাবে লেটেস্টে।
অতএব আমার আগের মন্তব্যটা ভুল। আপনি শুধু আপনার বর্তমান উবুন্টুর কার্নেলটা আপডেট করে নিন, তাহলেই হবে।
এন এইচ আর বলেছেন:
হাহাহ জটিল হইছে..........ডিজিটাল যুগেও ক্রস কানেকশন এখনো আমার হয়.......
আমার ফোন যায় আরেক ব্যাডার বউ আছে আমার হেই ব্যাডার ফোন আসে আমার ইয়ের কাছে
লেখক বলেছেন: কি কয়? রং নাম্বার নাকি? ![]()
লেখক বলেছেন: ঐটাও একরকমের ক্রসই বটে! ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমার নাফিসের সবচাইতে প্রিয় পোস্টগুলা ছিল মহাকাশ ডিম্ব নিয়া পোস্টগুলা! তারপরে ইন্টারনেট এর ইতিহাস
লেখক বলেছেন: ছিলো মানে? এখন আর নাই? ![]()
নো ব ডি বলেছেন:
অসাধারণ। বুঝতে পারছি, বেশ সময় নিয়ে লিখেছেন। অসাধারণ একটা ধন্যবাদ!
লেখক বলেছেন: মোটেও না। মাত্র ৪৫ মিনিটে লেখা পোস্ট এটা........![]()
লেখক বলেছেন: শেষ পয়েন্টে ক্রস ব্রিডিং সীমিত আকারে উল্লেখিত হয়েছে......অবশ্য ব্যাখ্যা ছাড়া........
বোহেমিয়ান কথকতা বলেছেন:
গিয়ানী পুষ্ট! ক্রস ফায়ারের নতুন নাম "শুট আঊট "করছে ডেইলি স্টার এর নেওজে তাই দেখতেছি
লেখক বলেছেন: শুট আউট তো জানতাম গুলি করে কোন কিছুর নিষ্পত্তি করার একটা উপায়! অনেকটা ডুয়েল টাইপ। ![]()
আহমাদ অব্দুল্লাহ বলেছেন:
থ্যাংকস ম্যান!
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: তাই? কিভাবে? ![]()
মোতাব্বির কাগু বলেছেন:
@ নাফিস ইফতেখার আমি আপনাকে রেটিং দিতে পারলাম না বলে আমি নাকি একবার দিয়েছি
এটাকি cross rating???
লেখক বলেছেন: cross rating! হা হা হা.........![]()
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
লেখক বলেছেন: কোনটা বুকা? ![]()
মুরুববী বলেছেন:
ক্রসিং ফিংগার (http://en.wikipedia.org/wiki/Crossed_fingers) , ক্রসবো (http://en.wikipedia.org/wiki/Crossbow) বাদ পড়ছে। ভালা পুষ্ট।
লেখক বলেছেন: ইশশশ! ক্রসবোটা বাদ পড়ে গেলো তাই আফসোস হচ্ছে! ![]()
ওয়ার হিরো বলেছেন:
৩ক্রস এর কথা কেডা কইব??
লেখক বলেছেন: সবগুলার কথা বলার চেষ্টা করা হয়নি........চেষ্টা করা হয়েছে আমাদের দেশে পরিচিত এমনগুলো আলোচনা করার........৩ ক্রস কি?
ওয়ার হিরো বলেছেন:
কিসুনা,
লেখক বলেছেন: ![]()
ওয়ার হিরো বলেছেন:
XXX
লেখক বলেছেন: শিট!! মিস হয়ে গেসে!
ওয়ার হিরো বলেছেন:
এডাই ত মনে লয় বিডিতে সবচেয়ে বেশী পরিচিত
লেখক বলেছেন: আমিতো Three X কই! তাই বুঝতে পারি নাই। আরেকজন মনে হয় বুঝতে পারসিলেন উপরে! ![]()
লেখক বলেছেন: শিট ম্যান......এখন আসলেই আফসোস হইতেসে! ![]()
লেখক বলেছেন: ![]()
মোতাব্বির কাগু বলেছেন:
আমার উত্তর কই???????????????
লেখক বলেছেন: ছাড়া ছাড়া উত্তর দিতেসি........কোন অর্ডার নাই.......
লেখক বলেছেন: দিয়েছি.......
লেখক বলেছেন: দিয়েছি.......
ঊনমানুষ বলেছেন:
জটিল এবং কঠিন! অসাধারন লেগেছে। এটা এ বছরের ওয়ান অফ দ্য বেস্ট! প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, সমসাময়িক..এক্কেবারে সব বিষয় ঠেসে ঢুকিয়ে মজা দিয়ে গেছেন পুরো লিখায়।বরাবরের মত একটা গুণমুগ্ধ '+' (যদিও আমার মতে ছোট্ট একটা + দিয়ে এ লেখার মূল্যায়ন করা সত্যিই অসম্ভব)।
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
"আরেকটা ব্যাপার যেটা আমি জানি না সেটা হলো এখানে কি জন্টি জ্যাকালপ এর এর কার্নেল আপডেটের কথা বলা হচ্ছে নাকি উবুন্টুর আপকামিং ভার্শন কার্মিক কোয়ালার কার্নেলের কথা বলা হচ্ছে?"জ্যাকিলোপ বা কোয়ালা কার্নেল বলে কিছু নাই। লিনাক্স কার্নেল। সেটা স্বাধীনভাবে রিলিজ হয়। যার খুশি ব্যবহার করে। জ্যাকিলোপের কার্নেল আপডেট করে নেয়া যাবে লেটেস্টে।
লেখক বলেছেন: ওকে! ধন্যবাদ! এটা জানাই ছিলো না একদম! আমি লিনাক্সে একদমই কাঁচা তার বড় প্রমাণ এটা! আমি উপরে ঐ মন্তব্যটার জবাবে আপনার মন্তব্যটা জুড়ে দিলাম। ![]()
তৃষ্ণার্ত বলেছেন:
মজা লাগলো। আপনার সব লেখাগুলোই আমি পড়ি, ভাল লাগে। প্রোফাইল পিক টা কি সাম্প্রতিক?আপনি সম্ভবতঃ ফেসবুক ব্যবহার করেন না, করলে আপনার ইউজারনেম টা জানাবেন কি?
আপনাকে টুইটারে ফলো করছি (http://twitter.com/YaserArafat)
লেখক বলেছেন: প্রোফাইল পিকটা সাম্প্রতিক। আমি ফেইসবুক ব্যবহার করি না। টুইটারে আপনাকে দেখেছি.........![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
হলিCross: ঢাকার স্বনামখ্যত গার্লস স্কুল ও কলেজ যা অস্বাভাবিক ভর্তি প্রক্রিয়া আর স্টাইলিশ এ্যাটিচিউডের ছাত্রীদের জন্য পরিচিত।অস্বাভাবিক ভর্তি পরীক্ষার কিছু উদাহরণ যদি দিতেন , উপকার হোতো ।
লেখক বলেছেন: ওখানে ভর্তি ফরম দেয়া হয় ছোটখাটো একটা সাক্ষাৎকারের পর! ![]()
লেখক বলেছেন: পোস্ট হাওয়া!
আমিন আসিফ বলেছেন:
আপনার ব্লগ পয়সা দিয়া পড়তে হইলেও পড়ুম। এতো মজা লাগে পড়তে!আপনাকে প্লাস দিতে আমি-আমার বউ কখনো মিস করি নাই।
লেখক বলেছেন: বাহ্! দু'জনে একসাথে পড়েন? মজা তো!
অক্ষর বলেছেন:
খালি ক্রস কৈ? যেইটা মানে কাটাগোল্লা
লেখক বলেছেন: পোস্টে আছে, একদম শেষের দিকে: "কোন কিছুর ভুল (বিশেষতঃ পরীক্ষার খাতায়) নির্দেশ করতে Cross ব্যবহৃত হয়।"
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
হেঃ হেঃ হেঃনাফিস ভাই সেই আগের টোন ফিরে পাচ্ছি আপনার লেখায়...
সুতরাং ব্লগার ভাইয়েরে হুঁশিয়ার, নাপিষ ঈপতেক্ষাড় Era is back!
লেখক বলেছেন:
নাপিষ ঈপতেক্ষাড় Era is back!
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
আসিফ মুভি পাগলা বলেছেন:
চ্রম লাগলো।
লেখক বলেছেন: ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























