আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

মিডিয়াফায়ারে সাম্প্রতিক সময়ে রিজিউম না হওয়া জনিত সমস্যা ও তার সমাধান (ভিডিও সহ)

২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

শেয়ারঃ
0 0 0

মিডিয়াফায়ারের রিজিউম জনিত এই সমস্যাটা আমিও ফেইস করছি ইদানিং। বিশেষতঃ আমরা যারা মোবাইল/এজ মোডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারী তার এটা বেশি ফেইস করছি। একবার কোন কারনে কানেকশন ডিসকানেক্ট হলেই আর রিজিউম হয় না।

যাই হোক এর একটা সহজ সমাধান আছে। আমি যেভাবে করি সেটা আপনাদের বলছি। আপনার সমাধান ব্রাউজারভেদে একটু ভিন্ন হতে পারে -

প্রথমে জানতে হবে আপনার সিস্টেমের ডিফল্ট ব্রাউজার কোনটি। ডিফল্ট ব্রাউজার মানে? ধরুন আপনার সিস্টেমে কোন ব্রাউজার খোলা নেই, এমন অবস্থায় কোথাও কোন লিংকে ক্লিক করলে কোন ব্রাউজারটি খুলে? সেই ব্রাউজারটিই আপনার ডিফল্ট ব্রাউজার। আমার ক্ষেত্রে ডিফল্ট ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স। এবার কিভাবে রিজিউম করতে হবে তা বলছি।

১. প্রথমে ফায়ারফক্স খুলে Tools থেকে Options এ যান। এবারে Privacy ট্যাবের নিচে remove individual cookies অপশনে ক্লিক করুন। উপরে সার্চ বক্সে mediafire.com লিখুন। নিচে mediafire.com নামে যতোগুলো Cookie পাবে সেগুলো ডিলেট করুন। Close বাটন চেপে বেরিয়ে যান।

২. এবারে IDM খুলুন এবং যে ডাউনলোডটি রিজিউম হচ্ছে না সেটির উপর রাইট ক্লিক করে Refresh download link অপশনে ক্লিক করুন। এবারে যে ওয়েবপেইজ থেকে ডাউনলোড লিংকটি পেয়েছিলন সেটি খুলবে। পুনারায় লিংকে ক্লিক করুন। IDM নতুন লিংক পাবে। এবারে ডাউনলোড রিজিউম করতে পারবেন।

যদি লেখার বর্ননা জটিল লাগে তাহলে নিচে একটা ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য রেকর্ড করে। আশা করি কাজে লাগবে। ভিডিওটা এই পোস্টের পেইজে না দেখে যে লিংকটি দেয়া হয়েছে সেখানে গিয়ে দেখলে বেশি পরিষ্কার দেখা যাবে। ভিডিওটা দেখার সময় ইউটিউবের প্লেয়ারের নিচে HQ নামক বাটনটা আগে চেপে নিয়েন ও ফুল স্ক্রিন করে দেখবেন: http://www.youtube.com/watch?v=cVHQEti4vS8

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২
মইন বলেছেন: থাংকু। কিন্তু আমার সমস্যা হইতাছে না।
গত কয়েকদিনে প্রায় সাড়ে পাঁচ গিগা ডাউনলোড করছি।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: আপনার বোধোহয় ব্রডব্যান্ড.......তাই না?

সমস্যাটা আমারও কম হয় কারন আমার পিসি কখনোই শাটডাউন দেই না বলতে গেলে। তাই কানেকশনও বন্ধ হয় না। ;)

২. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২
পথে-প্রান্তরে বলেছেন: ধন্যবাদ নাফিস ভাই ।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৯
ছায়া-পথ বলেছেন: ধন্যবাদ নাফিস
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও! :)

৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: গুগল ক্রোমের জন্য কোন ব্যবস্থা নাই .....
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: ক্রোম খুলে Tools > Options এ যান এবং Under the Hood ট্যাবে ক্লিক করুন। এবারে Privacy সেকশনে গিয়ে Cookie settings এ যান এবং Show cookies এ ক্লিক করুন। এবারে কুকি ডিলেট করুন।

৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমি আইডিএম নয়,এফডিএম ব্যবহার করি। এক্ষেত্রে কি করতে হবে?
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: কমেন্ট নং ১১ দেখুন........

৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
নিঃসঙ্গ নির্ঝর বলেছেন: হুমম..... :) :)

কিরামাছেন নাপিষ বাই? হাওয়া হইয়া গেছিলেন কেনু? জিপি কি আবার চিপিতে ফেলছিলো নাকি? ;) ;)
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: নারে ভাই। এবার অন্য কাজে ব্যস্ত ছিলাম! :)

৮. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
প্রিয়তমেষু বলেছেন: ইউ আর সিম্পলি গ্রেট!!!!!!

অনেক ধন্যবাদ!!!! রিজিউম না হয়ার চক্করে আমার কম করে হলেও ২ গিগা নষ্ট হয়েছে গত ২ মাস ধরে!!

***সারাদিন পিসি চালায় রাখলে মাস শেষে তো কারেন্টের ভূতুরে বিল আসার কথা!!! আমাদের বাসার বিল বেড়ে যাওয়ার জন্য মা আমার প্রায় সারাদিন কম্পু চালায় রাখা কে দায়ী করেছে!!!


ভালো কথা,আইডিএম এর সেই প্রশ্ন টার তো কোন সুরাহা করলেন নাহ!!
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: আপনার আইডিএম সংক্রান্ত প্রশ্নটির উত্তরটিও ভিডিও করে আপলোড করে দিলাম ইউটিউবে। একটার পর একটা ফাইল অটোম্যাটিক্যালি ডাউনলোড করার এই টেকনিকটাকে বলে Queuing। ভিডিওটা দেখার সময় ইউটিউবের প্লেয়ারের নিচে HQ নামক বাটনটা আগে চেপে নিয়েন ও ফুল স্ক্রিন করে দেখবেন: http://www.youtube.com/watch?v=F1iPImKDt8w

৯. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
স্বাধীনতার বার্তা বলেছেন: এতো কাহিনী! আমারতো সবই রিজিউম হয়। :)
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: কারো কারো হয় না.......:)

১০. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২০
ও.জামান বলেছেন: নাফিস তুমি এতদিন কোথায় হাপিস হয়ে গিয়েছিলে ভাই?
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: একটু ব্যস্ত ছিলাম একটা কাজে! :)

১১. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮
পিচ্চি হুজুর বলেছেন: যারা FDM ব্যবহার করেন তারা link replace করলে হওয়ার কথা। যেটা dl দিছিলেন সেটার ওপর right click করে download properties এ গিয়ে নতুন লিঙ্ক টা পেস্ট করে দিন। আমি যেটা আগে করতামঃ browser এর default downloader দিয়ে dl শুরু করে link টা তখন ওইখান থেকে কপি করে আগের লিঙ্ক এর জায়গায় পেস্ট করে দিতাম।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ! এটা কাজে লাগবে অনেকের! :)

১২. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
শয়তান বলেছেন: সমস্যা হয় না আমার ।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: অনেকের হয়। আমার কম হয় কারন পিসি অফ দেয়া হয় না! :)

১৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৭
শয়তান বলেছেন: সেইম ট্রিক্সটা ডিপোজিটফাইলের বেলায় খাটান । একই ফল পাবেন ।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: বাহ্! থ্যাংক্যু! :)

১৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৩
সেমহুড বলেছেন: ৯৯৯ কিলোবাইটের বেশী তো ডাউনলোড দিতে সাহস পাই না। :(
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: কেন? :(

১৫. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৬
প্রিয়তমেষু বলেছেন: ইউ আর গ্রেট!!!তবে এই সব ট্রিক কি ড্যাপ-প্লাস এর বেলায় ও হয়!!?
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: আমার আসলে ড্যাপ ব্যবহার করে অভ্যেস নেই অনেকদিন। একদম প্রথমে যখন নেট ধরেছিলাম তখন ব্যবহার করেছি। তবে কিউ ড্যাপ দিয়েও করা যায়। শুধু টেকনিকটা জানা নেই।

১৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অফটপিক::::




মামাবাড়ির আবদার পোস্টটায় আপডেট নেই বলে এখানে জানাচ্ছি। এতোদিন আপনি না থাকার পরেও বেশ কয়েকটা মুভি বেশ ভাল কোয়ালিটিতেই ডাউনলোড করেছি মুভি থেকে। আপনার ডাউনলোড লিংকগুলার সাথে ওয়েবসাইটের নাম থাকতো। সেগুলোকে ঢুকে। ;) কিন্তু এখন "থ্রি ইডিওটস্" মুভিটাকে কবে পাইতে পারি সেইটা নিয়া চিন্তায় আছি। কারণ, আমি যেখান থেকে নামাই সেখানে মুভি রিলিজ হওয়ার প্রায় দেড়মাস পরে রিপ আসে।।।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: ভালো কাম করসো........:)

১৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১২
এন এইচ আর বলেছেন: অনেক দিন ছিলেন না...... আশা করি ভালো আছেন। আমি আপনার মামার বাড়ির আবদারের পোস্টের জন্য এই ছুটি পর্যন্ত অপেক্ষা করেছি। এখন ছুটি পেলাম কিন্তু দেখি ঐ পোস্টে কোন আপডেট নেই।

আমার একটু টেকি সাহায্য দরকার কিন্তু পোস্ট দিয়ে চাইতে ভালো লাগে না। যদি বলেন তাহলে চাহিদার কথা জানাতে চাই...........
১৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
আহাসান বলেছেন: অরবিটের জন্য কি করনীয় ?

@তাজুল, সাইটের নাম কি ?
২০. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩
আসফাকুল আমিন বলেছেন: কুপায়া প্লাস দিয়া গেলাম :)
২২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৬
অচন্দ্রচেতন বলেছেন: জিমি রাসকার টিউটোরিয়াল গুলো খুব এনজয় করি। আপনার ভিডু টিউটোরিয়াল সেই রকম হইসে। ভয়েস যোগ করে দিলেই একশতে একশ। সফটওয়্যার কোনটা ব্যবহার করেছেন? (+)(+)(+)
২৫. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮
গুপ্ত ঘাতক বলেছেন: দারুন কাজের জিনিস! ধন্যবাদ।
২৭. ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৩৩
বুবলা বলেছেন: কাজের পোস্ট
২৮. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:১৬
বুবলা বলেছেন: আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হয় তাই ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করছি না

 

মোট সময় লেগেছে ১.২৪৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই